<![CDATA[Forums.Likebd.Com - গুনগুণ]]> http://forums.likebd.com/ 2026-11-11T23:54:45Z MyBB Hasan]]> 2017-01-14T12:19:27Z 2017-01-14T12:19:27Z http://forums.likebd.com/showthread.php?tid=462 <![CDATA[কাঁঠাল খাওয়ার ৫ উপকারিতা]]> লিচু, জাম, তরমুজ মতো রসালো ফলে বাজার ভরপুর।
এসব ফলে রয়েছে একেক রকম পুষ্টিগুণ।
এদের মধ্যে আমাদের জাতীয় ফল কাঁঠাল অন্যতম।
এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, থাইমিন,
পটাশিয়াম, ক্যালসিয়াম, রাইবোফ্লাবিন ও আয়রণ।
এবার চলুন জেনে গ্রীষ্মের এই মৌসুমে কাঁঠাল
খাওয়ার কিছু উপকারিতা।
১. কাঁঠালে যে পটাশিয়াম পাওয়া যায় তা
হৃদরোগের সমস্যা দূর করার পাশাপাশি ব্লাড
প্রেসারকেও নিয়ন্ত্রণে রাখে।
২. কাঁঠালে থাকা ম্যাগনেশিয়াম হাড়ের সমস্যা দূর
করে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য এবং হজমে
সহায়তা করে।
৩. অ্যানিমিয়ায় যাঁরা ভুগছেন তাঁদের জন্য কাঁঠাল
খুব উপকারী। এছাড়া থাইরয়েডের সমস্যায় যাঁরা
ভুগছেন তাঁদের জন্যও তো কাঁঠাল খুবই উপকারী।
কারণ এতে যে খনিজ পদার্থ তামা থাকে তা
থাইরয়েডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
৪. কাঁঠালের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান
বয়ঃবৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে ফলে ত্বকে
বয়সের ছাপ দেখা যায় না। তাই ত্বকের বয়স ধরে
রাখতে অর্থাৎ চেহারায় লাবন্য দীর্ঘস্থায়ী করার
জন্য কাঁঠাল খেতে পারেন।
৫. কাঁঠালে রয়েছে ডায়েটারি ফাইবার। এটি
মলাশয় থেকে বিষাক্ত উপাদান অপসারণ করে। ফলে
মলাশয়ের ওপর কোন রকম বিষাক্ত উপাদানের
ক্ষতিকর প্রভাব পরে না। এইভাবে মলাশয়ের
ক্যান্সার প্রতিরোধ করে।]]>
false
Hasan]]> 2017-01-14T12:18:50Z 2017-01-14T12:18:50Z http://forums.likebd.com/showthread.php?tid=461 <![CDATA[আমের ১২ স্বাস্থ্য উপকারী গুণ]]> আম খাওয়াও হয় প্রচুর। আম খেতে যেমন মজার
তেমনি পুষ্টিকর। সারাবছরে আপনার দেহের সুরক্ষায়
প্রয়োজনীয় কিছু পুষ্টির যোগান আম এই মৌসুমেই
দিয়ে থাকে। কাঁচা এবং পাকা উভয় অবস্থাতে আম
পুষ্টিগুণে সেরা।
প্রতি ১০০ গ্রাম কাঁচাআম ৪৪ কিলোক্যালোরি ও
পাকাআম ১০ ক্যালরি শক্তি প্রদান করে।
কাঁচাআমে ৬৩ মি.গ্রা ও পাকাআমে ৪১ মি.গ্রা
ভিটামিন সি পাওয়া যায়। কাঁচাআমে ০.০৪ মি.গ্রা
ও পাকাআমে ০.১ মি.গ্রা ভিটামিন বি-১ পাওয়া
যায়। কাঁচাআমে ০.০১ মি.গ্রা ও পাকাআমে ০.০৭
মি.গ্রা বি-২ রয়েছে। কাঁচাআমে ১০ মি.গ্রা ও
পাকাআমে ১৬ মি.গ্রা ক্যালসিয়াম পাওয়া যায়। ০.৫
গ্রাম খনিজ লবণ থাকে। কাঁচাআমে ০.৭ গ্রাম
প্রোটিন ও ০.২ গ্রাম ফ্যাট থাকে। পাকাআমে ১
গ্রাম প্রোটিন ও ০.৭ গ্রাম ফ্যাট থাকে। কাঁচাআমে
১০.১ গ্রাম শ্বেতসার ও প্রতি ১০০ গ্রাম পাকাআমে
২০.০০ গ্রাম শ্বেতসার পাওয়া যায়। কাঁচাআমে ৯০
মাইক্রোগ্রাম এবং পাকাআমে ৮,৩০০ মাইক্রোগ্রাম
ক্যারোটিন থাকে। কাঁচাআমে ৫.৪ ও পাকাআমে ১.৩
মি.গ্রা আয়রন পাওয়া যায়।
- আমে থাকা ক্যারোটিন চোখ সুস্থ রাখে, সর্দি-
কাশি দূর করে।
- আম কর্মশক্তি যোগায়, এতে রয়েছে পর্যাপ্ত
কার্বোহাইড্রেট। আমে থাকা আয়রন অ্যানিমিয়া
বা রক্তস্বল্পতা প্রতিরোধ করে।
- ক্যালসিয়াম হাড় সুগঠিত করে, হাড় ও দাঁতের
সুস্থতা বজায় রাখে।
- আম থেকে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন
সি স্কার্ভি রোগ প্রতিরোধ করে। দাঁত, মাড়ি, ত্বক
