<![CDATA[Forums.Likebd.Com - ওয়ার্ল্ড রেকর্ডস]]> http://forums.likebd.com/ 2026-11-12T00:16:49Z MyBB Hasan]]> 2017-01-14T17:37:15Z 2017-01-14T17:37:15Z http://forums.likebd.com/showthread.php?tid=549 <![CDATA[নিম গাছের ডালে নামাজ !]]> পবিত্র মসজিদকেই বেছে নেন। মসজিদে গিয়ে
নামাজ পড়া সম্ভব না হলে অনেকেই যেখানে
জায়গা পান নামাজ পড়েন। কিন্তু ভারতের
উত্তরপ্রদেশের এক নারী বিরল একটি রেকর্ড
গড়েছেন।
উত্তরপ্রদেশের একটি নিম গাছের চূড়ায় উঠে একটি
ডালে দাঁড়িয়ে নামাজ পড়ে ওই রেকর্ড গড়েছেন
তিনি। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িছে
পড়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ
মাধ্যমে।
দেশটির প্রভাবশালী টেলিভিশন এবিপি গাছের
ডালে ওই নারীর নামাজ পড়ার ঘটনা নিয়ে সাত
মিনিটের একটি প্রতিবেদন প্রচার করেছে।
এতে দেখা যাচ্ছে, মাটি থেকে ৪০-৫০ ফুট উপরে
গাছের ডালে উঠে নামাজ আদায় করছেন ওই নারী।
এ সময় শত শত লোক গাছের নিচে ও আশপাশে তার
নামাজ পড়ার দৃশ্য দেখছেন]]>
false
Hasan]]> 2017-01-14T17:36:43Z 2017-01-14T17:36:43Z http://forums.likebd.com/showthread.php?tid=548 <![CDATA[প্যারাশুট ছাড়াই ২৫ হাজার ফুট উঁচু থেকে লাফ!]]> ব্যক্তি যিনি প্যারাশুট ছাড়াই ২৫ হাজার ফুট (৭
হাজার ৬২০ মিটার) উঁচু থেকে লাফ দিয়ে বিশ্ব
রেকর্ড গড়েছেন। এতো উঁচু থেকে প্যারাশুট বা উইং
স্যুট ছাড়া লাফ দিয়ে তিনি নিরাপদেই নিচে
বিছানো ১০০X১০০ ফুটের একটি জালে অবতরণ
করেছেন। তার নিচে নামার গতি ছিল ঘন্টায়
সর্বোচ্চ ১২০ মাইল বা ১৯৩ কি. মি.।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিমি উপত্যকায় আকাশ
থেকে তার লাফ দিয়ে পড়ার এই ঘটনার ২ মিনিটের
ভিডিও ফুটেজ ফক্স টিভিতে সরাসরি সম্প্রচার করা
হয়েছে। পেশাদার লাফিয়ে হিসেবে ২৬ বছরের
ক্যারিয়ারে মি. আইকিনস ১৮ হাজার বার লাফ
দিয়েছেন।
কর্তৃপক্ষ অবশ্য তাকে লাফ দেওয়ার আগে প্যারাশুট
পরার জন্য চাপ দিচ্ছিল। তবে পরে বিনা
প্যারাশুটেই তাকে লাফ দেওয়ার অনুমতি দেওয়া হয়।
ফলে প্যারাশুট বা কোনো উইং স্যুট ছাড়াই তিনি
সবচেয়ে উঁচু থেকে লাফ দিয়ে এই ব্যক্তিগত ও বিশ্ব
রেকর্ড গড়ার সুযোগটি পেয়ে যান।
যুক্তরাষ্ট্রের প্যারাসুট অ্যাসোসিয়েশনের
নিরাপত্তা ও প্রশিক্ষণ উপদেষ্টা মি. আইকিনস
বলেন, তার বন্ধুরা দুই বছর আগেই তাকে এ ধরনের
একটি রেকর্ড গড়ার জন্য উৎসাহিত করেছিলেন।
সূত্র: বিবিসি]]>
false
Hasan]]> 2017-01-14T17:36:18Z 2017-01-14T17:36:18Z http://forums.likebd.com/showthread.php?tid=547 <![CDATA[মাথায় ফুটবল নিয়ে ৩০ মাইল; নাম উঠল গিনেজ বুকে!]]> চাট্টিখানি কথা না। বহুত কাঠখড় পুড়িয়ে নিজেকে
যোগ্য হিসেবে গড়ে তুলে তারপর কঠিন পরীক্ষায়
অবতীর্ণ হতে হয়। মাথায় ফুটবল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা
বাইক চালাতে পারবেন?কিম্বা তিরিশ সেকেন্ডে
দেড়শো বার জাগলিং? শুনেই তাজ্জব ?
