http://forums.likebd.com/2026-11-11T23:54:43ZMyBBraju r]]>2017-02-20T08:40:21Z2017-02-20T08:40:21Zhttp://forums.likebd.com/showthread.php?tid=1985
আজকের আকাশে অনেক তারা,দিন ছিল সূর্যে ভরা।
আজকের জোসনাটা আরো সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য,ভরে থাকা ভাল লাগা।
মুখরিত হবে দিন গানে গানে,আগামীর সম্ভাবনা।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার…… !
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল।
ভালবাসা নিয়ে নিজে তুমি,ভালবাস সব সৃষ্টিকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার…… !
তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার…… !
জন্মদিনের কবিতা ২
কুড়িটি বছর আগে এসেছিলে এই ভুবনে!
যেদিন তোমার সাথে হল পরিচয়,
সেদিন থেকেই আজকের দিন আমার জীবনে,
জানি না কেন ভীষণ আপন মনে হয়!
শুভ হোক তোমার দিন, ভালবাসা দিলাম উপহার
এই দূর থেকে মেঘের সাথে ভেসে,
তোমার হৃদয়ের গভীরে যাবে মিশে।
যদিও আমি নেই দৃষ্টির সীমানায় তোমার!
তোমাকে আচমকা অবাক করতে পারব না
পারবনা সন্ধ্যার মৃদু আলোতে,বুকে জড়িয়ে বলতে,
হে প্রিয়, শুভ হোক তোমার জন্মদিন।
আকাংখা পূর্ণতা পেল না।
জন্মদিনের কবিতা ৩
খোলে দাও ২৬ বছর ধরে বন্ধ থাকা সকল জানালা,
আলো আসতে দাও, বয়ে যাও তোমার সাধনার তরী।
ভয় নেই তোমার, আমি রয়েছি দাড়িয়ে সদর দরজায়
হয়ে তোমার অতন্দ্র প্রহরী।
রয়েছি আমি কঠোর পাহারায় তোমার দরজায় ,
বন্ধ করেছি কষ্ট আসার সব অজানা পথ।
প্রতিনিয়ত তুমি বাচবে বাচার মত করে ,
কেউ ছুতে পারবেনা তোমাকে, রয়েছি আমি দশরথ।
কষ্টের যত শির আজও বেচে আছে ধরনীতে ,
সব শিরের আজ নত হবে মাথা।
প্রমান করে দাও তুমি শুধুই বাস্তব তুমি,
নয় কোনো গল্প উপন্যাসের রচিত কথা।
অন্ধকারে আর নয়, আলো আজ চারদিকে,
শেষ হয়ে গেছে দুঃখের সব ঋণ।
দুবাইয়ের মরুভমির মাঝে দাড়িয়ে বলছি অস্পস্ট স্বরে ,
বয়ে যাও মাঝি শুভ হোক তোমার জন্মদিন।
জন্মদিনের কবিতা ৪
রবির কিরণে উঠল বেজে নূতন বীণাখানি
টঙ্কারে তার প্রতিধ্বনি
তোমার জীবন বানী!
জন্মদিনের শুভক্ষণে রইলো মোদের আশা
আসছে বছর আবার দেবো
উজাড় ভালোবাসা।]]>falseMohsin]]>2017-01-27T12:50:04Z2017-01-27T12:52:37Zhttp://forums.likebd.com/showthread.php?tid=1093
আজ ও ভুলতে পারিনি
সেই পুরোনো দিনের কথা
সে দিন ও ছিলে তুমি আমার
আজ কেন হয়ে গেলে অন্যে জনার
মহসিন]]>falseHasan]]>2017-01-15T11:25:20Z2017-01-15T11:25:20Zhttp://forums.likebd.com/showthread.php?tid=608
লাগা কিংবা দুঃখ ব্যথা ? মাঝে মাঝে নিজেকে লাগে বড় একা,
মনের মত বন্ধুর দেখা পাবো আমি কোথা ?
চুপচাপ বসে থাকি কিছুই লাগে না ভাল, অবচেতন মন বলে
ওঠে, কিছু একটা কর । কিন্তু কি করবো আমি পাই না কোন
কাজ, কখন যে পার হয় সকাল-দুপুর-সাঁঝ !