ও হাড়ের সুস্থতা রক্ষা করতেও সাহায্য করে
ভিটামিন সি। আমে রয়েছে ভিটামিন বি-১ ও বি-২।
- আমে বিদ্যমান পটাশিয়াম রক্তস্বল্পতা দূর করে ও
হৃদযন্ত্র সচল রাখতে সাহায্য করে। এই ফলের আঁশ,
ভিটামিন ও খনিজ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট
সমৃদ্ধ যা হজমে সহায়তা করে।
- এছাড়াও ক্যারোটিন, আইসো-কেরোটিন,
এস্ট্রাগ্যালিন, ফিসেটিন, গ্যালিক অ্যাসিড
ইত্যাদি এনজাইম। এসব উপাদান কোলন ক্যানসার,
স্তন ক্যানসার, রক্তস্বল্পতা ও প্রোস্টেট ক্যানসার
প্রতিরোধে সহায়তা করে।
- পাকাআম রক্তে কোলেস্টেরলের ক্ষতিকর মাত্রা
কমাতে সাহায্য করে। ঘামের কারণে শরীর থেকে
সোডিয়াম বের হয়ে যায়। কাঁচাআম খেয়ে শরীরের
সোডিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব।
- কাঁচা আমের পেকটিন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল
রোগের চিকিৎসায় অত্যন্ত উপকারী।
- কাঁচা আমের ভিটামিন সি রক্তনালীসমূহের
স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং নতুন রক্ত কনিকা
গঠনে সাহায্য করে। এতে করে যক্ষা, রক্তস্বল্পতা ও
কলেরা রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা
বৃদ্ধি পায়।
- গরমের কারণে হওয়া স্ট্রোকের সম্ভাবনা হ্রাসে
কাঁচাআম ও জিরা বিশেষ ভূমিকা পালন করে।
- আমের ভিটামিন সি এবং বিটা-ক্যারোটিন মানব
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- আম রূপ চর্চায় সহায়তা করে। রোদের পোড়াভাব
কমাতে, ত্বকের দাগ দূর করতে ও ব্রণের সমস্যা দূর
করতে আম সাহায্য করে।
সতর্কতা
ডায়াবেটিস রোগীর আম খাওয়ায় সতর্ক থাকা
উচিত। পরিমিত পরিমাণ আম খেলে শরীরে শর্করার
মাত্রা ঠিক থাকে। তবে অতিরিক্ত আম খাওয়া
ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর।"]]>
false
Hasan]]> 2017-01-14T12:09:47Z 2017-01-14T12:09:47Z http://forums.likebd.com/showthread.php?tid=460 <![CDATA[গুণে ভরা জাম]]> ফলে ম ম করছে চারদিক। রয়েছে আম, কাঠাল, জাম,
লিচুসহ আরো অনেক সুস্বাদু ফল। দেশী ফলের
ভেতরে জামের কদর রয়েছে বেশ। `পাকা জামের
মধুর রসে` মুখ রঙিন করতে ভালোবাসেন অনেকেই।
মিষ্টি স্বাদের এই ফলটি শুধু দেখতেই সুন্দর না, এর
রয়েছে অসংখ্য গুণও। চলুন জেনে নিই-
জামের মধ্যে পাওয়া ইলাজিক নামক অ্যাসিড
ত্বককে করে শক্তিশালী। ক্ষতিকর অতি বেগুনি
রশ্মির প্রভাব থেকে ত্বক ও চুলকে রক্ষা করে। এই
ইলাজিক অ্যাসিড ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া
ও ফাঙ্গাসের বিরুদ্ধে যুদ্ধ করে।
জাম হৃৎপিণ্ডের অসুখ, জরায়ু, ডিম্বাশয়, মলদ্বার ও
মুখের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে।
জামে রয়েছে গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ
রয়েছে, যা মানুষকে জোগায় কাজ করার শক্তি।
জামের ভিটামিন ‘এ’ দৃষ্টিশক্তিকে করে
শক্তিশালী।
জামে থাকা ভিটামিন ‘সি’ গরমে ঠান্ডাজনিত জ্বর,
কাশি ও টনসিল ফুলে যাওয়া প্রতিরোধ করে। দূর
করে জ্বর জ্বর ভাব। আর দাঁত, চুল ও ত্বক সুন্দর করতেও
এর অবদান অপরিসীম।
বৃদ্ধ বয়সে চোখের অঙ্গ ও স্নায়ুগুলোকে কর্মময়
করতে সাহায্য করে। গর্ভবতী মা, বাড়ন্ত শিশুদের
জন্যও এই ফল ভীষণ উপকারী।
ক্যানসারের জীবাণু ধ্বংস করার জন্য জামে রয়েছে
চমকপ্রদ শক্তি। জাম মুখের ক্যানসার প্রতিরোধে
দারুণ কার্যকরী।
বয়সের সঙ্গে মানুষের স্মৃতিশক্তি হারাতে তাকে।
