Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করতে পারবে কি?

Googleplus Pint
#1
অনলাইন ডেস্ক: নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : আমার এক আত্মীয়া তাঁর প্রেমিককে বিয়ে করেন কাজি অফিসে। ছেলের মা এ বিয়ে সম্পর্কে জানতেন। সাক্ষী হিসেবে ছেলে আর মেয়ের কয়েকজন বন্ধু উপস্থিত ছিল। মেয়ের পরিবার এই বিয়ের ব্যাপারে জানত না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বিয়ে কি জায়েজ হয়েছে? মানে মেয়ের পরিবারের অসম্মতিতে আর অনুপস্থিতিতে কাজি অফিসে বিয়ে হলে সেটা কি শরিয়তসম্মত বিয়ে হয়?

উত্তর : জি না। মেয়ের অভিভাবককে বিয়ে সম্পর্কে জানতে হবে এবং জেনে তাঁদের সম্মতিক্রমে বিয়ে হতে হবে। ছেলের অভিভাবককে না জানিয়ে ছেলে বিয়ে করলে সেই বিয়ে হয়ে যাবে। কিন্তু মেয়ের অভিভাবকের ব্যাপারে বলা হয়েছে, ‘যদি কোনো মেয়ে নিজেকে নিজে বিয়ে দেয় অভিভাবকের অনুমতি ছাড়া, সেটি হবে না। আবার কোনো বাবা যদি ইচ্ছা করে, জোর করে মেয়ের অনুমতি ছাড়া মেয়েকে বিয়ে দেয়, সেটিও হবে না। অভিভাবকের অনুমতি লাগবে, আবার মেয়েরও অনুমতি লাগবে।’

দুজনের অনুমতি সাপেক্ষেই বিয়ে করতে হবে। যদি মেয়ের পরিবারের কেউ অনুপস্থিত থাকে, শুধু মেয়েই উপস্থিত থাকে, তাহলে সেই বিয়ে জায়েজ হবে না।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  সততা কি বা সততা কাকে বলে? Abu Shafiq 0 2,435 08-20-2022, 09:34 PM
Last Post: Abu Shafiq
  Help Wordpress webmaster? rjmister24 1 3,383 12-20-2017, 08:55 PM
Last Post: Hasan
  [প্রশ্ন-উত্তর] এডমিন ভাই একটা প্রশ্ন Mashkib 0 2,645 06-21-2017, 04:08 PM
Last Post: Mashkib
  [প্রশ্ন-উত্তর] এই সাইট এ কোন পোস্ট করা হয় না,,,,? Salim Ahmad 2 4,237 06-08-2017, 11:08 PM
Last Post: Salim Ahmad
  নাপাক অবস্থায় খাবার গ্রহণ করা জায়েজ আছে কী? Hasan 0 2,886 02-28-2017, 11:50 PM
Last Post: Hasan
  ইসলামে সেলফি তোলা কি জায়েজ? Hasan 0 2,774 02-28-2017, 10:03 PM
Last Post: Hasan
  দাড়ি না রাখা কি হারাম? Hasan 0 2,573 02-28-2017, 10:02 PM
Last Post: Hasan
  জান্নাতে পুরুষরা কি ৭২টি হুর পাবে? Hasan 0 2,593 02-28-2017, 10:02 PM
Last Post: Hasan
  শিরোনাম আপরাধ কাণ্ডে বাধ্য হয়ে অবসরে ৫০৪ পুলিশ ২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার দ্বিতীয় Hasan 0 2,511 02-28-2017, 10:01 PM
Last Post: Hasan
  অজুরত অবস্থায় কথা বলা যাবে কি? Hasan 0 2,414 02-28-2017, 10:01 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)