Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

যেভাবে খেলবেন পোকেমন গো

Googleplus Pint
#1
গত জুলাইয়ে স্মার্টফোনের জন্য পোকেমন গো গেম প্রকাশ করে নিয়ানটিক ল্যাবস। জনপ্রিয় কার্টুন পোকেমনের আদলে তৈরি গেমটিতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হেঁটে হেঁটে পোকেমন খুঁজতে হয় গেমারকে। প্রকাশের পর থেকে গত ছয় মাসে গেমটি খেলতে গিয়ে পোকেমন গো গেমাররা যে পরিমাণ হেঁটেছেন, তাতে গোটা পৃথিবীকে অন্তত দুই লাখ বার প্রদক্ষিণ করা যেত।

প্রকাশের পর ধাপে ধাপে বিভিন্ন দেশে গেমটি ছাড়া হয়। সম্প্রতি বাংলাদেশ থেকেও গেমটি খেলা যাচ্ছে। পোকেমন গো কীভাবে খেলতে হয় তাই থাকছে এই লেখায়।স্মার্টফোনে পোকেমন গো নামিয়ে নিয়ে ইনস্টল করুন। এরপর নিবন্ধন পর্ব। অ্যান্ড্রয়েডচালিত ফোন হলে গুগল অ্যাকাউন্ট দিয়ে আর আইওএস হলে অ্যাপল আইডি দিয়ে নিবন্ধন করা যাবে। এ ছাড়া পোকেমন ট্রেইনার ক্লাবের অ্যাকাউন্ট দিয়েও গেমটি খেলতে পারবেন। খেলার শুরুতে আপনার বয়স ও ইউজার নেম ঠিক করে দিতে হবে। ইউজার নেম সর্বোচ্চ একবার পরিবর্তন করা যায়। এরপর আপনাকে পছন্দ অনুযায়ী চরিত্র বানিয়ে নিতে হবে। এরপরই আপনি পোকেমন গো খেলার জন্য প্রস্তুত। এখানে মনে রাখা জরুরি, পোকেমন গো খেলতে হলে ফোনের গ্লোবাল পজিশনিং সার্ভিস (জিপিএস) সচল থাকতে হবে।

এরপর আপনাকে মানচিত্রে একটি পোকেমন দেখাবে। সেই পোকেমনের ওপর ট্যাপ করলেই আপনার ফোনের ক্যামেরা সচল হয়ে যাবে। এরপর পোকেমনটি ধরতে হবে। পোকেমনের ঠিক নিচেই আপনি পোকেবল দেখতে পাবেন। আর সেই পোকেবলটি আঙুল দিয়ে ধরে ওই পোকেমনের মাথার ওপর ফেলে দিলেই আপনি পোকেমনটি ধরতে পারবেন। একেকটি পোকেমন ধরবেন আর আপনার এক্সপেরিয়েন্স পয়েন্ট বা এক্সপি বাড়তে থাকবে। এক্সপি বাড়লেই আপনি এক লেভেল থেকে আরেক লেভেলে উত্তীর্ণ হবেন।

প্রতিটি পোকেমনের হেলথ পাওয়ার (এইচপি) এবং কমব্যাট পাওয়ার (সিপি) থাকে। কমব্যাট পাওয়ার যত বেশি হবে আপনার পোকেমনের যুদ্ধের ক্ষমতা তত বাড়বে। আর হেলথ পয়েন্ট (এইচপি) বাড়লে পোকেমনের শক্তি বাড়বে। আপনি এ দুটি বাড়াতে পারবেন পাওয়ার-আপের মাধ্যমে। পাওয়ার-আপের অপশন পেতে মানচিত্রে থাকা পোকেবল চিহ্ন খুঁজে বের করতে হবে। এরপর পোকেমন অপশনে গিয়ে আপনি আপনার পোকেমনের এইচপি এবং সিপি বাড়াতে পারবেন। আর এই দুটো বাড়াতে হলে আপনার লাগবে স্টারডাস্ট ও ক্যানডি। প্রত্যেক পোকেমন ধরার সময় এই দুটো পাবেন আপনি।

হাঁটতে হাঁটতে আপনার আশপাশে কখনো যদি নীল রঙের বক্স স্ট্যান্ডসহ কিছু একটা পাবেন। ওটার নাম পোকেস্টপ। পোকেস্টপের যত কাছে যাবেন তত সেটি ধীরে ধীরে রং বদলাবে। অনেকটা বেগুনি রং ধারণ করবে। পোকেস্টপে গিয়ে ওটার ওপর ছোঁয়ালেই গোলাকার অংশটি ঘুরবে। ঘুরে ঘুরে সেটি পোকেবল, পোশন, এগ ইত্যাদি দেবে।

চলতে চলতে কোথাও কোথাও টাওয়ারের চিহ্ন দেখা যাবে। সেটি হলো জিম। জিমে আপনার পোকেমনের সঙ্গে অন্য পোকেমনের যুদ্ধ করাতে পারবেন। এমনকি আপনার পোকেমনকেও সেই জিমে পাঠাতে পারেন। এভাবে খেলতে খেলতে জানা যাবে সবকিছু।

পোকেমন গো খেলার শুরুতেই সতর্ক করা হয়, গাড়ি চালানোর সময় এটা খেলা যাবে না। সতর্ক বার্তায় ওকে করলেই খেলা শুরু হয়ে যায়।

“prothom-alo”
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অনলাইন আয়] অনলাইন মোবাইল রিচার্জ সফটওয়্যার trustycarrier 0 2,421 10-23-2019, 09:20 PM
Last Post: trustycarrier
  [অন্যান্য]  Tinmo F300 100% ok flash file (6531) Imran 0 3,010 02-08-2018, 04:35 PM
Last Post: Imran
  এক মিনিটে যেকোন ভিডিও কে অডিও (DOT.MP3) করুন। Sohan 1 3,137 08-29-2017, 10:44 AM
Last Post: Hasan
  আপনি কি বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন? তাহলে পোষ্টটা পড়ার পরে আর সেই সাহস পাবেন bdyousufctg 2 3,673 07-10-2017, 12:16 PM
Last Post: bdyousufctg
  মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! Hasan 2 4,663 07-10-2017, 01:04 AM
Last Post: Hasan
  [Exclusive] এবার আপনার status bar,notification panel সাজিয়ে নিন নিজের ইচ্ছে মতো Teulip Boy 1 3,381 07-08-2017, 12:07 AM
Last Post: Hasan
  যেসব কারনে আপনার ফোন এ দ্রুত চার্জ হয় না(must see) bdyousufctg 0 2,662 07-07-2017, 12:30 AM
Last Post: bdyousufctg
  Android এর জন্য একটি চমৎকার অ্যাপ। ১ টি অ্যাপের ভেতর ১০ টি অ্যাপ, সাইজ মাত্র ৬০০ KB. SHAKIL 0 6,633 06-27-2017, 11:39 PM
Last Post: SHAKIL
Photo [অনলাইন আয়] য়েভাবে Neobux থেকে ঘরে বসে ডলার আয় করবেন 100 % Andy 0 4,656 06-24-2017, 03:31 PM
Last Post: Andy
  আজ থেকে টিভি দেখুন কোন প্রকার App ছাড়া. bdyousufctg 0 3,706 06-17-2017, 06:05 AM
Last Post: bdyousufctg

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)