জাম স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে।
উচ্চ রক্তচাপ বা হাইব্লাড প্রেসার ও ডায়াবেটিস
রোগীদের জন্য জাম ভীষণ উপকারী। রক্তচাপ
নিয়ন্ত্রণে ও রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য
করে জাম।
দীর্ঘ দিন কোষ্ঠকাঠিন্য থাকলে মলদ্বারে টিউমার
হওয়ার আশঙ্কা থাকে। জামের বাইরের আবরণে
থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ।
আঁশজাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে। জাম
মলদ্বার বা কোলনের ক্যানসার প্রতিরোধ করে।
জামের কচিপাতা পেটের পীড়া নিরাময়ে সাহায্য
করে। জামের বীজ গুড়া করে বহুমুত্র রোগের ওষুধ
হিসেবেও ব্যবহার করা হয়।
পাকা জাম বিট লবণ মাখিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা
রেখে ছেঁকে রস বের করে নিন। এই রস খেলে পাতলা
পায়খানা, অরুচি ও বমিভাব দূর করে।]]>
false
Hasan]]> 2017-01-14T12:08:46Z 2017-01-14T12:08:46Z http://forums.likebd.com/showthread.php?tid=459 <![CDATA[খেজুরের যত গুণ]]> স্ন্যাকসজাতীয় খাবার খাওয়ার অভ্যাস থাকে, তবে
অস্বাস্থ্যকর খাবারের বদলে খেতে পারেন পুষ্টিকর
খেজুর।
খেজুরে রয়েছে ম্যাগনেসিয়াম, কপার, ফসফরাস,
পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম ও তেল। নিয়মিত
খেজুর খেলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগ
থেকে। তবে অতিরিক্ত খেজুর না খাওয়াই ভালো।
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ সম্পর্কে-
কয়েকটি খেজুর সারারাত ভিজিয়ে রাখুন পানিতে।
পরদিন সকালে পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য দূর
হবে।
খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। নিয়মিত
খেজুর খেলে দূর হয় রক্তশূন্যতা।
শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে খেজুর।
খেজুর, দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে খেলে দূর হয়
ক্লান্তি।
প্রতিদিন ৩/৪টি খেজুর খেলে নিয়ন্ত্রণে থাকে
উচ্চরক্তচাপ।
কয়েকটি খেজুর খেলে ক্ষুধা কমে যায়। ফলে যারা
অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত তারা নিশ্চিন্তে
খেতে পারেন খেজুর।
কয়েকটি খেজুর সারারাত পানিতে ভিজিয়ে রাখুন।
পরদিন খেজুর বেটে খান। দূরে থাকতে পারবেন
হৃদরোগ থেকে।]]>
false
Hasan]]> 2017-01-14T12:07:57Z 2017-01-14T12:07:57Z http://forums.likebd.com/showthread.php?tid=458 <![CDATA[চলুন জেনে নেই লিচুর পুষ্টিগুণ]]> রসালো ফলের আগমন ঘটে। মিষ্টি ও পুষ্টিকর হবার
পাশাপাশি গ্রীষ্মের কঠোর তাপ থেকে রেহাই
পাবার জন্য মানব শরীরের তাপমাত্রায় শীতল
প্রভাব বৃদ্ধি করে।
►লিচুর স্বাস্থ্য উপকারিতা -
১. প্রতি ১০০ গ্রাম লিচুতে ৬৬ ক্যালরি রয়েছে। যা
আঙ্গুরের তুলনায় অনেক কম। লিচুতে কোন সম্পৃক্ত
চর্বি বা কোলেস্টেরল নেই। কিন্তু, এতে ভালো
পরিমাণে খাদ্য তালিকাগত ফাইবার, ভিটামিন ও
অ্যান্টি-অক্সিডেন্টসমূহ রয়েছে।
২. গবেষকরা বলেছেন, তারা লিচুতে প্রচুর পরিমাণে
“অলিগনাল” নামক একটি আণবিক উপাদান
পেয়েছেন। যা পলিফেনলের একটি আণবিক
উপাদান। অলিগনাল এ অ্যান্টি-অক্সিডেন্ট ও
অ্যান্টি-ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কর্ম রয়েছে। যা
বিভিন্ন ধরণের রোগ প্রতিরোধ করে। এছাড়াও রক্ত
পরিবাহনের মাত্রা উন্নত করে, ওজন হ্রাস করে ও
সূর্যের অতি বেগুনী রশ্মি হতে ত্বককে রক্ষা করে।
৩. লিচু একটি লেবু জাতীয় ফলের মত। এতে লেবুর মত
