			<description><![CDATA[প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন করেছে রোবট সোফিয়া। বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয় রোবট সুফিয়ার।
বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে রোবট সোফিয়া। মূলত মানুষের মতো হুবহু কথা বলতে পেরেই আলোচনা হংকংয়ের এই রোবট। ইতোমধ্যেই পেয়ে গেছে সৌদি আরবের নাগরিকত্ব। বর্তমানে ঢাকায় অবস্থান করছে রোবটটি।
তার কথা শুনে হেসেছেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই। টিভি পর্দায় তার কথা বলা দেখে হেসেছেন শ্রোতা-দর্শকরাও। সে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছে। বাংলাদেশের ডিজিটালাইজেশন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠান। চার দিনের এ প্রদর্শনীতে প্রধান আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়া।
বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সোফিয়াকে সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে রাখা হবে। ‘টেক টক উইথ সোফিয়া’ শিরোনামের এক অনুষ্ঠানে ১ হাজার ৭০০ দর্শনার্থী তাকে দেখার সুযোগ পাবেন।
উল্লেখ্য, রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান হংকংয়ের হ্যানসন রোবটিক। ২০১৫ সালের ১৯ এপ্রিল তারা এটি নির্মাণ করে।]]></description>
			<description><![CDATA[দেশের মানুষের হাতে সবচে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন তুলে দিতে মাইক্রোম্যাক্স ও লাভার যৌথ অংশীদারিত্বে কো-ব্র্যান্ডেড মাইক্রোম্যাক্স কিউ ৩৫৪ এবং লাভা আইরিস ৫০৫-এর নতুন সংস্করণ নিয়ে এসেছে গ্রামীণফোন।
রোববার (২১ মে) বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ফোন দু’টি উন্মোচন করে গ্রামীণফোন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
এছাড়া গ্রামীণফোনের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির, মাইক্রোম্যাক্সের ভাইস প্রেসিডেন্ট সামির কাকার ও গ্রামীণ ডিস্ট্রিবিউশনের চিফ অপারেটিং অফিসার মো. জহিরুল হক বিপ্লব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, মাইক্রোম্যাক্স কিউ ৩৫৪ স্মার্টফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চি এবং ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। ১ গিগাবাইট র্যামের স্মার্টফোনটির রম ৮ জিবি। ৫ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে সেলফিতে ব্যবহার করা হয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। মিডনাইট ব্লু ও সিলভার এই দুই রংয়ে ফোনটি ৩ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হবে।
৪.০ ইঞ্চির টিএফটি ডব্লিউজিএ পর্দার লাভা আইরিস ৫০৫ ফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৪ জিবি রম এবং ৫১২ মেগাবাইট র্যাম। ফোনটির সামনে ও পেছনের ক্যামেরা ২ মেগাপিক্সেল। যা বিক্রি হবে ২ হাজার ৯৪৫ টাকায়।
ফোন দু’টিতে ১ বছরের ওয়ারেন্টির পাশাপাশি ত্রুটিপূর্ণ ফোনের ক্ষেত্রে কেনার ১৫ দিন পর্যন্ত নতুন ফোন প্রতিস্থাপনের সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়া ক্রেতারা পাবেন ৭ দিনের মেয়াদসহ বিনামূল্যে ১.৫ জিবি ইন্টারনেট এবং ২৯ টাকায় ৫০ মিনিট কিনে ১ জিবি ফ্রি ইন্টারনেট অফার। ১২ মাসে ছয়বার এ অফার নেওয়ার সুযোগ থাকছে।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, সরকার দেশকে ডিজিটাল করতে এরইমধ্যে অনেক পদক্ষেপ ও সেবা চালু করেছে। এসব সেবা পেতে হলে একটি স্মার্টফোনের প্রয়োজন। কিন্তু বাজারে স্মার্টফোনের দাম বেশি হওয়ায় অনেকেই এসব সেবা থেকে বঞ্চিত হন।
