Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের !

Googleplus Pint
#1
শাকিব খানকে পেতে ধর্ম পরিবর্তন করে অপু বিশ্বাস হয়েছিলেন অপু ইসলাম খান। কিন্তু তাতেও শেষরক্ষা হলো না। অপুকে জীবন থেকে ছেঁটে ফেলতে তালাকনামায় শাকিব লিখলেন, বিয়ের পর ‘মুসলিম রীতি মেনে না চলায়’ ও ‘ছেলেবন্ধুকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ায়’ বিচ্ছেদ চান তিনি।
২২ নভেম্বর অপুর ঠিকানায় পাঠানো তালাকনামায় শাকিব খান ‘এ কারণ দেখিয়েছেন’ বলে জানান শাকিবের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ে করেছিলেন। কথা ছিল তিনি মুসলিম রীতিনীতি মেনে চলবেন ও গৃহিনী হয়ে থাকবেন। কিন্তু অপু বিশ্বাস সে কথা রাখেননি।’
তালাকনামায় শাকিব অভিযোগ তোলেন, পুত্রসন্তান জয়কে তালাবদ্ধ রেখে ছেলেবন্ধুকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যান অপু। তবে এই ‘ছেলেবন্ধু’টি কে, সেব্যাপারটি শাকিব খোলসা করেননি।
শাকিব উল্লেখ করেন, ছেলেকে তালাবদ্ধ করে রাখার খবর জানামাত্রই অপুর বাসায় ছুটে যান তিনি। কিন্তু সন্তানকে উদ্ধার করতে না পেরে পরে সংশ্লিষ্ট থানায় জিডি করেন।
তবে অপু বিশ্বাস বিষয়টি অস্বীকার করে গণমাধ্যমে জানিয়েছিলেন, তিনি চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছিলেন। ছেলে জয়কে কাজের মেয়ের কাছে নয়, বড়বোনের কাছে রেখে গিয়েছিলেন। ছেলেকে ভারতে না নিয়ে যাওয়ার বিষয়ে জানিয়েছিলেন, কলকাতার শীতের প্রকোপের কারণেই ছেলেকে রেখে গিয়েছিলেন।
২০০৬ সালে "কাল সকালে" ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন অপু বিশ্বাসের। এরপর থেকে ২০১৭ পর্যন্ত ৭০ টি ছবিতে জুটি বাধেঁন শাকিব-অপু।
নয় বছর আগে গোপনে বিয়ে করেন তখন আলোচনার শীর্ষে থাকা এই তারকা-জুটি। অবশ্য গণমাধ্যমে না জানিয়েই চলছিল তাদের গোপন সংসার।
কিন্তু নয় বছর পর তাদের শিশু আব্রাহামকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে অপু লাইভে এলে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় বিতর্ক। এছাড়া অন্য নায়িকাদের নিয়ে শাকিব খানের বিরুদ্ধে নানা মুখরোচক কথা, শাকিবের পরিবারকে অসম্মান করা সহ নানা অভিযোগ করা হয় অপু বিশ্বাসের বিরুদ্ধে। সম্পর্কের টানাপোড়েনের সূত্র নিয়েও ছিল বেশ বিতর্ক।
বর্তমানে শুটিং এর কাজে ভারতের হায়দ্রাবাদে আছেন শাকিব খান। আর তালাকনামার ব্যাপারে অপুর সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এমটি নিউজ/আ শি
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,911 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,731 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,618 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,771 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,755 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,634 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,789 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,391 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,900 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad
  অবাক সানি লিওন ! Salim Ahmad 0 3,077 06-28-2017, 11:32 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)