The following warnings occurred:
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 5138 header
/global.php 37 send_page_headers
/showthread.php 28 require_once
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 2327 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 2327 header
/inc/class_session.php 395 my_setcookie
/inc/class_session.php 116 session->load_guest
/global.php 49 session->init
/showthread.php 28 require_once
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 2327 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 2327 header
/inc/class_session.php 400 my_setcookie

/inc/class_session.php 123 my_setcookie
/global.php 49 session->init
/showthread.php 28 require_once
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 2327 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 2327 header
/inc/functions.php 2396 my_setcookie
/inc/functions_indicators.php 41 my_set_array_cookie
/showthread.php 682 mark_thread_read
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 2327 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 2327 header
/inc/functions.php 2396 my_setcookie
/inc/functions_indicators.php 255 my_set_array_cookie
/inc/functions_indicators.php 47 mark_forum_read
/showthread.php 682 mark_thread_read

Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আমার এই ছোটো কলসিটা পেতে রাখি - রবীন্দ্রনাথ ঠাকুর

Googleplus Pint
#1
আমার এই ছোটো কলসিটা পেতে রাখি
ঝরনাধারার নিচে।
বসে থাকি
কোমরে আঁচল বেঁধে,
সারা সকালবেলা,
শেওলা ঢাকা পিছল পাথরটাতে
পা ঝুলিয়ে।
এক নিমেষেই ঘট যায় ভরে
তার পরে কেবলি তার কানা ছাপিয়ে ওঠে,
জল পড়তে থাকে ফেনিয়ে ফেনিয়ে
বিনা কাজে বিনা ত্বরায়;
ঐ যে সূর্যের আলোয়
উপচে-পড়া জলের চলে ছুটির খেলা,
আমার খেলা ঐ সঙ্গেই ছলকে ওঠে
মনের ভিতর থেকে।
সবুজ বনের মিনে-করা
উপত্যকার নীল আকাশের পেয়ালা,
তারি পাহাড়-ঘেরা কানা ছাপিয়ে
পড়ছে ঝরঝরানির শব্দ।
ভোরের ঘুমে তার ডাক শুনতে পায়
গাঁয়ের মেয়েরা।
জলের ধ্বনি
বেগনি রঙের বনের সীমানা যায় পেরিয়ে,
নেমে যায় যেখানে ঐ বুনোপাড়ার মানুষ
হাট করতে আসে,
তরাই গ্রামের রাস্তা ছেড়ে
বাঁকে বাঁকে উঠতে থাকে চড়াই পথ বেয়ে,
তার বলদের গলায়
রুনুঝুনু ঘণ্টা বাজে,
তার বলদের পিঠে
শুকনো কাঠের আঁটি বোঝাই-করা।
এমনি করে
প্রথম প্রহর গেল কেটে।
রাঙা ছিল সকালবেলাকার
নতুন রৌদ্রের রঙ,
উঠল সাদা হয়ে।
বক উড়ে চলেছে পাহাড় পেরিয়ে
জলার দিকে,
শঙ্খচিল উড়ছে একলা
ঘন নীলের মধ্যে,ঊর্ধ্বমুখ পর্বতের উধাও চিত্তে
নিঃশব্দ জপমন্ত্রের মতো।
বেলা হল,
ডাক পড়ল ঘরে।
ওরা রাগ করে বললে,
"দেরি করলি কেন?"
চুপ করে থাকি নিরুত্তরে।
ঘট ভরতে দেরি হয় না
সে তো সবাই জানে;
বিনাকাজে উপচে-পড়া-সময় খোওয়ানো,
তার খাপছাড়া কথা ওদের বোঝাবে কে?
Reply

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  অসম্ভব - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,211 02-19-2017, 10:38 PM
Last Post: Maghanath Das
  আকাশতলে উঠল ফুটে - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,284 02-19-2017, 10:37 PM
Last Post: Maghanath Das
  আছে আমার হৃদয় আছে ভরে - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,519 02-19-2017, 10:36 PM
Last Post: Maghanath Das
  আজু সখি মুহু মুহু - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,437 02-19-2017, 10:34 PM
Last Post: Maghanath Das
  আতার বিচি - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,470 02-19-2017, 10:33 PM
Last Post: Maghanath Das
  আমার এ প্রেম নয় তো ভীরু - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,618 02-19-2017, 10:31 PM
Last Post: Maghanath Das
  আমার এই পথ-চাওয়াতেই আনন্দ - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,458 02-19-2017, 10:29 PM
Last Post: Maghanath Das
  অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,500 02-19-2017, 10:27 PM
Last Post: Maghanath Das
  অনাবৃষ্টি - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,418 02-19-2017, 10:26 PM
Last Post: Maghanath Das
  অচলা বুড়ি - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,279 02-19-2017, 10:24 PM
Last Post: Maghanath Das

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)