Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

পিসির নানাবিধ সমস্যা ও তার সহজ সমাধান ( পর্ব-১ )

Googleplus Pint
#1
অপারেটিং সিস্টেম লোডিং টাইম
সম্ভবত আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত। আপনি
কোন ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করে দেখতে
পারেন।
সমস্যার ধরণ: অপারেটিং সিস্টেম
পিসি বারবার হ্যাং করছে
বিনা কারণেই যদি পিসি হ্যাং করে বা রিস্টার্ট
হয় তখন খেয়াল করবেন র্যাম স্লটে ঠিকমতো বসানো
আছে কিনা। এরপর যদি একাধিক র্যাম ব্যবহার করে
থাকেন তাহলে খেয়াল করুন সবগুলোই একই
বাসস্পিডবিশিষ্ট কিনা। সিস্টেম স্ট্যাবিলিটির
জন্য একই বাসস্পিডবিশিষ্ট র্যাম ব্যবহার করা খুবই
জরুরি। এছাড়া ভাইরাসের কারণেও এমনটা হতে
পারে।
সমস্যার ধরণ: হার্ডডিস্ক, সিডি রম, RAM
কম্পিউটারের কেসিং খুলতে সাহায্য চাই
কম্পিউটারের কেসিং খোলার কাজটি খুব সহজ।
একটু ভালো করে খেয়াল করলেই আপনি এটি করতে
পারবেন। সাধারণত কেসিং-এর পেছনে এটি খোলার
২+২=৪টি স্ক্রু থাকে। কেসিং খোলার আগের
পাওয়ার সাপ্লাই অফ করুন। মাদারবোর্ডের পেছন
থেকে সব প্লাগ খুলে ফেলুন।
সামনে থেকে কেসিংটাকে দেখলে এর বামপাশের
অংশটি খুলতে হয়। এর পেছনে স্ক্রু দুটি খুলতে ভালো
চারকোণা স্ক্রু ড্রাইভার লাগবে আপনার। খোলা
স্ক্রু সযত্নে রাখুন।
স্ক্রু খোলা হয়ে গেলে কেসিং-এর পাশ থেকে
কভারটি আলাদা করে নিন। সাধারণত কভারটি
পেছনদিকে কিছুটা স্লাইড করে খুলতে হয়।
সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার
বাসায় ওয়াই ফাই সেটাপ করতে চাই
আপনি যদি ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করতে চান
তাহলে শুধু একটা ওয়াইফাই রাউটার কিনলেই হবে।
আর ডেস্কটপে ব্যবহার করতে চাইলে ডেস্কটপের
জন্য আলাদা এডাপ্টার কিনতে হবে। অথবা চাইলে
ডেস্কটপে রাউটার থেকে ল্যান ক্যাবল দিয়েও
ইন্টারনেট ও নেটওয়ার্কিং এর কাজ করতে পারবেন।
বাজারে দুই ধরনের রাউটার পাওয়া যায়। ৫৪
এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস। মোটামুটি ২২০০
টাকার মধ্যেই ৫৪ এমবিপিএস রাউটার পাওয়া সম্ভব।
আর রাউটার সেটাপ করা অনেকটা ক্যাবল ইন্টারনেট
সেটাপের মতোই। এটা সংশ্লিষ্ট ম্যানুয়াল দেখে
সহজেই আপনি করে নিতে পারবেন।
সমস্যার ধরণ: ইন্টারনেট
গুগল ক্রোমের সমস্যা
আপনার ক্রোমে যদি কোনো থার্ড পার্টি এড অন
ইন্সতল করা থাকে তাহলে তা মুছে ফেলুন।
ব্রাউজারের হিস্টরি এবং কুকিস মুছেও দেখতে
পারেন। এতেও কাজ না হলে ক্রোমের নতুন এবং
সর্বশেষ ভার্সন ব্যবহার করুন। ক্রোম সাধারণত প্রতি
সপ্তাহেই নতুন নতুন ভার্সন বের করে।
ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কামনা করে শেষ
করলাম
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  Can't Type In The Search Bar In Windows 10 Hasan 0 3,572 09-13-2022, 09:43 PM
Last Post: Hasan
  WINDOWS 11 ISO DOWNLOAD 2021 Hasan 0 2,797 07-28-2021, 12:28 PM
Last Post: Hasan
  কম্পিউটার পরিষ্কার করবেন যেভাবে Hasan 0 2,578 11-21-2017, 03:18 AM
Last Post: Hasan
  এক পিসিতে দুই মনিটর ব্যবহার করবেন যেভাবে Hasan 0 2,549 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টে Hasan 0 2,572 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে Hasan 0 2,575 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে Hasan 0 2,402 11-21-2017, 03:16 AM
Last Post: Hasan
  কম্পিউটার কি-বোর্ডের ১০০ শর্টকার্ট টিপস! bdyousufctg 0 2,555 09-01-2017, 03:58 PM
Last Post: bdyousufctg
  [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! OsM Nazmul 1 2,926 08-27-2017, 12:45 AM
Last Post: Hasan
  এবার জেনে নিন, সেরা ২০ টি কম্পিউটার বাংলা টিপস / by raju r (porbo 3) raju r 1 3,662 06-06-2017, 10:36 AM
Last Post: Ritu Akter Miza

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)