Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কম্পিউটারের নিরাপত্তায় করণীয়!

Googleplus Pint
#1
প্রত্যেক ব্যবহারকারীরই উচিত কম্পিউটারের নিরাপত্তা নিয়ে ভাবা। ভাইরাস, ওয়ার্ম, হ্যাকিং, তথ্য চুরি রোধ করা সম্ভব কিছু নিয়ম মেনেই। এভাবেই বাড়ানো যায় কম্পিউটারের নিরাপত্তা।

ফায়ারওয়াল: ফায়ারওয়াল এক বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবস্থা। এটি ইনকামিং এবং আউটগোয়িং ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণ করে। হ্যাকারদের হুটহাট আক্রমণ এবং নিজে থেকেই ছড়িয়ে পড়া ওয়ার্ম প্রতিহত করতে ফায়ারওয়াল কাজ করে। এ ছাড়া কম্পিউটারের অনেক নিরাপত্তাব্যবস্থাও নিয়ন্ত্রণ করে। উইন্ডোজে অপারেটিং সিস্টেমে Run-এ গিয়ে firewall.cpl লিখে এন্টার দিন।

ফায়ারওয়াল সেটিংস খুলে যাবে। এরপর প্রয়োজনে সক্রিয় করুন।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার

কম্পিউটারের নিরাপত্তার দায়িত্ব যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ওপরই ছেড়ে দেওয়া হয়, তবে অবশ্যই ভালো মানের একটি অ্যান্টিভাইরাস বেছে নিন। বিনা মূল্যে অনেক অ্যান্টিভাইরাস পাওয়া যায় কিন্তু সেগুলোতে নিরাপত্তার সব সুবিধা থাকে না। যেটাই ব্যবহার করুন না কেন, অ্যান্টি ভাইরাস সব সময় হালনাগাদ করে নিতে হবে।

পাসওয়ার্ড বাছাই

অধিকাংশ ব্যবহারকারী ই-মেইল বা ফেসবুকের পাসওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে সাবধান নয়। সহজেই মনে রাখা যায়, এমন পাসওয়ার্ড সবাই ব্যবহার করতে চায়। কিন্তু আপনার কাছে যেটি মনে রাখা সহজ, হ্যাকারদের কাছে সেটি অনুমান করা তার চেয়েও সহজ। তাই পাসওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে কি-বোর্ডের বিশেষ অক্ষর !@#$%^& মিলিয়ে পাসওয়ার্ড (যেমন P@$$W%R#) ব্যবহার করুন। তাহলে হ্যাকার বা অন্য কেউ সহজে অনুমান করতে পারবে না, ফলে অনলাইনেও নিরাপদ থাকা যাবে।
সতর্ক থাকুন ইন্টারনেটে

ইন্টারনেটের যথাযথ ব্যবহার অনেকেই করতে পারে না। না বুঝে এবং আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে হুটহাট তাতে ক্লিক করা থেকে বিরত থাকুন। ই-মেইলের স্প্যাম ফোল্ডারে আসা ই-মেইলের লিংকে না বুঝে ক্লিক করা থেকে বিরত থাকুন।
এবং সতর্ক হোন কোন ধরনের তথ্য আপনি নামাতে (ডাউনলোড) চাচ্ছেন। ভুলবশত কোনো ওয়ার্ম বা ভাইরাস নামাচ্ছেন না তো? হ্যাকার এবং দুষ্কৃতকারীরা সব সময় আপনাকে আকর্ষণীয় ইন্টারনেট বিজ্ঞাপন এবং ডলারের প্রলোভন দেখিয়ে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। তাই আকর্ষণীয় বিজ্ঞাপনে ক্লিক করার আগে ভেবে চিন্তে ক্লিক করুন। নয়তো এক ক্লিকেই কম্পিউটারের কখনো বা নিজের বিপদ ডেকে আনবেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  Can't Type In The Search Bar In Windows 10 Hasan 0 3,572 09-13-2022, 09:43 PM
Last Post: Hasan
  WINDOWS 11 ISO DOWNLOAD 2021 Hasan 0 2,797 07-28-2021, 12:28 PM
Last Post: Hasan
  কম্পিউটার পরিষ্কার করবেন যেভাবে Hasan 0 2,579 11-21-2017, 03:18 AM
Last Post: Hasan
  এক পিসিতে দুই মনিটর ব্যবহার করবেন যেভাবে Hasan 0 2,550 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টে Hasan 0 2,572 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে Hasan 0 2,575 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে Hasan 0 2,403 11-21-2017, 03:16 AM
Last Post: Hasan
  কম্পিউটার কি-বোর্ডের ১০০ শর্টকার্ট টিপস! bdyousufctg 0 2,555 09-01-2017, 03:58 PM
Last Post: bdyousufctg
  [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! OsM Nazmul 1 2,928 08-27-2017, 12:45 AM
Last Post: Hasan
  এবার জেনে নিন, সেরা ২০ টি কম্পিউটার বাংলা টিপস / by raju r (porbo 3) raju r 1 3,662 06-06-2017, 10:36 AM
Last Post: Ritu Akter Miza

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)