তিনি বলেন, গ্রামীণফোন বাংলাদেশকে ডিজিটাল করতে আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছে। সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন আনায় সবাই এখন ডিজিটাল সেবা পাবেন।]]></description>
			<description><![CDATA[ফেসবুক ব্যবহারকারী কোনো ব্যক্তি আত্মহত্যার ঝুঁকিতে আছে কিনা তা চিহ্নিত করতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ব্যবহার শুরু করেছে ফেসবুক।
জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি একটি বিশেষ ধরনের অ্যালগরিদম তৈরি করেছে যেটি ব্যবহারকারীর শেয়ার করা পোস্ট কোনো ইঙ্গিত বহন করে কিনা বা সেই ব্যক্তি আত্মহত্যার ঝুঁকিতে আছে কিনা সেই বিষয়গুলো চিহ্নিত করে সতর্ক সংকেত দেবে।
এরপর ফেসবুকের মানবাধিকার সম্পর্কিত দল নিশ্চিত করবে আসলেও পোস্টগুলো সতর্কমূলক কিনা বা সেই ব্যবহারকারীর কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না।
আত্মহত্যা সম্পর্কিত ফেসবুকের যে হেল্পলাইন রয়েছে সেটির প্রধান বলছেন এ ধরনের উদ্যোগ শুধুমাত্র উপকারী নয়, জটিলও বটে।
বর্তমানে এই টুলটি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে।
সামাজিট নেটওয়ার্কের এই মাধ্যমে এই প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
গত মাসে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ঘোষণা দেন যে ফেসবুকে যারা আজগুবি খবর ছড়ান, সন্ত্রাসবাদে উস্কানি দেন কিংবা সহিংসতায় ইন্ধন যোগান, তাদের ওপর নজরদারি করতে পারে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছে ফেসবুক।
যেসব ব্যবহারকারী আত্মহত্যার ঝুঁকিতে আছে বলে মনে করছে ফেসবুক, তাদের জন্য বিভিন্ন ধরনের পরামর্শের ব্যবস্থা করছে মাধ্যমটি।
যেমন দুঃখভারাক্রান্ত কথা বা কষ্টের কথা কোনো ব্যবহারকারী বললে সেটা এক ধরনের সিগন্যাল হিসেবে ধরে নেবে ফেসবুক।
এছাড়াও ফেসবুক লাইভেও বিভিন্ন পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে।
ফেসবুক বলছে, আত্মহত্যার প্রবণতা ঠেকানোর জন্য তারা যতটা সম্ভব চেষ্টা করছে।]]></description>
বর্তমানে এই টুলটি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে।
এছাড়াও ফেসবুক লাইভেও বিভিন্ন পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে।
			<description><![CDATA[নোকিয়ার ৩৩১০ মডেলের স্নেক গেমটি ব্যবহারকারীদের অত্যন্ত পছন্দের একটি গেম ছিল। আর বর্তমানে অনেক উন্নত প্রযুক্তির গেমের দাপটের মধ্যেও শুধু জনপ্রিয়তার কারণেই এবার ফেসবুকের মেসেঞ্জার এ গেমটি উন্মুক্ত করা হলো। 
নোকিয়ার ব্র্যান্ড নাম ব্যবহারের স্বত্বাধিকার এইচএমডি গ্লোবাল ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’-এ ফেসবুক মেসেঞ্জারে এই ‘আইকনিক’ গেমটি উন্মোচন করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি নোকিয়া ৩৩১০ ফোনটি আবারও বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। জনপ্রিয় ওই ফিচার ফোনটিতে ক্যামেরা আর রঙিন ডিসপ্লে ছাড়া তেমন কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি।  