কিন্তু মনোজের কাছে এসবই নস্যি। তিরিশ মাইল
মাথায় বল নিয়ে হেঁটে গিনেস বুক অফ রেকর্ডে নাম
তুলেছেন পাঁশকুড়ার মনোজ।
মাথায় বলের মুকুট পরেই হাঁটতে ভালোবাসেন।
ঘণ্টার পর ঘণ্টা এভাবেই হেঁটে বেড়ান। জীবনে
হাজারো বাঁধা,ঝক্কি ,অভাব অনটন। তবু মনোজের
জীবন খাতার প্রতি পাতায় একটাই ভালোবাসা,
তার নাম ফুটবল। সবুজ মাঠে বিপক্ষের রক্ষণভেঙে
তিরের মতো ছুটে চলা।
সামনে একটাই লক্ষ্য। বিপক্ষ দলের চারকোনা
বারপোস্ট। সব বাধা টপকে গোল দেওয়াটাই একমাত্র
নেশা । এরকমই একদিন ঘটে গেল এক দুর্ঘটনা।
লিগামেন্টে চোট। চিকিত্সক বললেন ফুটবল খেলা
ছাড়তে হবে।
কিন্তু জীবন তো থেমে থাকে না। মনোজও
প্রতিকূলতার কাছে হার মানেননি। ফুটবলার মনোজ
স্বপ্ন দেখা শুরু করলেন জাগলার মনোজ হয়ে ওঠার।শুরু
হল কঠিন পরিশ্রম। দিন নেই, রাত নেই শুধুই অকান্ত
পরিশ্রম। একটা ফুটবল, মনোজ, আর অনেক স্বপ্ন। মনের
জোরের প্রবল তোড়ে ভেঙে গেল সব ব্যারিকেড।
পূর্ব মেদিনীপুরের অখ্যাত গ্রামের বাসিন্দা মনোজ
মিশ্রের নাম ঝলমল করে উঠল গিনেস বুক অফ
রেকর্ডে। রূপকথার মতো সেই স্বীকৃতি।
চলতি বছরে জানুয়ারি মাসে মাথায় বল নিয়ে
তিরিশ মাইল পথ হাঁটেন তরুণ মনোজ।
মনোজ যা যা কীর্তি গড়েছেন :
** ৩ ঘণ্টায় ২০হাজার বার বল জাগলিং
** ১২ ঘণ্টা মাথায় বল নিয়ে হাঁটা
** ৩০ সেকেন্ডে ১৫৩ বার বল জাগলিং
** ১ মিনিটে ৩২৫ বার মাথায় বল জাগলিং
** মাথায় ফুটবল নিয়ে ৩০ কিমি বাইক চালানো
** ৫৫ সেকেন্ডে মাথায় বল নিয়ে ১০০ মিটার দৌড়
** কাঁধ থেকে মাথায় ১২৫ বার বল ঘোরানো
কিন্তু ঝলমলে এই পুরস্কারের আড়ালে লুকিয়ে আছে
বহু দুঃখের ইতিকথা। বাজারে ফেরি করা এক
ফুলওয়ালা বাবার স্বপ্ন। ছেলের সাফল্যের
প্রতীক্ষায় অভাবী মায়ের আঁচলের খুঁটে মোছা নীরব
অশ্র।
অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া ছোট্ট এই ঘর
থেকেই আজ বিশ্বের দরবারে পৌছে গেছে মনোজ
মিশ্র। পাঁশকুড়ার তিলাগেড়িয়া গ্রামের মানুষ এখন
মনোজকে চেনেন।
উৎসাহী মানুষের ভিড় হয় গ্রামের গর্ব মনোজকে
দেখার জন্য। কিন্তু গিনেস বুকে নাম তোলার পরেও
মনোজের লড়াই থামেনি। বাবা, মা,স্ত্রীয়ের মুখে
হাসি ফোটাতে বড় দরকার একটা চাকরির ।
মুখ্যমন্ত্রীর মঞ্চে মাথায় বল নিয়ে খেলা দেখিয়ে
সবাইকে চমকে দিয়েছেন মনোজ। মুখ্যমন্ত্রীর তরফে
আশ্বাসও মিলেছে চাকরির। তবে এখনও শিকে
ছেঁড়েনি। ফুটবলের জাগলিং নিয়েই বাকি জীবনটা
কাটিয়ে দিতে চান মনোজ।
তৈরি করতে চান আরও অসংখ্য লড়াকু মনোজের।
যারা স্বপ্ন দেখতে ভালবাসবে। দেশকেও স্বপ্ন
দেখাবে।]]>
false
Hasan]]> 2017-01-14T17:35:10Z 2017-01-14T17:35:10Z http://forums.likebd.com/showthread.php?tid=546 <![CDATA[বিশ্বের সবচেয়ে দামি ষাঁড় দাম ১০ কোটি টাকা]]> এটি মূলত হরিয়ানা রাজ্যের রোথক ও জিন্দ জেলার
প্রাণী। তবে উত্তরপ্রদেশের পশ্চিমেও এর দেখা
পাওয়া যায়। আকারে বড় ও উন্নত হওয়ার কারণে
পশুপালনকারীদের কাছে মুররাহ জনপ্রিয়। সেই
মুররাহ জাতের এক অতিকায় ষাঁড়ের নাম রাখা
হয়েছে যুবরাজ।
২০১৪ সালে এক পশু প্রতিযোগিতায় সেরা নির্বাচিত
হয়ে ‘যুবরাজ’ ও তার মালিক দুজনই আলোচনায় চলে
আসে। বিশালাকার এই ষাঁড়ের মা (গাভী) প্রায় ২৫
লিটার করে দুধ দিত। ভারতের ‘সর্ব ভারতীয় গবাদি
পশুমেলার’ সেরা পশুর খেতাব পাওয়া যুবরাজের ওজন
এক হাজার ৪০০ কেজি। গড়পরতা ষাঁড়ের তুলনায়
যুবরাজ দেখতে ছোটখাটো পাহাড়। তাকে নিয়ে
বিভিন্ন পত্রিকায় মজাদার সব খবর প্রকাশ হতে শুরু
করে। স্থানীয় টেলিভিশন প্রচার করে তাকে নিয়ে
বিশেষ ডকুমেন্টারি। অতিকায় যুবরাজ প্রতিদিন
প্রায় ২৫ হাজার টাকার খাবার খায়। তার
রক্ষণাবেক্ষণে আরও প্রায় ১০ হাজার টাকা ব্যয় হয়।
দুধ, আপেল আর মাংস যুবরাজের পছন্দের খাবার।
স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করানো হয়
যুবরাজকে। প্রতি সকালে প্রায় চার কিলোমিটার
রাস্তা হাঁটানো হয় তাকে। ষাঁড় দুধ দেয় না, সরাসরি
কৃষি কাজেও লাগানো হয় না। তবু যুবরাজের মাধ্যমে
তার মালিকের বছরে আয় প্রায় ৫০ লাখ টাকা। এই
টাকা আসে যুবরাজের সিমেন বা বীর্য বিক্রি করে।
দক্ষিণ ভারতে এর প্রচুর চাহিদা। ২০১৪ সালের এক
হিসাব মতে, যুবরাজ প্রায় এক লাখ ৫০ হাজার
বাছুরের জনক। বর্তমানে সেটি নিঃসন্দেহে আরও
বেড়েছে। এই সেলিব্রেটি ষাঁড়টির দিকে
ধনকুবেরদেরও নজর। ভারতের এক কৃষক তো নগদ সাত
কোটি রুপিতে কিনে নেওয়ার আগ্রহ
দেখিয়েছিলেন। কিন্তু যুবরাজের মালিক করমভির
সিং তাতে রাজি হননি। যুবরাজ তার সন্তানতুল্য।
উল্টো বললেন, জীবনের সবকিছুর মূল্য তো আর টাকা
দিয়ে হয় না!
