			<description><![CDATA[সকালে ঘুম থেকে উঠেই কেমন যেন একটা আড়ষ্টতা কাজ করে। বেশ কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকতে ইচ্ছা করে। যতোক্ষণ না এক কাপ চা পান করা হয়, কোন কিছুতেই যেন শান্তি পাওয়া যায় না। কিন্তু প্রতি সকালেই কি এক ধরণের দুধ চা কিংবা লেবু চা পান করতে ইচ্ছা করে? দিনের শুরুতে একটু ভিন্নতা আনতেই আজকে নিয়ে আসা হলো এক বিশেষ ধরণের মসলা চায়ের রেসিপি। এ চা পান করে মূহূর্তের মধ্যেই আপনি হয়ে উঠবেন তরতাজা এবং কয়েক গুণ বেশি কর্মোদ্যম! চলুন তবে জেনে আসা যাক রেসিপি-
যা লাগবে
আধা চা-চামচ এলাচ গুঁড়ো 
এক টুকরো দারচিনি
চারটি গোলমরিচের বীজ
সিকি চা-চামচ মৌরি
দু'কাপ দুধ
তিন টেবিল-চামচ ব্রাউন সুগার
আধা চা-চামচ আদা গুঁড়ো
দু'কাপ পানি
পাঁচ চা-চামচ চা পাতা 
প্রণালি
- এলাচ, দারচিনি, গোলমরিচ এবং মৌরি একত্রে গুঁড়ো করে নিন। 
- ভারী সসপ্যানে দুধ সেদ্ধ করুন। এবার চিনি, এক চিমটি লবণ এবং যাবতীয় মসলা মিশিয়ে নাড়তে থাকুন। একটু হয়ে আসলে চুলার জ্বাল কমিয়ে দিন। হালকাভাবে নাড়তে থাকুন তিন মিনিট ধরে।
- পানি কমে সিকি কাপ হয়ে এলে চা পাতা দিন। এবার এক মিনিট ধরে চা হালকা আঁচে ফুটিয়ে নিন।
- এবার চা-পাতা ছেঁকে নিয়ে চা দুধের সঙ্গে মিশিয়ে দিন। একদম অল্প আঁচে হতে দিন। 
- তৈরি হয়ে গেলো মসলা চা। পরিবেশন করার আগে ভালো করে নেড়ে নিন। 
সূত্র: Epicurious
সম্পাদনা: কে এন দেয়া]]></description>
যা লাগবে
আধা চা-চামচ এলাচ গুঁড়ো 
এক টুকরো দারচিনি
চারটি গোলমরিচের বীজ
সিকি চা-চামচ মৌরি
দু'কাপ দুধ
তিন টেবিল-চামচ ব্রাউন সুগার
আধা চা-চামচ আদা গুঁড়ো
দু'কাপ পানি
পাঁচ চা-চামচ চা পাতা 
প্রণালি
- এলাচ, দারচিনি, গোলমরিচ এবং মৌরি একত্রে গুঁড়ো করে নিন। 
- পানি কমে সিকি কাপ হয়ে এলে চা পাতা দিন। এবার এক মিনিট ধরে চা হালকা আঁচে ফুটিয়ে নিন।
- এবার চা-পাতা ছেঁকে নিয়ে চা দুধের সঙ্গে মিশিয়ে দিন। একদম অল্প আঁচে হতে দিন। 
- তৈরি হয়ে গেলো মসলা চা। পরিবেশন করার আগে ভালো করে নেড়ে নিন। 
সূত্র: Epicurious
সম্পাদনা: কে এন দেয়া]]></content:encoded>
			<description><![CDATA[গরমে ঠাণ্ডা রাখবে দুধ-ভাত, সঙ্গে দই!
প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। ফুড পয়জনিং ও জ্বরের মতো অসুখগুলো বাড়ছেই। এসময় সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। ভাতের সঙ্গে দুধ ও দই মিশিয়ে খেতে পারেন। এটি গরমে ঠাণ্ডা রাখবে শরীর।
▶জেনে নিন কীভাবে বানাবেন -
রান্না ভাত চটকে নিন। ভাত নরম হওয়া পর্যন্ত দুধ দিন একটু একটু করে। মিশ্রণে সামান্য দই মেশান। ঘি দিয়ে নেড়ে নিন। আদা কুচি, শুকনা মরিচ ও ধনেপাতা কুচি দিন মেশান। চাইলে শসা, গাজর কুচি অথবা ফলের টুকরা মেশাতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন স্বাস্থ্যকর দুধ-ভাত।
তথ্য:এনডিটিভি]]></description>
			<content:encoded><![CDATA[গরমে ঠাণ্ডা রাখবে দুধ-ভাত, সঙ্গে দই!