প্রসঙ্গত, বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নোকিয়া অ্যান্ড্রয়েড ভিত্তিক নোকিয়া ৩, ৫ এবং ৬ মডেলের ফোনও উন্মুক্ত করেছে। 
সূত্র: এনডিটিভি]]></description>
সূত্র: এনডিটিভি]]></content:encoded>
			<description><![CDATA[সার্চ জায়ান্ট গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী তাদের প্ল্যাটফর্মে দৈনিক ১০০ কোটি ঘণ্টা ভিডিও দেখে ব্যবহারকারীরা। প্রতিষ্ঠানটি আরও বলছে গত বছর কিছু কিছু ক্ষেত্রে তারা মাইলস্টোন স্পর্শ করেছে।
ইউটিউব জানিয়েছে, ২০১৫ সালে তাদের প্ল্যাটফর্মে দৈনিক ৫০ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয়েছে এবং ২০১৪ সালে এই সংখ্যাটি ছিল ৩০ কোটি। আর এই ১০০ কোটি ঘণ্টার অর্ধেকেরও বেশি সময় ছিল মোবাইল প্ল্যাটফর্মে। বিশেষ করে ইউটিউবে মোবাইল লাইভ স্ট্রিমিং চালু করার কারণে ভিডিও ভিউ এর ঘন্টা অনেক বেড়েছে। 
প্রসঙ্গত বর্তমানে ইন্টারনেটে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব।
সূত্র এনগ্যাজেট, দ্য নেক্সট ওয়েব]]></description>
প্রসঙ্গত বর্তমানে ইন্টারনেটে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব।
সূত্র এনগ্যাজেট, দ্য নেক্সট ওয়েব]]></content:encoded>
			<description><![CDATA[মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্র্যান্ড আই লাইফ বাংলাদেশে মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকায় বাজারে নিয়ে এলো জেড এয়ার প্রো ল্যাপটপ। ইন্টেল কোয়াড কোর ও জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ সবচেয়ে স্লিম ল্যাপটপ পাওয়া যাচ্ছে দেশের বাজারে।
শিক্ষার্থী ও কর্পোরেট এক্সকিউটিবদের জন্য বিশেষভাবে তৈরি এই ল্যাপটপে ইন্টেল কোয়াড কোর প্রসেসর ও অরিজিনাল উইন্ডোজ ১০ রয়েছে। সহজে বহনযোগ্য ল্যাপটপটির ওজন মাত্র ১.২৫ কেজি। ১২.৫০ মি. মি পুরুত্ব, অত্যন্ত আর্কষনীয় ডিজাইনের, স্লিম, সচ্ছ ও সম্পূর্ন এইচডি কোয়ালিটির ডিসপ্লে সংযুক্ত ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্রে, সিলভার ও গোল্ডেন রংয়ে।
১২.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ল্যাপটপ দিয়ে সকাল ধরনের কাজ করা যাবে। এতে রয়েছে ৮০০০ এম এ আইচ ব্যাটারি, যার মাধ্যমে টানা ৮ ঘণ্টা চালানো যাবে। খুব হাল্কা ও বহনযোগ্য। অফিসের কাজ, যেমন এম এস ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ইমেইল  ইত্যাদির কাজ সহজেই করা যাবে। এস ডি কার্ড দিয়ে মেমোরি বাড়ানো যাবে।
এ ছাড়া এক্সটারনাল হার্ড ডিস্ক, পেন ড্রাইভও ব্যবহার করা যাবে। ২ জিবি র‍্যাম, ৩২ জিবি এস এস ডি  স্টোরেজ সঙ্গে ক্লাউড ১০০ জিবি ফ্রি। ল্যাপপটপটিতে রয়েছে দুটি ইউএসবি পোর্ট টু, এইচডিএমআই ও এসডি কার্ড পোর্ট।
ক্রয় ক্ষমতার মধ্যে এই ল্যাপটপটি ঢাকার বিসিএস কম্পিউটার সিটি (আইডিভি ভবন), মাল্টিপ্লান সেন্টার, উত্তরা কম্পিউটার সেন্টার, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়াসহ, বিসিএস কম্পিউটার মার্কেটের অনুমোদিত ডিলারের শো রুমে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও জেড এয়ার প্রো ল্যাপটপটি কিস্তিতে কিনতে পাওয়া যাবে পিকাবু ডটকম থেকে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠানআই লাইফ টেকনোলজি সম্প্রতি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। তাদের পণ্যের তালিকায় রয়েছে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট পিসি ইত্যাদি। প্রতিষ্ঠানটি সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, মিশরসহ পৃথিবীর প্রায় ৭০টি দেশে ব্যবসা করছে। এই প্রথম তারা বাংলাদেশের বাজারে সুপার আলট্রা স্লিম ল্যাপটপ নিয়ে এল। বাংলাদেশে সুরভী এন্টারপ্রাইজ লিমিটেড আই লাইফের একমাত্র পরিবেশক।]]></description>