এক নজরে ‘যুবরাজ’
► বিশ্বের সবচেয়ে দামি ষাঁড় এটি। ভারতের
হরিয়ানার বংশোদ্ভূত ‘মুররাহ’ জাতের ষাঁড়টির নাম
রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটার যুবরাজের নামের
সঙ্গে মিলিয়ে। এর বর্তমান মালিক করমভির সিং।
► মিরাটস অল ইন্ডিয়া ক্যাটেল শো-২০১৪
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবার নজর কেড়ে
নেয় ষাঁড়টি।
► যুবরাজের ওজন এক হাজার ৪০০ কেজি। উচ্চতা ৫
ফুট ৯ ইঞ্চি, লম্বা ১৮ ফুট।
► প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা ব্যয় করা হয় তার
পেছনে।
► যুবরাজের বীর্য বিক্রি করে মালিকের প্রতি বছর
আয় ৫০ লাখ টাকা
► যুবরাজের প্রতিদিনের খাবার তালিকায় রয়েছে
২০ লিটার দুধ, ৫ কেজি আপেল আর ১৫ কেজি ভালো
জাতের মাংস।
► নিয়মিত ‘মর্নিং ওয়াক’ বা প্রাতঃভ্রমণে বের হয়
যুবরাজ। এ সময় সে প্রায় ৪ কিলোমিটার রাস্তা
হেঁটে আসে।
► ১ লাখ ৫০ হাজারেরও বেশি বাছুরের জনক যুবরাজ।]]>
false
Hasan]]> 2017-01-14T17:34:29Z 2017-01-14T17:34:29Z http://forums.likebd.com/showthread.php?tid=545 <![CDATA[পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী]]> নদীর মতো। সেপ্টেম্বর এলে কী যেন জাদু খেলে
যায় নদীটিতে। স্ফটিক জলের নিচে যেন রঙের
বিস্ফোরণ ঘটে। জলের তলায় এক বিচিত্র গুল্ম
মাকারেনিয়া ক্লাভিগেরার বদৌলতে বিভিন্ন বর্ণ
লাভ করে কানো ক্রিস্টাল।
লাল বর্ণের প্রাধান্য থাকলেও কখনো মেরুন বা গাঢ়
অথবা হালকা গোলাপি। ছায়াযুক্ত স্থানে থাকে
সবুজ বর্ণ। কানো ক্রিস্টালের নীল আর হলদেটে রংও
চোখে পড়েছে অভিযাত্রীদের। লোকে বলে, এটি
নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী। অনেকের মতে, এই
নদী স্বর্গে উত্পত্তি হয়ে মর্ত্যলোকে বয়ে চলেছে।
কিন্তু কেবল বর্ষা ও শুষ্ক ঋতুর মাঝামাঝি মাত্র
অল্প কয়েক দিনের জন্য নদীটি এই অপরূপ সৌন্দর্যে
ধরা দেয় কেন? কেননা মাকারেনিয়া ক্লাভিগেরার
বহু বর্ণে সাজার জন্য প্রকৃতির সাহায্য দরকার।
কলম্বিয়ার বর্ষাকালে জলের গভীরতা এবং গতি এত
বেশি যে তলদেশ সহজে চোখে পড়ে না। তাই গুল্মের
লাল রং দেখার জন্য প্রয়োজনীয় সূর্যালোকও নদীর
তলে যায় না। আবার শুকনো মৌসুমে পানি থাকে খুব
কম। আর কানো ক্রিস্টাল ন্যূনতম একটি পানির
প্রবাহ ছাড়া লাল রং ধারণ করে না।
সেপ্টেম্বর থেকে নভেম্বরে কয়েক সপ্তাহ যখন
নদীতে পানির গভীরতা একটি নির্দিষ্ট মাত্রার
কমও নয় বেশিও নয়—সেই যথাযথ পরিস্থিতিতে
গুল্মের রংগুলো ধরা দেয়, দেখা মেলে। সঙ্গে হলদে
সবুজ বালি, নীল জলের সঙ্গে সূর্যের আভা
মিলেমিশে জন্ম দেয় রঙের হাজারো শেড। মনে হয়,
আকাশের রংধনু তার সব রং নিয়ে মাটিতে নেমে
এসেছে। তাই এ নদী ‘তরল রংধনু’ নামেও পরিচিত।
কানো ক্রিস্টাল উদ্ভিদেভরা হলেও এতে কোনো
মাছ নেই। বালুকণার পরিমাণ কম হওয়ায় পানি বেশ
স্বচ্ছ। এ জন্য প্রতিটি রং ঠিক ঠিক বোঝা যায়।
নদীটি প্রায় ১০০ কিলোমিটার লম্বা আর ২০ মিটার
চওড়া। এত সুন্দর একটি স্থানে পর্যটকের আনাগোনা
হবে, সেটাই স্বাভাবিক। সেই সঙ্গে আরো আছে
ঝরনা, আর পানি উষ্ণ হওয়ায় এটি সাঁতারেরও
চমত্কার স্থান। তবে গেরিলা আক্রমণের আশঙ্কায়
স্থানটি বহু দিন জনসাধারণের জন্য বন্ধ ছিল। ২০০৯
সালে আবার নতুন করে খুলে দেওয়া হয়। বর্তমানে
অনেক প্রতিষ্ঠান নদীটি ঘুরে দেখার ব্যবস্থা করে
রেখেছে। বিমানে করে পাশের শহর লা মাকারেনা
পর্যন্ত যাওয়া যায়। সেখান থেকে ঘোড়া বা গাধার
পিঠে চড়ে সোজা চলে আসা যায় রংধনু নদীর
তীরে।]]>
false
Hasan]]> 2017-01-14T17:33:37Z 2017-01-14T17:33:37Z http://forums.likebd.com/showthread.php?tid=544 <![CDATA[১১ ঘণ্টায় কোরআন খতম করে রেকর্ড গড়লের ফিলিস্তিনের যুবক !]]> অধ্যাপকদের উপস্থিতিতে গাজার যুবক 'ওয়াসিম
নাজাল মুহানী' মাত্র ১১ ঘণ্টায় পবিত্র কোরআন
তিলাওয়াত করে ৩০ পারা খতম করে রেকর্ড
গড়েছেন!
