Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কর জমা দিতে চার ভগবানকে পৌরসভার নোটিস!

Googleplus Pint
#1
ধন-সম্পদের জন্য যেখানে মানুষ ভগবানকে দিনরাত স্মরণ করছেন, শেষ পর্যন্ত সেই ভগবানকে দেয়া হলো কর জমা দেয়ার নোটিস। ভগবান যেহেতু ধন-সম্পদেরও আধার, কর দিতে সমস্যা কী!



অবশ্য এ যুক্তিতে না হলেও, ভুল করেই হোক- চার ভগবানের কাছে পাঠানো হয়েছে সম্পত্তিকর দেয়ার পৌরসভার নোটিস। খবর আনন্দবাজার'র।



শনিবার নোটিস পাঠিয়ে দুর্গা, শিব, রাধা ও কৃষ্ণের থেকে সম্পত্তিকর চাইল ভারতের হরিয়ানার ফতেয়াবাদ পৌরসভা।



সম্পত্তির পরিমাণ অনুযায়ী তাদেরকে ন্যূনতম ৪ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত কর দিতে নোটিসে বলা হয়েছে।



পৌরসভার চেয়ারম্যান দর্শন নাগপাল জানান, ওই পৌরসভা এলাকায় যাবতীয় সম্পত্তি করের একটি হিসাব কষা হয়েছে।



কার কত সম্পত্তি এবং কে কতটা সম্পত্তিকর ফাঁকি দিয়েছেন সবই সমীক্ষা করার দায়িত্ব দেয়া হয় একটি বেসরকারি সংস্থাকে।



ওই সংস্থাই এলাকাবাসীদের বাকি সম্পত্তি করের আলাদা আলাদা বিল করে দফতরে পাঠায়। পরে পৌরসভার আয়কর বিভাগ থেকে বিলগুলো নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দেয়া হয়। তার মধ্যে কয়েকটি মন্দিরের বিলও ছিল।



চেয়ারম্যান জানান, ওই বিলগুলোতে মন্দির কর্তৃপক্ষের নাম না রেখে ভুলবশত দেবতার নাম উল্লেখ করা হয়েছে। ভুলটা এখানেই।



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি দুর্গামন্দির রয়েছে। দুর্গাকে নোটিস পাঠিয়ে ১ লাখ ১০ হাজার টাকা সম্পত্তিকর মেটাতে বলা হয়েছে। তেমনই নারায়ণের বকেয়া সম্পত্তিকরের পরিমাণ ২ লাখ ৭৭ হাজার টাকা।



মন্দির কর্তৃপক্ষের বদলে কীভাবে দুর্গা-শিব-কৃষ্ণের নামে এই নোটিস গেল তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছেন পৌরসভা চেয়ারম্যান।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অন্যান্য]  ৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা , অতঃপর . . . ! Ragu 0 2,340 09-22-2017, 01:03 PM
Last Post: Ragu
  [জানা ও অজানা] তেঁতুলের ১০ গুণাগুণ Salim Ahmad 0 2,434 06-10-2017, 10:23 PM
Last Post: Salim Ahmad
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,226 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,215 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  ৫ ঘণ্টা ভয়ঙ্কর লড়াই অজগর-কুমিরের, অতঃপর... Hasan 0 2,291 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  অপরাধী নেই, জেলে বাসা বেঁধেছে ঘুঘু Hasan 0 2,349 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  কিডনির বড় সমস্যার নীরব ৭ লক্ষণ Playboy 0 3,114 03-21-2017, 11:02 AM
Last Post: Playboy
  আজব বিয়ের আসর! যেখানে বর অন্তঃসত্ত্বা! Playboy 0 2,431 03-21-2017, 11:00 AM
Last Post: Playboy
  নদীরও প্রাণ আছে : আদালতের রায়! Playboy 0 2,379 03-21-2017, 10:58 AM
Last Post: Playboy
  বোরো ধানক্ষেতে কাজ শেষে ফেরার পথে নারীকে গণধর্ষণ! Hasan 0 2,480 03-19-2017, 11:27 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)