Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ছেলেদের ঝলমলে চুলের জন্য করনীয়

Googleplus Pint
#1
ছেলে কিংবা মেয়ে- ঝলমলে চুল হলে সবাইকেই দেখতে সুন্দর লাগে। সুস্থ ও ঝলমলে চুলের জন্য নিতে হয় বাড়তি যত্ন। এ সময় এমনিতেই প্রখর রোদ তার ওপর বাইরে বেরুলেই ধুলাবালিতে চুলের অবস্থা খারাপ হয়ে যায়।
গরমে চুল মসৃণ ও ঝরঝরে দেখাতে নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। তৈলাক্ত চুল দুই সপ্তাহ অন্তর কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে।
শুষ্ক রুক্ষ চুলকে সিল্কি করে তুলতে ডিমের সাদা অংশ এবং চায়ের লিকার দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। ডিমের সাদা অংশ চুলের গোড়া থেকে পুষ্টি যোগাবে। আর চায়ের লিকার প্রাকৃতিকভাবে আপনার চুলকে সিল্কি করে তুলবে।
সপ্তাহে দুবার রাতে চুলের গোড়ায় অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল লাগাতে হবে এবং সকালে শ্যাম্পু করতে হবে। এতে চুলে আদ্রভাব বজায় থাকবে। চুলে প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করতে হবে। তাহলে চুলের পুষ্টি বজায় থাকবে। শুষ্ক চুলের জন্য ভিটামিন-ই, অ্যালোভিরা সমৃদ্ধ শ্যাম্পু এবং কনডিশনার ব্যবহার করতে হবে।
শীত ঋতুতে চুলের জন্য সবচেয়ে বড় সমস্যা হল চুলে খুশকি। চুলের গোড়ায় ময়লা জমে খুশকি হয়। আর শীতকালে চুলের গোড়ায় খুব তাড়াতাড়ি ময়লা জমে। তাই খুশকির প্রবণতাও বাড়ে।
বাইরে বেরোনোর সময় চুল শুকিয়ে বের হবেন। দিনে দুই থেকে তিনবার চুল আঁচড়াবেন। ফলে মাথায় রক্ত চলাচল ঠিক থাকবে, চুল সুস্থ সুন্দর থাকবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [লাইফ স্টাইল] ৯টি বিউটি টিপস প্রতিটি মানুষের জন্য করনীয়। mdrashedul 0 2,239 07-21-2019, 12:39 PM
Last Post: mdrashedul
  Skin Care Bangladesh mdrasel 0 2,533 07-20-2019, 01:13 PM
Last Post: mdrasel
  বর্ষায় পায়ের যত্নের টুকিটাকি Hasan 0 2,288 08-29-2017, 04:19 PM
Last Post: Hasan
  নেইলপলিশ দেওয়ার দশ ঘন্টা পর আপনার শরীরে কী ঘটে? Hasan 0 2,281 08-29-2017, 04:18 PM
Last Post: Hasan
  নারীদের 'ব্যক্তিগত পরিচ্ছন্নতার' যে ১০ টি টিপস অবশ্যই জেনে রাখা উচিত! Hasan 0 2,262 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [টিপস] ঈদে ঝলমলে চুল পেতে করণীয Hasan 0 2,414 06-11-2017, 07:18 PM
Last Post: Hasan
  [লাইফ স্টাইল] রূপচর্চা করুন প্রাকৃতিক উপায়ে Salim Ahmad 2 4,070 06-11-2017, 01:14 PM
Last Post: Salim Ahmad
  চুলের বৃদ্ধি বাড়াতে ৩ হেয়ার প্যাক Hasan 0 2,365 05-25-2017, 10:33 PM
Last Post: Hasan
  রূপচর্চায় চালের গুড়ার কিছু অসাধারণ টিপস Playboy 0 4,076 03-21-2017, 11:06 AM
Last Post: Playboy
  ব্রণ হওয়ার পাঁচ কারণ! Playboy 0 2,382 03-20-2017, 10:00 AM
Last Post: Playboy

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)