▶জেনে নিন কীভাবে বানাবেন -
তথ্য:এনডিটিভি]]></content:encoded>
			<description><![CDATA[মিষ্টি বাঙালিদের পছন্দের একটি খাবারের নাম। রসগোল্লা, গোলাপজাম, জিলাপি প্রভৃতি মিষ্টির সাথে সন্দেশ অন্যতম। মজাদার সন্দেশ ঘরে তৈরি করতে চাইলেও ঝামেলার কথা চিন্তা করে আর তৈরি করা হয়ে ওঠে না। ঝামেলা ছাড়াই কেবল গুঁড়ো দুধ দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট সন্দেশ।
উপকরণ
- ২৫০ গ্রাম গুঁড়ো দুধ
- ৩০০ মিলি গ্রাম ক্রিম
- ৪ কাপ চিনি
- কাজু বাদাম কুচি
- এলাচি গুঁড়ো
- পেস্তা বাদাম কুচি
প্রণালী
১। একটি পাত্রে গুঁড়ো দুধ, ক্রিম, চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিন।
২। এমনভাবে মিশিয়ে নেবেন চিনির দানা যাতে ভাল ভাবে মিশে যায়।
৩। মিশ্রণটি এখন ১ মিনিটের জন্য মাইক্রোওয়েভ দিন। এক মিনিট পর মাইক্রো ওয়েভ থেকে বের করে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন।
৪। তারপর আবার ৪ মিনিটের জন্য মিশ্রণটি মাইক্রোওয়েভে দিন।
৫। ৪ মিনিট মিশ্রণটি বের করে এতে এলাচি গুঁড়ো, বাদাম কুচি দিয়ে আবার ভাল করে মেশান।
৬। এখন একটি ট্রেতে তেল বা মাখন লাগিয়ে নিন। এতে মিশ্রণটি ঢেলে দিন।
৭। এই মিশ্রণটি আবার ১ মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিন।
৮। এক মিনিট পর মাইক্রো ওভেন থেকে ট্রে বের করে আপনার পছন্দ মত আকৃতিতে কেটে ফেলুন।
৯। এটি এক থেকে দুই ঘন্টা ঠান্ডা হতে দিন।
টিপস
ঠান্ডা হওয়ার আগে ট্রে থেকে সন্দেশ উঠানোর চেষ্টা করবেন না। ঠান্ডা হলে সন্দেশ একটি সুন্দর আকৃতি হবে।]]></description>
উপকরণ
- ২৫০ গ্রাম গুঁড়ো দুধ
- ৩০০ মিলি গ্রাম ক্রিম
- ৪ কাপ চিনি
- কাজু বাদাম কুচি
- এলাচি গুঁড়ো
- পেস্তা বাদাম কুচি
প্রণালী
১। একটি পাত্রে গুঁড়ো দুধ, ক্রিম, চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিন।
২। এমনভাবে মিশিয়ে নেবেন চিনির দানা যাতে ভাল ভাবে মিশে যায়।
৪। তারপর আবার ৪ মিনিটের জন্য মিশ্রণটি মাইক্রোওয়েভে দিন।
৫। ৪ মিনিট মিশ্রণটি বের করে এতে এলাচি গুঁড়ো, বাদাম কুচি দিয়ে আবার ভাল করে মেশান।
৬। এখন একটি ট্রেতে তেল বা মাখন লাগিয়ে নিন। এতে মিশ্রণটি ঢেলে দিন।
৭। এই মিশ্রণটি আবার ১ মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিন।
৯। এটি এক থেকে দুই ঘন্টা ঠান্ডা হতে দিন।
টিপস
			<description><![CDATA[আচারের কথা শুনলে জিভে পানি আসে না এমন মানুষ কমই আছে। জলপাই, আম, বরই, আমলকি কতকিছু দিয়েই আচার তৈরি হয়। কিন্তু মাংস দিয়ে আচার তৈরির খবর হয়ত অনেকেই জানেন না। গরুর মাংস দিয়ে তৈরি করা যায় মজাদার আচার। আসুন জেনে নিই রেসিপিটি-
▶উপকরণ :
গরুর বা খাসির মাংস (দেড় কেজি),
আম বা জলপাইয়ের আচার (৩/৪ টেবিল চামচ),
পেঁয়াজ কুঁচি (২ কাপ),
রসুন বাটা (১ টেবিল চামচ),
আদা বাটা (১ টেবিল চামচ),
জিরা বাটা (১ টেবিল চামচ),
সরিষা বাটা(১ টেবিল চামচ),
মরিচের গুঁড়া (১ টেবিল চামচ),
হলুদ (১ টেবিল চামচ),
দারচিনি (৩/৪ টি),
কাঁচামরিচ (৫/৬ টি),
টকদই (আধা কাপ),
তেল (১ কাপ),
চিনি (পরিমানমত)।
প্রণালি : প্রথমে মাংস টুকরো করে কাটুন ও তার সাথে বাটা মশলা, গুঁড়ো মসলা লবণ, টকদই ভালভাবে মাখিয়ে নিন এবং ১ ঘন্টা রেখে দিন। এবারে তেল গরম দিন ও পেঁয়াজ লাল করে ভেজে মাংস ভাল করে কষান। এবারে গরম পানি দিয়ে মাংস রান্না করুন। পানি শুকিয়ে আসলে আচার, চিনি, কাঁচামরিচ, দারুচিনি দিয়ে মাংস ভালো করে ভুনা করুন ও সাজিয়ে পরিবেশন করুন।]]></description>
▶উপকরণ :
গরুর বা খাসির মাংস (দেড় কেজি),
আম বা জলপাইয়ের আচার (৩/৪ টেবিল চামচ),
পেঁয়াজ কুঁচি (২ কাপ),
রসুন বাটা (১ টেবিল চামচ),
আদা বাটা (১ টেবিল চামচ),
জিরা বাটা (১ টেবিল চামচ),
সরিষা বাটা(১ টেবিল চামচ),
মরিচের গুঁড়া (১ টেবিল চামচ),
হলুদ (১ টেবিল চামচ),
দারচিনি (৩/৪ টি),
কাঁচামরিচ (৫/৬ টি),
টকদই (আধা কাপ),
তেল (১ কাপ),
চিনি (পরিমানমত)।
			<description><![CDATA[বাসি কেক দিয়ে তৈরি করে নিন চোখ জুড়ানো কেক পপস
কেক এখন সব বাড়িতেই খাওয়া হয়। কিন্তু কেক একটু বাসি হয়ে গেলেই তার আর মজা থাকে না। কী করবেন এই বাসি কেক দিয়ে? দেখে নিন বাসি কেক দিয়ে তৈরি করা যায় এমন মজার একটি ডেজার্ট, কেক পপস। কেকের সাথে চকলেট এবং রঙ্গিন সিরাপ দেওয়া হয় বলে এই ডেজার্ট দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার হয়। বাসার বাচ্চারা বেশী পছন্দ করবে চকলেটের মতো দেখতে এই খাবারটি। চলুন দেখে নিই রেসিপিটি।