প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ১০০ গ্রাম
তাজা ফল ৭১.৫ মিলিগ্রাম বা শরীরের দৈনন্দিন
প্রস্তাবিত ১১৯ শতাংশ ভিটামিন প্রদান করে।
গবেষণায় পাওয়া গেছে, ভিটামিন সি সমৃদ্ধ ফল
শরীরের সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে
তোলে। শরীরের প্রদাহজনিত ময়লা পরিষ্কার করে।
মস্তিষ্ক বিকাশে সহায়তা করে।
৪. থিয়ামিন, নিয়াসিন ও ফলেটস এর মত ভিটামিন
বি কমপ্লেক্স এর সবথেকে ভালো উৎস হল লিচু। এই
উপাদানগুলো শরীরের জন্য অনেক কার্যকরী। কারন,
এ সকল উপাদানে শরীরের প্রয়োজনীয়
কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি রয়েছে। যা
শরীরের জন্য অপরিহার্য।
৫. লিচুতে খুব ভালো পরিমাণে কপার ও পটাসিয়াম
এর মত খনিজ রয়েছে। পটাসিয়াম আমাদের শরীরের
কোষের জন্য অনেক উপকারী। এছাড়াও আমাদের
হার্টের সুরক্ষা প্রদান করে, স্ট্রোকের ঝুঁকি কমায়।
তাই, এই গ্রীষ্মে এই মজাদার সুস্বাদু ফল গ্রহণ করুন।
লিচুর নানা প্রকারের সুবিধা ভোগ করে স্বাস্থ্যের
উন্নতি সাধন করুন।]]>
false
Hasan]]> 2017-01-14T11:56:42Z 2017-01-14T11:56:42Z http://forums.likebd.com/showthread.php?tid=457 <![CDATA[পুষ্টি উপাদানে অনন্য আমড়া]]> বাজারে আসা শুরু করে। সাধারণ ফল বিক্রেতাসহ
সবজি বিক্রেতাদের কাছেও আমড়া মেলে। সবজি
বা আচারে এই ফলের তুলনা হয় না। স্বাদে অসাধারণ
এবং পুষ্টিগুণে অনন্য আমড়া ফল। প্রতি ১০০ গ্রাম
খাদ্যোপযোগী আমড়াতে পাওয়া যাবে শর্করা ১৫
গ্রাম, আমিষ ১.১ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, ক্যালসিয়াম
৫৫ মিলিগ্রাম, লৌহ ৩.৯ মিলিগ্রাম, ক্যারোটিন ৮০০
মাইক্রোগ্রাম, ভিটামিন বি১ ০.২৮ মিলিগ্রাম,
ভিটামিন বি২ ০.০৪ মিলিগ্রাম, ভিটামিন সি ৯২
মিলিগ্রাম, খনিজ পদার্থ ০.৬ গ্রাম, খাদ্যশক্তি ৬৬
কিলোক্যালরি। এসব উপাদান আপনার শরীরকে
রাখে নানা রোগ থেকে মুক্ত। আসুন জেনে নেয়া
যাক পুষ্টি উপাদানে অনন্য আমড়া সম্পর্কে-
- রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা
কমাতে আমড়া সাহায্য করে দারুণভাবে।
- স্ট্রোক ও হৃদরোধ প্রতিরোধে আমড়ার রয়েছে
গুরুত্বপূর্ণ ভূমিকা।
- আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও
ক্যালসিয়াম। মাড়ি ও দাঁতের বিভিন্ন রোগ
প্রতিরোধে এসব উপাদান সাহায্য করে।
- এতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ, যা বদহজম ও
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
- খিঁচুনি, পিত্ত ও কফ নাশক হিসেবে আমড়ার রয়েছে
বহুল ব্যবহার।
- আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণে
অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যানসারসহ বিভিন্ন রোগ
প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট সহায়তা করে।
- অরুচি ও শরীরের অতিরিক্ত উত্তাপকে দূর করতে
সাহায্য করে আমড়া।
- ত্বক, নখ ও চুল সুন্দর রাখে আমড়ার গুণের পরিচয়।
ত্বকের নানা রোগও প্রতিরোধ করে।]]>
false
Hasan]]> 2017-01-14T11:55:53Z 2017-01-14T11:55:53Z http://forums.likebd.com/showthread.php?tid=456 <![CDATA[অবাক করা লিচুর ১০ টি গুণ রয়েছে , জানেন কী ?]]> খাওয়া হচ্ছে। কিন্তু লিচুতে যে গুন গুলো আছে তা
কখনো কি শুনেছেন? বাজারে এখন মিষ্টি লিচুতে
ভরপুর। থলিভর্তি করে বাড়ি তো নিয়ে যাচ্ছেন
সুস্বাদু ফল হিসেবে। জানেন কি লিচুর কত গুণ?
