Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

৫ উপায়ে স্মার্টফোন গরম হওয়া থেকে রক্ষা পাবে

Googleplus Pint
#1
ধারাবাহিকভাবে প্রসেসিং ক্ষমতা বাড়ানো এবং বড় ব্যাটারির সঙ্গে ফাস্ট-চার্জিং প্রযুক্তি ব্যবহারের ফলে কাজ করার সময় এখনকার স্মার্টফোনগুলো দ্রুত গরম হয়ে যায়। চার্জিং, গান শোনা, কিংবা অন্য কোনও অ্যাপ ব্যবহারের সময় এ সমস্যাটি বেশি দেখা দেয়।

যদিও এই সমস্যাটি একটি হার্ডওয়্যার সংক্রান্ত সমস্যা, তারপরও কিছু কৌশল জানা থাকলে স্মার্টফোনের অতিরিক্ত গরম হয়ে যাওয়া কমিয়ে আনা যেতে পারে।

• এগুলো হলো....

১. স্মার্টফোনের কভার তাপকে ভিতরে আটকে রাখে। তাই ফোন চার্জে দেওয়ার সময় কিংবা দীর্ঘক্ষণ ধরে ফোন ব্যবহার করার সময় কভার কেসটি খুলে রাখা যেতে পারে। এতে স্মার্টফোন খুব বেশি গরম হবে না।

২. চার্জে দেওয়ার সময় ফোন বিছানায় কিংবা সোফায় রাখার পরিবর্তে শক্ত কোনও জায়গায় রাখুন। এতে করে তাপ বের হয়ে আসবে। কিন্তু বিছানায় কিংবা সোফায় রাখলে তাপ আর বের হতে পারে না। ফলে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যায়।

৩. কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে ফোন চার্জে দিয়ে রাখলেও ডিভাইসটি অনেক গরম হয়ে যায়। সেক্ষেত্রে এই বিষয়টির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পর সেটা চার্জার থেকে খুলে নেওয়াই ভালো। তা নাহলে ব্যাটারির ক্ষতিও হতে পারে।

৪. কিছু অ্যাপ আছে যেগুলো প্রসেসিং ক্ষমতার ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করে। ফলে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যায়। অর্থাৎ এই অ্যাপগুলো পরোক্ষভাবে স্মার্টফোনকে অতিরিক্ত গরম করে দেয়। তাই এগুলোকে চিহ্নিত করে স্মার্টফোন থেকে এসব অ্যাপ আন-ইনস্টল করে দিতে হবে।

৫. এক ফোনের চার্জার এবং ব্যাটারি আরেক ফোনে ব্যবহার করলে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। সেজন্য নির্দিষ্ট স্মার্টফোনের জন্য নির্দিষ্ট চার্জার এবং ব্যাটারি ব্যবহার করতে হবে।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অনলাইন আয়] অনলাইন মোবাইল রিচার্জ সফটওয়্যার trustycarrier 0 2,410 10-23-2019, 09:20 PM
Last Post: trustycarrier
  [অন্যান্য]  Tinmo F300 100% ok flash file (6531) Imran 0 3,002 02-08-2018, 04:35 PM
Last Post: Imran
  এক মিনিটে যেকোন ভিডিও কে অডিও (DOT.MP3) করুন। Sohan 1 3,126 08-29-2017, 10:44 AM
Last Post: Hasan
  আপনি কি বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন? তাহলে পোষ্টটা পড়ার পরে আর সেই সাহস পাবেন bdyousufctg 2 3,660 07-10-2017, 12:16 PM
Last Post: bdyousufctg
  মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! Hasan 2 4,653 07-10-2017, 01:04 AM
Last Post: Hasan
  [Exclusive] এবার আপনার status bar,notification panel সাজিয়ে নিন নিজের ইচ্ছে মতো Teulip Boy 1 3,376 07-08-2017, 12:07 AM
Last Post: Hasan
  যেসব কারনে আপনার ফোন এ দ্রুত চার্জ হয় না(must see) bdyousufctg 0 2,654 07-07-2017, 12:30 AM
Last Post: bdyousufctg
  Android এর জন্য একটি চমৎকার অ্যাপ। ১ টি অ্যাপের ভেতর ১০ টি অ্যাপ, সাইজ মাত্র ৬০০ KB. SHAKIL 0 6,623 06-27-2017, 11:39 PM
Last Post: SHAKIL
Photo [অনলাইন আয়] য়েভাবে Neobux থেকে ঘরে বসে ডলার আয় করবেন 100 % Andy 0 4,646 06-24-2017, 03:31 PM
Last Post: Andy
  আজ থেকে টিভি দেখুন কোন প্রকার App ছাড়া. bdyousufctg 0 3,692 06-17-2017, 06:05 AM
Last Post: bdyousufctg

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)