একা একা কোন কিছুতেই সময় আর না কাটে, ইশ একটা কাজ
এখন যদি থাকতো আমার হাতে ! ভাল কিছু যখন আর করার না
থাকে, উদ্ভট কিছু চিন্তা ভাবনা মাথায় চলে আসে ।
সেইসব চিন্তা ভাবনার আগা মাথা নাই, চিন্তার সাগরে কখনো
ডুবে হাবুডুবু খাই ! মাঝে মাঝে বিরক্ত হয়ে বই নিয়ে বসি, কি
আর পড়বো ? এখন তো লাগছে সবই বাসি ।
কখনো কখনো মনে হয় কিছু একটা লেখি, কখনো বা
জানালা দিয়ে দূরে তাকায়ে দেখি । চোখের দৃষ্টি মাঝে
মাঝে সুদূরে হারিয়ে যায়, মনের গভীর কল্পনা ছেড়ে
অনন্ত নীলিমায় । কখনো আমি বন্ধুর কাছে লিখতে বসি
চিঠি, উত্তরের প্রতিক্ষায় থাকে আমার নয়ন দিঠি ।
চোখের সামনে ভাসে যে কত রঙ্গীন স্বপ্ন, মনের
মাঝে জাগে কত হাজারো জটিল প্রশ্ন । মাঝে মধ্যে
লিখে ফেলি ছড়া কিংবা কবিতা, কখনো পড়তে ভাল লাগে
রূপকথার গল্প কথিকা ।]]>falseHasan]]>2017-01-15T11:23:16Z2017-01-15T11:23:16Zhttp://forums.likebd.com/showthread.php?tid=607
____নির্মলেন্দু গুণ
চোখ নেই বলে দেখতে পাইনি হীরা চুনী আর পান্না
কান নেই বলে শুনতে পাইনি মানুষ-পাখির কান্না ।
নাক নেই বলে গন্ধ পাইনি বকুল-শেফালি ফুলের,
ত্বক নেই বলে স্পর্শ পাইনি নারীর নরোম চুলের ।
জিভ নেই বলে বুঝতে পারিনি, আমৃত স্বাদ কিনা--,
বুক নেই বলে বইতে পারিনি মানুষের দেয়া ঘৃণা ।
হাত নেই বলে তোমার শিকল পরতে পারিনি হাতে,
পদহীন বলে পথের পাথেয় হারিয়েছি বেদনাতে ।
মন আছে বলে মনের শিকল বনের পাখির পায়ে
পরায়ে পরায়ে কেটেছে জীবন, ঠেকেছি
প্রেমের দায়ে ।]]>falseHasan]]>2017-01-15T11:22:24Z2017-01-15T11:22:24Zhttp://forums.likebd.com/showthread.php?tid=606
নীলচে মেঘের দল,
আমার অবাধ্য মনের আস্কারাতে--
নামলো প্রেমের ঢল...
-
তোমার আকাশ নীলে মনের ভুলে
উড়াই সুখের ঘুড়ি,
তুমি স্বপের মাঝে সত্যি আমার--
ভালোবাসার নীল পরী।]]>falseHasan]]>2017-01-15T11:21:44Z2017-01-15T11:21:44Zhttp://forums.likebd.com/showthread.php?tid=605
ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি জ্বলন্ত ,
আগুনের শেষ প্রান্তে অসহায় লুটোপুটি ।
ভালোবাসা মানে অমানিশার ঘোরে, ঝাপসা চোখে শুকিয়ে
যাওয়া স্বপ্ন শিশির বিন্দু !
ভালোবাসা মানে শুন্য বুকে সাজানো শশ্মান চিতা ছাই,
হয়ে যাওয়া স্বপ্নগুলো হাঁতড়ে খুঁজে ফেরা ।
ভালোবাসা মানে থমকে যাওয়া ,
হঠাৎ দমকা হাওয়া হিমাঙ্কের নিচে উষ্ণতার খোঁজে উদোম
গায়ে হাঁটা ।
ভালোবাসা মানে ভদকার নেশা, সোঁয়া পয়সায় আস্থা রাখা বদ্ধ
ঘরে হাওয়া,
বদলের আবেগহীন দুরন্ত তাড়া ।
ভালোবাসা মানে সাহারার ঝড়ে অস্তিত্বের অনুভব, বালুঝড়ে
মিলিয়ে যাওয়া আস্থাহীন মরীচিকা ।
ভালোবাসা মানে বিশ্বাসের প্রতিদানে ঢুকরে কেঁদে ওঠা
, অনুভুতিহীন কফিনে শেষ পেরেকটিই ঠুকে দেওয়া ।
&t=¤¤=&t]]>falseHasan]]>2017-01-15T11:19:31Z2017-01-15T11:19:31Zhttp://forums.likebd.com/showthread.php?tid=604
পরানসখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশ-সম,
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই যে বারে বার।
পরানসখা বন্ধু হে আমার।
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে,
গহন কোন্ অন্ধকারে
হতেছ তুমি পার।
পরানসখা বন্ধু হে আমার।]]>false