জেনে নিলে খেতে আর একটু বেশি ভাল লাগবে।
১) ত্বকে বয়সের ছাপ কমাতে খুবই কাজ দেয় লিচু
প্যাক। ৪ থেকে ৫টি লিচু ছাড়িয়ে পাকাকলার এক-
চতুর্থাংশ দিয়ে মেখে প্যাক বানিয়ে নিন। হাল্কা
করে মাসাজ করে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
২) ত্বকের কালো দাগছোপ দূর করতেও কাজ দেয়
লিচু। ৪ থেকে ৫টি লিচু ছাড়িয়ে চটকে মেখে নিন।
তার পর তুলো ওই মিশ্রণে ভিজিয়ে কালো
দাগগুলিতে লাগান। ১৫ মিনিট পরে পরিষ্কার কাপড়
দিয়ে মুছে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
৩) ত্বকের ট্যান দূর করতে ৩ থেকে ৪টি লিচু ছাড়িয়ে
চটকে নিন। তার পর তাতে একটি ভিটামিন ই
ক্যাপসুল চিপে সলিউশনটি মিশিয়ে নিন। এবার এই
মিশ্রণটি মুখে লাগিয়ে রেখে ৩০ মিনিট পরে
ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
৪) ঘন চুল গজাতে সাহায্য করে লিচু। বিশ্বাস না
হলেও সত্যি। ৭ থেকে ৮টি লিচুর জুস বানিয়ে নিন
এবং তাতে ২ টেবিলচামচ অ্যালো-ভেরা জেল
মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। এক
ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। তার পর হালকা শ্যাম্পু
দিয়ে চুল ধুয়ে নিন।
৫) ক্যানসার প্রতিরোধক রয়েছে লিচুতে। তাই
নিয়মিত এই ফল খাওয়া উচিত সিজনের সময়ে।
৬) অনেকেই হয়তো জানেন না হার্টের পক্ষে খুবই
উপকারী লিচু কারণ এতে রয়েছে অলিগোনল যা
নাইট্রিক অক্সাইড তৈরি হতে সাহায্য করে। এই
নাইট্রিক অক্সাইড আবার রক্ত চলাচলে সাহায্য
করে।
৭) নিয়মিত পরিমিত এই ফল খেলে হজমশক্তি ভাল
হয়।
৮) লিচুর মধ্যে রয়েছে ফাইটোকেমিক্যালস যা
অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে এবং
চোখে ছানি পড়া আটকায়।
৯) লিচুর অলিগোনল ভাইরাসকে বাড়তে দেয় না তাই
নিয়মিত লিচু খেলে শরীরে জ্বর বা ইনফেকশন
থেকে প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
১০) এত সব গুণ থাকা সত্ত্বেও লিচু কিন্তু লো
ক্যালরি ফুড তাই ওজন বাড়ার কোনও সম্ভাবনা নেই।]]>
false
Hasan]]> 2017-01-14T11:54:39Z 2017-01-14T11:54:39Z http://forums.likebd.com/showthread.php?tid=455 <![CDATA[যে ফলে রাগ কমবে , ত্বক তাজা থাকবে সেই ফল কাঁঠাল]]> চিপস সকলেরই পরিচিত। খাজা কাঁঠালের কোয়াকে
শুকনো করে তেলে ভেজে যে চিপস তৈরি হয়, সেটা
কিন্তু পটেটো চিপসের থেকেও সুস্বাদু হয়। আবার
কাঁঠালের রস খেলে শরীরে প্রচুর শক্তি সঞ্চারন হয়।
আয়ুর্বেদিক ভাষায় কাঁঠালকে রসায়ণ বলে। কাঁঠাল
কাঁচা অবস্থায় এঁচড় বলে। এর তরকারি বাঙালির
অন্যতম প্রিয় পদ। এঁচড়ে প্রচুর শর্করা থাকে। রান্না
করলে এর স্বাদ অনেকটা আলুর মতো মনে হয়। আবার
শুকনো হয়ে গেলে অনেকটা সেঁকা রুটির মতোন
লাগে। তাই একে অনেকটা রুটিফলও বলে থাকে।
যাঁদের হজম ক্ষমতা কম, তাঁদের এঁচড় না খাওয়াই
ভাল।
ভারতের প্রায় অধিকাংশ স্থানেই কাঁঠাল পাওয়া
যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় ফিলিপাইনে।
ব্রাজিলের উপকূলবর্তী এলাকায় কাঁঠাল চাষ হয়।