পবিত্র কোরআনের হাফেজ ওয়াসিম নাজাল মুহানী
কয়েক দিন পূর্বে গাজার দারুল কোরআন ও ইস্ট সেন্ট
কেন্দ্র থেকে কোরআন হেফজ করেছেন। বিশ্বের
মধ্যে তিনি প্রথমবার মাত্র ১১ ঘণ্টায় কোরআন খতম
করে রেকর্ড করেছেন।
পূর্ব গাজা উপত্যকার পূর্বাঞ্চলীয় সুজায়িয়া
এলাকার 'আদ্দার আক্তানী' মসজিদে গত শুক্রবার
(১৫ই জুলাই) ওয়াসিম নাজাল ফজরের নামাজের পর
কোরআন তিলাওয়াত শুরু করেন এবং আসরের
নামাজে পর্যন্ত টানা ১১ ঘণ্টা কোরআন তিলাওয়াত
করে সম্পূর্ণ কোরআন খতম করেনে।
কোরআন খতম করার অনুষ্ঠানে ফিলিস্তিনি আইন
পরিষদের প্রতিনিধি 'রুহি মুস্তাহী', হামাস
আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য 'হানি আসলিম',
গাজার দারুল কোরআন ও ইস্ট সেন্ট কেন্দ্রর প্রধান
সহ গাজার দারুল কোরআন এসোসিয়েশন প্রশাসনিক
কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজার দারুল কোরআন ও ইস্ট সেন্ট কেন্দ্রর প্রধান
'হাযিম আল-শেখ খলিল' এ ব্যাপারে বলেন, কোরআন
খতমের এই বৈঠকের পূর্বে বেশ কয়েকটি প্রাথমিক
বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বৈঠকে ওয়াসিম নাজাল বেশ কয়েক পারা
তিলাওয়াত করেছেন এবং অবশেষে চূড়ান্ত বৈঠকে
১১ ঘণ্টায় সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করে খতম
করেছেন।-ইকনা]]>
false
Hasan]]> 2017-01-14T17:33:06Z 2017-01-14T17:33:06Z http://forums.likebd.com/showthread.php?tid=543 <![CDATA[১০১ বছরে সাঁতার কেটে বিশ্বরেকর্ড !!]]> জাপানের মেইকো নাগাওকা। জাপানের চিবা
শহরে চলছে বর্ষীয়ানদের সাঁতার প্রতিযোগিতা।
সেখানেই দুর্দান্ত এ কাজ করে বসেন তিনি।
টুর্নামেন্টে ৪০০ মিটার ফ্রিস্টাইল বিভাগে ছিলেন
শতবর্ষী নাগাওকা। শতবর্ষ পার করা এই নারী
সাঁতারুর সাঁতার দেখতে দর্শকরা ছিলেন উৎসুক।
সবাইকে চমকে দিয়ে ২৬ মিনিট ১৬.৮১ সেকেন্ডে
তিনি পার করেন নির্দিষ্ট দূরত্ব।
পানি থেকে উঠে আসতেই করতালিতে সম্মান
জানানো হয় এই শতাব্দী প্রাচীন এই সাঁতারুকে।
একটানা সাঁতার কেটেও ক্লান্ত নন নাগাওকা।
বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে
তিনি জানান, অন্তত ১০৫ বছর পর্যন্ত সাঁতার কাটতে
চাই।
উদ্যোক্তারা জানিয়েছেন, একসময় প্রতিযোগিতা
রোমাঞ্চকর পর্যায়ে চলে যায়। তখন পানির মধ্যে
তীব্র লড়াই চলছে ৮০ বছরের এটসুকো আজুমির সঙ্গে
১০১ বছরের নাগাওকার। সুন্দর ছন্দে জল কেটে
দুজনেই ফিনিশিং লাইনের দিকে এগিয়ে
যাচ্ছিলেন।
তবে শেষ পর্যন্ত আশি বছরের আজুমি জয় ছিনিয়ে
নিয়েছেন। চ্যাম্পিয়ন না হতে পেরেও কোনো দুঃখ
নেই নাগাওকার। পুরো অনুষ্ঠানজুড়ে তাকে ঘিরেই
ছিল যাবতীয় কৌতুহল। নাগাওকা বলেন, ‘যখন আমি
সাঁতার কাটি তখন আমি আমার নিজেকে নিজের
মতো করে পাই।
প্রসঙ্গত, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৪ সালে জন্ম
হয় নাগাওকার। দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের
বিভীষিকা। বিংশ শতাব্দীর প্রায় পুরোটাই তিনি
প্রত্যক্ষ করেছেন। আর মনের আনন্দে সাঁতার
কেটেছেন। এখনো সেই অভ্যাসটি ছাড়তে নারাজ
তিনি।]]>
false
Hasan]]> 2017-01-14T17:32:32Z 2017-01-14T17:32:32Z http://forums.likebd.com/showthread.php?tid=542 <![CDATA[৩৩২ কেজির সিঙাড়া বানিয়ে গিনেস বুকে রেকর্ড গড়ল ১০ যুবক !]]> নেয়ার জন্যে এক অভিনব কাজ করে ফেলেছেন
ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার
গোপাল নগর কলোনির ১০ জন অত্যুত্সাহী মানুষ।
২০ বছরের রীতেশ সোনির নেতৃত্বে এই দশ জন মিলে
বানিয়ে ফেলেছেন বিশ্বের সব থেকে বড় সিঙাড়া।
ওজন ৩৩২ কেজি। তাদের এই কীর্তি গিনেস বুকে
তুলতে এবার তারা দারস্থ হয়েছেন গিনে, বুক অফ
ওয়র্ল্ড রেকর্ডস-এর নিকট। কিন্তু হঠাত্ করে এমন
বিরাট মাপের সিঙাড়া বানানোর ইচ্ছে হলো কেন?
