Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কেডস জুতোয় বাড়তি ছিদ্র থাকে কেন, জানেন ?

Googleplus Pint
#1
কেসড জুতা পরতে বেশ আরামদায়ক। তবে মাঝে
মাঝে ঝামেলায় পড়তে হয় যখন জুতার ফিতা বাঁধতে
হয়। এই ঝামেলাও এড়ানো যায় যদি একবার বাঁধার
পর সেই ফিতা আর জুতা থেকে খোলা না হয়। কিন্তু
কখনো কি খেয়াল করেছেন এই ফিতা বাঁধার
ছিদ্রগুলোর ঠিক ওপরে দুই পাশেই ছোট দুটি ছিদ্র
রয়েছে, সেগুলো সাধারণত ফিতা বাঁধার জন্য কেউ
ব্যবহার করে না।
তবে শুনলে অবাক হবেন যে, এই ছোট ছিদ্র দুটি খুবই
উপকারী! ব্রাইটসাইড ওয়েবসাইটে এর কারণ উল্লেখ
করা হয়েছে। সেখানেই বলা হয়েছে কেন থাকে
বাড়তি এই ছিদ্র দুটি।
জুতার এই ছিদ্র দুটি ফিতাকে শক্ত বন্ধনে আটকে
রাখে। ফিতা শক্ত করে বাঁধার পরও অনেক সময়
দেখা যায় হাঁটতে হাঁটতে ফিতা খুলে যায়। এর ফলে
দুর্ঘটনাও ঘটে। আবার খেলার মাঝে ফিতা খুলে
যাওয়ার কারণে অনেক সময় আহত হন খেলোয়াড়রা।
এই সমস্যায় পড়তে না চাইলে জুতায় ফিতা ভরার সময়
শেষের দিকে এই ছিদ্রের ভেতর থেকে ফিতা টেনে
এনে বাঁধুন। দুই পাশের ছিদ্র থেকেই ফিতা ঢুকিয়ে
টাইট করে জুতা বেঁধে ফেলুন।
এভাবে ফিতা বাঁধলে আর জুতার ফিতা খুলে
যাওয়ার আশঙ্কা থাকবে না। এর ফলে আপনি জুতা
পরে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন এবং দুর্ঘটনা ঘটবে না।
তা ছাড়া এভাবে ফিতা বাঁধলে আপনার পায়ের
সঙ্গে আঁটসাঁট হয়ে জুতোটি সেট হয়ে যাবে, এতে
আপনার হাঁটাচলায় সুবিধা হবে।
Hasan
Reply


Messages In This Thread
কেডস জুতোয় বাড়তি ছিদ্র থাকে কেন, জানেন ? - by Hasan - 01-14-2017, 09:46 AM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [জানা ও অজানা] অগ্নি দূর্ঘটনা থেকে বাচতে করনীয় জেনে নিন Hasan 0 7,960 03-28-2023, 11:51 PM
Last Post: Hasan
  বিয়ের পর গোপনীয়তার নাটক করেন কেনো বিয়েতোরা Hasan 0 2,810 01-01-2018, 10:36 PM
Last Post: Hasan
  ব্রেকআপের পর যে কাজগুলো করবেন না Hasan 0 2,961 12-11-2017, 11:39 PM
Last Post: Hasan
  রসগোল্লা কিভাবে এলো, প্রথম তৈরি হয়েছিল কোথায়? Hasan 4 4,456 12-07-2017, 04:31 AM
Last Post: Hasan
  হিটলার সম্পর্কে ৫টি অবাক করা তথ্য! Hasan 0 2,845 11-21-2017, 09:13 PM
Last Post: Hasan
  কোন দেশে কত ধনকুবেরের বাস? Hasan 0 2,762 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  তাজমহল নিয়ে চলমান বিতর্কে এর কিছু অজানা তথ্য Hasan 0 2,757 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  জানেন, ২০১৮ সাল নিয়ে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নস্ত্রাদামুস? Hasan 0 2,747 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  কীভাবে এল? হাততালি Hasan 0 2,854 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  আরব দেশগুলোর কিছু দুর্লভ তথ্য Hasan 0 2,899 11-21-2017, 09:11 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)