Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

মোবাইল ক্যামেরার লেন্স পরিষ্কারের সহজ উপায়

Googleplus Pint
#1
মোবাইল ক্যামেরার লেন্স পরিষ্কারের সহজ উপায়
মোবাইল ক্যামেরায় ছবি তোলা এখন ফ্যাশন। কিন্তু দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবহার করতে করতে অনেক সময়েই মোবাইল ক্যামেরার লেন্সে ধুলা জমে যায় কিংবা স্ক্র্যাচ পড়ে যায়। পরিণামে স্পষ্ট ছবি তোলা সম্ভব হয় না। কীভাবে এই দাগ-ধরা, ধুলা-জমা মোবাইল লেন্সকে নতুনের মতো করে তোলা যায়? বিশেষজ্ঞরা দিচ্ছেন চারটি ঘরোয়া টিপস. . .



১. আঙুলে সামান্য টুথপেস্ট নিয়ে ক্যামেরার লেন্সে লাগিয়ে দিন। তারপর এক টুকরা পরিষ্কার কাপড়ের টুকরা দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়ে কয়েক বার মুছে নিন। তারপর আঙুলে এক ফোঁটা পানি লাগিয়ে লেন্সের উপর ঘষে দিন। ব্যাস, দেখবেন লেন্স একেবারে সাফ হয়ে গেছে।



২. একটি নতুন পেনসিল ইরেজার নিয়ে মোবাইলের ক্যামেরার লেন্সে আলতো করে কয়েক বার বুলিয়ে দিন। খেয়াল রাখবেন, ইরেজারটিকে একটি নির্দিষ্ট দিকেই (ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে) বোলাবেন। তা হলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে লেন্স।



৩. আঙুলের ডগায় সামান্য ভেসলিন নিয়ে ক্যামেরার লেন্সে লাগান। তারপর মাইক্রোফাইবার ক্লথ দিয়ে কয়েকবার ঘষে নিলেই একেবারে নতুনের মতো হয়ে যাবে লেন্সটি।



৪. বাজারে স্ক্র্যাচ রিমুভার কিনতে পাওয়া যায়। যে কোন একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের স্ক্র্যাচ রিমুভার নিয়ে এসে তাতে তুলো ভিজিয়ে আলতো করে বুলিয়ে নিন ক্যামেরার লেন্সে। একেবারে সাফ হয়ে যাবে লেন্সটি।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অনলাইন আয়] অনলাইন মোবাইল রিচার্জ সফটওয়্যার trustycarrier 0 2,424 10-23-2019, 09:20 PM
Last Post: trustycarrier
  [অন্যান্য]  Tinmo F300 100% ok flash file (6531) Imran 0 3,014 02-08-2018, 04:35 PM
Last Post: Imran
  এক মিনিটে যেকোন ভিডিও কে অডিও (DOT.MP3) করুন। Sohan 1 3,142 08-29-2017, 10:44 AM
Last Post: Hasan
  আপনি কি বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন? তাহলে পোষ্টটা পড়ার পরে আর সেই সাহস পাবেন bdyousufctg 2 3,679 07-10-2017, 12:16 PM
Last Post: bdyousufctg
  মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! Hasan 2 4,665 07-10-2017, 01:04 AM
Last Post: Hasan
  [Exclusive] এবার আপনার status bar,notification panel সাজিয়ে নিন নিজের ইচ্ছে মতো Teulip Boy 1 3,384 07-08-2017, 12:07 AM
Last Post: Hasan
  যেসব কারনে আপনার ফোন এ দ্রুত চার্জ হয় না(must see) bdyousufctg 0 2,669 07-07-2017, 12:30 AM
Last Post: bdyousufctg
  Android এর জন্য একটি চমৎকার অ্যাপ। ১ টি অ্যাপের ভেতর ১০ টি অ্যাপ, সাইজ মাত্র ৬০০ KB. SHAKIL 0 6,636 06-27-2017, 11:39 PM
Last Post: SHAKIL
Photo [অনলাইন আয়] য়েভাবে Neobux থেকে ঘরে বসে ডলার আয় করবেন 100 % Andy 0 4,658 06-24-2017, 03:31 PM
Last Post: Andy
  আজ থেকে টিভি দেখুন কোন প্রকার App ছাড়া. bdyousufctg 0 3,710 06-17-2017, 06:05 AM
Last Post: bdyousufctg

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)