Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সুস্থতায় কোন খাবার কখন খাবেন?

Googleplus Pint
#1
লাইফস্টাইল ডেস্ক: শরীরের সুস্থতা নিশ্চিত করতে খাদ্যের বিকল্প নেই। চাহিদা মেটাতে তাই প্রতিদিনই আমরা নানা ধরনের খাবার খাই। এসব খাবার শরীরের একেক চাহিদা মেটায়। কোন কোন খাবার আছে যা দিনের বেলা খাওয়াটাই স্বাস্থ্যের জন্য উপকারী। কোন খাবার আবার রাতের বেলা খাওয়া ভালো। যাহোক, শরীরকে সুস্থ রাখতে কোন সময়ে কোন খাবার খাওয়া উচিত তা জানা জরুরি। সেইসঙ্গে অবশ্য খাবারের পুষ্টিগুণ সর্ম্পকেও ধারণা রাখা উচিত। তা না হলে পুষ্টিকর খাবার খাওয়ার পরও স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। এক্ষেত্রে জেনে নিন কোন খাবার কোন সময়ে খাওয়া শরীরের জন্য উপকারী-

ডাল

রাতে ডাল খাওয়া ভালো। এটি হজমশক্তিকে বৃদ্ধি করে এবং কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। এছাড়া রাতে ডাল খেলে তা ভালো ঘুমাতে সাহায্য করে। আবার রুচি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ডাল।

মাংস

প্রোটিনের অন্যতম একটি উৎস হল মাংস। কিন্তু মাংস বিশেষত রেড মিট সহজে হজম হতে চায় না। তাই মাংস রাতের চেয়ে দিনে খাওয়া ভাল।

আপেল

পুষ্টিকর এই ফলটি দিনের বেলা খাওয়া ভালো। এতে পেকটিন নামক এমন এক উপাদান রয়েছে, যা অন্ত্রের কার্যকলাপ সহজ করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। সন্ধ্যা অথবা রাতে আপেল খেলে তা পাকস্থলীতে গ্যাস সৃষ্টি করে।

কলা

কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকায় তা হজমে সাহায্য করে। এছাড়া এটি প্রাকৃতিক অ্যান্টিঅ্যাসিড, যা বুক জ্বালাপোড়াও রোধ করে। কলা খাওয়ার উপযুক্ত সময় হলো সকাল কিংবা বিকাল। এটি রাতে রাতে খাওয়া কোনমতেই ঠিক না। রাতে কলা খেলে তা শ্বাসনালীতে প্রভাব ফেলে, ফলে ঠাণ্ডা কাশি হতে পারে। আবার এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকায় তা রাতে খেলে পাকস্থলিতেও সমস্যা দেখা দিতে পারে।

টক দই

অনেকেই ওজন কমাতে নিয়মিত টক দই খেয়ে থাকেন। তবে এই দই খাওয়ার উপযুক্ত এবং কার্যকর সময় হল দিন। এটি খাবার হজমেও সাহায্য করে। রাতে টক দই খেলে তা শ্বাস নালীর উপর প্রভাব ফেলে থাকে সর্দি কাশি সৃষ্টি করে।

পনির

প্রোটিনের ভালো উৎস হলো এই পনির। এই খাবারটি সকালে খেলে তা সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ করে। কিন্তু রাতে পনির খেলে তা সহজে হজম হতে চায় না। এর ফলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে।

মিষ্টিজাতীয় খাবার

সাধারণত সকালেই মিষ্টি জাতীয় খাবার খাওয়া ভালো। এটি সারাদিনের কাজের শক্তি জোগায়। রাতে মিষ্টি জাতীয় খাবার খেলে তা শরীরে চর্বি জমাতে সাহায্য করে। এমনকি হজমেও সমস্যা সৃষ্টি করে। তাই মিষ্টিজাতীয় খাবার রাতে না খাওয়াই ভালো।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  হাত-পা ঘামায় কেন? Hasan 0 2,198 02-21-2022, 11:26 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] SURFACE WATER কি নিরাপদ? ultimabangladesh 0 2,233 02-06-2020, 02:10 PM
Last Post: ultimabangladesh
  শতভাগ নিরাপদ ও মিনারেল-এ্যালকালীন সমৃদ্ধ পানির নিশ্চয়তায়- ULTIMA RO Water Purifier ultimabangladesh 0 2,189 01-05-2020, 12:02 PM
Last Post: ultimabangladesh
  একজিমা হলে কি করবেন Hasan 0 2,420 07-27-2019, 02:54 AM
Last Post: Hasan
  পেইনকিলার খাওয়ার ক্ষতিকর দিক Hasan 0 2,445 12-11-2017, 11:38 PM
Last Post: Hasan
  ছোঁয়াচে রোগ গনোরিয়া Hasan 0 2,491 12-11-2017, 11:37 PM
Last Post: Hasan
  ইয়োগা নাকি এক্সারসাইজ - কোনটা বেশি কার্যকরী? Hasan 0 2,520 08-29-2017, 04:26 PM
Last Post: Hasan
  বৃষ্টির মৌসুমে পায়ের সুস্থতা- জেনে নিন ডাক্তারের পরামর্শ Hasan 0 2,453 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [হ্যাকিং] লাং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় খুব পরিচিত একটি ভিটামিন Hasan 0 2,450 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] দৈহিক ওজন ও সন্তান ধারণে সক্ষমতা কি সম্পর্কিত? Hasan 0 2,423 08-28-2017, 05:26 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)