Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

পর্ন ম্যাগাজিনের নিচে চাপা পড়ে পর্ন আসক্তর মৃত্যু!

Googleplus Pint
#1
না বই পড়তে গিয়ে উত্তেজনার বশে নয়, বাড়িতে থাকা পর্ন বইয়ের বিপুল কালেকশনের নিচে চাপা পড়ে জাপানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। কারণ ওই ব্যক্তির কাছে যে বিপুল সংখ্যক পর্ন বই ছিল, তা সম্মিলিত ওজন ৬ টন!



একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর প্রায় ছয় মাস বাদে ফ্ল্যাটের মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সেই সময় পর্ন বইয়ের নিচেই চাপা পড়েছিল তার দেহ। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ছয় মাস ধরে ফ্ল্যাটের ভাড়া না পেয়ে ফ্ল্যাটে ঢুকে ওই ব্যক্তির মৃতদেহের সন্ধান পান ফ্ল্যাটের মালিক।



ফ্ল্যাটটি পরিষ্কার করার জন্য যে বেসরকারি সংস্থার কর্মীদের ভাড়া করা হয়েছিল, তাদের একজনই গোটা ঘটনা বাইরে ফাঁস করে দিয়েছেন। প্রতিবেশীরা যাতে কিছু জানতে না পারেন, তা নিশ্চিত করতেই ওই কর্মীদের ডেকে ফ্ল্যাটটি পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম জোজি।



যিনি ওই ঘটনা ফাঁস করে দিয়েছেন, তার দাবি, ঘরে রাখা বিপুলসংখ্যক পর্ন ম্যাগাজিনের নিচে ওই ব্যক্তির দেহ চাপা পড়েছিল। এমনও সন্দেহ করা হচ্ছে, হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েই থরে থরে সাজানো পর্ন ম্যাগাজিনের মাঝে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি।



আর তখনই ধাক্কা লেগে পর্ন ম্যাগাজিনের স্তূপ তার ওপর পড়ে যায়। যার ফলে দম আটকে মৃত্যু হয় ওই ব্যক্তির। যে বিপুল পরিমাণ পর্ন ম্যাগাজিন ওই ব্যক্তির ওপর পড়েছিল, তাতে তিনি সাহায্যের জন্য চিৎকার করে থাকলেও কেউ শুনতে পাননি বলেই মনে করা হচ্ছে।



ওই সাফাইকর্মীর আরো দাবি, ওই ব্যক্তির গোটা ফ্ল্যাট জুড়ে শুধু পর্ন ম্যাগাজিনই ছিল। ঘরের মেঝে, তাক, টেবিল- সবকিছুই পর্ন ম্যাগাজিনে ঠাসা ছিল।



সূত্র : এবেলা
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অন্যান্য]  ৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা , অতঃপর . . . ! Ragu 0 2,331 09-22-2017, 01:03 PM
Last Post: Ragu
  [জানা ও অজানা] তেঁতুলের ১০ গুণাগুণ Salim Ahmad 0 2,425 06-10-2017, 10:23 PM
Last Post: Salim Ahmad
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,214 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,204 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  ৫ ঘণ্টা ভয়ঙ্কর লড়াই অজগর-কুমিরের, অতঃপর... Hasan 0 2,282 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  অপরাধী নেই, জেলে বাসা বেঁধেছে ঘুঘু Hasan 0 2,341 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  কিডনির বড় সমস্যার নীরব ৭ লক্ষণ Playboy 0 3,101 03-21-2017, 11:02 AM
Last Post: Playboy
  আজব বিয়ের আসর! যেখানে বর অন্তঃসত্ত্বা! Playboy 0 2,419 03-21-2017, 11:00 AM
Last Post: Playboy
  নদীরও প্রাণ আছে : আদালতের রায়! Playboy 0 2,366 03-21-2017, 10:58 AM
Last Post: Playboy
  বোরো ধানক্ষেতে কাজ শেষে ফেরার পথে নারীকে গণধর্ষণ! Hasan 0 2,471 03-19-2017, 11:27 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)