উত্তরে রীতেশ জানান, গত বছর তাদের জেলারই
কাঠারিয়া বাজারের একদল মানুষ বিশ্বের সব
থেকে বড় জিলিপি তৈরি করে গিনেস বুকে
নিজেদের নাম তোলেন।
তাদের দেখেই অনুপ্রাণিত হয়ে রীতেশসহ আরো ৯
জন। আর তারা সবাই মিলে তৈরি করেছেন এই
বিশালাকৃতির সিঙাড়া। খবর টাইমস অফ ইন্ডিয়া।
এর আগে ১১০ কেজি ওজনের সিঙাড়া বানিয়ে
গিনেস বুকে নাম তুলেছিল ইংল্যান্ডের
ব্র্যাডফোর্ড কলেজ। এই দলের অন্য আর এক সদস্য
নবীন তিওয়ারি জানিয়েছেন, গিনেস বুকে নাম
তোলার পিছনে তাদের আরো একটি উদ্দেশ্য আছে।
তারা মনে করেন এভাবেই দৃষ্টি আকর্ষণ করা যাবে
নেতাদের। স্বাধীনতার এত বছর পরেও এই জেলায়
নিত্য প্রয়োজনীয় জিনিসের চূড়ান্ত অভাব
লক্ষ্যণীয়। সেই সঙ্গে রয়েছে শিক্ষার সমস্যাও।
গিনেস বুকে নাম উঠলে তবেই তাদের জেলার কথা
গিয়ে পৌঁছাবে বড় বড় নেতাদের কানে।
বিশ্বের সব থেকে বড় সিঙাড়া বানানোর
প্রস্তুতিতে লেগেছে ১৫ দিন। খরচ হয়েছে ৪০ হাজার
টাকা। এই সিঙাড়াটি তৈরি করতে লেগেছে ৯০
লিটার তেল, ১৭৫ কিলোগ্রাম ময়দা এবং ২০০ কেজি
আলু। এই সিঙাড়াটির উচ্চতা ৩ মিটার, এবং তিন
দিকে মাপ যথাক্রমে ২ মিটার এবং দেড় মিটার
করে। এর ব্যাসার্ধ ৩৬ ইঞ্চি।]]>
false
Hasan]]> 2017-01-14T17:31:55Z 2017-01-14T17:31:55Z http://forums.likebd.com/showthread.php?tid=541 <![CDATA[এক নারীর গর্ভে ৬৯ সন্তান !]]> বিয়ে করে রেকর্ড গড়েন। কেউ স্থুলকায় হয়ে রেকর্ড
করেন।
কেউ আবার শুক্রানু দানের মাধ্যমে বিশ্বজুড়ে শত
শত সন্তানের বাবা হয়ে রেকর্ড করছেন। তবে এবার
যে রেকর্ডটির কথা বলবো তা শুনলে অবিশ্বাস্যই
মনে হবে।
একজন স্ত্রীর থেকে সর্বাধিক সন্তান পাওয়ার বিশ্ব
রেকর্ড গড়েছেন এক বাবা।
এ বাবার বাড়ি রাশিয়ার মস্কোয়। তার সন্তানের
সংখ্যা ৬৯। এখানেই শেষ নয়। অনেকে ভাবতে
পারেন প্রতিবছর একটা করে সন্তান জন্ম দিলেও তো
৬৯ বছর লেগে যাওয়ার কথা। সেটা সত্য।
তবে ওই ব্যক্তির স্ত্রী ফিওডোর তাকে ১৬ জোড়া
যমজ, সাত সেট ট্রিপলেট (একসঙ্গে তিনটি বাচ্চা
হওয়া) ও চার সেট কোয়াড্রুপ্লেট (একসঙ্গে চারটি
বাচ্চা হওয়া) সন্তান উপহার দিয়েছেন। মজার
ব্যাপার হচ্ছে ওই নারী কখনো কোন একক সন্তান
জন্ম দেননি। সূত্র: এইসময়।]]>
false
Hasan]]> 2017-01-14T17:31:23Z 2017-01-14T17:31:23Z http://forums.likebd.com/showthread.php?tid=540 <![CDATA[টায়ারের দাম ৪ কোটি! জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে]]> বেশি হলে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত। কিন্তু
অবাক করার বিষয় হলো এই টায়ারই ৪ কোটি ১০ লাখ
রুপিতে বিক্রি হয়েছে।
বিক্রয়ের স্থান সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
সেখানে এক বাণিজ্য মেলায় প্রায় চার কোটি ১০
লাখ ভারতীয় রুপিতে দুটি টায়ার বিক্রয় হয়। এই
টায়ারগুলো তৈরি করেছিল দুবাইয়ের ‘জেড
টায়ার্স’ নামের একটি কোম্পানি।
তবে বিশ্বে এর আগে অত দামে কখনো টায়ার
বিক্রি হয়নি।
ফলে ইতিমধ্যেই এই টায়ার গিনেস ওয়ার্ল্ড বুক
অব রেকর্ডে জায়গা করে নিয়েছে।
টায়ারগুলোর এত দামের কারণ হলো এসব সোনা
দিয়ে তৈরি। এর মূল উপাদান রাবার হলেও এগুলো
ছিল গোল্ড প্লেটেড। এ ছাড়া টায়ারগুলোর গায়ে
সোনা দিয়ে খোদাই করে নকশা তৈরি করা হয়েছে।
আর সজ্জিত করা হয়েছে মূল্যবান হীরা দিয়ে।
জেনিসেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী
কর্মকর্তা হারজিভ কান্দারি বলেন, পবিত্র রমজান
মাসের পবিত্রতার সঙ্গে তাল মিলিয়ে টায়ার
বিক্রির সমুদয় অর্থ ‘জেনিসেস ফাউন্ডেশন’ নামের
একটি দাতব্য সংস্থাকে দান করা হবে।]]>
false