উপকরণ
- ৩ কাপ বাসি স্পঞ্জ কেক
- লাল, নীল এবং সবুজ সিরাপ
- ১ কাপ চকলেট
- সাজানোর জন্য সুগার বল এবং চকলেট চিপস
- শাসলিকের স্টিক
প্রণালী
১) প্রথমে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিন চকলেটটা। বের করে নেড়ে নিন যাতে গলে তরল হয়ে যায়। দরকার হলে আরও কয়েক সেকেন্ড গরম করে নিন।
২) স্পঞ্জ কেকের টুকরোগুলোকে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে নিন।
৩) ৩টি আলাদা বাটিতে তিন রঙের সিরাপ মিশিয়ে নিন কেকের গুঁড়োর সাথে। এক চা চামচ করে সিরাপ মেশান, পরে দরকার হলে আরেকটু দিন। একেবারে বেশী দিয়ে ফেলবেন না, এতে কেক আঠালো হয়ে যাবে।
৪) আলাদা আলাদা রঙের ছোট ছোট গোল কেক পপ গড়ে নিন এগুলো থেকে।
৫) শাসলিকের স্টিকের মাথা গলানো চকলেটে ডুবিয়ে নিন। এরপর এতে একটি কেক পপ গেঁথে নিন। এবার এই কেক পপ ডুবিয়ে নিন চকলেটে।
এবার এর ওপর নিজের পছন্দমত সুগার বল বা চকলেট চিপস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করেও দিতে পারেন।]]></description>
			<content:encoded><![CDATA[বাসি কেক দিয়ে তৈরি করে নিন চোখ জুড়ানো কেক পপস
উপকরণ
- ৩ কাপ বাসি স্পঞ্জ কেক
- লাল, নীল এবং সবুজ সিরাপ
- ১ কাপ চকলেট
- সাজানোর জন্য সুগার বল এবং চকলেট চিপস
- শাসলিকের স্টিক
প্রণালী
২) স্পঞ্জ কেকের টুকরোগুলোকে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে নিন।
৪) আলাদা আলাদা রঙের ছোট ছোট গোল কেক পপ গড়ে নিন এগুলো থেকে।
			<description><![CDATA[মুড়ি, মুড়কি আর নানা স্বাদের মোয়া দিয়ে অতিথি আপ্যায়ন বাঙালির ঐতিহ্য। নতুন ধান যখন ঘরে আসে তখন গ্রাম বাংলায় অন্যান্য মজাদার খাবারের পাশাপাশি মুড়ির মোয়াও তৈরি হয়। আসুন দেখে নেয়া যাক দেশীয় স্বাদে মজাদার মোয়া বানানোর পদ্ধতি।
▶যা যা লাগবে
মুড়ি ২৫০ গ্রাম
আখের বা খেজুরের গুড় ১০০ গ্রাম
পানি সামান্য
ঘি পরিমাণমত
▶যেভাবে বানাবেন
১. মৃদু আঁচে কড়াই বসিয়ে অল্প পানিসহ গুড় জ্বালাতে হবে। গুড় গলতে শুরু করলে সামান্য পানির ছিটা দিন। এবার গুড় কিছুক্ষণ জ্বাল দিয়ে আঠালো করতে হবে। 
২. গুড় আঠালো হয়ে গেলে মুড়ি দিয়ে দিন। গুড় ও মুড়ি ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। 
৩. চুলা থেক নামিয়ে হালকা ঠাণ্ডা হলে হাতের তালুতে সামান্য ঘি মেখে গোল মোয়া বানাতে হবে। 
৪. সহনীয় গরম থাকতেই ভালোভাবে চেপে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মোয়া বানাতে হবে। 
ব্যাস হয়ে গেলো মজাদার মুড়ির মোয়া। বিকালের নাস্তায় পরিবেশন করুন দেশীয় স্বাদের ঐতিহ্যবাহী মুড়ির মোয়া।]]></description>
▶যা যা লাগবে
মুড়ি ২৫০ গ্রাম
আখের বা খেজুরের গুড় ১০০ গ্রাম
পানি সামান্য
ঘি পরিমাণমত
▶যেভাবে বানাবেন
২. গুড় আঠালো হয়ে গেলে মুড়ি দিয়ে দিন। গুড় ও মুড়ি ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। 
৩. চুলা থেক নামিয়ে হালকা ঠাণ্ডা হলে হাতের তালুতে সামান্য ঘি মেখে গোল মোয়া বানাতে হবে। 
৪. সহনীয় গরম থাকতেই ভালোভাবে চেপে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মোয়া বানাতে হবে। 
			<description><![CDATA[যতই দেশি-বিদেশি খাবার খাওয়া হোক না কেন, দিনশেষে একটু আচার-চাটনি-টকের জন্য মনটা খাঁ খাঁ করে সব বাঙ্গালীরই। বিশেষ করে পোলাও-বিরিয়ানির সাথে একটু টক না হলে কী চলে? আমসত্ত্বের এই রেসিপিটি এমন এক খাবার যা সব মৌসুমেই দেবে আমের দারুণ মজা। আপনার রান্নাঘরে রাখা একদম সাধারণ কিছু উপকরণে তৈরি হয়ে যাবে দেশি স্বাদের এই চাটনি। চলুন দেখে নিই রেসিপিটি।
✨ উপকরণ
- ১ কাপ আমসত্ত্ব
- ৩টি মাঝারি টমেটো
- ২ টেবিল চামচ তেঁতুল পানিতে ভেজানো
- ১/২টি কাঁচামরিচ
- আধা চা চামচ পাঁচফোড়ন
- সিকি চা চামচ আদা কুচি
- আধা চা চামচ ভাজা মশলা
- ৫/৬ টেবিল চামচ চিনি
- লবণ স্বাদমতো
- ২ টেবিল চামচ তেল
ভাজা মশলার জন্য
- ১ টেবিল চামচ জিরা
- ১টি মরিচ
✨ প্রণালী
১) একটি তাওয়ায় টেলে নিন জিরা এবং শুকনো মরিচ। ঠাণ্ডা হলে মিহি করে গ্রাইন্ড করে নিন।
২) টমেটো, আমসত্ত্ব এবং কাঁচামরিচ কুচি করে নিন।
৩) ভেজানো তেঁতুল চটকে নিন। এ থেকে বীজ এবং আঁশ ফেলে দিন।
