			<description><![CDATA[সম্প্রতি হংকংয়ে উন্মুক্ত করা হয়েছে হুয়াওয়ের নতুন
হ্যান্ডসেট ‘ওয়াই সেভেন প্রাইম’। নতুন এই হ্যান্ডসেটটির
বিশেষত্ব হলো এতে ব্যবহার করা হয়েছে ৪০০০
মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনটি হয়েছে
অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে।
ব্যবহারকারীদের কাছে ফোনটি উপভোগ্য করার জন্য
এর পেছনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।
ক্যামেরা সেন্সরের ঠিক নিচে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার
সম্পন্ন সম্পূর্ণ মেটাল বডির এই হ্যান্ডসেটটির কোন
হোম বাটন বা কোন নেভিগেশন বাটন নেই। এছাড়া পাঁচ
দশমিক পাঁচ (৫.৫) ইঞ্চির আইপিএস ডিসপ্লের ফোনটিতে
ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্টজের অক্টাকোর কোর
স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর। ডিসপ্লের সুরক্ষার জন্য
ফোনটিতে দেওয়া হয়েছে ২.৫ ডি ডিসপ্লে
প্রটেক্টর।
ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার
ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট
ক্যামেরা। এছাড়া ফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম ও ৩২
জিবি রম। এছাড়াও ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড
ব্যবহার করে রম বাড়ানো যা্বে।
সিলভার, গ্রে ও গোল্ড রঙে পাওয়া যাবে হুয়াওয়ের নতুন
এই হ্যান্ডসেটটি। হংকংয়ের বাজারে হ্যান্ডসেটটির দাম রাখা
হয়েছে ১৮৮০ হংকং ডলার।]]></description>
			<content:encoded><![CDATA[সম্প্রতি হংকংয়ে উন্মুক্ত করা হয়েছে হুয়াওয়ের নতুন
হ্যান্ডসেট ‘ওয়াই সেভেন প্রাইম’। নতুন এই হ্যান্ডসেটটির
বিশেষত্ব হলো এতে ব্যবহার করা হয়েছে ৪০০০
মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনটি হয়েছে
অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে।
ব্যবহারকারীদের কাছে ফোনটি উপভোগ্য করার জন্য
এর পেছনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।
ক্যামেরা সেন্সরের ঠিক নিচে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার
সম্পন্ন সম্পূর্ণ মেটাল বডির এই হ্যান্ডসেটটির কোন
হোম বাটন বা কোন নেভিগেশন বাটন নেই। এছাড়া পাঁচ
দশমিক পাঁচ (৫.৫) ইঞ্চির আইপিএস ডিসপ্লের ফোনটিতে
ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্টজের অক্টাকোর কোর
স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর। ডিসপ্লের সুরক্ষার জন্য
ফোনটিতে দেওয়া হয়েছে ২.৫ ডি ডিসপ্লে
প্রটেক্টর।
ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার
ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট
ক্যামেরা। এছাড়া ফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম ও ৩২
জিবি রম। এছাড়াও ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড
ব্যবহার করে রম বাড়ানো যা্বে।
সিলভার, গ্রে ও গোল্ড রঙে পাওয়া যাবে হুয়াওয়ের নতুন
এই হ্যান্ডসেটটি। হংকংয়ের বাজারে হ্যান্ডসেটটির দাম রাখা
হয়েছে ১৮৮০ হংকং ডলার।]]></content:encoded>
			<description><![CDATA[২০১৬ সালে প্রতিষ্ঠানের মোট লাভ মাত্র ০.৪ শতাংশ বেড়েছে বলে শুক্রবার জানিয়েছে টেলিযোগাযোগ সামগ্রী ও স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