Hasan]]> 2017-01-14T17:30:51Z 2017-01-14T17:30:51Z http://forums.likebd.com/showthread.php?tid=539 <![CDATA[গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর কথা]]> আজ সারাবিশ্বে পরিচিত। এটি একটি সংকলন
পুস্তক। পৃথিবীতে সংঘটিত যাবতীয় ঘটনা ও বিষয়ের
সাম্প্রতিকতম রেকর্ড বা তথ্য এই বইতে সংকলিত হয়।
এই বিস্ময়কর রেকর্ড পুস্তক প্রথম প্রকাশিত হয় ১৯৫৫
খ্রিঃ ২৭ আগস্ট। এই রেকর্ড ইতিহাসের সূত্রপাত
হয়েছিল খুবই চমকপ্রদভাবে। ১৯৫১ খ্রি: ১০ নভেম্বর
সার হিউজ বিভার আয়ারল্যান্ডের এক অঞ্চলে
শিকার করতে গিয়ে গোল্ডেন প্লেভার নামে
একটি পাখি শিকার করার জন্য যথেষ্ট চেষ্টা
করলেন। কিন্তু এই পাখি কোথাও পেলেন না। ফিরে
এসে তিনি বন্ধুদের সঙ্গে যখন এই পাখির বিষয়ে
আলোচনা করছিলেন তখন তর্ক বেধে গেল-
গোল্ডেন প্লেভার ইউরোপের সবচেয়ে দ্রুতগামী
পাখি কিনা— এই প্রসঙ্গ নিয়ে। কিন্তু এই
জিজ্ঞাসার যথাযথ উত্তর পাওয়া না গেলে
তর্কেরও মীমাংসা হওয়া সম্ভব না। হলোও না।
পরের ঘটনা ১৯৫৪ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে।
এবারের বিতর্কের বিষয় হলো: গ্রাউস পাখি
গোল্ডেন প্লোভারের চেয়ে দ্রুতগামী কিনা।
কিন্তু এবারেও বিতর্কের কোন মীমাংসা হলো
না। কেননা সঠিক উত্তরটি পাবার মতো কোন বই
কারুর সন্ধানেই ছিল না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে
স্যার হিউজ অনুভব করলেন এমন একটি বই থাকা
দরকার যেখানে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পাওয়া
যাবে। এভাবেই সূত্রপাত হলো গিনেস বুক অব
রেকর্ডস-এর পরিকল্পনার। সেই বছরেই ১২ সেপ্টেম্বর
স্যার হিউজ নরিস আর হুটিয়ানকে আমন্ত্রণ করেন এই
ব্যাপারে আলোচনা করার জন্য। নরিস আর হুটিয়ান
সেই সময় একটি এজেন্সি চালাতেন যেখানে
নানারকম তথ্য সংগ্রহ করা হতো। এই দু'জনের
সাহায্য স্যার হিউজের খুবই কাজে লাগলো। তাদের
সহায়তায় একটা দফতর খোলা হলো এবং প্রথম
গিনেস বুক-এর কার্যক্রম শুরু হলো। ১৯৫৫ খ্রিঃ ২৭
আগস্ট ১৯৮ পৃষ্ঠায় গিনেস বুক প্রকাশিত হয়।
বড়দিনের আগে সেই বছর এই বইটির বিক্রি ছিলো
সবচেয়ে বেশি।
১৯৫৬ সালে আমেরিকার গিনেস বুক-এর প্রথম
সংস্করণ ছাপা হলো। এর পরে ৩৫টি ভাষায় এই
বইয়ের ২৬২টি সংস্করণ প্রকাশিত হয়েছ। হিন্দি
ভাষায় প্রকাশিত 'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-
এর ২০০ এর বেশি ভারতীয় রেকর্ডের আলাদা একটি
খণ্ডও প্রকাশিত হয়েছে।]]>
false
Hasan]]> 2017-01-14T17:30:17Z 2017-01-14T17:30:17Z http://forums.likebd.com/showthread.php?tid=538 <![CDATA[বিশ্বকে চমক দেখিয়ে এবার গিনেস বুকে নাম লেখালেন এক পান দোকানদারের মেয়ে!]]> চলেছে আজব আজব ঘটনা। অনেকের কাছে এটা চমক
মনে হলেও বাস্তবে সেগুলো বিশ্বের নাম করা
গিনেস বুকে জায়গা করে নিয়েছে। আর এর মধ্যে
এমন একটি নতুন ঘটনার জন্ম দিয়ে এবার গিনেস বুকে
নাম লেখালেন একজন পান দোকানদারের মেয়ে।
শুনলে হয়তো অবাক হবেন, বারাণসীর পান
দোকানদারের মেয়ে সোনি চৌরাসিয়া গিনেস
বুকে নাম তুলেছেন ১২৩ ঘণ্টা ৩০ মিনিট নেচে। তবে
প্রতি চার ঘণ্টা ২০ মিনিটের বিরতি নিয়েছিলেন
সোনি। গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় শুরু হয়েছিল
সোনির নাচ। এই বিরতিকে হিসেবে ধরা হয়নি।
শনিবার রাত ৯.২১ মিনিটে ভারতের বারাণসীর
মাউন্ট লিটেরা জি স্কুলের মঞ্চে নাচ শেষ করেন
সোনি। থামেন সাড়ে ১২৩ ঘণ্টা পেরিয়ে। এর আগে
এই রেকর্ডের মালিক ছিল কেরলের হেমলতা
কুণ্ডালুর। তবে তিনি ১২৩ ঘণ্টা ২০ মিনিট
নেচেছিলেন।
সোনি রেকর্ড গড়ার প্রায় সঙ্গে সঙ্গেই খবর
পৌঁছে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে।