ওখানে কাঁঠালের রস প্যাকেট বা কৌটোবন্দি করে
বাজারে বিক্রি করা হয়।
কাঁঠাল ফলই নয়, পাতা, বীজ, কাঠ সব কিছুই কাজে
লেগে যায়।
উপকারিতা
১. কাঁঠালের বীজে আয়রনের ভাগ বেশি থাকে।
এতে রক্তশূন্যতায় কাজ দেয়।।
২. এর পাতার রস গরম করে কোনও ব্যাথার জায়গায়
লাগালে ব্যাথা নিমেষে কমে যায়।
৩. কাঁঠালের কোয়ার রস উত্তেজনা কমায় ও ত্বকের
উজ্জ্বলতা বাড়ায়।
৪. কাঁঠাল গাছের কাঠ খুবই মূল্যবান। কাঠে ঘুন ধরে
না। এই কাঠে পালিশ করার প্রয়োজন নেই। চকচকে
থাকে। নৌকার পাটাতন কাঁঠাল কাঠ দিয়ে তৈরি
করা হয়। এছাড়া কাঠের মণ্ড চোখ জ্বালা ও
সাইট্রিকার ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। পোপার
তৈরিতেও এই মণ্ড কাজে লাগে।
৫. কাঁঠালের খাদ্যগুণ অপরিসীম। কাঁটালে
কার্বোহাইড্রেট, ফসফরাস, ক্যালসিয়াম, সুগার,
ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন
এ,পটাসিয়াম, সোডিয়াম, বিটামিন বি-কমপ্লেক্স,
ভিটামিন ই থাকে। ফ্যাট ও প্রোটিন থাকে
পর্যাপ্ত।
৬. কাঁঠাল রোগ প্রতিরোধ করে।ক্যালসিয়াম ও
ফসফরাস বেশ ভাল পরিমানে থাকায় অস্থি
তৈরিতে ভাল কাজ দেয়।
৭. কাঁঠালের কোয়ার রস পিত্ত প্রশমন করে, ফলে
স্নিগ্ধতা আসে।
এই সময]]>
false
Hasan]]> 2017-01-14T11:51:30Z 2017-01-14T11:51:30Z http://forums.likebd.com/showthread.php?tid=454 <![CDATA[সাধারণ কলার অসাধারণ পুষ্টি উপকারিতা]]> কলা পছন্দ করে। কলা স্বাস্থ্যকর ফল হিসেবে
পরিচিত। কারণ কলা বিভিন্ন ধরণের পুষ্টি উপাদান
যেমন- ভিটামিন সি, ভিটামিন বি ৬, রিবোফ্লাভিন,
ফোলেট, প্যান্টোথেনিক এসিড, নায়াসিন,
পটাসিয়াম, ম্যাংগানিজ, ম্যাগনেসিয়াম, কপার,
ডায়াটারি ফাইবার ও প্রোটিনে সমৃদ্ধ। কলার
স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিব এবার।
১। স্থূলতা কমায়
কলা খেয়ে আপনি আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাপূরণ
করতে পারেন। গড়ে একটি কলায় মাত্র ৯০-১১০
ক্যালরি থাকে। তাই ওজন কমতে সাহায্য করে কলা।
কলাতে প্রচুর ফাইবার থাকে এবং খুব সহজে হজম
হয়ে যায়। তাছাড়া কলাতে কোন ফ্যাট থাকেনা।
কলা খেলে পেট ভরা থাকে। কারণ কলা ক্ষুধা
সৃষ্টিকারী হরমোন গ্রেলিন নিঃসরণে বাধা দেয়।
তাই বেশি খাওয়ার প্রবণতাও কমে। এভাবে সুস্থ
থাকার পাশাপাশি ওজন কমতে সাহায্য করে কলা।
২। হাড়কে শক্তিশালী করে
শক্তিশালী হাড়ের গঠনের গ্যারান্টি দিতে পারে
কলা। কারণ কলাতে আছে
ফ্রুক্টোলাইকোস্যাকারাইড যা এক ধরণের
প্রিবায়োটিক যা অবশেষে প্রোবায়োটিকে পরিণত
হয়। প্রিবায়োটিক হচ্ছে এমন কার্বোহাইড্রেট যা
মানুষের শরীরে হজম হয়না। প্রোবায়োটিক হচ্ছে
অন্ত্রের উপকারি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া
খনিজ ও পুষ্টি উপাদানের দ্বারা উদ্দীপিত হয়। কলা
ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করার মাধ্যমে হাড়কে
শক্তিশালী করে।
৩। আরথ্রাইটিস
কলায় অ্যান্টিইনফ্লামেটরি উপাদান আছে। তাই