			<description><![CDATA[অর্ধযুগ পার করল গুগলের ক্রোমবুক। আর এই লম্বা সময়ে গুগল তাদের ক্রোমবুক নির্মাণ করেছে ডেল, অ্যাসার কিংবা স্যামসাংয়ের মতো টেকজায়ান্টের সঙ্গে। স্বল্পমূল্য এবং মধ্যম ধাঁচের স্পেসিফিকেশনের নোটবুক কম্পিউটার হিসেবে ক্রোমবুকের পরিচিত থাকলেও নতুন ক্রোমবুকে সম্মিলন ঘটেছে বেশ শক্তিশালী হার্ডওয়্যারের। এ খবর জানাচ্ছে ফোর্বস।
স্যামসাংয়ের নির্মিত ক্রোমবুক প্রো বাজারে আসতে যাচ্ছে আগামী এপ্রিলে। ইন্টেলের কোর এমথ্রি-৬ওয়াই৩০ হেক্সাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ক্রোমবুক প্রোতে। ৪ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ থাকবে এখানে। ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে বিভিন্ন অ্যানড্রয়েড অ্যাপ এখানে চলবে বাধাহীনভাবে।
তবে নতুন ক্রোমবুকে সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে তার পর্দায়। ২৪০০ x ১৬০০ রেজ্যুলুশনের টাচস্ক্রিন এলইডি পর্দা অ্যাপলের ম্যাকবুকের শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা রাখে। অন্যদিকে ক্রোমবুক প্রো মাত্র ০.৫৫ ইঞ্চি পুরু এবং ওজন এক কেজির কিছু বেশি। সঙ্গে থাকছে দুটি ইউএসবি-সি পোর্ট। ৩.৫ মিমি হেডফোন জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ব্লুটুথের মতো আইও সুবিধা থাকছে অন্যান্য সাধারণ ল্যাপটপের মতো। অপারেটিং সিস্টেম বরাবরের মতই ক্রোম ওএস।
ক্রোমবুকের সঙ্গে থাকবে একটি টাচস্ক্রিন পর্দার উপযোগী পেন, যার ফলে বিভিন্ন অ্যাপ আরো বেশি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। ৩৬০ কোণে বাঁকানো যাবে ক্রোমবুক প্রোকে, যার ফলে ট্যাব হিসেবেও ব্যবহারে কোনো সমস্যা থাকবে না।  
গুগলের ক্রোমবুক দিন দিন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। এমনকি অনেক শক্তিশালী পিসি এবং ম্যাকবুকের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে যাচ্ছে তারা। মার্চ মাস থেকে পাওয়া যাবে ক্রোমবুক প্রো, যার দাম ধরা হয়েছে ৫৪৯ মার্কিন ডলার।
<!-- end: attachment_icon -->  cromebook.jpg (Size: 30.81 KB / Downloads: 0)
<!-- end: attachment_icon -->  cromebook.jpg (Size: 30.81 KB / Downloads: 0)
			<description><![CDATA[সহজে, স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ম্যাসেজিং-এর উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিশেষ ডাটা প্যাক চালু করেছে গ্রামীণফোন। সাশ্রয়ী মূল্যের ম্যাসেজিং ইন্টারনেট ডাটা প্যাকে বাড়তি সুবিধা হিসেবে থাকছে বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহার। আজ সোমবার গ্রামীণফোন এসব তথ্য জানিয়েছে।
অপারেটরটি বলছে, মাত্র ২ টাকায় ২০ মেগাবাইট হোয়াটসঅ্যাপ ডাটা প্যাক একদিনের জন্য কিনতে গ্রাহকদের *১২১*৩০৬৩# ডায়াল করলেই হবে। আর হোয়াটসঅ্যাপে বাংলায় ম্যাসেজিং-এর জন্য অ্যাপের সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা নির্বাচন করলেই হবে।
