Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

হাল ছাড়বেন না।

Googleplus Pint
#1
হাল ছাড়বেন না।কারন___
দুই বছর ধরে ৫০ টাকায় দিন পার করা ছেলেটি আজ ৩৫ তম
বিসিএসে এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।
সাদিয়া নামের মেয়েটির বিয়ে হয়েছে ছয় মাস হলো। “তোমাকে
দিয়ে কিছু হবে না” এটা ছেলেটির কানে আজকেও বাজে।.
সম্পর্কগুলোর মাঝে আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি তা
হলো আমরা জীবনকে সরলরেখা মনে করি।
স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়ে রুমে নিজেকে বন্দী
করে যে ছেলেটি চিৎকার করে কেঁদেছিল, সেই ছেলেটি পরবর্তীতে
৬ বার এনবিএ চ্যম্পিয়ন। ছেলেটির নাম মাইকেল জর্ডান।
ছোটবেলায় ৪ বছর কথা না বলতে পারা ছেলেটির শিক্ষকরা
তার বাবা মাকে পরামর্শ দিয়েছেল ছেলেটির জন্য বেশি টাকা
পয়সা খরচ না করতে। ছেলেটি বেশি কিছু না, মাত্র একটি
নোবেল পেয়েছিল। নাম ছিল আইনস্টাইন।
টেলিভিশনের জন্য উপযুক্ত না বলে চাকরি হারানো মেয়েটি
ছিলেন অপরাহ উইনফ্রে।
২২ টি একাডেমিক এওয়ার্ড পাওয়া মিকি মাউসের স্রষ্টা ওয়াল্ট
ডিজনি পত্রিকার চাকুরী থেকে চাকরীচ্যুত হয়েছিলেন।
অভিযোগ ছিলো তার ইমাজিনেশন ক্যাপাসিটি এবং অরজিনাল
আইডিয়া নাই।
১১ বছর বয়সে দল থেকে বাদ পড়া হরমোনজনিত সমস্যায়
ভোগা ছেলেটির নাম লিউনেল মেসি, ছেলেটি পরে কি হয়েছে
সেটা বোধকরি না বললেও হবে।
৩০ বছর বয়সে নিজ কোম্পানি থেকে বের করে দেয়া হয়েছিল
যে যুবকটিকে তার নাম স্টিভ জবস।
আমেরিকার ১৬ তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন হাল ছেড়ে
দিতে পারতেন ৮ম বার ইলেকশনে ব্যর্থ হওয়ার পর।
আজ হয়তো ছেলেটির পকেট খালি থাকতে পারে, কিন্তু কাল
ঠিকই বিশ্বটা আপনার পায়ের কাছে এনে দিবে। বিশ্বাস রাখুন
প্রিয় মানুষটির উপর।
একদিন ভোর বেলায় তাকে একা হাটতে বলুন, আরেকদিন আপনি
সহ হাটতে বের হোন। প্রথমদিন যদি ১ মাইল হাটে, পরেরদিন
দেখবেন ১০ মাইল হাটবে। আপনার মেন্টাল সাপোর্ট তাকে
নিয়ে যাবে এভারেস্ট চূড়ায়।
ছেলেদের দুইটা রূপ থাকে। বাইরের রুপটা কর্তৃত্বপরায়ন।
পৌরুষত্বের অংহবোধ বজায় রাখতে সদা তৎপর। আর ভেতরে
থাকে অনুশাসনে থাকতে চাওয়া একটা কোমল মন।
দিনে এক প্যাকেট গোল্ডলিফ খাওয়া ছেলেটিও চায় কেউ একজন
তাকে পড়ন্ত বিকেলে বলুক, কাল থেকে আর সিগারেট খাবা না।
সারাদিন হইচই করা ভীষন অমনোযোগী ছেলেটি মাঝরাতে
ভাবে, কেউ যদি বলত! “ভাদাইম্মাগিরি অনেক হইছে, এবার
পড়তে বসো!”
আস্থা রাখুন, একটু সময় দিন। হাল ছেড়ে দিয়ে সমীকরনটাকে
শূন্য দিয়ে গুন দিয়ে সুন্দর সম্পর্কটাকে শেষ করে দেয়ার আগে
একটু ভাবুন। দেখবেন শেষের গানের আগেই একটি নতুন ভোর
শুরু হয়।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [গল্প] একটা গল্প হতে পারত Abir 0 2,788 01-02-2018, 04:39 PM
Last Post: Abir
  [গল্প] তাসনিম লুকিয়ে লুকিয়ে দেখছে ছেলেটাকে Abir 0 3,314 01-02-2018, 04:36 PM
Last Post: Abir
  [গল্প] ছোবল Abir 0 2,887 01-02-2018, 04:34 PM
Last Post: Abir
  অজানা এক অনুভূতি লিখা: ইচ্ছে ঘুড়ি Abir 0 2,929 01-02-2018, 04:33 PM
Last Post: Abir
  একটি না পাওয়া ভালোবাসার সমাপ্তি Abir 0 9,596 01-02-2018, 04:32 PM
Last Post: Abir
  লাভ ডায়রি: যে ভালোবাসায় হার মেনে যায় সব দুরত্ব Hasan 0 2,875 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [Exclusive] ভালোবাসা অমর হয়ে রয় মোঃ আলমামুন আলম আরজু 0 2,933 03-09-2017, 11:09 AM
Last Post: মোঃ আলমামুন আলম আরজু
  গল্পঃ প্রেম নেই Hasan 0 3,415 03-01-2017, 06:48 PM
Last Post: Hasan
  গল্প: আমি নিষ্ঠুর, আমি পাষণ্ড Hasan 0 3,022 02-22-2017, 11:24 AM
Last Post: Hasan
  ভাল লাগায় মোড়ানো ভালবাসা Hasan 0 3,573 02-22-2017, 11:23 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)