Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

বিচ্ছেদ মাশুল ৭০ লাখ ডলার

Googleplus Pint
#1
জনি ডেপের ব্যক্তিজীবন হতাশায় চৌচির। সম্প্রতি স্ত্রী আম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল তাঁর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতের বিচারক বিচ্ছেদের এ আদেশ দেন। বিচ্ছেদ–মাশুল হিসেবে তাঁকে গুনতে হয়েছে ৭০ লাখ মার্কিন ডলার।

গত বছরের মে মাস থেকে আম্বার ও জনির বিচ্ছেদ নিয়ে রীতিমতো কাদা-ছোড়াছুড়ি শুরু হয়। নির্যাতনের মামলা ঠুকে মাত্র ১৫ মাসের সংসারের ইতি টানতে চেয়েছিলেন আম্বার হার্ড। আদালতের নথিতে তিনি লিখেছিলেন, বিচ্ছেদের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। তিনি তাঁর জীবন ফিরে পেতে চান। তাঁর অ্যাটর্নি পিয়ের্স ও’ডনেল বলেন, ‘আম্বারের জন্য দিনটি বিশেষ। তিনি বিচ্ছেদ চেয়েছিলেন এবং পেলেন।’

এদিকে জনি ডেপ হতাশ। অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য ব্যক্তিগত ব্যবস্থাপকদের ওপর ভীষণ চটেছেন তিনি। একে বিচ্ছেদ নিয়ে দৌড়ঝাঁপ, তার ওপর ব্যবসার বেহাল দশা। ব্যবস্থাপক দলটিকে শুধু বরখাস্তই নয়, তাঁদের বিরুদ্ধে জালিয়াতির মামলাও করেছেন তিনি। ১৯৯৯ থেকে গত বছর পর্যন্ত নাকি তাঁরা জালিয়াতি করে হাতিয়েছেন প্রায় ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বিচ্ছেদের দিনেই লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা ঠুকেছেন জনি।

বিচ্ছেদের এত টাকা কী করবেন আম্বার? জানিয়েছেন, দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন সেগুলো।

পিপল, দ্য হলিউড রিপোর্টার।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,903 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,721 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,607 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,761 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের ! Hasan 0 2,658 12-05-2017, 03:49 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,747 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,628 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,784 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,380 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,891 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)