এ নিয়ে গ্রামীণফোন লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘বাংলায় ম্যাসেজিং-এর জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডাটা প্যাক চালু করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সঙ্গে অংশীদার হতে পেরে গ্রামীণফোন উচ্ছসিত। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বজায় রাখা এবং তাদের সঙ্গে সংযুক্ত থাকার ক্ষেত্রে এ অংশীদারিত্ব বেশ কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস। এর মাধ্যমে আমরা গ্রাহকদের ডিজিটাল জীবনব্যবস্থায় প্রিয় সঙ্গী হতে পারব।’
হোয়াটসঅ্যাপের গ্রোথ ডিরেক্টর মুবারিক ইমাম বলেন, ‘আমরা গ্রামীণফোনের সঙ্গে মিলে বাংলাদেশে ম্যাসেজিং আরও সাশ্রয়ী এবং সুবিধাজনক প্রক্রিয়ায় ব্যবহারের উদ্দেশ্যে কাজ করছি। এখন বন্ধু-বান্ধব ও আপনজনদের সঙ্গে বাংলায় ম্যাসেজিং করতে আর ওয়াইফাই জোন খুঁজে বের করতে হবে না।’]]></description>
			<description><![CDATA[নিউজ ডেস্ক: দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গেও যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বাংলাদেশে যোগ হতে যাচ্ছে ১৫০০ জিবিপিএস ব্যান্ডউইথে। ওই দিন সি-মি-উই-৫ কনসোর্টিয়াম তাদের গ্লোবাল অপারেশন চালু করতে যাচ্ছে।
সি-মি-উই ৫ হল দক্ষিণ-পূর্ব এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ ৫ এর সংক্ষিপ্ত রূপ। এটি এক কনসোর্টিয়াম যাতে সংযুক্ত রয়েছে ১৭টি দেশের ১৫টি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর। তারা তুরস্কের শহর ইস্তাম্বুলে তাদের এই অপারেশনের উদ্বোধন ঘোষণা করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসেইন জানান, "আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হতে চলেছে। এটা আমাদের জন্য অবশ্যই এক গর্বের বিষয় হবে। সমুদ্রের তলদেশের ক্যাবলের সঙ্গে যুক্ত হলে বাংলাদেশ সর্বদা অনলাইনে থাকবে এবং আন্তর্জাতিক ব্যান্ডউইথ ট্রেডের সঙ্গে পুরাপুরিভাবে যুক্ত হবে।
বাংলাদেশ বর্তমানে একটি সাবমেরিন ক্যাবল থেকে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ পায়। আর দ্বিতীয় ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়ার পর ১৫০০ জিবিপিএস বাড়তি মিলবে।
তবে এ প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্টরা সন্দেহ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ হয়তো উদ্বোধনের দিন থেকেই পূর্নাঙ্গ ব্যান্ডউইথের সুবিধা পাবে না। রাজধানী ঢাকা এবং পটুয়াখালীতে সি-মি-উই ৫ এর স্টেশনের মধ্যে সংযোগ সংক্রান্ত বিষয় এতে বাধ সাধতে পারে। সংশ্লিষ্ট কাজ হয়তো সময়মতো সম্পন্ন হবে না।
কিন্তু এ বিষয়ে আশাবাদী বিএসসিসিএল। সময়মতোই সব কাজ শেষ করা হবে বলে মনে করছেন মনোয়ার হোসেইন।]]></description>
			<description><![CDATA[ফেসবুক ব্যবহারকারীরা বিনা মূল্যেই এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের সেবা উপভোগ করছেন। কিন্তু হঠাৎ করে ফেসবুকে একটি বার্তা ছড়াচ্ছে, যাতে বলা হচ্ছে, ফেসবুক ব্যবহার করতে টাকা লাগবে।
এ ছাড়া বার্তাটি যাঁর কাছে যাচ্ছে, তাঁকে আরও ১০ জনের কাছে এটি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। যাঁরা এ বার্তা ১০ জনকে পাঠাবেন, তাঁদের ফেসবুক ব্যবহার করতে টাকা লাগবে না, এমন আশ্বাসও দেওয়া হচ্ছে।
