Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

রক্তই বলে দেবে আপনি কতদিন বাঁচবেন!

Googleplus Pint
#1
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক: আপনার রক্তই ভবিষ্যতবাণী করবে আপনি কতদিন বাঁচবেন। বিজ্ঞানীদের দীর্ঘ আট বছরের গবেষণায় এ যুগান্তকারী আবিষ্কার সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বোস্টন বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গবেষণায় বিশেষজ্ঞরা বলছেন, বায়োমার্কার পদ্ধতির মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার রক্তের ভাল ও খারাপ দিক। পাশাপাশি মানুষ তার শরীরের নানা রোগের বালাই আগাম জানতে পারবে। সময়মতো পদক্ষেপের মাধ্যমে রোগ এড়িয়েও যেতে পারবেন।

এর মাধ্যমে মানুষ আগেই তার রোগের পূর্বাভাস সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবেন। ভবিষ্যতে আচরণ পরিবর্তনের মাধ্যমে শরীরকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে পারবেন।

বিশ্বাস করুন বা নাই করুন, বোস্টন বিশ্ববিদ্যালয়ের এসব বিজ্ঞানীরা এমন বায়োমার্কার আবিষ্কার করতে সক্ষম হয়েছেন; যার ফলে রক্ত পরীক্ষার মাধ্যমে মানুষ আগে থেকে সচেতন হতে পারবেন। দীর্ঘজীবী হতে পারবেন।

গত শুক্রবার গবেষণাটি এজিং সেল নামে এক জার্নালে প্রকাশ পাওয়ার পরপরই গণমাধ্যমে আলোড়ন তোলে। বায়োমার্কার টেস্টের জন্য এসব বিজ্ঞানীরা পাঁচ হাজার রক্তের নমুনা নিয়েছিলেন। সেগুলো গবেষণা করে দীর্ঘ আট বছরে এ আবিষ্কার সম্পন্ন করেছেন।

রক্ত পরীক্ষার মাধ্যমে রোগী মরণব্যাধী ক্যান্সার, হৃদরোগের মত জটিল রোগের পূর্বাভাস পাবেন। সময়মতো রুটিন মাফিক চলাফেরার মাধ্যমে সংক্রমণ এড়িয়ে যেতে পারবেন।

সম্পাদনা : জাহিদ হাসান
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  হাত-পা ঘামায় কেন? Hasan 0 2,122 02-21-2022, 11:26 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] SURFACE WATER কি নিরাপদ? ultimabangladesh 0 2,176 02-06-2020, 02:10 PM
Last Post: ultimabangladesh
  শতভাগ নিরাপদ ও মিনারেল-এ্যালকালীন সমৃদ্ধ পানির নিশ্চয়তায়- ULTIMA RO Water Purifier ultimabangladesh 0 2,130 01-05-2020, 12:02 PM
Last Post: ultimabangladesh
  একজিমা হলে কি করবেন Hasan 0 2,363 07-27-2019, 02:54 AM
Last Post: Hasan
  পেইনকিলার খাওয়ার ক্ষতিকর দিক Hasan 0 2,383 12-11-2017, 11:38 PM
Last Post: Hasan
  ছোঁয়াচে রোগ গনোরিয়া Hasan 0 2,429 12-11-2017, 11:37 PM
Last Post: Hasan
  ইয়োগা নাকি এক্সারসাইজ - কোনটা বেশি কার্যকরী? Hasan 0 2,464 08-29-2017, 04:26 PM
Last Post: Hasan
  বৃষ্টির মৌসুমে পায়ের সুস্থতা- জেনে নিন ডাক্তারের পরামর্শ Hasan 0 2,389 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [হ্যাকিং] লাং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় খুব পরিচিত একটি ভিটামিন Hasan 0 2,377 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] দৈহিক ওজন ও সন্তান ধারণে সক্ষমতা কি সম্পর্কিত? Hasan 0 2,360 08-28-2017, 05:26 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)