৪) একটি সসপ্যানে তেল গরম করে নিন। এতে পাঁচফোড়ন দিন। ফুটতে থাকলে এতে কুচি করা কাঁচামরিচ এবং আদা দিয়ে দিন। এক মিনিট পর টমেটো দিয়ে নাড়তে থাকুন। লবণ দিয়ে দিন, এতে টমেটো দ্রুত নরম হয়ে আসবে।
৫) টমেটো প্রায় গলে এলে এতে আমসত্ত্ব দিয়ে নেড়ে নিন। এটা নরম হয়ে এলে তেঁতুল দিয়ে দিন। পানিতে চিনি মিশিয়ে তা দিয়ে দিন।
৬) মাঝারি আঁচে নাড়তে থাকুন। ভালো করে মিশিয়ে নিন। চাটনির মতো হয়ে এলে নামিয়ে নিন। ওপরে ছিটিয়ে দিন ভাজা মশলা।
পরিবেশন করতে পারেন যে কোনো খাবারের সাথে।]]></description>
✨ উপকরণ
- ১ কাপ আমসত্ত্ব
- ৩টি মাঝারি টমেটো
- ২ টেবিল চামচ তেঁতুল পানিতে ভেজানো
- ১/২টি কাঁচামরিচ
- আধা চা চামচ পাঁচফোড়ন
- সিকি চা চামচ আদা কুচি
- আধা চা চামচ ভাজা মশলা
- ৫/৬ টেবিল চামচ চিনি
- লবণ স্বাদমতো
- ২ টেবিল চামচ তেল
ভাজা মশলার জন্য
- ১ টেবিল চামচ জিরা
- ১টি মরিচ
✨ প্রণালী
১) একটি তাওয়ায় টেলে নিন জিরা এবং শুকনো মরিচ। ঠাণ্ডা হলে মিহি করে গ্রাইন্ড করে নিন।
২) টমেটো, আমসত্ত্ব এবং কাঁচামরিচ কুচি করে নিন।
৩) ভেজানো তেঁতুল চটকে নিন। এ থেকে বীজ এবং আঁশ ফেলে দিন।
পরিবেশন করতে পারেন যে কোনো খাবারের সাথে।]]></content:encoded>
			<description><![CDATA[মাংস খেতে ভালোবাসেন কিন্তু তেহারি ভালোবাসেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। জনপ্রিয়তার কারণেই অলিগলিতে গড়ে উঠছে তেহারির দোকান। আর সেসব দোকানে ভীর লেগে থাকে হরদম। তবে বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারেন এই সুস্বাদু খাবারটি। রইলো রেসিপি-
উপকরণ : গরুর মাংস ২ কেজি (ছোট ছোট টুকরা করা), আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, সরিষার তেল পরিমাণমতো, মোটা করে পেঁয়াজ কাটা ১ কাপ, গরম মশলা গুঁড়া (এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রি, গোলমরিচ, লবঙ্গ, আস্ত ধনিয়া) তিন টেবিল চামচ, কাঁচামরিচ আস্ত ১০-১২টি, লবণ স্বাদ অনুযায়ী, টক দই ৩০০ গ্রাম, পোলাওর চাল দেড় কেজি, পানি পরিমাণমতো।
প্রণালি : প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। একটি পাতিলে সরিষার তেল গরম করে তাতে একে একে টুকরা পেঁয়াজ, সব বাটা মশলা, গুঁড়া মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে গরুর মাংস দিয়ে ঢেকে চুলায় রান্না করতে হবে প্রায় ১ ঘণ্টা (গরম মশলা পরে দিতে হবে)। 
এখন পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। চালের পানি ঝরে গেলে অন্য একটি পাতিলে শুধু অল্প সরিষার তেল ও লবণ দিয়ে পোলাওর চাল ভালো করে ভেজে নিয়ে তাতে পরিমাণমতো পানি ও স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচামরিচ দিয়ে পোলাও রান্না করে নিন। এরপর গরুর মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে তাতে টক দই, কাঁচামরিচ ও গুঁড়া গরম মশলা দিয়ে আরও ২০ মিনিট গরুর মাংস রান্না করে নামিয়ে রাখুন। 
এখন রান্না করা পোলাও অর্ধেক তুলে নিয়ে বাকি পোলাওতে রান্না করা তেহরির মাংস দিয়ে উপরে বাকি পোলাও দিয়ে এপিঠ-ওপিঠ করে ভালো করে গরুর মাংসসহ মাখিয়ে চুলায় আরও ১০ মিনিট দমে রেখে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন বিফ তেহারি।
<!-- end: attachment_icon -->  janabd-e03cba77a01e29e49e8fe0d2fd26d577.jpg (Size: 101.68 KB / Downloads: 0)
			<description><![CDATA[গতানুগতিক চিকেন ফ্রাই খেতে খেতে স্বাদে একঘেয়েমি চলে এসেছে? থাই স্টাইলের এই চিকেন ফ্রাই ভিন্নতা নিয়ে আসবে রুচিতে।
জেনে নিন থাই চিকেন ফ্রাইয়ের রেসিপি. . . 
উপকরণ
মুরগির টুকরা- ৩০০ গ্রাম
রসুন- ১০ কোয়া (কুচি)
ওয়েস্টার সস- ১ চা চামচ
তেল- ৩ টেবিল চামচ
আদা- ২ ইঞ্চির টুকরা
থাই ফিশ সস- ১ টেবিল চামচ
চিনি- ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালি 
মাঝারি আঁচে তেল গরম করে রসুন কুচি দিয়ে নাড়ুন। চুলার জ্বাল বাড়িয়ে দিন। মুরগির টুকরা, থাই ফিশ সস, ওয়েস্টার সস ও চিনি দিয়ে কয়েক মিনিট নাড়ুন। আদা ও মাশরুম কুচি দিয়ে দিন। ভালো করে নেড়ে পানি দিয়ে পাত্র ঢেকে নিন। মাংস সেদ্ধ হলে নামিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার থাই চিকেন ফ্রাই।
<!-- end: attachment_icon -->  janabd-2e874776f1f92f702ba41b53941ccdc8.jpg (Size: 43.48 KB / Downloads: 0)
জেনে নিন থাই চিকেন ফ্রাইয়ের রেসিপি. . . 
