Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ট্রাম্প ‘অবৈধ’ প্রেসিডেন্ট

Googleplus Pint
#1
ট্রাম্প ‘অবৈধ’ প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিকে ‘অবৈধ’ মনে করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ তরুণ। ১৮-৩০ বছর বয়সী তরুণদের ওপর সম্প্রতি এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।



এতে দেখা গেছে, ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করতে চান না- এমন তরুণদের তিন-চতুর্থাংশই কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো ও এশিয়ান। খবর গার্ডিয়ানের।



শিকাগো বিশ্ববিদ্যালয়ের ব্লাক ইয়ুথ প্রজেক্টের অংশ হিসেবে বার্তা সংস্থা এপি ও গবেষণা সংস্থা এনওআরসির যৌথ উদ্যোগে জেন-ফরওয়ার্ড এ জরিপটি পরিচালনা করে।



এতে দেখা যায়, শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ মিলিয়ে গড়পরতায় ৫৭ শতাংশ তরুণ ডোনাল্ড ট্রাম্পকে অবৈধ প্রেসিডেন্ট মনে করেন। শ্বেতাঙ্গদের ৫৩ শতাংশ ট্রাম্পকে বৈধ মনে করলেও তার কাজকে সমর্থন করেন না ওই জনগোষ্ঠীর ৫৫ শতাংশ।



সব ধরনের জনগোষ্ঠীর মধ্যে গড়ে মাত্র ২২ শতাংশ তরুণ মনে করেন, ট্রাম্পের প্রেসিডেন্সি বৈধ। জরিপে অংশগ্রহণকারীর ৬২ শতাংশ ট্রাম্পের নীতি পছন্দ করেন না ।



মিসৌরির কানসাস শহরের শিক্ষার্থী রেবেকা গ্যালার্ডো (৩০) নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। তিনি বলেন, ‘অবশ্যই আমেরিকা হিলারি ক্লিনটনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই চেয়েছেন।



তথ্যসূত্রঃ যুগান্তর
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ২০১৭ সালের নোবেল জয়ী ব্যাক্তিদের সম্পূর্ণ তালিকা। MMHA 4 3,855 12-06-2017, 10:48 PM
Last Post: MMHA
  [সারাবিশ্ব] তিন বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার Hasan 0 2,425 09-11-2017, 01:39 AM
Last Post: Hasan
  [সারাবিশ্ব] রাতের অন্ধকারে সেক্স-র্যাকেট! আরো এক ভন্ড বাবা আটক! ০১ সেপ্ট Rakib 0 2,919 09-01-2017, 10:42 AM
Last Post: Rakib
  দ্বিতীয় কন্যা সন্তান ‘আগস্টের’ বাবা হলেন মার্ক জাকারবার্গ Hasan 0 2,230 08-29-2017, 03:47 PM
Last Post: Hasan
  ফেইসবুকে ধর্মাবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড bdyousufctg 0 3,730 06-12-2017, 12:01 AM
Last Post: bdyousufctg
  ঘুষের তথ্য দিলে মিলবে অর্থ Hasan 0 2,449 02-27-2017, 11:18 PM
Last Post: Hasan
  প্রেমিকা বিরক্ত হয়ে বিছানা থেকে লাথি দিয়ে প্রেমিককে হত্যা! Hasan 0 2,563 02-23-2017, 09:17 AM
Last Post: Hasan
  হিযাব পরতে পারবে তুরস্কের নারী সেনাসদস্যরা Hasan 0 2,315 02-23-2017, 09:07 AM
Last Post: Hasan
  ট্রাম্পের গাড়িবহরে হামলা! Hasan 0 2,751 02-18-2017, 05:12 PM
Last Post: Hasan
  ৬৪ বছরেও যমজ সন্তান প্রসব Hasan 0 2,481 02-17-2017, 08:59 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)