Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

এবার ফেসবুক মেসেঞ্জারে শতভাগ নিরাপত্তা

Googleplus Pint
#1
এবার ফেসবুক মেসেঞ্জারে শতভাগ নিরাপত্তা
ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগে তৃতীয় পক্ষের
অনুপ্রবেশ ঠেকাতে এপ্রিল মাসের শুরুতে ‘এন্ড-টু-এন্ড
এনক্রিপশন’ যোগ করে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা
হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপকে অনুসরণ করে এপ্রিলের
শেষদিকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করে এর অন্যতম
প্রতিদ্বন্দ্বী ভাইবার। এবার এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন
যোগ হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে।
এন্ড-টু-এন্ড এনক্রিপশনে প্রেরকের ডিভাইস থেকে বার্তা
এনক্রিপ্টেড অবস্থায় পাঠানো হয়, যা শুধু প্রাপকের
ডিভাইসেই ডিক্রিপ্ট করা যায়। মাঝপথে তৃতীয় কোনো পক্ষ
বার্তাটি হাতে পেলেও পড়তে পারে না।
গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, ফেসবুক মেসেঞ্জারে
এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার যোগ হচ্ছে। এতে
ব্যবহারকারীদের বার্তা আদানপ্রদান শতভাগ নিরাপদ হয়ে
উঠবে। এই ব্যবস্থায় সরকার বা হ্যাকাররা ব্যবহারকারীদের
ব্যক্তিগত কথা চালাচালিতে প্রবেশ করতে পারবে না,
একইভাবে এই কাজ করতে পারবে না খোদ ফেসবুক কর্তৃপক্ষ।
নাম উল্লেখ না করে ফেসবুকের প্রজেক্টের সাথে জড়িত তিন
কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সূত্র। তবে এই
প্রজেক্টের অগ্রগতি কেমন বা প্রজেক্টটি কবে শেষ হবে এসব
তথ্য পাওয়া যায়নি সূত্রের খবরে।
সূত্রের খবরে প্রকাশ, দিন কয়েক আগে মেসেজিং অ্যাপ
এল্লো উন্মুক্ত করে গুগল। এতে অপ্ট-ইন ফিচার হিসেবে
এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করে মার্কিন সার্চ জায়ান্ট।
আর এবার ৯০ কোটি ব্যবহারকারীর ফেসবুক মেসেঞ্জারে
অপ্ট-ইন ফিচার হিসেবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ
হতে যাচ্ছে।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [ফেসবুক] ফেসবুক রুম কি? বিস্তারিত জেনে নিন Nabila 0 2,249 07-23-2020, 04:55 PM
Last Post: Nabila
  [টিপস] কীভাবে ফেসবুকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন muztum 0 2,686 01-01-2019, 06:25 PM
Last Post: muztum
  যে ৫ কারণে স্মার্টফোন স্লো হয়ে যায় Hasan 0 2,583 12-11-2017, 11:36 PM
Last Post: Hasan
  [ফেসবুক] ফেসবুক স্ট্যাটাস এ লাইক বাড়াবেন যে ভাবে? Hasan 0 2,654 12-11-2017, 11:35 PM
Last Post: Hasan
  [Grameenphone] freebasics ও freefacebook চলার সুবিধার জন্য sarif 1 3,398 07-20-2017, 02:07 PM
Last Post: Hasan
  Messenger এর 5 টি Tricks জেনে নিন কাজে আসবে. Hasan 1 3,423 07-08-2017, 12:14 PM
Last Post: bdyousufctg
  [ফেসবুক] ‘প্রোফাইল পিকচার’ নিয়ে কঠোর হচ্ছে ফেসবুক Hasan 0 2,785 06-26-2017, 02:01 AM
Last Post: Hasan
  [ফেসবুক] জেনে নিন কি কি কারনে আপনি Facebook থেকে ব্লক হতে পারেন। Hasan 1 8,115 06-19-2017, 05:21 PM
Last Post: bdyousufctg
  [ফেসবুক] কঠোর হলো ফেসবুক Salim Ahmad 0 3,349 06-10-2017, 09:26 AM
Last Post: Salim Ahmad
  কিভাবে আপনার বা আপনার ফ্রেন্ডের নামের ক্লোন আইডি ডিসেবল করবেন? Sohan 0 6,940 05-29-2017, 01:15 AM
Last Post: Sohan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)