ওই বার্তায় আরও বলা হচ্ছে, বার্তাটি যদি কোনো বন্ধুকে পাঠানো হয়, ফেসবুকের সবুজ লোগো নীল হয়ে যাবে এবং বিনা মূল্যে বার্তা আদান-প্রদান সেবাটি চালানো যাবে।
যাঁরা এ ধরনের বার্তা পাচ্ছেন বা পেয়েছেন, তাঁদের ঘাবড়ানোর কিছু নেই। এটা ভুয়া বার্তা বা হোকস।
ফেসবুকে এ ধরনের বার্তা এলে তা এড়িয়ে যাবেন।ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে, এ ধরনের বার্তা পেলে তা এড়িয়ে যাবেন। যেসব বার্তা অন্যকে ফরোয়ার্ড করতে বলা হয় কিংবা নানাভাবে প্রলোভন দেখানো হয়, সেগুলোয় ক্লিক করবেন না। এমনকি ফেসবুকের ছদ্মবেশে যেসব ভুয়া বার্তা পাঠানো হয়, সেগুলোয় ক্লিক করবেন না।
ফেসবুকের পরামর্শ, এ ধরনের বার্তা যাঁরা পাঠান, তাঁদের ‘ব্লক’ করে দিন আর ওই বার্তা মুছে দিন।
ফেসবুক ব্যবহারকারীদের সব সময় মনে রাখা দরকার, ‘ফেসবুক সব সময় বিনা খরচে চালানো যাবে।’ সাম্প্রতিক এক ব্লগ পোস্টে ফেসবুক আবারও তা স্মরণ করিয়ে দিয়েছে। তথ্যসূত্র: ডেইলি স্টার।]]></description>
			<description><![CDATA[মাউসের কাজ কি শুধু ডান আর বাম ক্লিকেই শেষ? এর বাইরেও মাউস দিয়ে অনেক মজার কাজ করা যায়। এমন কিছু কাজ দেওয়া হলো।
শিফট বোতাম আর মাউস ক্লিক: সব লেখা সম্পাদনা বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারেই নিবন্ধের নির্দিষ্ট অংশ নির্বাচনের সুবিধা থাকে। কোনো পাতার লেখার শুধু মাঝখানের কয়েকটি লাইন নির্বাচন করতে চাইলে সেই লেখার লাইনের শুরুতে মাউসের বাম বোতাম চেপে কি-বোর্ডের শিফট বোতাম চেপে ধরুন, যেখানে শেষ করবেন সেখানে গিয়ে মাউসে আরেকবার ক্লিক করলেই নির্দিষ্ট লেখাগুলো নির্বাচিত হয়ে যাবে এবং প্রয়োজনে সেটিকে কাট বা কপি করতে পারবেন।
চাকার ব্যবহার: মাউসের চাকা সাধারণত কোনো পাতার ওপরে-নিচে ওঠানামার কাজে ব্যবহার করা হয়। কিন্তু এই চাকা মাউসের তৃতীয় বোতাম হিসেবেও কাজ করে থাকে। কোনো ওয়েবপেজ ব্রাউজিংয়ের সময় কোনো লিংকের ওপর মাউস কারসর রেখে স্ক্রল বোতামটি চাপলে সেই লিংক আলাদা একটি ট্যাবে খুলবে। কাঙ্ক্ষিত সাইটের কোনো পাতা বড় বা জুম করে দেখতে চাইলে কি-বোর্ডের CTRL বোতাম চেপে মাউসের স্ক্রল ওপরে-নিচে ঘোরালে সেই পাতাটি পর্যায়ক্রমে জুম ইন ও জুম আউট হতে থাকবে।
ক্লিক করে নির্বাচন: কোনো শব্দের ওপর পরপর দুই ক্লিক করলে সেই শব্দটি নির্বাচন করা যায়। যদি সম্পূর্ণ প্যারাগ্রাফ নির্বাচন করতে চান তাহলে যেকোনো লেখার ওপর পরপর তিনবার ক্লিক করলে সেই লেখা নির্বাচিত হয়ে যাবে। অনেক সময় কম্পিউটারে কোনো কাজ সম্পন্ন করতে সতর্কতামূলক বার্তা আসে এবং Yes বা No নির্বাচন করতে বলে। ডিফল্ট অ্যাকশন যদি Yes হয় তাহলে মাউসের Snap To অপশন ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে মাউসের কারসর Yes বোতামের কাছে চলে যাবে। এতে করে মাউস না ঘুরিয়ে কাজটি সম্পন্ন করতে এক ক্লিকের প্রয়োজন হবে। এ জন্য কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে Mouse-এর Properties-এ যান। এখানে Pointer Options ট্যাবের Snap To-এর পাশে টিক চিহ্ন দিয়ে Apply বোতামে ক্লিক করলে কাজটি সম্পন্ন হবে। এখন যেকোনো ডিফল্ট অ্যাকশনের জন্য মাউস কারসর সেখানে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