উপকরণ
মুরগির টুকরা- ৩০০ গ্রাম
রসুন- ১০ কোয়া (কুচি)
ওয়েস্টার সস- ১ চা চামচ
তেল- ৩ টেবিল চামচ
আদা- ২ ইঞ্চির টুকরা
থাই ফিশ সস- ১ টেবিল চামচ
চিনি- ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালি 
			<description><![CDATA[অনেক চাইনিজ খাবারই নেড়েচেড়ে তেলে ভেজে নেওয়া অর্থাৎ স্টার ফ্রাই করা হয়। বেশী তেল দিলে স্বাস্থ্যকর খাবারও হয়ে পড়ে অস্বাস্থ্যকর। কিন্তু এই খাবারটি স্টার ফ্রাই করা হলেও এতে অনেক কম তেল ব্যবহার করা হয়। এতে থাকা সবজি আর চাইনিজ ফ্লেভারের কারণে দারুণ সুস্বাদু হয়ে ওঠে খাবারটি। ক্যালোরি খুব কম থাকলেও সে তুলনায় বেশী থাকে প্রোটিন, ভিটামিন সি এবং ফাইবার। চলুন, দেখে নিই চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবলের রেসিপিটি।
উপকরণ (২টি সার্ভিং এর জন্য)
- সিকি কাপ পিঁয়াজ কুচি
- পৌনে এক কাপ বাঁধাকপি কুচি
- আধা কাপ পিঁয়াজকলি কুচি
- আধা কাপ ক্যাপসিকাম কুচি
- আধা কাপ টমেটো স্লাইস করা
- সিকি কাপ চিকন করে কাটা গাজর
- আধা কাপ বিন স্প্রাউট
- ২ চা চামচ তেল
- ১ চা চামচ কাঁচামরিচ মিহি কুচি
- ১ চা চামচ আদা কুচি
- ১ চা চামচ রসুন কুচি
- লবণ স্বাদমতো
- আধা চা চামচ সয়াসস
প্রণালী
১) একটি ছড়ানো নন-স্টিক প্যানে তেল গরম করে নিন। এতে দিয়ে দিন কাঁচামরিচ, আদা ও রসুন। কিছুক্ষণ মাঝারি আঁচে সাঁতলে নিন।
২) এতে পিঁয়াজ দিয়ে দিন। ১ মিনিট সাঁতলে নিন মাঝারি আঁচে।
৩) এতে বাকি সব সবজি দিয়ে দিন। লবণ দিন এবং নেড়েচেড়ে মাঝারি আঁচে রান্না করুন কিছুক্ষণ।
৪) সয়া সস দিয়ে দিন। নেড়েচেড়ে আরও এক মিনিট রান্না করে নিন।
গরম গরম পরিবেশন করুন চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবল।
প্রতি সার্ভিং এর পুষ্টিগুণ
শক্তি- ৫৮ ক্যালোরি
প্রোটিন- ২.১ গ্রাম
কার্বোহাইড্রেট- ৬.৫ গ্রাম
ফ্যাট- ২.৭ গ্রাম
ফাইবার- ২.৪ গ্রাম
ভিটামিন সি- ৩৫.৬ মিগ্রা
আয়রন- ০.৮ মিগ্রা
সুত্র: তারলা দালাল
<!-- end: attachment_icon -->  chinese_vegetables.jpg (Size: 20.81 KB / Downloads: 1)
উপকরণ (২টি সার্ভিং এর জন্য)
- সিকি কাপ পিঁয়াজ কুচি
- পৌনে এক কাপ বাঁধাকপি কুচি
- আধা কাপ পিঁয়াজকলি কুচি
- আধা কাপ ক্যাপসিকাম কুচি
- আধা কাপ টমেটো স্লাইস করা
- সিকি কাপ চিকন করে কাটা গাজর
- আধা কাপ বিন স্প্রাউট
- ২ চা চামচ তেল
- ১ চা চামচ কাঁচামরিচ মিহি কুচি
- ১ চা চামচ আদা কুচি
- ১ চা চামচ রসুন কুচি
- লবণ স্বাদমতো
- আধা চা চামচ সয়াসস
প্রণালী
২) এতে পিঁয়াজ দিয়ে দিন। ১ মিনিট সাঁতলে নিন মাঝারি আঁচে।
৪) সয়া সস দিয়ে দিন। নেড়েচেড়ে আরও এক মিনিট রান্না করে নিন।
গরম গরম পরিবেশন করুন চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবল।
প্রতি সার্ভিং এর পুষ্টিগুণ
শক্তি- ৫৮ ক্যালোরি
প্রোটিন- ২.১ গ্রাম
কার্বোহাইড্রেট- ৬.৫ গ্রাম
ফ্যাট- ২.৭ গ্রাম
ফাইবার- ২.৪ গ্রাম
ভিটামিন সি- ৩৫.৬ মিগ্রা
আয়রন- ০.৮ মিগ্রা
সুত্র: তারলা দালাল
<!-- end: attachment_icon -->  chinese_vegetables.jpg (Size: 20.81 KB / Downloads: 1)
উপকরণ: চিংড়ি মাছ মাঝারি সাইজের ৫০০ গ্রাম, ডিম ১টি, ময়দা, ২ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা সামান্য, হলুদগুঁড়া হাফ চা-চামচ, মরিচগুঁড়া হাফ চা-চামচ, লবণ স্বাদ অনুযায়ী। গোলমরিচের গুঁড়া অল্প, কাঁচামরিচ কুচি করে কাটা হাফ চা-চামচ, ধনেপাতা কুঁচি ১ চা-চামচ, বেকিং পাউডার পরিমাণমতো, তেল ভাজার জন্য।♥
প্রণালি: প্রথমে চিংড়ি মাছের মাথা ও খোসা ফেলে তা পরিষ্কার করে ধুয়ে ছোট-ছোট টুকরো করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কুঁচি, লবণ, আদা ও রসুনবাটা দিয়ে ভালোভাবে চটকিয়ে তারপর তাতে একে একে ময়দা, ডিম, হলুদ ও মরিচগুঁড়া, গোলমরিচের গুঁড়া, বেকিং পাউডার এবং পরিমাণমতো পানি দিয়ে মেখে ছোট ছোট বড়া আকারের করে ডুবন্ত গরম গরম তেলে ভেজে সার্ভিং ডিসে রেখে পরিবেশন করুন।
<!-- end: attachment_icon -->  IMG_36006434967096.jpeg (Size: 32.49 KB / Downloads: 0)
			<description><![CDATA[উপকরণঃ
ডিম – ১টি
বেকিং পাউডার – ১ চা চামচ
গুঁড়ো দুধ – ১ কাপ
ময়দা – ১ চা চামচ
তরল দুধ –১ লিটার (জ্বাল দিয়ে ঘন করা)
