Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সারারাত স্মার্টফোনে চার্জ দেওয়াটা ভালো না মন্দ ?

Googleplus Pint
#1
ঘুমোতে যাওয়ার আগে আপনি আপনার স্বাদের স্মার্টফোনটি চার্জে বসিয়ে রাখলেন। সকালে উঠেই দেখতে পেলেন ফুল চার্জড আপনার ফোনটি। ফুল চার্জ ফোনটি দেখার পর মনে হতে পারে এর থেকে ভালো কিছু হতে পারে না।
সারা রাত ফোনে চার্জ দেয়াটা ভালো কি মন্দ সেটা বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। অনেকেই তাদের স্মার্টফোন দু’ঘণ্টার বেশি চার্জে দিয়ে রাখতে চান না। বিশেষজ্ঞরা বলেন, যারা তাদের স্মার্টফোন দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চান তাদেরকে এ বিষয়ে একটু সতর্ক হতে হবে। বেশিক্ষণ চার্জে দিয়ে রাখলে কিছু কিছু ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে।
যদিও স্মার্টফোনে বেশকিছু চিপ দেওয়া থাকে। যে চিপ স্মার্টফোন সম্পূর্ণ চার্জ হওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয়। এ ধরনের চিপ অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোনেও থাকে। তাই নির্ধারিত চার্জার দিয়ে চার্জ করলে কোনও ধরনের ক্ষতি হওয়ার কথা নয়।
অনেক ফোনে এমন টেকনোলজি ব্যবহার করা হয় যে টেকনোলজিতে ব্যাটারিকে দ্রুত চার্জের জন্য বেশি বিদ্যুৎ প্রবাহিত করে। এ ধরনের ফোন সারা রাত চার্জে দিয়ে রাখলে ব্যাটারির অনেক ক্ষতি হয়। কারণ সবসময়ই দ্রুত চার্জ করা ব্যাটারির জন্য বেশ বিপজ্জনক।
ব্যাটারির সমস্যা এড়াতে নির্ধারিত চার্জার দিয়ে সবসময় চার্জ করতে হবে। চার্জের সময় ফোন যেন কখনও বেশি গরম না হয়ে যায় সে সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাকে। বিশেষ করে যারা তাদের স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাদের জন্য এটা প্রযোজ্য। অ্যাপলের ওয়েবসাইটে বলা হয়েছে, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরের তাপমাত্রা স্থায়ীভাবে ব্যাটারি ক্যাপাসিটি নষ্ট করে দিতে পারে।
Hasan
Reply


Messages In This Thread
সারারাত স্মার্টফোনে চার্জ দেওয়াটা ভালো না মন্দ ? - by Hasan - 01-13-2017, 03:57 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অনলাইন আয়] অনলাইন মোবাইল রিচার্জ সফটওয়্যার trustycarrier 0 2,423 10-23-2019, 09:20 PM
Last Post: trustycarrier
  [অন্যান্য]  Tinmo F300 100% ok flash file (6531) Imran 0 3,011 02-08-2018, 04:35 PM
Last Post: Imran
  এক মিনিটে যেকোন ভিডিও কে অডিও (DOT.MP3) করুন। Sohan 1 3,140 08-29-2017, 10:44 AM
Last Post: Hasan
  আপনি কি বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন? তাহলে পোষ্টটা পড়ার পরে আর সেই সাহস পাবেন bdyousufctg 2 3,677 07-10-2017, 12:16 PM
Last Post: bdyousufctg
  মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! Hasan 2 4,663 07-10-2017, 01:04 AM
Last Post: Hasan
  [Exclusive] এবার আপনার status bar,notification panel সাজিয়ে নিন নিজের ইচ্ছে মতো Teulip Boy 1 3,381 07-08-2017, 12:07 AM
Last Post: Hasan
  যেসব কারনে আপনার ফোন এ দ্রুত চার্জ হয় না(must see) bdyousufctg 0 2,663 07-07-2017, 12:30 AM
Last Post: bdyousufctg
  Android এর জন্য একটি চমৎকার অ্যাপ। ১ টি অ্যাপের ভেতর ১০ টি অ্যাপ, সাইজ মাত্র ৬০০ KB. SHAKIL 0 6,633 06-27-2017, 11:39 PM
Last Post: SHAKIL
Photo [অনলাইন আয়] য়েভাবে Neobux থেকে ঘরে বসে ডলার আয় করবেন 100 % Andy 0 4,656 06-24-2017, 03:31 PM
Last Post: Andy
  আজ থেকে টিভি দেখুন কোন প্রকার App ছাড়া. bdyousufctg 0 3,707 06-17-2017, 06:05 AM
Last Post: bdyousufctg

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)