২০১১ সালের পর থেকে এটিই বিশ্ব স্মার্টফোন বাজারে তিন নাম্বার স্থানে থাকা প্রতিষ্ঠানটির সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি বলে জানিয়েছে রয়টার্স। ২০১৬ সালে প্রতিষ্ঠানটির মোট লাভের অংকটা ছিল ৩৭১০ কোটি ইউয়ান (প্রায় ৫৩০ কোটি ডলারের সমান)। 
স্বদেশের বাজারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অপ্পো আর ভিভো-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় টিকতে না পেরে ২০১৬ সালে দেশটির বাজারে শীর্ষস্থান হারায় হুয়াওয়ে।
ওই বছর বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির আয় ৩২ শতাংশ বেড়ে ৫২১৬০ কোটি ইউয়ান হয়েছে। এর এক বছর আগে এই আয় বৃদ্ধির হারটা ছিল ৩৫ শতাংশ।
গ্রাহক ব্যবসায় খাত থেকে প্রতিষ্ঠানটির আয় ৪৪ শতাংশ বেড়ে ১৭৯৮০ কোটি ইউয়ান বা ২৬০০ কোটি ডলার হয়েছে, যদিও এর এক বছর আগে প্রতিষ্ঠানটি এই আয় তিন হাজার কোটি ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছিল।
২০১৬ সালে হুয়াওয়ে ১৩.৯০ কোটি ফোন বিক্রি করেছে, যা এর আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। তবে এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ১৪ কোটি ফোন বিক্রি। 
টেলিযোগাযোগ পণ্য ব্যবসায় খাতে হুয়াওয়ে’র আয় ২৪ শতাংশ বেড়ে ২৯০৬০ কোটি ইউয়ান হয়েছে। ৪জি যোগাযোগ ব্যবস্থার পণ্য চাহিদার বদৌলতেই এই আয় বৃদ্ধি, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
এন্টারপ্রাইজ ব্যবসায় খাতে প্রতিষ্ঠানটির আয় ৪৭ শতাংশ বেড়ে ৪০৭০ কোটি ইউয়ান হয়েছে। গবেষণা ও উন্নয়ন খাতে ২০১৬ সালে প্রতিষ্ঠানটির মোট ব্যয় ছিল ৭৬.৪০ কোটি ইউয়ান।
<!-- end: attachment_icon -->  China's-Huawei-reports-flat.jpg (Size: 15.62 KB / Downloads: 0)
			<description><![CDATA[আইফোনের পুরানো মডেলগুলোর জন্য সাপোর্ট বন্ধ করে দিতে পারে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
প্রতিষ্ঠানটির নির্মাতারা বেটা অবস্থায় থাকা আসন্ন আইওএস ১০.৩.২ আপডেটের জন্য ডিভাইসগুলো তালিকা তৈরি করেছে। এই তালিকায় আইফোন ৫, আইফোন ৫সি আর চতুর্থ প্রজন্মের আইপ্যাড নেই বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
অ্যাপলবিষয়ক খবরের সাইট অ্যাপল ইনসাইডার-এর সূত্রমতে, চলতি বছর অ্যাপল সাপোর্ট দেওয়া ডিভাইসের সংখ্যা কমিয়ে ফেলতে পারে। এ কারণে বাদ পড়া ডিভাইসগুলোর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে।  
২০১২ আর ২০১৩ সালে আইফোন ৫, আইফোন ৫সি আর চতুর্থ প্রজন্মের আইপ্যাড বাজারে আনে অ্যাপল। এই তিনটি ডিভাইসেই এ৬ সিস্টেম-অন-চিপ ব্যবহার করা হয়েছে। 
ইতোমধ্যে অ্যাপল এ৭ সিস্টেম-ইন-চিপ আনার মাধ্যমে ৬৪-বিট এ চলে এসেছে। আইওএস-এর সর্বশেষ সংস্করণে এখন ৩২-বিট সফটওয়্যার চালু করতে চাওয়া ব্যবহারকারীদের সতর্ক করে বলা হয়, “এই অ্যাপ আইওএস-এর ভবিষ্যৎ সংস্করণগুলোতে কাজ করবে না।”
ইতোমধ্যে আইফোন ৫, ৫সি আর ওই আইপ্যাড আইওএস ১০.৩ আপডেট পেয়েছে। অ্যাপল আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসগুলোর সাপোর্ট বন্ধের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। 
