Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

চিকন মেয়েদের পোশাক যেমন হওয়া চাই!!

Googleplus Pint
#1
যাদের দৈহিক গড়ন কৃশকায় তাদের অনেক সময় পোশাক বাছাইয়ে বিপাকে পড়তে হয়। গায়ের সঙ্গে আঁটসাঁট পোশাকে চিকনদের দেখতে কিছুটা বেমানানই লাগে।
মান্ত্রা লুকগুড অ্যাডভাইজর সোয়াতি দিওগিরে চিকন দৈহিক গঠনে কোন ধরনের পোশাক বেশি মানানসই তারই কিছু টিপস দেন।

– কামিজ, ফতুয়া বা টপসের সঙ্গে লেহিংস বেশ মানানসই এবং জনপ্রিয়। তবে বেশি চিকন যারা, তাদের লেগিংসের কারণে আরও শুকনা দেখায়। কারণ এই পোশাক গায়ের সঙ্গে এঁটে থাকে। এক্ষেত্রে জিন্সের প্যান্ট বেছে নেওয়া যেতে পারে।

– চাপা বা কোণ শেইপের পোশাকের তুলনায় ম্যাক্সি বা ঘের দেওয়া পোশাকে শুকনাদের ভালো মানায়।

– শিফন শাড়ির বদলে বেছে নেওয়া যেতে পারে সিল্ক শাড়ি। শিফন শাড়ি স্বচ্ছ এবং নরম হয়। তাই এটি গায়ের সঙ্গে লেপ্টে থাকে। আর চিকন স্বাস্থ্যের মেয়েদের আরও শুকনা দেখায়। অন্যদিকে সিল্কের শাড়িতে কিছুটা ফোলাভাব থাকে।

– গায়ের সঙ্গে আঁটসাঁট বা বেশি চাপা পোশাক না পরে বরং কিছুটা ঢোলা টপস বা শার্ট শুকনাদের জন্য বেশি মানানসই। কারণ যাদের কোমর বেশি চিকন তাদের ফিটিং পোশাকে দেখতে দৃষ্টিকটু লাগে। তাই কিছুটা ঢোলা বা ফ্লোয়ি টপসে তাদের বেশ ভালো লাগবে।

– খাড়া বা লম্বালম্বি নকশার পোশাক না পরে আড়াআড়ি নকশার পোশাক বেছে নেওয়া উচিত চিকন স্বাস্থ্যের অধিকারীদের। কারণ লম্বালম্বি স্ট্রাইপের কারণে দেখতে আরও শুকনা লাগে
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কেমন হবে কানের দুল Hasan 0 2,911 02-22-2017, 03:19 PM
Last Post: Hasan
  যুগ যুগ ধরে বাঙালি নারীর সাজসজ্জায় রুপার গয়না! Hasan 0 4,282 02-06-2017, 02:43 PM
Last Post: Hasan
  আইলাইনারে সাজুক চোখ Hasan 0 2,541 02-06-2017, 02:43 PM
Last Post: Hasan
  ঝটপট করে ফেলুন দারুন তিনটি হেয়ার স্টাইল Hasan 0 2,606 02-06-2017, 02:43 PM
Last Post: Hasan
  জেনে নিন শাড়ি পরার ভিন্নরকম কিছু টিপস্ Hasan 0 2,467 02-06-2017, 02:42 PM
Last Post: Hasan
  পোশাকে ‘স্লিম’ দেখানোর উপায় Hasan 0 2,539 02-06-2017, 02:41 PM
Last Post: Hasan
  ধুতি প্যান্টে মেয়েদের স্টাইলিস্ট ফ্যাশন Hasan 0 2,578 02-06-2017, 02:40 PM
Last Post: Hasan
  পুরনো জিন্সকে নতুনরুপে করে তুলুন স্টাইলিশ Hasan 0 2,447 02-06-2017, 02:40 PM
Last Post: Hasan
  ঈদের দিনের স্নিগ্ধ সাজ! Hasan 0 2,436 02-06-2017, 02:39 PM
Last Post: Hasan
  ঈদের সাজে মেহেদি হাতে Hasan 0 2,547 02-06-2017, 02:39 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)