Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[স্বাস্থ্যগত] মূত্রনালির ইনফেকশন থেকে রক্ষা পেতে ৪টি খাবার

Googleplus Pint
#1
মূত্রনালির ইনফেকশনের সমস্যা আজকাল অনেক
বেশিই ছড়িয়ে পড়েছে। অনেককেই এইধরনের
সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে। নারীপুরুষ উভয়েরই
এইধরনের সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা
রয়েছে। অনেকটা সময় প্রস্রাব চেপে রাখা,
গর্ভধারণ, ডায়বেটিস, যৌনমিলনে সমস্যা ও
মনোপজের সময় এই সমস্যা বেশি হতে দেখা যায়।
তাই সর্তক থাকতে হবে নিজেকেই। কিছু ধরণের
খাবার রয়েছে যা এই মূত্রনালির ইনফেকশন হতে
মুক্তি দিতে পারে।
আজকে চলুন চিনে নেয়া যাক এমনই কিছু খাবার:
১) আমলকী
আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা
মূত্রনালির ইনফেকশন প্রতিরোধ করার ক্ষমতা রাখে।
১ কাপ পানিতে ১ চা চামচ হলুদ গুঁড়ো ও ১ চা চামচ
আমলকী গুঁড়ো ফুটিয়ে নিন। মিশ্রণটি ফুটে অর্ধেক
হয়ে এলে তা পান করুন চায়ের মতো। দিনে ৩ বার
করে ৩-৫ দিন পান করুন এই পানীয়টি। মূত্রনালির
ইনফেকশন দূর হবে সহজেই।
২) আনারস
যদি আপনার নিয়মিত আনারস খাওয়ার অভ্যাস
থেকে থাকে তাহলে তা আপনাকে মূত্রনালির
ইনফেকশন থেকে মুক্ত রাখতে সহায়তা করে। কারণ
আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ‘ব্রোমেলেইন’ যার
অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহ বন্ধ করতে
সহায়তা করে।
৩) আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগার মূত্রনালির ইনফেকশন
নিরাময়ে অনেক বেশি কার্যকরী একটি উপাদান।
কারণ এতে রয়েছে পটাশিয়াম, এনজাইম এবং আরও
বেশ কিছু এসেনশিয়াল মিনারেল যা মূত্রনালির
ইনফেকশন দূর করতে সহায়ক। ১ গ্লাস পানিতে ২
টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে
দিনে ২ বার করে পান করে নিন কয়েকদিন। সমস্যার
সমাধান হবে।
৪) বেকিং সোডা
১ গ্লাস পানিতে ১ চা চামচ বেকিং সোডা
মিশিয়ে দিনে ২ বার পান করার অভ্যাস অ্যাসিড
উৎপাদন নিয়ন্ত্রণে রাখে এবং এতে করে প্রস্রাবের
অ্যাসিডিটি কমায়। এতে করে ব্যথা কম হয় এবং
ইনফেকশন দূর হয়।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  হাত-পা ঘামায় কেন? Hasan 0 2,197 02-21-2022, 11:26 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] SURFACE WATER কি নিরাপদ? ultimabangladesh 0 2,232 02-06-2020, 02:10 PM
Last Post: ultimabangladesh
  শতভাগ নিরাপদ ও মিনারেল-এ্যালকালীন সমৃদ্ধ পানির নিশ্চয়তায়- ULTIMA RO Water Purifier ultimabangladesh 0 2,187 01-05-2020, 12:02 PM
Last Post: ultimabangladesh
  একজিমা হলে কি করবেন Hasan 0 2,418 07-27-2019, 02:54 AM
Last Post: Hasan
  পেইনকিলার খাওয়ার ক্ষতিকর দিক Hasan 0 2,442 12-11-2017, 11:38 PM
Last Post: Hasan
  ছোঁয়াচে রোগ গনোরিয়া Hasan 0 2,489 12-11-2017, 11:37 PM
Last Post: Hasan
  ইয়োগা নাকি এক্সারসাইজ - কোনটা বেশি কার্যকরী? Hasan 0 2,519 08-29-2017, 04:26 PM
Last Post: Hasan
  বৃষ্টির মৌসুমে পায়ের সুস্থতা- জেনে নিন ডাক্তারের পরামর্শ Hasan 0 2,452 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [হ্যাকিং] লাং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় খুব পরিচিত একটি ভিটামিন Hasan 0 2,448 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] দৈহিক ওজন ও সন্তান ধারণে সক্ষমতা কি সম্পর্কিত? Hasan 0 2,421 08-28-2017, 05:26 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)