Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

চুলের ক্ষেত্রে ছেলেরা যে ৬ ভুল করে

Googleplus Pint
#1
মেয়েদের তুলনায় ছেলেদের মাথায় টাক অনেক দ্রুত পড়ে। এটা শুধু চুলের পরিমাণ কম হওয়ার কারণে হয় না। ছেলেদের কিছু ভুলেও তাদের মাথার চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে।
• চুলের ক্ষেত্রে কোন ভুলগুলো ছেলেরা বেশি করে, তার একটি তালিকা নিচে প্রকাশ করা হয়েছে। একনজরে চোখ বুলিয়ে নিন...
১. ছেলেরা চুলে শ্যাম্পু করার পর ভালোভাবে পরিষ্কার করে না। এর ফলে চুল আঠালো হয়ে থাকে এবং চুলের গোড়া নরম হয়ে যায়। এ কারণে অনেক দ্রুত চুল পড়ে যায়। তাই যখনই শ্যাম্পু করবেন, পানি দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে নেবেন।
২. চুলে শ্যাম্পু করার পর ভালোভাবে না শুকিয়ে জেল ব্যবহার করে ছেলেরা, যা চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি মাথায় টাক পড়াতে না চান, তাহলে স্টাইল করার আগে চুল ভালো করে শুকিয়ে নিন।
৩. ভুল হেয়ারস্টাইল বাছাই করা। ইন্টারনেট থেকে চুলের কোনো একটা কাটিং ভালো লাগলে সেলুনে গিয়ে ঠিক সেভাবে নিজের চুল কাটিয়ে ফেলে ছেলেরা। এটা কখনো ভাবে না, তার চেহারার সঙ্গে কাটিংটা যাচ্ছে কি না। মনে রাখবেন, হেয়ারকাট সব সময় নিজের চেহারার ধরন অনুযায়ী করবেন।
৪. মাথায় যেন টাক না পড়ে, এ কারণে ছেলেরা সামনের দিকের চুল খুব একটা কাটতে চায় না। এর ফলে এই চুলগুলো রুক্ষ হয়ে ঝরে যেতে শুরু করে। তাই নিয়ম করে সামনে-পেছনে দুই দিকের চুলই কাটুন।
৫. চুলের ধরন বুঝে, কী ধরনের প্রসাধনী ব্যবহার করেন এটার ওপর নির্ভর করে চুল পরিষ্কার রাখতে হয়। এমনকি আপনার মাথার তালুতে ঘামের পরিমাণ বেশি হলেও নিয়মিত চুল ধুয়ে পরিষ্কার রাখা জরুরি। ছেলেরা হয়তো অনেক বেশি চুল ধোয়ার চেষ্টা করে কিংবা চুল সহজে ধুয়ে পরিষ্কার করে না। এ দুই ধরনের অভ্যাসের কারণেই চুল পড়ে যেতে শুরু করে।
৬. চুলে শ্যাম্পু করার সময় হাতের নখ দিয়ে মাথার তালু চুলকানোর অভ্যাস আছে অনেকেরই। এটি আপনার চুলের গোড়া নরম করে ফেলে। তাই নখ নয়, হাতের আঙুল দিয়ে আলতোভাবে মাথার ত্বক ম্যাসাজ করুন। যাতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন ভালো হয়।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [লাইফ স্টাইল] ৯টি বিউটি টিপস প্রতিটি মানুষের জন্য করনীয়। mdrashedul 0 2,236 07-21-2019, 12:39 PM
Last Post: mdrashedul
  Skin Care Bangladesh mdrasel 0 2,529 07-20-2019, 01:13 PM
Last Post: mdrasel
  বর্ষায় পায়ের যত্নের টুকিটাকি Hasan 0 2,283 08-29-2017, 04:19 PM
Last Post: Hasan
  নেইলপলিশ দেওয়ার দশ ঘন্টা পর আপনার শরীরে কী ঘটে? Hasan 0 2,277 08-29-2017, 04:18 PM
Last Post: Hasan
  নারীদের 'ব্যক্তিগত পরিচ্ছন্নতার' যে ১০ টি টিপস অবশ্যই জেনে রাখা উচিত! Hasan 0 2,258 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [টিপস] ঈদে ঝলমলে চুল পেতে করণীয Hasan 0 2,409 06-11-2017, 07:18 PM
Last Post: Hasan
  [লাইফ স্টাইল] রূপচর্চা করুন প্রাকৃতিক উপায়ে Salim Ahmad 2 4,064 06-11-2017, 01:14 PM
Last Post: Salim Ahmad
  চুলের বৃদ্ধি বাড়াতে ৩ হেয়ার প্যাক Hasan 0 2,361 05-25-2017, 10:33 PM
Last Post: Hasan
  রূপচর্চায় চালের গুড়ার কিছু অসাধারণ টিপস Playboy 0 4,073 03-21-2017, 11:06 AM
Last Post: Playboy
  ব্রণ হওয়ার পাঁচ কারণ! Playboy 0 2,379 03-20-2017, 10:00 AM
Last Post: Playboy

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)