Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কথা বলে ছবি সম্পাদনা!

Googleplus Pint
#1
ছবি সম্পাদনা করতে হাত লাগাবেন কেন? মুখে মুখে ফটোশপকে নির্দেশনা দিন, কাজ হয়ে যাবে। অ্যাডোব সম্প্রতি প্রটোটাইপ ভার্চ্যুয়াল অ্যাসিসট্যান্ট বা সহকারী তৈরি করছে, যা ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি সম্পাদনা করতে সক্ষম।



গত বছরের নভেম্বরে অ্যাডোব ম্যাক্স ২০১৬ সম্মেলনে অ্যাডোব সেনসেই ঘোষণার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাপ্লিকেশন তৈরির কথা জানিয়েছিল অ্যাডোব কর্তৃপক্ষ।



সম্প্রতি অ্যাডোব তাদের নতুন উদ্যোগের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে অ্যাডোবের তৈরি অ্যাপ্লিকেশনে কণ্ঠস্বরচালিত ভার্চ্যুয়াল সহকারী কীভাবে কাজ করবে তা দেখানো হয়েছে। ছবি ও ভিডিও সম্পাদনার পাশাপাশি কথা বলে ওই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করার বিষয়টিও ভিডিওতে দেখানো হয়েছে।



অ্যাডোব কর্তৃপক্ষ জানিয়েছে, কণ্ঠস্বরভিত্তিক ইন্টারফেস ব্যবহার করে ছবি সম্পাদনার প্রথম পদক্ষেপ এটি। অ্যাডোব মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে ছবি খোঁজা ও সম্পাদনার জন্য এটি তৈরি করা হয়েছে। কবে নাগাদ এটি উন্মুক্ত করা হবে তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: এনডিটিভি।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [বিজ্ঞান ও প্রযুক্তি] রোবট সোফিয়ার কথা শুনে হাসলেন প্রধানমন্ত্রী! Hasan 0 2,167 12-06-2017, 11:42 PM
Last Post: Hasan
  [বিজ্ঞান ও প্রযুক্তি] সবচে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিচ্ছে গ্রামীণফোন Hasan 0 2,604 05-25-2017, 10:38 PM
Last Post: Hasan
  নতুন ক্রোমবুক আনছে স্যামসাং Hasan 1 11,736 03-03-2017, 02:29 PM
Last Post: raju67534
  ফেসবুক আত্মহত্যা ঠেকাতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ব্যবহার করছে Hasan 0 2,678 03-02-2017, 03:46 PM
Last Post: Hasan
  ‘স্নেক গেম’ এখন ফেসবুক মেসেঞ্জারে Hasan 0 2,241 03-01-2017, 12:14 AM
Last Post: Hasan
  ইউটিউবে প্রতিদিন ১০০ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয় Hasan 0 2,343 03-01-2017, 12:13 AM
Last Post: Hasan
  এখন ১৪ হাজার ৯৯৯ টাকায় নতুন ল্যাপটপ Hasan 0 2,327 03-01-2017, 12:11 AM
Last Post: Hasan
  হোয়াটসঅ্যাপ বাংলার জন্য বিশেষ ডাটা প্যাক চালু করল গ্রামীণফোন Hasan 0 2,280 02-21-2017, 09:33 PM
Last Post: Hasan
Smile দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ Hasan 4 4,107 02-19-2017, 10:50 AM
Last Post: Hasan
  ফেসবুকে টাকা লাগবে? Hasan 0 2,740 01-15-2017, 07:46 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)