Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ঘরে তৈরি উপটানে

Googleplus Pint
#1
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে উপটানের জুড়ি নেই। বাজারের নানা ব্র্যান্ডের উপটান কিনতে পাওয়া যায়। কিন্তু বাজারের উপটান অনেকের ত্বকে র্যাশ সৃষ্টি করে, আবার অনেকের ত্বক উল্টো কালচে করে তোলে। তাই ঘরেই তৈরি করে নিতে পারেন উপটান। এতে কোনো রাসায়নিক উপাদান না থাকায় সব ধরনের ত্বকের সাথে এটি মানিয়ে যায়। পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা নেই বলে যে কেউ এটি ব্যবহার করতে পারেন।
যা যা লাগবে
- ১ চা চামচ বেসন
- ১ চা চাচম চন্দনের গুঁড়ো
- ১/২ চা চামচ মসুর ডাল
- ১ চা চামচ লেবুর রস
- ১/৪ চা চামচ হলুদের গুঁড়ো
- দুধ বা গোলাপ জল
যেভাবে তৈরি করবেন
১। একটি পাত্রে বেসন, চন্দনের গুঁড়ো, মসুর ডাল, হলুদের গুঁড়ো, লেবুর রস মিশিয়ে নিন।
২। এরসাথে দুধ বা গোলাপ জল মেশান। খুব বেশি পরিমাণ দুধ বা গোলাপ জল মেশাবেন না, এতে উপটান পাতলা হয়ে যাবে।
৩। এই মিশ্রণটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন।
৪। ১০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কার্যকারিতা
এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। বেসন এবং হলুদ ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। বিয়ের আগে এটি ব্যবহার করলে ত্বকে আলাদা একটি উজ্জ্বলতা এনে দিবে। মসুর ডাল ত্বক এক্সফলিয়েট করে ত্বক থেকে মৃত কোষ দূর করে দেয়, যা ত্বক ভিতর থেকে উজ্জ্বল করে। সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন এই উপটান।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [লাইফ স্টাইল] ৯টি বিউটি টিপস প্রতিটি মানুষের জন্য করনীয়। mdrashedul 0 2,239 07-21-2019, 12:39 PM
Last Post: mdrashedul
  Skin Care Bangladesh mdrasel 0 2,532 07-20-2019, 01:13 PM
Last Post: mdrasel
  বর্ষায় পায়ের যত্নের টুকিটাকি Hasan 0 2,288 08-29-2017, 04:19 PM
Last Post: Hasan
  নেইলপলিশ দেওয়ার দশ ঘন্টা পর আপনার শরীরে কী ঘটে? Hasan 0 2,280 08-29-2017, 04:18 PM
Last Post: Hasan
  নারীদের 'ব্যক্তিগত পরিচ্ছন্নতার' যে ১০ টি টিপস অবশ্যই জেনে রাখা উচিত! Hasan 0 2,260 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [টিপস] ঈদে ঝলমলে চুল পেতে করণীয Hasan 0 2,414 06-11-2017, 07:18 PM
Last Post: Hasan
  [লাইফ স্টাইল] রূপচর্চা করুন প্রাকৃতিক উপায়ে Salim Ahmad 2 4,067 06-11-2017, 01:14 PM
Last Post: Salim Ahmad
  চুলের বৃদ্ধি বাড়াতে ৩ হেয়ার প্যাক Hasan 0 2,363 05-25-2017, 10:33 PM
Last Post: Hasan
  রূপচর্চায় চালের গুড়ার কিছু অসাধারণ টিপস Playboy 0 4,076 03-21-2017, 11:06 AM
Last Post: Playboy
  ব্রণ হওয়ার পাঁচ কারণ! Playboy 0 2,381 03-20-2017, 10:00 AM
Last Post: Playboy

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)