Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সৌন্দর্য বাড়াতে হাতের আঙুল কেটে ফেললেন এই নারী!

Googleplus Pint
#1
সৌন্দর্য বাড়াতে হাতের আঙুল কেটে ফেললেন এই নারী!
কথায় আছে ‘নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। ’ কিন্তু ইনি অপরের নয়, নিজের আঙুল কেটে নিজের রূপ বাড়াতে চেয়েছেন। রূপের জন্য কত জনে কত কিছুই না করে।



তা বলে কেউ নিজের আঙুল কেটে ফেলতে পারে! এই খবর না পড়লে বিশ্বাস করা যাবে না।



চিনে নিন এই নারীকে। নাম টর্জ রেনল্ডস। ব্রিটেনের এসেক্সেরর ৩০ বছরের এই বাসিন্দা যে নিজের রূপ নিয়ে একটু বেশিই সচেতন, তা তো মুখ দেখেই বোঝা যায়। চোখ, মুখ, নাক, ঠোঁট, হাত শরীরের কোনও অংশেই ট্যাটু থেকে বাদ যায়নি। কিন্তু আচমকাই তাঁর এক অবাক সখ হয়।



মনে হয়, বাঁ হাতের ছোট আঙুলটি যেন বেমানান। তাঁর রূপের সঙ্গে ঠিক মিলছে না। তাই একদিন নিজেই নিজের ওই ছোট আঙুলটি কেটে ফেলার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যা ভাবনা তাই কাজ।



ধারালো ছুরির কোপে নিজের আঙুলটি কেটে ফেলেন টর্জ রেনল্ডস। যন্ত্রণা হয়েছিল কি না জানাননি তিনি । ফেসবুকে নিজের অ্যাকাউন্টে কাটা আঙল এবং আঙুল কাটা হাতটির ছবি তুলে পোস্ট করেন। এর সঙ্গে জানান, তিনি খুবই খুশি।



একই সঙ্গে বলেন, এই আঙুল কাটার পিছনে আর কোনও কারণ নেই। দেখতে ভাল লাগবে ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরে তিনি নতুন ‘লুক’ পেয়েছেন বলেও দাবি করেছেন।



ফেসবুকের এই পোস্ট দেখে কিন্তু খুব বেশি খাতির জোটেনি টর্জ রেনল্ডসের। বরং সমালোচনাই হয়েছে বেশি। অনেকেই এই কাজটিকে খ্যাপামো বলে জানিয়েছেন।



তার জবাবও দিয়েছেন টর্জ। তিনি বলেছেন, ‘এটা আমি আমার জন্যই করেছি। কাউকে আঘাত করার জন্য করিনি। ছবিগুলির সংরক্ষণ এবং বন্ধুদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করার জন্যই ফেসবুকে পোস্ট করেছি। ’



সূত্র: এবেলা
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অন্যান্য]  ৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা , অতঃপর . . . ! Ragu 0 2,340 09-22-2017, 01:03 PM
Last Post: Ragu
  [জানা ও অজানা] তেঁতুলের ১০ গুণাগুণ Salim Ahmad 0 2,434 06-10-2017, 10:23 PM
Last Post: Salim Ahmad
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,226 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,216 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  ৫ ঘণ্টা ভয়ঙ্কর লড়াই অজগর-কুমিরের, অতঃপর... Hasan 0 2,291 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  অপরাধী নেই, জেলে বাসা বেঁধেছে ঘুঘু Hasan 0 2,350 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  কিডনির বড় সমস্যার নীরব ৭ লক্ষণ Playboy 0 3,114 03-21-2017, 11:02 AM
Last Post: Playboy
  আজব বিয়ের আসর! যেখানে বর অন্তঃসত্ত্বা! Playboy 0 2,431 03-21-2017, 11:00 AM
Last Post: Playboy
  নদীরও প্রাণ আছে : আদালতের রায়! Playboy 0 2,379 03-21-2017, 10:58 AM
Last Post: Playboy
  বোরো ধানক্ষেতে কাজ শেষে ফেরার পথে নারীকে গণধর্ষণ! Hasan 0 2,480 03-19-2017, 11:27 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)