অবশ্য মোদী সোনি চৌরাসিয়াকে টুইটে
শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। এ ছাড়াও সোনিকে
আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক রেকর্ডধারী
হেমলতা। তার এই সফল্যের মূলক কারণ ছোটবেলা
থেকে অর্থভাব সোনি একজন নিত্যসঙ্গী ছিল। ৩১
বছরের সোনি আজ যখন খ্যাতির শীর্ষে।]]>
false
Hasan]]> 2017-01-14T17:29:43Z 2017-01-14T17:29:43Z http://forums.likebd.com/showthread.php?tid=537 <![CDATA[এযাবতকালের সবচেয়ে অদ্ভুত ১৪ টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড]]> ৬০ তম বছর পূর্তি। নিজেদের বিগত সময়ের কাজ
পর্যালোচনা করতে গিয়ে তারা পেলেন এক অদ্ভুত
তথ্য। প্রতি বছর তাদের কাছে ১৭৪ টি দেশ থেকে
আসে প্রায় ৫০,০০০ এপ্লিকেশন। এর মধ্যে ৬০০০
এপ্লিকেশন মনোনিত হয়। তারা খেয়াল করলেন,
ঘোষিত অধিকাংশ রেকর্ড আজব আজব সব বিষয়
নিয়ে।
চলুন ফিরে দেখি সেইসব অদ্ভুত বিষয়ের দিকে
যেগুলো যত অদ্ভুতই হোক না কেন ঠিকই জায়গা করে
নিতে পেরেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ...
১। সবচেয়ে ওজন নিয়ে রেকর্ড করেন দুই জমজ-
১৯৭৮ সালে রেস্টলার্স বিলি ও বেনি ম্যাককেরি
world’s heaviest twins হিসেবে রেকর্ড করেন। তাদের
ওজন ছিল যথাক্রমে ৭৪৩ পাউন্ড এবং ৭২৩ পাউন্ড ।
২। সবচেয়ে ধনী বিড়াল-
১৯৮৮ সালে ব্লাকি wealthiest cat হিসেবে রেকর্ড
গড়ে। তার মালিকের মৃত্যুর পর সে ১২.৫ মিলিয়ন
ডলারের মালিক হয়েছিল।
৩। কার্ড দিয়ে বানানো সবচেয়ে বড় বাড়ি-
১৯৯২ সালে ব্রায়ান বার্গ লোয়া অঞ্চলের স্পিরিট
লেকের পাশে কার্ডের বাড়ি বানান এবং সেটি
largest house of cards হিসেবে রেকর্ড তৈরি করে।
তার বানানো বাড়িটি ছিল ৭৫ তলা।
৪।দ্রুততম বগ-স্নোরকেলিং ট্রেইথলন-
১৯৯৪ সালে ডানিয়েল বেন্ট fastest ever time in the
bog-snorkeling triathlon হিসেবে রেকর্ড করেন। বিশ্ব
বগ-স্নোরকেলিং চ্যাম্পিয়নশীপে ২ ঘন্ট ২৩ মিনিট
২৪ সেকেন্ডে তিনি এই রেকর্ড করেছিলেন।
৫। সবচেয়ে লম্বা এস্কেলেটরে ভ্রমণ-
১৯৯৮ সালে শ্রীলংকার সুরেশ জসীম longest escalator
rider হিসেবে স্বীকৃতি পান। এস্কেলেটরটি
অস্ট্রেলিয়ার বারউডে ওয়েস্ট ফিল্ড শপিং
সেন্টারে অবস্থিত।
৬। নাক দিয়ে সবচেয়ে বেশী দুধ নিঃসরণ-
১৯৯৯ সালে গেরি বাসও জুনিয়র most milkshake
dispensed through the nose এর জন্য রেকর্ড করেন।
তিনি ১.৮২ আউন্স পরিমাণ দুধ এবং চকলেটের মিশ্রণ
নাক দিয়ে বের করেন ক্যালিফোর্নিয়ার লস
এঞ্জেলস এ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের টিভি
পোগ্রামে।
৭। চাবির রিং থেকে চাবি বের করা! -
২০০১ সালে স্মাডজ নামের চাবির রিং থেকে
সবচেয়ে বেশী চাবি সবচেয়ে দ্রুত সময়ে বের করে
রেকর্ড করেন।
৮। সবচেয়ে বড় বাবলগাম বাবল-
২০০৪ সালে চাদ ফেল ২০" বড় বাবল ফোলান
বাবলগাম থেকে। Largest bubblegum bubble এর জন্য
রেকর্ড হয় তার।
৯। এক মিনিটে মাথা দিয়ে সবচেয়ে বেশী টয়লেট
সীট ভেংগে রেকর্ড-
২০০৮ সালে কেভিন শেলী most toilet seats broken by
one’s head in one minute এর জন্য রেকর্ড করেন
জার্মানির কলোং এ। তিনি ৪৬ টি টয়লেট সীট
ভাংতে পেরেছিলেন।
১০। সবচেয়ে লম্বা নখধারী পুরুষ-
ম্যালভিন বুথ এর ছিল longest finger nails on a pair of
male hands ever। ৩২ ফুট ৩.৮ ইঞ্চি লম্বা নখ ছিল তার
যখন মিশিগান এর ট্রয়ে এটি মাপা হয়েছিল।
১১। সবচেয়ে ভারী পেঁয়াজ-
বিশ্বের সবচেয়ে ভারী পেঁয়াজ হিসেবে রেকর্ড
গড়া পেঁয়াজটির ওজন ছিল ১৭ পাউন্ড ১৫.৫ আউন্স।
পেট গ্লেজব্রুক ২০১১ সালে এটি প্রদর্শন করেন উত্তর
ইংল্যান্ড এর Harrogate Autumn Flower Show তে।