চিনি – স্বাদমত
এলাচদানা গুঁড়ো করা – ১ টি এলাচ
গোলাপজল – ১/২ চা চামচ
পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য
যেভাবে বানাবেনঃ
১। তলা ভারী এমন বড় একটি পাত্রে
চিনি আর তরল দুধ মিশিয়ে ফুটাতে দিন,
এলাচদানা গুড়োটাও দিয়ে দিন। আচঁ খুব
কম রাখুন।
২। এবার আরেকটি পাত্রে গুড়ো দুধ,
ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নিন,
ডিমটি ফেটিয়ে এই মিশ্রণে মেশান।
গোলাপজল দিয়ে দিন।
৩। সব একসাথে সুন্দর করে মিশিয়ে
খামির বানান, প্রথমে খামিরটা
হাতের সাথে আটকে আটকে যাবে
আঠালো হয়ে…কিন্তু ৩/৪ মিনিট রেখে
দিলেই দেখবেন সুন্দর খামির হয়ে
গেছে ।
৪। এখান থেকে এবার ছোট ছোট বল
বানান। দেখবেন দুধে দেবার পর
বলগুলো ফুলে দ্বিগুন হয়ে যাচ্ছে।
৫। এতোক্ষনে চুলায় দুধ ফুটে গিয়েছে,
এই বল গুলো সাবধানে ফুটন্ত দুধের মাঝে
ছেড়ে দিন। চামচ বা কিছু দিয়ে
নাড়বেন না, ফুটতে দিন আরো কয়েক
মিনিট। দেখবেন বলগুলো ফুলে উঠেছে।
এখন, সর্বনিন্ম আচেঁ রাখুন।
৬। দশ মিনিট এভাবে কম আচেঁ রান্না
করুন, মাঝে মাঝে পাত্রটি সাবধানে
ধরে ঝাঁকিয়ে দিন, যাতে তলায় ধরে
না যায়।
৭। দশ মিনিট পরে একটি মিষ্টি তুলে
দেখুন ভিতরে সেদ্ধ হয়েছে কিনা।
বেশি কাচাঁ থাকলে কম আচেঁ আরো
কিছুক্ষন রান্না করূন, যদি সামান্য একটু
কাচাঁভাব থাকে মিষ্টির ভিতরে
তাহলে চুলা নিভিয়ে পাত্র ঢাকনা
দিয়ে ঢেকে দিন, ভেতরের তাপেই
আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
৮। ঠান্ডা করে পরিবেশন করূন রসমালাই,
পরিবেশনের পূর্বে পেস্তা বাদাম কুচি
ছড়িয়ে দিন ।]]></description>
			<content:encoded><![CDATA[উপকরণঃ
ডিম – ১টি
বেকিং পাউডার – ১ চা চামচ
গুঁড়ো দুধ – ১ কাপ
ময়দা – ১ চা চামচ
তরল দুধ –১ লিটার (জ্বাল দিয়ে ঘন করা)
চিনি – স্বাদমত
এলাচদানা গুঁড়ো করা – ১ টি এলাচ
গোলাপজল – ১/২ চা চামচ
পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য
যেভাবে বানাবেনঃ
১। তলা ভারী এমন বড় একটি পাত্রে
চিনি আর তরল দুধ মিশিয়ে ফুটাতে দিন,
এলাচদানা গুড়োটাও দিয়ে দিন। আচঁ খুব
কম রাখুন।
২। এবার আরেকটি পাত্রে গুড়ো দুধ,
ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নিন,
ডিমটি ফেটিয়ে এই মিশ্রণে মেশান।
গোলাপজল দিয়ে দিন।
৩। সব একসাথে সুন্দর করে মিশিয়ে
খামির বানান, প্রথমে খামিরটা
হাতের সাথে আটকে আটকে যাবে
আঠালো হয়ে…কিন্তু ৩/৪ মিনিট রেখে
দিলেই দেখবেন সুন্দর খামির হয়ে
গেছে ।
৪। এখান থেকে এবার ছোট ছোট বল
বানান। দেখবেন দুধে দেবার পর
বলগুলো ফুলে দ্বিগুন হয়ে যাচ্ছে।
৫। এতোক্ষনে চুলায় দুধ ফুটে গিয়েছে,
এই বল গুলো সাবধানে ফুটন্ত দুধের মাঝে
ছেড়ে দিন। চামচ বা কিছু দিয়ে
নাড়বেন না, ফুটতে দিন আরো কয়েক
মিনিট। দেখবেন বলগুলো ফুলে উঠেছে।
এখন, সর্বনিন্ম আচেঁ রাখুন।
৬। দশ মিনিট এভাবে কম আচেঁ রান্না
করুন, মাঝে মাঝে পাত্রটি সাবধানে
ধরে ঝাঁকিয়ে দিন, যাতে তলায় ধরে
না যায়।
৭। দশ মিনিট পরে একটি মিষ্টি তুলে
দেখুন ভিতরে সেদ্ধ হয়েছে কিনা।
বেশি কাচাঁ থাকলে কম আচেঁ আরো
কিছুক্ষন রান্না করূন, যদি সামান্য একটু
কাচাঁভাব থাকে মিষ্টির ভিতরে
তাহলে চুলা নিভিয়ে পাত্র ঢাকনা
দিয়ে ঢেকে দিন, ভেতরের তাপেই
আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
৮। ঠান্ডা করে পরিবেশন করূন রসমালাই,
পরিবেশনের পূর্বে পেস্তা বাদাম কুচি
ছড়িয়ে দিন ।]]></content:encoded>
			<description><![CDATA[উপকরণ
মুরগির মাংস- 500 গ্রাম (মাঝারি
আকারের টুকরা) বাসমতি চাল- 4
কাপ (ধুয়ে ভেজানো) আলু- 4 (খোসা
ছাড়িয়ে অর্ধেক করে কাটা) দই- 2
কাপ শুকনো লঙ্কা গুঁড়ো- 1 চা চামচ
হলুদ গুঁড়ো- 1চা চামচ পিয়াঁজ- 2 + 1
টি (মিহি করে কুচোনো) আদা- 1
ইঞ্চি রসুন- 8 কোয়া লঙ্কা- 5 কালো
এলাচ- 1 তেজ পাতা - 4 সবুজ এলাচ- 4
দারুচিনি - 1 লবঙ্গ- 5 গোলমরিচ- 10
জাফরান- 1 চিমটি দুধ- 1 কাপ
গোলাপ জল- 1টেবিল চামচ কেওড়া
জল- 1টেবিল চামচ লবন- স্বাদ মত তেল
2টেবিল চামচ ঘি- 4 টেবিল চামচ
প্রণালী
1. দই, শুকনো লঙ্কা, হলুদ ও লবণ দিয়ে
মুরগির টুকরাগুলো ম্যারিনেট করে
নিন। 2. আধা কাপ দুধে জাফরান
এবং কেওড়া ভিজিয়ে রাখুন। 3.
