Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ত্বকের যত্নে ডিম

Googleplus Pint
#1
ডিমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি এবং প্রোটিন- যা ত্বকের যত্নে বেশ কার্যকর। ত্বক ভেতর থেকে সুন্দর করার পাশাপাশি বাহ্যিক রূপচর্চার ক্ষেত্রেও ডিম ব্যবহার করা যায়।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, ত্বক এক্সফলিয়েট করা এবং ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য ডিম ব্যবহার করা যায়।
শরীরের নানান পুষ্টির যোগান দেয় ডিম। আর শারীরিক সুস্থতার ছাপ পড়ে ত্বকেও। কারণ বাহ্যিক রূপচর্চার তুলনায় ভেতর থেকে পুষ্টি যোগানো গেলে তা আরও কার্যকর হয়।
ডিমের আয়রনের সহায়তায় লহিত রক্ত কণিকা ত্বকে অক্সিজেন সরবরাহ করে। ডিমের সেলেনিয়াম ত্বকের বাইরের অংশকেও ক্ষতির হাত থেকে বাঁচায়। তাছাড়া এর ভিটামিন এ ত্বকের কোষ গঠনে সাহায্য করে।
ত্বক তারুণ্যদীপ্ত রাখতে উপযোগী জিঙ্ক, এটিও রয়েছে ডিমে। সকালের নাস্তায় ভিটামিন ডি সমৃদ্ধ ডিম ত্বক ভেতর ও বাইরে থেকে সুন্দর রাখতে সাহায্য করে।
ডিম দিয়ে তৈরি ফেইস মাস্ক: ডিম দিয়ে ঝটপট ব্যবহার্য কিছু ফেইসপ্যাক তৈরি করা যায়। সব থেকে সহজ হল, ডিমের সাদা অংশ আলাদা করে ফেটে, ত্বকে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। চাইলে এই মাস্কটি ‘পিল অফ মাস্ক’ হিসেবেও ব্যবহার করা যায়। কারণ ডিমের সাদা অংশ শুকিয়ে ত্বকের উপর একটি আস্তরণ তৈরি করে যা ‘পিল অফ মাস্ক’য়ের মতো কাজ করে।
ডিমের সাদা অংশ আলাদা করে ফেটতে হবে, এসময় এর সঙ্গে এক চা-চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। অনবরত ফেটতে হবে যতক্ষণ না ফোমের মতো মিশ্রণ তৈরি হয়। এর সঙ্গে ঘরে তৈরি টক দৈ মিশিয়ে নিতে হবে এক চামচ। মুখে মাস্ক মেখে কিছুক্ষণ অপেক্ষা করে বেসন দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাবান ব্যবহার না করাই ভালো। শেষে মুখে গোলাপ জল ছিটিয়ে নিন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [লাইফ স্টাইল] ৯টি বিউটি টিপস প্রতিটি মানুষের জন্য করনীয়। mdrashedul 0 2,194 07-21-2019, 12:39 PM
Last Post: mdrashedul
  Skin Care Bangladesh mdrasel 0 2,484 07-20-2019, 01:13 PM
Last Post: mdrasel
  বর্ষায় পায়ের যত্নের টুকিটাকি Hasan 0 2,238 08-29-2017, 04:19 PM
Last Post: Hasan
  নেইলপলিশ দেওয়ার দশ ঘন্টা পর আপনার শরীরে কী ঘটে? Hasan 0 2,231 08-29-2017, 04:18 PM
Last Post: Hasan
  নারীদের 'ব্যক্তিগত পরিচ্ছন্নতার' যে ১০ টি টিপস অবশ্যই জেনে রাখা উচিত! Hasan 0 2,213 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [টিপস] ঈদে ঝলমলে চুল পেতে করণীয Hasan 0 2,363 06-11-2017, 07:18 PM
Last Post: Hasan
  [লাইফ স্টাইল] রূপচর্চা করুন প্রাকৃতিক উপায়ে Salim Ahmad 2 3,995 06-11-2017, 01:14 PM
Last Post: Salim Ahmad
  চুলের বৃদ্ধি বাড়াতে ৩ হেয়ার প্যাক Hasan 0 2,315 05-25-2017, 10:33 PM
Last Post: Hasan
  রূপচর্চায় চালের গুড়ার কিছু অসাধারণ টিপস Playboy 0 4,024 03-21-2017, 11:06 AM
Last Post: Playboy
  ব্রণ হওয়ার পাঁচ কারণ! Playboy 0 2,333 03-20-2017, 10:00 AM
Last Post: Playboy

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)