আইওএস ১০.৩.২ আপডেট এখনও পরীক্ষাধীন অবস্থায় আছে।
চলতি বছর ৫ জুন নিজেদের সবচেয়ে বড় সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এর আসন্ন আয়োজনের তারিখ ঘোষণা করেছে অ্যাপল। এ অনুষ্ঠানেপ্রতিষ্ঠানটি আইওএস ১১ আর ম্যাক ওএস-এর একটি নতুন সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে আর তা অনেকটা ‘নিশ্চিত’ বলে চলতি বছর এক ফেব্রুয়ারির এক প্রতিবেদনে জানায় ব্রিটিশ দৈনিকটি।]]></description>
আইওএস ১০.৩.২ আপডেট এখনও পরীক্ষাধীন অবস্থায় আছে।
			<description><![CDATA[বাজারে স্প্লিট (বিভক্ত) স্ক্রিন সুবিধাযুক্ত নতুন স্মার্টফোন ‘প্রিমো এস ফাইভ’ এনেছে ওয়ালটন।
স্প্লিট স্ক্রিন ফিচারের মাধ্যমে আঙুলের ছোঁয়ায় নিচ থেকে ওপরের দিকে টেনে এর স্ক্রিন দুই অংশে ভাগ করা যাবে। ফলে স্ক্রিনের দুই অংশে একই সঙ্গে দুটি অ্যাপ চালানো যাবে। ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে এবং ২.৫ডি কার্ভড (বাঁকানো) স্ক্রিন ব্যবহার করা হয়েছে এতে, ব্যবহার করা হয়েছে চতুর্থ প্রজম্মের কর্নিং গরিলা গ্লাস ডিসপ্লে।
এতে আছে ৬৪ বিট ১.৫ গিগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসর, ৩ জিবি ডিডিআর-৩ র‌্যাম, মালি টি-৭২০। এতে রয়েছে ৩২ জিবি অভ্যন্তরীণ মেমোরি, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এই স্মার্টফোনে রাখা হয়েছে রয়েছে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিএসআই সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, যার অ্যাপারচার সাইজ এফ২.২। পেছনের ক্যামেরায় ফুল এইচডি (১০৮০ বাই ১৯২০ পিক্সেল রেজুলিউশন) মোডে ভিডিও করা যাবে। সঙ্গে পাওয়া যাবে ফেইস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো ফোকাস, টাচ শট, শাটার স্পিড কন্ট্রোল, ম্যানুয়াল ফোকাসিং ইত্যাদি সুবিধা। ভিডিও কল ও সেলফির জন্য এস ফাইভে আছে এফ২.২ অ্যাপারচার সাইজের বিএসআই সেন্সরের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নরমাল মোড ছাড়াও ফেইস বিউটি, এইচডিআর, টাইম ল্যাপস, প্যানোরামা, স্মার্ট সিন, নাইট মোড এবং জিফের মতো মোডে ছবি তোলা যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৩১৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। অ্যান্ড্রয়েড মার্শমেলো ৬.০ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটির কানেকটিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি ২, ল্যান হটস্পট, ওটিএ ও ওটিজি সুবিধা। একটি মাইক্রো সিম এবং টু-ইন-ওয়ান (ন্যানো সিম অথবা এসডি কার্ড) সুবিধার ফোনটি ৩জি ও ৪জি সমর্থন করে।
আইআর ব্লাস্টার থাকায় এস ফাইভ টেলিভিশন, এয়ারকন্ডিশনারসহ অন্যান্য হোম অ্যাপ্লায়ান্সের রিমোট কন্ট্রোলার হিসেবেও ব্যবহারের সুযোগ রয়েছে। ডাটা ক্লোনিং সুবিধা থাকায়, পুরোনো ফোন থেকে ছবি, অ্যাপ, কনটাক্ট এমনকি মেসেজসহ গুরুত্বপূর্ণ ফাইল ট্রান্সফার সহজ হবে।
এস ফাইভের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে জিপিএস, নেভিগেশন সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ডিটিএস সাউন্ড সিস্টেম, ডাবল ট্যাপ টু ওয়াক অ্যান্ড স্লিপ (স্ক্রিনে দুবার টোকা দিয়ে স্ক্রিন অন/অফ করা), ফাইভ ফিঙ্গার মাল্টি-টাচ ইত্যাদি।
এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১৪ হাজার ৯৯০ টাকা। এটি নীল ও সোনালি- এই দুই রঙে পাওয়া যাচ্ছে।
<!-- end: attachment_icon -->  Walton-Primo-S5-Smartphone-.jpg (Size: 21.46 KB / Downloads: 0)
			<description><![CDATA[২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন
নতুন ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো। ফোনটির মডেল অপ্পো এফ৩ প্লাস। ফোনটি ২৩ মার্চ বাজারে আসবে। এটি ক্যামেরা ফোকাস ফোন। এর ফ্রন্ট ক্যামেরা দুইটি। একটি ১৬ মেগাপিক্সেলের। অন্যটি ৮ মেগাপিক্সেলের। 
অপ্পোর এই সেলফি এক্সপার্ট ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এর রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। 
অপ্পোর নতুন ফোনটিতে আছে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এর ওজন ১৮৫ গ্রাম। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর। এর র‌্যাম ৪ জিবি। বিল্টইন মেমোরি ৬৪ জিবি। এই ফোনটির ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
ফোনটির পুরত্ব ১৬৩.৬৩x৮.০x৭.৩৫ মিলিমিটার। 
ভারতের বাজারে ফোনটির দাম হবে ২৫ হাজার থেকে ৩০ হাজার রুপি।]]></description>
			<content:encoded><![CDATA[২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন
ফোনটির পুরত্ব ১৬৩.৬৩x৮.০x৭.৩৫ মিলিমিটার। 
ভারতের বাজারে ফোনটির দাম হবে ২৫ হাজার থেকে ৩০ হাজার রুপি।]]></content:encoded>
			<description><![CDATA[৬ জিবি র‌্যামের ফোন আনছে লিইকো
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লিইকো নতুন একটি ফোন বাজারে আনতে কাজ করছে । ফোনটির মডেল লিইকো লি এক্স৮৫০। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি প্রকাশ করেছে জিএসএম এরিনা। ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা থাকার কথা রয়েছে। এছাড়াও এতে ৬ জিবি র‌্যাম থাকবে। 
লিইকোর নতুন ফোনটি চীনের টিইএনএএ-এর কাছ থেকে সনদ সংগ্রহ করেছে। ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে অফিশিয়ালি কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি এপ্রিল মাস নাগাদ বাজারে আসতে পারে।
ফোনটি ব্ল্যাক, হোয়াইট, গোল্ড এবং গ্রে রঙে পাওয়া যাবে। 
এর আগে লিইকো লি প্রো ৩ বাজারে ছাড়ে। এটি গত বছরের অক্টোবরে বাজারে আসে। এই ফোনটির মতই জিজাইন হবে লি এক্স৮৫০ এর। তবে নতুন ফোনের ডিসপ্লে হবে কিছুটা বড়। এতে দুইটি রিয়ার ক্যামেরা এবং বেশি রেজুলেশেনের সেলফি ক্যামেরা থাকবে। 
লিইকোর নতুন ফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। এতে ২.৫ ডি কার্ভড গ্লাস রয়েছে। ফোনটির রিয়ারে থাকবে ১৩ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা। এর সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। 
৪ জিবি কিংবা ৬ জিবি র‌্যামে ফোনটি পাওয়া যাবে। তিনটি বিল্টইন মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে কুইক চার্জ ৩.০ টেকনোলজি থাকবে। ফোনটির প্রসেসর হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১। 
