Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

যৌনতার দায়ে ৫৭ তুষার-বানরকে হত্যা!

Googleplus Pint
#1
জাপানের এক চিড়িয়াখানায় হত্যা করা হল ৫৭টি তুষার বানরকে। জাপানে নিষিদ্ধ এক প্রজাতির বানরের সঙ্গে সঙ্গমে লিপ্ত হবার অপরাধে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হল হত্যাকাণ্ড। এই নৃশংস পশুহত্যার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ।



জানা যায়, পূর্ব টোকিওর চিবা প্রদেশে ফুত্সুতে তাকাগোইয়ামা নেচার জু-তে একটি ঘরে রাখা ছিল ১৬৪টি জাপানি বানরকে। হটাত চিড়িয়াখানা কর্তৃপক্ষ লক্ষ্য করেন, এগুলির মধ্যে এক-তৃতীয়াংশই রেসাস ম্যাকাকিউ নামে বিশেষ প্রজাতির এক বানরের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে।



মূলত ভারত ও চিনের এই বানরদল জাপানি পরিবেশ আইনের ২০১৩ সালের সংশোধন অনুযায়ী সে দেশে নিষিদ্ধ। সেজন্যই সেগুলি সেখানে পরিচিত এলিয়েন হিসেবে।



তাই আইনের অজুহাত দেখিয়ে শুক্রবার সকালে প্রাণঘাতী ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হল ৫৭টি তুষারবানরকে। মৃত বানরদের আত্মার শান্তিতে আবার একটি সমাধিও তৈরি করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।



এই মর্মান্তিক হত্যার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু মানুষ। চিবা প্রশাসন জানিয়েছে, "দেশীয় পরিবেশ রক্ষার স্বার্থেই বানরগুলিকে মরতে হয়েছে। "



তবে জাপানের পরিবেশন মন্ত্রালয়ের দাবি, "ব্যতিক্রম সবসময়ই থাকে। এই বিশেষ ক্ষেত্রে অনুমতি চাইতে পারত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। " -বিডি প্রতিদিন
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অন্যান্য]  ৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা , অতঃপর . . . ! Ragu 0 2,336 09-22-2017, 01:03 PM
Last Post: Ragu
  [জানা ও অজানা] তেঁতুলের ১০ গুণাগুণ Salim Ahmad 0 2,431 06-10-2017, 10:23 PM
Last Post: Salim Ahmad
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,217 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,208 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  ৫ ঘণ্টা ভয়ঙ্কর লড়াই অজগর-কুমিরের, অতঃপর... Hasan 0 2,288 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  অপরাধী নেই, জেলে বাসা বেঁধেছে ঘুঘু Hasan 0 2,345 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  কিডনির বড় সমস্যার নীরব ৭ লক্ষণ Playboy 0 3,104 03-21-2017, 11:02 AM
Last Post: Playboy
  আজব বিয়ের আসর! যেখানে বর অন্তঃসত্ত্বা! Playboy 0 2,425 03-21-2017, 11:00 AM
Last Post: Playboy
  নদীরও প্রাণ আছে : আদালতের রায়! Playboy 0 2,370 03-21-2017, 10:58 AM
Last Post: Playboy
  বোরো ধানক্ষেতে কাজ শেষে ফেরার পথে নারীকে গণধর্ষণ! Hasan 0 2,476 03-19-2017, 11:27 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)