মো. রাকিবুল হাসান]]></description>
মো. রাকিবুল হাসান]]></content:encoded>
			<description><![CDATA[বাংলাদেশ কম্পিউটার সমিতির বরিশাল শাখার উদ্যোগে জেলার এ কে ইনস্টিটিউশনে ১১ জানুয়ারি থেকে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১৭’। প্রদর্শনী উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি পণ্যে ছাড় ও উপহার দিচ্ছে। পুরো মেলা প্রাঙ্গণেই বিনা মূল্যের ওয়াই-ফাই সুবিধা আছে।
গত বুধবার সাংসদ তালুকদার মো. ইউনুস বরিশালে এই মেলার উদ্বোধন করেন। প্রদর্শনীটি চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। তবে বিসিএসের অন্যান্য প্রদর্শনীর মতো এবারও স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তি]]></description>
বিজ্ঞপ্তি]]></content:encoded>
			<description><![CDATA[বাংলাদেশে ১০ লাখের বেশি মানুষের কাছে অনলাইনভিত্তিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ ও প্লাসওয়ান সার্ভিস লিমিটেড। এ জন্য ১০ জানুয়ারি দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়েছে। এই উদ্যোগের ফলে সহজেই অনলাইনে শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া যাবে।
সমঝোতা চুক্তিতে সই করেন প্লাসওয়ানের চেয়ারম্যান মেহরীন আসাফ ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রুবাবা দৌলা এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।
রিংএমডির সহায়তায় মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সফটওয়্যার সেবা অ্যাজ্যুরের মাধ্যমে যে কেউ দেশি ও বিদেশি চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। এ ছাড়া অনলাইনে চিকিৎসকের সঙ্গে দেখা করার তারিখ ও চিকিৎসা প্রতিবেদন আদান-প্রদান করা যাবে। শিগগিরই বাংলাদেশে প্লাসওয়ানের অ্যাপ্লিকেশন চালু করা হবে। এটি www.plusone-services.com ঠিকানার ওয়েবসাইটে এবং অ্যাপল স্টোর ও গুগল প্লেস্টোরে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি]]></description>
বিজ্ঞপ্তি]]></content:encoded>
			<description><![CDATA[ডিজিটাল বাংলাদেশের চারটি মূল উপাদান হলো মানবসম্পদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিল্পের উন্নয়ন, যোগাযোগ স্থাপন ও ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠা। এই চারটি বিষয়ের ওপর ভর করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আমরা চেষ্টা করছি প্রতিটি খাতে আইসিটির ব্যবহার বাড়াতে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের গত তিন বছরের অর্জন এবং ২০১৭-১৮ সালের কর্মপরিকল্পনা তুলে ধরার জন্য গতকাল বৃহস্পতিবার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি আরও বলেন, ‘জাতীয় হেল্প ডেস্ক নম্বর ৯৯৯-এ সব ধরনের সেবা পাচ্ছে দেশের মানুষ। মাত্র ১০০ দিনে এসেছে ৯ লাখ ফোন। এর মধ্যে ১৯ হাজার মানুষের সেবা দিতে পেরেছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতি ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারসহ অনেকে।