এর প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ১৭৯৯ ইয়েন।]]></description>
			<content:encoded><![CDATA[৬ জিবি র‌্যামের ফোন আনছে লিইকো
ফোনটি ব্ল্যাক, হোয়াইট, গোল্ড এবং গ্রে রঙে পাওয়া যাবে। 
এর প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ১৭৯৯ ইয়েন।]]></content:encoded>
			<description><![CDATA[স্যামসাং গ্যালাক্সি নোট ৭ দুর্ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছিল এই ক্ষতি কী স্যামসাং সামলে উঠতে পারবে? তাদের জন্য এখানে উল্লেখ করা যেতে পারে, মুঠোফোন ব্যবসার পাশাপাশি স্যামসাংয়ের আরও অনেক ব্যবসা আছে যা থেকে প্রতিবছর প্রচুর আয় হয় স্যামসাংয়ের। একটা উদাহরণ দেওয়া যেতে পারে। স্যামসাংয়ের ৪০ কোটি বর্গফুটের একটি জাহাজ নির্মাণকেন্দ্র আছে। অন্যভাবে বললে যা গড়পড়তা ৫ হাজার ২০৪টি ফুটবল মাঠের সমান। পৃথিবীর সবচেয়ে উঁচু দালান বুর্জ আল খলিফা নির্মাণ করেছে স্যামসাং। এমন অনেক শিল্পের সঙ্গে জড়িত এই প্রতিষ্ঠান।
সংখ্যায় স্যামসাং
৩০ হাজার ৫০০ কোটি ডলার
২০১৪ সালে মোট আয়
১ হাজার ৪০০ কোটি ডলার
২০১৩ সালে শুধু বিজ্ঞাপনে খরচ করেছে
৪ লাখ ৮৯ হাজার কর্মী
অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি
১৭ শতাংশ
দক্ষিণ কোরিয়ার মোট জিডিপিতে স্যামসাংয়ের অংশ
১ হাজার ৪১০ কোটি ডলার
২০১৫ সালে গবেষণা ও উন্নয়নে স্যামসাংয়ের ব্যয়
অন্যদিকে একই খাতে অ্যাপলের ব্যয় ৬০০ কোটি এবং গুগলের ব্যয় ৯৮০ কোটি ডলার
প্রায় ৬০ কোটির বেশি সিপিইউ চিপ
অ্যাপলের আইফোন ৪, ৪এস, ৫ ও ৫এস-এর সিপিইউ চিপ সরবরাহ করেছে স্যামসাং
সূত্র: টুফিটেক ডটকম
*Collected*]]></description>
সংখ্যায় স্যামসাং
৩০ হাজার ৫০০ কোটি ডলার
২০১৪ সালে মোট আয়
১ হাজার ৪০০ কোটি ডলার
২০১৩ সালে শুধু বিজ্ঞাপনে খরচ করেছে
৪ লাখ ৮৯ হাজার কর্মী
অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি
১৭ শতাংশ
দক্ষিণ কোরিয়ার মোট জিডিপিতে স্যামসাংয়ের অংশ
১ হাজার ৪১০ কোটি ডলার
২০১৫ সালে গবেষণা ও উন্নয়নে স্যামসাংয়ের ব্যয়
অন্যদিকে একই খাতে অ্যাপলের ব্যয় ৬০০ কোটি এবং গুগলের ব্যয় ৯৮০ কোটি ডলার
প্রায় ৬০ কোটির বেশি সিপিইউ চিপ
অ্যাপলের আইফোন ৪, ৪এস, ৫ ও ৫এস-এর সিপিইউ চিপ সরবরাহ করেছে স্যামসাং
সূত্র: টুফিটেক ডটকম
*Collected*]]></content:encoded>
			<description><![CDATA[এই ব্ল্যাকবেরি আর সেই ব্ল্যাকবেরি নেই। কমে গেছে ব্ল্যাকবেরির তৈরি মোবাইল ফোন বিক্রি। তবে আশার সলতে এখনো টিম টিম করে জ্বালিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও ফিজিক্যাল কিবোর্ড যুক্ত একটি স্মার্টফোন তৈরির কথা ভাবছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ইন্টারনেট সুবিধাযুক্ত পণ্যের জন্য নিরাপত্তা সফটওয়্যার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। 
সম্প্রতি ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন ঘিরে গুঞ্জন উঠেছে প্রযুক্তি বিশ্বে। ধারণা করা হচ্ছে, আগামী বছর ‘ডিটেক ৭০’ নামের স্মার্টফোনটি বাজারে ছাড়তে পারে ব্ল্যাকবেরি।
