Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

অন্যরকম সংসার - হেলাল হাফিজ

Googleplus Pint
#1
এই তো আবার যুদ্ধে যাবার সময় এলো
আবার আমার যুদ্ধে খেলার সময় হলো
এবার রানা তোমায় নিয়ে আবার আমি যুদ্ধে যাবো
এবার যুদ্ধে জয়ী হলে গোলাপ বাগান তৈরি হবে ।
হয় তো দু'জন হারিয়ে যাবো ফুরিয়ে যাবো
তবুও আমি যুদ্ধে যাবো তবু তোমায় যুদ্ধে নেবো
অন্যরকম সংসারেতে গোলাপ বাগান তৈরি করে
হারিয়ে যাবো আমরা দু'জন ফুরিয়ে যাবো ।
স্বদেশ জুড়ে গোলাপ বাগান তৈরি করে
লাল গোলাপে রক্ত রেখে গোলাপ কাঁটায় আগুন রেখে
আমরা দু'জন হয় তো রানা মিশেই যাবো মাটির সাথে।
মাটির সাথে মিশে গিয়ে জৈবসারে গাছ বাড়াবো
ফুল ফোটাবো, গোলাপ গোলাপ স্বদেশ হবে
তোমার আমার জৈবসারে । তুমি আমি থাকবো তখন
অনেক দূরে অন্ধকারে, অন্যরকম সংসারেতে ।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ১লা মে-র কবিতা - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,100 02-19-2017, 11:30 PM
Last Post: Maghanath Das
  অদ্বৈধ - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,148 02-19-2017, 11:28 PM
Last Post: Maghanath Das
  অনুভবন - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,210 02-19-2017, 11:26 PM
Last Post: Maghanath Das
  অস্ত্র সমর্পণ - হেলাল হাফিজ Maghanath Das 0 2,242 02-19-2017, 11:24 PM
Last Post: Maghanath Das
  প্রস্তুত - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,236 02-19-2017, 11:23 PM
Last Post: Maghanath Das
  বিক্ষোভ - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,203 02-19-2017, 11:21 PM
Last Post: Maghanath Das
  বিদ্রোহের গান - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,219 02-19-2017, 11:20 PM
Last Post: Maghanath Das
  মুক্ত বীরদের প্রতি - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,190 02-19-2017, 11:19 PM
Last Post: Maghanath Das
  আজব লড়াই - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,268 02-19-2017, 11:17 PM
Last Post: Maghanath Das
  অভিযান - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,258 02-19-2017, 11:16 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)