তেজ পাতা আর কালো এলাচের
সাথে চাল অর্ধেক সেদ্ধ করে নিন।
কম আঁচে প্রায় 10 মিনিটের জন্য এটি
রান্না করা প্রয়োজন। 4. ভাতের
থেকে জল ঝরিয়ে নিয়ে পাশে
সরিয়ে রাখুন। 5. গরম মসলার
উপাদান যেমন, গোলমরিচ, লবঙ্গ, সবুজ
এলাচ এবং দারুচিনি 30 সেকেন্ডের
জন্য একটি শুষ্ক প্যানে সেঁকে নিন। 6.
একটু ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো
করে নিন। 7. একটি গভীর প্যানে
তেল গরম করুন।এতে 2টো কাটা
পিয়াঁজ সাঁতলে নিন। পেঁয়াজ
রান্না করার সময়, আদা রসুন ও লঙ্কা
বেটে ঘন লেই করে নিন। 8. পিয়াঁজ
বাদামি রং ধরলে লেইটা যোগ
করুন। মাঝারি আঁচে 2-3 মিনিটের
জন্য রান্না করুন। আপনার তৈরী গরম
মসলা এক চামচ যোগ করুন। 9.
ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো
যোগ করুন ও ভালো করে নাড়তে
থাকুন। 15 মিনিটের জন্য ঢাকা
দিয়ে কম আঁচে রান্না করুন। যদি
প্রয়োজন হয় সামান্য জল যোগ করতে
পারেন। 10. মুরগি রান্না হওয়ার
সাথে, বাকি পিয়াঁজগুলো এক
টেবিল চামচ ঘিতে ভেজে ফেলুন।
খাস্তা হলে নামিয়ে রাখুন। 11.
এছাড়াও আলু ভেজে সরিয়ে রাখুন।
12. একটি বড় ধাতুর পাত্র নিন এবং
ভেতরটা ভালো করে ঘি দিয়ে
মাখিয়ে নিন। ভাতের একটা স্তর
তৈরী করুন। এর ওপর মাংসের ঝোল ও
দুটো আলুর স্তর করুন। 13. তার ওপর গরম
মসলা, ভাজা পিয়াঁজ, গোলাপ জল,
দুধে ভেজানো কেওড়া ও জাফরান
ছড়িয়ে দিন। 14. এখন মাংস, আলু ও
ভাতের স্তর তৈরী করতে থাকুন যতক্ষণ
না পর্যন্ত সব উপাদান শেষ হয়।
উপরের স্তর ভাতের হওয়া চাই।
বাকি ঘি গরম করে ওপরের স্তরে
ঢেলে দিন। 15. ময়দা মেখে
পাত্রের মুখটা ভালো করে আটকে
দিন যাতে বাস্প বাইরে না আস্তে
পারে।10 থেকে 15 মিনিটের জন্য
কম আঁচে রান্না করুন। কলকাতা
বিরিয়ানি প্রস্তুত। আপনি রায়তা
বা হালিমের সঙ্গে এই চিকেন
বিরিয়ানি পরিবেশন করতে
পারেন।]]></description>
			<content:encoded><![CDATA[উপকরণ
মুরগির মাংস- 500 গ্রাম (মাঝারি
আকারের টুকরা) বাসমতি চাল- 4
কাপ (ধুয়ে ভেজানো) আলু- 4 (খোসা
ছাড়িয়ে অর্ধেক করে কাটা) দই- 2
কাপ শুকনো লঙ্কা গুঁড়ো- 1 চা চামচ
হলুদ গুঁড়ো- 1চা চামচ পিয়াঁজ- 2 + 1
টি (মিহি করে কুচোনো) আদা- 1
ইঞ্চি রসুন- 8 কোয়া লঙ্কা- 5 কালো
এলাচ- 1 তেজ পাতা - 4 সবুজ এলাচ- 4
দারুচিনি - 1 লবঙ্গ- 5 গোলমরিচ- 10
জাফরান- 1 চিমটি দুধ- 1 কাপ
গোলাপ জল- 1টেবিল চামচ কেওড়া
জল- 1টেবিল চামচ লবন- স্বাদ মত তেল
2টেবিল চামচ ঘি- 4 টেবিল চামচ
প্রণালী
1. দই, শুকনো লঙ্কা, হলুদ ও লবণ দিয়ে
মুরগির টুকরাগুলো ম্যারিনেট করে
নিন। 2. আধা কাপ দুধে জাফরান
এবং কেওড়া ভিজিয়ে রাখুন। 3.
তেজ পাতা আর কালো এলাচের
সাথে চাল অর্ধেক সেদ্ধ করে নিন।
কম আঁচে প্রায় 10 মিনিটের জন্য এটি
রান্না করা প্রয়োজন। 4. ভাতের
থেকে জল ঝরিয়ে নিয়ে পাশে
সরিয়ে রাখুন। 5. গরম মসলার
উপাদান যেমন, গোলমরিচ, লবঙ্গ, সবুজ
এলাচ এবং দারুচিনি 30 সেকেন্ডের
জন্য একটি শুষ্ক প্যানে সেঁকে নিন। 6.
একটু ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো
করে নিন। 7. একটি গভীর প্যানে
তেল গরম করুন।এতে 2টো কাটা
পিয়াঁজ সাঁতলে নিন। পেঁয়াজ
রান্না করার সময়, আদা রসুন ও লঙ্কা
বেটে ঘন লেই করে নিন। 8. পিয়াঁজ
বাদামি রং ধরলে লেইটা যোগ
করুন। মাঝারি আঁচে 2-3 মিনিটের
জন্য রান্না করুন। আপনার তৈরী গরম
মসলা এক চামচ যোগ করুন। 9.
ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো
যোগ করুন ও ভালো করে নাড়তে
থাকুন। 15 মিনিটের জন্য ঢাকা
দিয়ে কম আঁচে রান্না করুন। যদি
প্রয়োজন হয় সামান্য জল যোগ করতে
পারেন। 10. মুরগি রান্না হওয়ার
সাথে, বাকি পিয়াঁজগুলো এক
টেবিল চামচ ঘিতে ভেজে ফেলুন।
খাস্তা হলে নামিয়ে রাখুন। 11.
