Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Fb Tips ব্যবহারকারীদের ওপর ফেসবুকের বিধি-নিষেধের চাপ

Googleplus Pint
#1
ফেসবুকের যত অ্যাপ রয়েছে তা ব্যবহার করতে গিয়ে হয়তো নিয়ম ভঙ্গ করেছেন অনেকবার। আপনি ফেসবুকে ফোন নম্বর বদলেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুককে জানাননি। আর এতেই কিন্তু আপনি এই সোশাল মিডিয়া জায়ান্টের নিয়ম ভঙ্গ করলেন। ফেসবুকের ‘স্টেটমেন্ট অব রাইটস অ্যান্ড রেন্সপন্সিবিলিটিস’- এ বলা হয়, ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহারকারী যেকোনো ধরনের পরিবর্তন আনলে তা ফেসবুককে ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। আরেকটি ভাবনার বিষয় রয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের প্রত্যেকে বিধি- নিষেধের বিষয়টি কতটা জানেন বা পড়েন তা বলা যায় না। এমন নিয়মও রয়েছে যে, কেউ ভুয়া তথ্য দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আবার একজন মানুষের একাধিক অ্যাকাউন্টও থাকতে পারবে না বলে নিয়ম করা হয়েছে। অ্যাকাউন্টে কোনো ধরনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের তথ্য প্রদান করতে বলে স্ন্যাপচ্যাট। তবে জানানোর জন্য একটু বেশি সময় দিয়েছে তারা। পরিবর্তনের ৭২ ঘণ্টার মধ্যে তা জানাতে হবে। আসলে এসব নিয়ম-কানুনের মাধ্যমে পরিষ্কার হয় যে, ব্যবহারকারীদের পরিবর্তিত ও সর্বসাম্প্রতিক তথ্য ফেসবুক বা স্ন্যাপচ্যাট রেকর্ড করে এবং এসব তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য। ইন্টারনেটে ব্যবহারকারীদের অবস্থান চিহ্নিত করতেই এসব তথ্য আপ-টু-ডেট রাখে তারা। ইন্সটাগ্রামের মতো আরো কিছু জনপ্রিয় অ্যাপও এ ধরনের নিয়ম মেনে চলে এবং তা ব্যবহারকারীদের ওপর প্রয়োগ করে।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [ফেসবুক] ফেসবুক রুম কি? বিস্তারিত জেনে নিন Nabila 0 2,282 07-23-2020, 04:55 PM
Last Post: Nabila
  [টিপস] কীভাবে ফেসবুকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন muztum 0 2,721 01-01-2019, 06:25 PM
Last Post: muztum
  যে ৫ কারণে স্মার্টফোন স্লো হয়ে যায় Hasan 0 2,614 12-11-2017, 11:36 PM
Last Post: Hasan
  [ফেসবুক] ফেসবুক স্ট্যাটাস এ লাইক বাড়াবেন যে ভাবে? Hasan 0 2,683 12-11-2017, 11:35 PM
Last Post: Hasan
  [Grameenphone] freebasics ও freefacebook চলার সুবিধার জন্য sarif 1 3,427 07-20-2017, 02:07 PM
Last Post: Hasan
  Messenger এর 5 টি Tricks জেনে নিন কাজে আসবে. Hasan 1 3,458 07-08-2017, 12:14 PM
Last Post: bdyousufctg
  [ফেসবুক] ‘প্রোফাইল পিকচার’ নিয়ে কঠোর হচ্ছে ফেসবুক Hasan 0 2,817 06-26-2017, 02:01 AM
Last Post: Hasan
  [ফেসবুক] জেনে নিন কি কি কারনে আপনি Facebook থেকে ব্লক হতে পারেন। Hasan 1 8,148 06-19-2017, 05:21 PM
Last Post: bdyousufctg
  [ফেসবুক] কঠোর হলো ফেসবুক Salim Ahmad 0 3,381 06-10-2017, 09:26 AM
Last Post: Salim Ahmad
  কিভাবে আপনার বা আপনার ফ্রেন্ডের নামের ক্লোন আইডি ডিসেবল করবেন? Sohan 0 6,972 05-29-2017, 01:15 AM
Last Post: Sohan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)