Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

১৪৩ বছরের টেস্ট ইতিহাসে ইমরুলের বিশ্বরেকর্ড

Googleplus Pint
#1
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার চলমান প্রথম টেস্টের চতুর্থ দিনে রান নিতে গিয়ে ইনজুরির কবলে পড়ে মাঠের বাইরে চলে যান ইমরুল কায়েস। আঙুলে চোট পাওয়ার কারণে টাইগারদের নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম এর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ইমরুল। তবে দুইজন ই এখন খেলার বাহিরে।

উইকেটরক্ষক হিসেবে ওয়েলিংটনে গ্লাভস হাতে মাঠে নেমেই টেস্ট ক্রিকেট ইতিহাসের ১৪৩ বছরের বিশ্বরেকর্ড গড়লেন ইমরুল। বিকল্প উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নিয়ে এ ইতিহাস গড়েন ইমরুল।

টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি। তার আগে পাকিস্তানের মাজিদ খান ১৯৭৭ সালে ওয়াসিম বারির বদলে কিপিং করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটসম্যানের ক্যাচ ধরেছিলেন।

এর আগে পরে অন্য কোনো বদলি কিপার তিনটির বেশি ক্যাচ ধরতে পারেননি। নিউজিল্যান্ডের টম ল্যাথাম ২০১৫ সালে লর্ডসে দুই ইনিংসেই ধরেছিলেন ৩টি করে ক্যাচ।

গতকাল জিৎ রাভাল ও উইলিয়ামসনকে ফেরানোর পর আজ কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং ও নেইল ওয়াগনারকে চমৎকারভাবে তালুবন্দি করে সাজঘরে পাঠান ইমরুল।

উইকেটের পেছনে মুশফিকের বিকল্প হিসেবে গ্লাভস হাতে বিশ্বরেকর্ড গড়ার পর ব্যাট হাতেও ভালো কিছুর আভাস দিচ্ছিলেন ইমরুল। কিন্তু ওপেনিংয়ে ব্যাট করার সময় রান নিতে গিয়ে পেশিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ইমরুল। মাঠ ছাড়ার আগে ২৪ রান করেন ইমরুল।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [খেলাধুলা] শেষ ষোলোতে আর্জেন্টিনা ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়াকে হারালেন Hasan 0 2,437 06-27-2018, 10:01 AM
Last Post: Hasan
  ব্যবধান গড়ে দিচ্ছেন কৌতিনহো, নেইমার নয় Hasan 0 2,503 06-26-2018, 05:34 PM
Last Post: Hasan
  বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের সুচি প্রকাশ। MMHA 0 2,681 11-22-2017, 01:38 PM
Last Post: MMHA
  রান পেয়ে খুশি গেইল Hasan 0 2,560 11-21-2017, 03:32 AM
Last Post: Hasan
  [খেলাধুলা] সাকিব আল্লাহর দান ক্রিকেটার শাকিবের কিছু অজানা তথ্য Hasan 1 3,251 09-01-2017, 10:50 AM
Last Post: Arif
  নিষিদ্ধ মাশরাফি, টাইগার দলের অধিনায়ক সাকিব Hasan 0 2,704 05-12-2017, 12:26 AM
Last Post: Hasan
  ঝড় তুলেই গেইলের ১০ হাজার Hasan 0 3,177 04-19-2017, 01:02 AM
Last Post: Hasan
  'মেসির চেয়ে নেইমার ভালো' Playboy 0 2,982 04-01-2017, 08:53 AM
Last Post: Playboy
  আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদির অবসর Hasan 0 3,185 02-20-2017, 10:26 AM
Last Post: Hasan
  জামিন পেলেন না আরাফাত সানি Hasan 0 3,510 02-12-2017, 02:23 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)