অবশ্য, এই ফোনটি ব্ল্যাকবেরি নিজে তৈরি করবে না। কারণ, ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ সম্প্রতি হার্ডওয়্যার তৈরি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। ব্ল্যাকবেরি ব্র্যান্ড নামটি ব্যবহার করে অন্য কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠান এ ফোন বাজারে আনতে পারে।
ডিটেক ৭০ ফোনটির কোডনাম হচ্ছে মারকারি। এতে ব্ল্যাকবেরির ঐহিত্যবাহী কিবোর্ডের পাশাপাশি সাড়ে চার ইঞ্চি মাপের স্ক্রিন থাকবে। এর পেছনে ১৮ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। তিন জিবি র‍্যামের ফোনটির স্টোরেজ হবে ৩২ জিবি। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও ডেটা এনক্রিপশন প্রযুক্তি থাকবে।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত ফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ব্ল্যাকবেরি ব্যবসা পরিবর্তন করেছে। বর্তমানে বাজারের শূন্য দশমিক ১ শতাংশ ব্ল্যাকবেরির দখলে। এ সমস্যা থেকে মুক্তি পেতে সফটওয়্যার সেবা ব্যবসার দিকে মন দিয়েছে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: এএফপি।
*Collected*]]></description>
তথ্যসূত্র: এএফপি।
*Collected*]]></content:encoded>
			<description><![CDATA[এবারের সিইএস (কনজুমার ইলেকট্রনিক্স শো) মোবাইলের জন্যে খুব একটা চমক আনেনি। ৫ থেকে ৮ তারিখের এই শো-তে প্রায় ৪০০০ প্রদর্শক তাদের পণ্য উপস্থাপন করলেও মোবাইল সেক্টর প্রায় উপেক্ষিতই থেকে গেছে।
তবে শো এর শেষ দিনে এসে এর কিছুটা ব্যতিক্রম ঘটল। তাও প্রায় ভুলতে বসা ব্র্যান্ড নকিয়ার হাত ধরে। আজ সিইএসের শেষ দিনে নকিয়ার লাইসেন্সধারী ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি ঘোষণা দেয় তারা এ বছর চীনে নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড ফোন উম্মোচন করতে যাচ্ছে।
প্রায় এক দশক আগে অ্যান্ড্রয়েডের কাছে নিজের বাজার হারিয়ে মোবাইল দুনিয়া থেকে প্রায় হারিয়ে যাওয়া প্রতিষ্ঠান আবার নিজের নামে ফোন আনছে। তবে নকিয়া নিজে তৈরি করছে না, এটা তৈরি করবে নকিয়ার আঁতুড়ঘর যেখানে সেই ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি।
তারা সিইএসের শেষ দিনে ঘোষণা দেয়, চীনের বিশাল মোবাইল ফোন বাজারের অংশীদার হতে তারা প্রস্তুত। ৫.৫ ইঞ্চির ১০৫০ পিক্সেলের ফুল এইচডি ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লের ফোনটি চলবে অ্যান্ড্রয়েডের ৭.০ ভার্সনে। ডিসপ্লের নিরাপত্তায় থাকবে কর্নিং গরিলা গ্লাস ৩। রিয়ার ক্যামেরা হবে ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। র‍্যাম ৪ জিবি, প্রসেসর অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০, ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি (মেমোরি কার্ড সাপোর্ট ১২৮ জিবি পর্যন্ত)। ডুয়াল স্মার্ট অ্যাপ্লিফায়ার সমৃদ্ধ এই ফোনের সাউন্ড সিস্টেমে থাকবে ডলবি এটমস অডিও প্রসেসিং।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩০০০এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ নকিয়া ৬ স্মার্টফোনটি চীনের বাজারে ২৪৫ ডলারে বা ১,৬৯৯ চীনা ইয়েনে ছাড়া হবে। এটা মিড রেঞ্জের ফোন হলেও হুয়াওয়ের অনার ৬এক্স এর তুলনায় দামি কিন্তু শাওমির এমআই ৫ এসের তুলনায় সস্তা।]]></description>