সম্মেলনে জানানো হয়, ২৫ হাজার শিক্ষার্থী উদ্যোক্তা-ফ্রিল্যান্সারের অংশগ্রহণে বিপিও সামিট বাংলাদেশ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে, যাদের মধ্যে ২৩৫ জনের কর্মসংস্থানও হয়েছে। শিক্ষা, গবেষণা উদ্ভাবনীমূলক উদ্যোগে ১৬৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাত কোটি টাকা দেওয়া হয়েছে। এলআইসিটি প্রকল্পের আওতায় ২০১৬ সালে ৫ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে ৫ হাজার ১২০ জনের প্রশিক্ষণ চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে জুনাইদ আহ্মেদ আরও বলেন, সারা দেশে প্রায় ৫ হাজারের বেশি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত ৩৬টি জেলায় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প হয়েছে। গড়ে উঠেছে ২৮টি আইটি পার্ক।
আগামী দিনের কর্মপরিকল্পনা রয়েছে টেকনোলজি ল্যাব অ্যান্ড সফটওয়্যার ফিনিশিং স্কুল, ইনফো সরকার-৩ প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প, ইন্টিগ্রেটেড ই-গভর্নমেন্ট প্রকল্প, বিশ্ববিদ্যালয়ে ভিএলএসআই ল্যাব, জাতীয় নিরাপত্তা কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক ল্যাব, আইটি পার্ক ফর এমপ্লয়মেন্ট প্রজেক্ট, ডিজিটাল কানেকটিভিটি প্রকল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি একাডেমি, জেলা ও উপজেলা পর্যায়ে আইসিটি কেন্দ্র, জাতীয় সার্টিফিকেশন পরীক্ষা পদ্ধতি, জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি এবং ভার্চ্যুয়াল ইউনিভার্সিটি অব মাল্টিমিডিয়া অ্যান্ড ইনোভেশন।]]></description>
			<description><![CDATA[সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোট কর্মীর সংখ্যা ১৫ হাজারের কিছু বেশি। সব কর্মীর সঙ্গেই প্রতিষ্ঠানটির কর্মপরিকল্পনা ভাগাভাগি করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। একটা প্রশ্ন মনে জাগতেই পারে, কীভাবে দিনের পর দিন ফেসবুকের সব তথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা গোপন থাকে? এ ক্ষেত্রে জাকারবার্গের নীতি একটাই—যে কর্মী সংবাদমাধ্যমে ফেসবুকের তথ্য ফাঁস করেন তাঁকে প্রথমে খুঁজে বের করেন এবং তারপর সরাসরি বরখাস্ত করেন।
আর এ কারণেই এই বিশাল কর্মীবাহিনীর সঙ্গে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বের কোনো কথাই সেই কক্ষের বাইরে যায় না। অনলাইন সংবাদমাধ্যম রিকোডের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এমন সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগে থেকেই প্রচলিত ছিল, কিন্তু জাকারবার্গ একে এক নতুন মাত্রায় নিয়ে যেতে চেয়েছিলেন যেখানে তিনি কর্মচারীদের সামনে নতুন প্রকল্প এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের ব্যক্তিগত মতাদর্শও তুলে ধরেন। এর মধ্যে খুব সামান্য তথ্যই সংবাদমাধ্যমের কাছে পৌঁছায়।
এত বিপুলসংখ্যক মানুষকে কঠিন নিয়মের মধ্যে আটকে রাখতে জাকারবার্গকে কিছু কৌশল তো অবলম্বন করতেই হয়।
২০১৫ সালের জুলাই মাসে যেমন ফেসবুকের তৎকালীন ডিজিটাল সহকারী ‘এম’ সম্পর্কে একটি তথ্য ফাঁস হয় এবং জাকারবার্গ তখন বলেছিলেন দায়ী ব্যক্তিকে তিনি খুঁজে বের করবেন এবং বহিষ্কার করবেন। তা তিনি করেছেনও। পরের সপ্তাহেই জাকারবার্গ পুরো প্রতিষ্ঠানে তাঁর পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
কর্মীদের কাছে ফেসবুক একটা পরিবারের মতো। আর এই পরিবার থেকে বহিষ্কার সদস্যদের কাছে যেমন লজ্জার, তেমনই দুঃখের। সাধারণত কেউই তা চায় না।
মুখলেছুর রহমান, সূত্র: ম্যাশেবল]]></description>
মুখলেছুর রহমান, সূত্র: ম্যাশেবল]]></content:encoded>