Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[Bangla Lyrics] মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রী বানাইয়াছে

Googleplus Pint
#1
একটি চাবি মাইরা দিলা ছাইড়া

জনম ভরে চলিতেছে

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্রী বানাইয়াছে

থাকের (মাটির) একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর

ওরে রং বেরং এর বার্নিশ করা দেখতে ঘড়ি কি সোন্দর

ঘড়ির তিন পাটে তে গড়ন সারা

এই বয়লারের মেশিনের গড়া

তিনশো ষাটটি স্ক্রুপ মারা, ষোলজন পাহারা আছে

ঘড়ি হাইস্পিডিং ফ্যাপসা পেচিং লিভার হইলো কলিজায়

ছয়টি বলে আজব কলে দিবানিশি প্রেম খেলায়

ঘড়ির তিন কাঁটা বারো জুয়েলে, মিনিট কাঁটা হইল দিলে

ঘন্টার কাটা হয় আক্কেলে, মনটারে সেকেন্টে দিসে

ঘড়ির কেসটা বত্রিশ চাকের, কলে কব্জা বেসুমার

দুইশ ছয়টা হাড়ের জোড়া বাহাত্তর হাজার তার

ও মন, দেহঘড়ি চৌদ্দতলা, তার ভিতরে দশটি নালা,

একটা বন্ধ নয়টা খোলা গোপনে এক তালা আছে।

দেখতে যদি হয় বাসনা চলে যাও ঘড়ির কাছে

যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভেতর লুকাইছে

পর্দারও সত্তুর হাজারে

তার ভিতলে লড়ে চড়ে

জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে;

ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন,

ওরে আমার মনবোকা;

বাউল রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা

আমি যদি ঘড়ি চিনতে পারতাম,

ঘড়ির জুয়েল বদলাইতাম,

ঘড়ির জুয়েল বদলাইবো

কেমন যাই মিস্ত্রীর কাছে?

মন আমার দেহঘড়ি

সন্ধান করি, কোন মিস্ত্রী বানাইছে

—————–

শিল্পীঃ আবদুর রহমান বয়াতি

সুরকারঃ আবদুর রহমান বয়াতি

গীতিকারঃ আবদুর রহমান বয়াতি
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [Bangla Lyrics] সব লোকে কয় লালন কী জাত সংসারে লিরিক্স Hasan 0 3,185 02-26-2017, 10:50 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] বাড়ির কাছে আরশী নগর লিরিক্স Hasan 0 2,832 02-26-2017, 10:50 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] তিন পাগলে হল মেলা লিরিক্স Hasan 0 3,549 02-26-2017, 10:49 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] TUI KI JANIS NA | তুই কি জানিসনা LYRICS BY ARNOB Hasan 0 2,752 02-26-2017, 10:48 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] CHAD TARA SURZO NOY TUMI | চাঁদ তারা সূর্য নও তুমি LYRICS BY MILES Hasan 0 3,093 02-26-2017, 10:48 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] Ondhokar Ghore(অন্ধকার ঘরে) By Paper Rhyme From The Album Paper Rhyme Hasan 0 4,025 02-26-2017, 10:39 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] কেন হঠাৎ তুমি এলে ? "তাহসান" Hasan 0 5,377 02-26-2017, 10:38 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে.. Hasan 0 3,496 02-26-2017, 10:38 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] ও ঝরা পাতা ও ঝরা পাতাগো, তোমার সাথে আমার রাত পোহানো কথাগো Hasan 0 3,823 02-26-2017, 10:36 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] পড়েনা চোখের পলক-এন্ড্রু কিশোর Hasan 0 3,669 02-26-2017, 10:35 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)