এছাড়াও আলু ভেজে সরিয়ে রাখুন।
12. একটি বড় ধাতুর পাত্র নিন এবং
ভেতরটা ভালো করে ঘি দিয়ে
মাখিয়ে নিন। ভাতের একটা স্তর
তৈরী করুন। এর ওপর মাংসের ঝোল ও
দুটো আলুর স্তর করুন। 13. তার ওপর গরম
মসলা, ভাজা পিয়াঁজ, গোলাপ জল,
দুধে ভেজানো কেওড়া ও জাফরান
ছড়িয়ে দিন। 14. এখন মাংস, আলু ও
ভাতের স্তর তৈরী করতে থাকুন যতক্ষণ
না পর্যন্ত সব উপাদান শেষ হয়।
উপরের স্তর ভাতের হওয়া চাই।
বাকি ঘি গরম করে ওপরের স্তরে
ঢেলে দিন। 15. ময়দা মেখে
পাত্রের মুখটা ভালো করে আটকে
দিন যাতে বাস্প বাইরে না আস্তে
পারে।10 থেকে 15 মিনিটের জন্য
কম আঁচে রান্না করুন। কলকাতা
বিরিয়ানি প্রস্তুত। আপনি রায়তা
বা হালিমের সঙ্গে এই চিকেন
বিরিয়ানি পরিবেশন করতে
পারেন।]]></content:encoded>
			<description><![CDATA[শীতকালে পিঠা পুলি না হলেই নয়,
তাই আজ দেখাবো কি করে সহজেই
তৈরি করতে পারবেন পুলি পিঠা
উপকরণ
১। নারিকেল
২। চিনি/লবণ
৩। আটা/ময়দা
৪। তেল
৫। পিঠা তৈরীর সাজ
১। প্রণালী ………… প্রথমেই
কোরানো নারিকেল চিনির
সাথে মিক্স করে কড়াইয়ে
ভেজে নিন
২। এটা এমনি এমনি খেতেও বেশ
ভালো
৩। ময়দা আর তেল একসাথে দিয়ে
আগে শুকনা মাখিয়ে নিয়েছি
তারপর পানি দিয়ে ময়ান
তৈরী করুণ
৪। রুটি বেলার যন্ত্রে রুটি বেলে
পিঠার সাচ এর ভিতর নারকেল পুর
দিয়ে পিঠা তৈরী করুণ
৫। আমরা গ্রামের ভাষায় বলি
নারিকেলের সমোচা
৬। ডুবো তেলে ছেড়ে দিন পিঠা,
দেখুন কি সুন্দর লাগছে
৭। ব্যাস হয়ে গেল আমার নাকিকেল
পুলি পিঠা
মচমচে দারুন লাগে খেতে, খেয়েই
দেখুন না, অনেক মজার তাই না?]]></description>
			<content:encoded><![CDATA[শীতকালে পিঠা পুলি না হলেই নয়,
তাই আজ দেখাবো কি করে সহজেই
তৈরি করতে পারবেন পুলি পিঠা
উপকরণ
১। নারিকেল
২। চিনি/লবণ
৩। আটা/ময়দা
৪। তেল
৫। পিঠা তৈরীর সাজ
১। প্রণালী ………… প্রথমেই
কোরানো নারিকেল চিনির
সাথে মিক্স করে কড়াইয়ে
ভেজে নিন
২। এটা এমনি এমনি খেতেও বেশ
ভালো
৩। ময়দা আর তেল একসাথে দিয়ে
আগে শুকনা মাখিয়ে নিয়েছি
তারপর পানি দিয়ে ময়ান
তৈরী করুণ
৪। রুটি বেলার যন্ত্রে রুটি বেলে
পিঠার সাচ এর ভিতর নারকেল পুর
দিয়ে পিঠা তৈরী করুণ
৫। আমরা গ্রামের ভাষায় বলি
নারিকেলের সমোচা
৬। ডুবো তেলে ছেড়ে দিন পিঠা,
দেখুন কি সুন্দর লাগছে
৭। ব্যাস হয়ে গেল আমার নাকিকেল
পুলি পিঠা
মচমচে দারুন লাগে খেতে, খেয়েই
দেখুন না, অনেক মজার তাই না?]]></content:encoded>
			<description><![CDATA[উপকরণ
গরুর মাংস এক কেজি, আলু গোল করে
কাটা তিনটি, পেঁয়াজ কুচি চার
টেবিল চামচ, আদা বাটা এক টেবিল
চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ
গুঁড়া এক টেবিল চামচ, হলুদ গুঁড়া এক
টেবিল চামচ, গরম মসলার গুঁড়া এক চা
চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ,
কাঁচামরিচ ৮/১০টি, তেল পরিমাণমতো
ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে তেলে দিয়ে
তাতে গরুর মাংস, পেঁয়াজ কুচি, আদা
বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া,
জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে
কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এতে
পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে
মাঝারি আঁচে রান্না করুন। এবার অন্য
একটি প্যানে তেল দিয়ে তাতে আলু
ভেজে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে এতে
ভাজা আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে
দিন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এতে
কাঁচামরিচ ও গোলমরিচের গুঁড়া দিয়ে
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঘন
হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু
গরু-আলু-ঝোল।]]></description>
			<content:encoded><![CDATA[উপকরণ
গরুর মাংস এক কেজি, আলু গোল করে
কাটা তিনটি, পেঁয়াজ কুচি চার
টেবিল চামচ, আদা বাটা এক টেবিল
চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ
গুঁড়া এক টেবিল চামচ, হলুদ গুঁড়া এক
টেবিল চামচ, গরম মসলার গুঁড়া এক চা
চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ,
কাঁচামরিচ ৮/১০টি, তেল পরিমাণমতো
ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে তেলে দিয়ে
তাতে গরুর মাংস, পেঁয়াজ কুচি, আদা
বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া,
জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে
কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এতে
পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে
মাঝারি আঁচে রান্না করুন। এবার অন্য
একটি প্যানে তেল দিয়ে তাতে আলু
ভেজে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে এতে
ভাজা আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে
দিন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এতে
কাঁচামরিচ ও গোলমরিচের গুঁড়া দিয়ে
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঘন
হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু
গরু-আলু-ঝোল।]]></content:encoded>