১২। টুথপেস্ট টিউবের বিশাল সম্ভার-
জর্জিয়ার ভাল কল্পাকভ ২০১২ সালে ২,০৩৭ টি
টুথপেস্ট টিউবের সম্ভার দেখিয়ে largest collection of
toothpaste tubes এর রেকর্ড করেন।
১৩। সবচেয়ে বড় চোখের পাপড়ি, কুকুরের!-
রানমারু, একটি অস্ট্রেলিয়ান ল্যাব্রাডুডল কুকুর ২০১৪
সালে তার ৬.৬৯ ইঞ্চি চোখের পাপড়ির জন্য longest
eyelashes on a dog এর রেকর্ড করে।
১৪। সবচেয়ে বড় জুম্বা নাচের ক্লাশ-
২০১৫ সালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার
পাশের ম্যান্ডালায়ং এ ১২,৯৭৫ জন নৃত্যশিল্পী
একসাথে world’s largest Zumba class এর রেকর্ড
করেন।]]>
false
Hasan]]> 2017-01-14T17:28:57Z 2017-01-14T17:28:57Z http://forums.likebd.com/showthread.php?tid=536 <![CDATA[বিশ্বের সচেয়ে বড় রিমোট বানিয়ে গিনেস বুকে দুই ভাই!]]> গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুললেন দুই
ভাই। সূরেয এবং রাজেশ কুমার মেহের এই দুই
ভাইয়ের বাড়ি ভারতের সম্বলপুরে। তাদের তৈরি এই
রিমোট কন্ট্রোলটি প্রচলিত পদ্ধতিতেই কাজ করে।
সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ
থেকে জানানো হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় টিভি
রিমোট কন্ট্রোল তৈরি করে এক অনন্য নজির
গড়েছেন সম্বলপুরের বাসিন্দা সূরেয কুমার মেহের ও
তার ভাই রাজেশ কুমার মেহের। এই রিমোট
কন্ট্রোলটির দৈর্ঘ্য ৪.৫ মিটার (১৪ ফিট ৯.১ ইঞ্চি)।
এর সাহায্যে স্বচ্ছন্দে সাধারণ ভাবেই টিভি সেট
নিয়ন্ত্রণ করা যায়। পেশায় বৈদ্যুতিন যন্ত্রের
দোকানদার দুই ভাই রিমোট কন্ট্রোলটি তৈরি করতে
সময় নিয়েছেন মোট ৬৮ দিন। প্রতিদিন দোকানের
কাজ সেরে গভীর রাত পর্যন্ত নিজেদের আবিষ্কার
নিয়ে মেতে থাকতেন বলে নিজেরাই জানিয়েছেন।
জানা গিয়েছে, রাজেশ ইলেকট্রনিক্স
ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করেছেন।
রিমোটের বৈদ্যুতিন খুঁটিনাটির ব্যাপারটি তিনিই
দেখাশোনা করেছেন। এই রিমোট কন্ট্রোল তৈরি
করতে অনেক টাকাই খরচ হয়েছে। আর এর খরচ
জোগাতে নিজেদের প্রিয় মোটরসাইকেলটিও
বিক্রি করে দিয়েছেন সূরেয ও রাজেশ। এই দুই
ভাইয়ের তৈরি রিমোট কন্ট্রোলটি সাধারণ টিভি
রিমোট কন্ট্রোলের তুলনায় প্রায় ২৩.৬৮ গুণ বড়। এতে
রয়েছে মোট ৩৭টি দৈত্যাকৃতির রাবারের তৈরি
বোতাম।
সূরেয জানিয়েছেন, যন্ত্রটি চালাতে প্রায় ৩ জন
লোকের প্রয়োজন হয়। এই রিমোট কন্ট্রোলের উপর
অনায়াসে ৫ বছরের একটি শিশু চলেফিরে করতে
পারবে।]]>
false
Hasan]]> 2017-01-14T17:28:18Z 2017-01-14T17:28:18Z http://forums.likebd.com/showthread.php?tid=535 <![CDATA[বুক ডন দিয়ে বিশ্ব রেকর্ড]]> গড়লেন জার্মানির এক যুবক। তাঁর নাম এনগক দুক
ত্রান।
এনগক এক মিনিটে সবচেয়ে বেশি বুক ডন দিয়েছেন-
৫৫ বার। তাও উল্টো হাতে, আর পীঠে ৪০ পাউন্ড
ওজন নিয়ে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের
ওয়েবসাইটে এ সংবাদ জানিয়েছে। ৫ জানুয়ারি
তারা সংবাদটি প্রকাশ করে।
এনগক পেশায় শরীরচর্চার প্রশিক্ষক। তিনি এর
আগের ৫১ বার বুক ডন দেওয়ার রেকর্ড ভেঙেছেন।
সেই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের প্যাট্রিক
হার্ডির। দুই বছর আগে ক্যালিফোর্নিয়ার লমপেকের
ইন-শেপ সিটিতে রেকর্ড গড়েছিলেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, কাজটি খুব সহজ
নয়। পীঠে বাড়তি ওজন নেওয়ায় কাজটি অনেক
বেশি কঠিন হয়ে যায়। কারণ বাড়তি ওজন একটি তিন
বছরের শিশুর ওজনের সমান!
রেকর্ড গড়ার পর এনগককে প্রশ্ন করা হয়, কেন তিনি
এ কাজ করলেন? জবাবে তিনি বলেন, ‘সম্মানের
জন্য।’]]>
false