আরথ্রাইটিসের প্রদাহ, ফোলা ও যন্ত্রনা কমাতে
পারে কলা। প্রতিদিন ১ টি কলা খেয়ে ব্যথামুক্ত
থাকতে পারেন।
৪। ওজন বৃদ্ধি করে
কলা ওজন কমাতে সাহায্য করার পাশাপাশি ওজন
বৃদ্ধিতেও কার্যকরী ভূমিকা রাখে। দুধের সাথে
কলা খেলে ওজন দ্রুত বৃদ্ধি পায়। দুধ প্রোটিন সরবরাহ
করে আর কলা চিনি সরবরাহ করে। এছাড়াও কলা
যেহেতু সহজে হজম হয়ে যায় তাই একজন মানুষ খুব
সহজেই ৫-৬ টি কলা খেতে পারেন। এর ফলে ৫০০-৬০০
ক্যালরি গ্রহণ করা হয় যার মাধ্যমে ওজন বৃদ্ধি পায়।
তাছাড়া কলা দ্রুত এনার্জি প্রদান করতে সক্ষম।
৫। কোষ্ঠকাঠিন্য
কলায় উল্লেখযোগ্য পরিমাণে ডায়াটারি ফাইবার
থাকে যা বাউয়েল মুভমেন্টকে মসৃণ করে। যার ফলে
কোষ্ঠকাঠিন্য দূর হয়। অন্ত্রের অন্যান্য রোগ
নিরাময়েও সাহায্য করে কলা। কোলোর্যাক্টাল
ক্যান্সারের ঝুঁকি কমায় কলা।
৬। আলসার
প্রাচীনকাল থেকেই কলা এন্টাসিড ফুড হিসেবে
ব্যবহার হয়ে আসছে। কারণ কলা অন্ত্রের এসিডের
নিঃসরণ কমায়। কলাতে প্রোটিয়েজ ইনহিবিটর
আছে যা পাকস্থলীর আলসার সৃষ্টিকারী ক্ষতিকর
ব্যাকটেরিয়াকে দূর করে। হার্টবার্ন কমতে সাহায্য
করে কলা।
৭। কিডনি ডিজঅর্ডার
কলা বিভিন্নভাবে কিডনির সমস্যা দূর করতে
সাহায্য করে। পটাসিয়াম দেহের তরলের ভারসাম্য
রক্ষা করে ও মূত্রত্যাগে উৎসাহিত করে। বেশি
পরিমাণে ইউরিনেশনের মাধ্যমে শরীর বিষমুক্ত হয়।
এছাড়াও কলাতে পলিফেনোলিক ও
অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা কিডনির
কাজের উপর ইতিবাচক প্রভাব ফেলে।
৮। চোখের স্বাস্থ্য
অন্য অনেক ফলের মতোই অ্যান্টিঅক্সিডেন্ট ও
ক্যারোটিনয়েডে পরিপূর্ণ এবং সঠিকমাত্রার খনিজ
উপাদান সমৃদ্ধ যা চোখের স্বাস্থ্যের জন্য
প্রয়োজনীয়। স্বাভাবিক মাত্রায় কলা ও অন্যান্য
ফল খাওয়ার ফলে ম্যাকুলার ডিজেনারেশন, ছানি,
রাতকানা ও গ্লুকোমার প্রকোপ কমায়।
৯। অ্যানেমিয়া
কলায় উচ্চমাত্রার আয়রন থাকে বলে অ্যানেমিয়া
দূর করতে কার্যকরী ভূমিকা রাখে কলা। লাল রক্ত
কণিকার উৎপাদনের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে
আয়রন।
১০। কার্ডিওভাস্কুলার সুরক্ষা
কলা বিভিন্নভাবে কার্ডিওভাস্কুলার সুরক্ষা
প্রদান করে। কলাতে পটাসিয়াম থাকে, আর
পটাসিয়াম রক্তচাপ কমায়। কলা ভাসুডিলেটর
হিসেবে কাজ করে, ধমনী ও শিরার টেনশন কমিয়ে
এদের মধ্য দিয়ে রক্ত চলাচলকে মসৃণ করে এবং
বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছে দিয়ে তাদের
কাজের উন্নতি ঘটায়। এর মাধ্যমে
এথেরোসক্ল্যারোসিস, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের
ঝুঁকি কমায়। কলার ফাইবার রক্তনালীর অতিরিক্ত
কোলেস্টেরল কমায়।]]>
false
Hasan]]> 2017-01-14T11:50:39Z 2017-01-14T11:50:39Z http://forums.likebd.com/showthread.php?tid=453 <![CDATA[' ব্লুবেরি ' অসাধারণ গুণের এক ফল !]]> রকমের ওষুধ খাই। খাবার খাই। কিন্তু আমাদের
হাতের কাছেই এমন এক ফল রয়েছে, যা খেলে
আমাদের একই সঙ্গে দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি
দুটোই আরও ভালো হবে।
আমাদের স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি বাড়ানোর
ক্ষেত্রে ব্লুবেরি খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন
করে। ব্লুবেরির অনেক গুণ রয়েছে। কিন্তু এই ফল
সবথেকে বেশি কাজে দেয় দৃষ্টিশক্তি এবং
স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে।
শুধু তাই নয়, ব্লুবেরি আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন
সমস্যা দূর করতেও সাহায্য করে। তাই এবার থেকে
এই সব সমস্যায় ওষুধ না খেয়ে বরং ব্লুবেরি খান।]]>
false
Hasan]]> 2017-01-14T11:50:01Z 2017-01-14T11:50:01Z http://forums.likebd.com/showthread.php?tid=452 <![CDATA[তেঁতুলের কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা]]> দেশের তেতুল বেশিরভাগ ই প্রচুর টক হয়ে থাকে।
এতে প্রচুর পরিমাণে খনিজ ও ভিটামিন রয়েছে।
এছাড়াও এতে ঔষধি গুণাবলী বিদ্যামান। তেঁতুল
আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
আপনি আপনার দৈনন্দিন খাদ্যের মধ্যে এই পুষ্টিকর
খাদ্য যোগ নিশ্চিত করুন। এতে আপনি সুস্থ থাকবেন
এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন।
এখানে তেঁতুলের কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য গুণাবলী
জানানো হল-
১. তেঁতুল অন্ত্রের আন্দোলন দূর জন্য একটি চমৎকার
প্রতিকার এবং একটি জোলাপ হিসেবে ব্যবহার করা
যাবে।
২. তেঁতুল ফল কোষ্ঠকাঠিন্য রোধ করে, কারণ এতে
ট্যানিন, আঠা এবং ফলের মধ্যে প্রাপ্ত
শালিজাতীয় পদার্থ বিশেষ যেমন খাদ্যতালিকাগত
ফাইবার সমৃদ্ধ রয়েছে।
৩. তেঁতুল জ্বর, গলা ব্যথা, বাত, প্রদাহ ইত্যাদি দূর
করে।
৪. তেঁতুল বহুলাংশে ত্বকের প্রদাহ আরোগ্য করতে
পারে।
৫. তেঁতুল খারাপ কলেস্টেরল (এলডিএল) দূর করে, যার
ফলে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভাল থাকে।
৬. তেঁতুলে টারটারিক এসিড বিদ্যামান, এটি এমন
একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের বিরুদ্ধে
লড়াই করে।
৭. তেঁতুল পিত্ত সমস্যার চিকিত্সার জন্য ব্যবহার করা
হয়।
৮. নিয়মিত তেঁতুল খাওয়ার ফলে চুল এবং ত্বক সমস্যা
নিরাময় হয়। তেঁতুল চুল শক্ত রাখে এবং চুল পড়া রোধ
করে।–সুত্র: জি নিউজ।]]>
false
Hasan]]> 2017-01-14T11:49:17Z 2017-01-14T11:49:17Z http://forums.likebd.com/showthread.php?tid=451 <![CDATA[আনারসের বহু গুণ , যা আপনি নাও জানতে পারেন !]]> সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি এনজাইম হলো
ব্রোমেলাইন। কারণ আনারস ব্রোমেলিয়াসি
পরিবার থেকে এসেছে। আনারস ব্যথানাশক হিসেবে
কাজ করে। তা ছাড়া রক্ত চলাচল স্বাভাবিক
রাখতেও কাজ করে এটি। কারণ এতে আছে এমন
উপাদান, যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়।
প্রাকৃতিক অ্যাসপিরিন হিসেবেও পরিচিতি আছে
এই ফলের।
কোষ্ঠকাঠিন্য দূরীকরণে
আনারস উচ্চামাত্রার ফাইবার মল তৈরিতে দারুণ
সহায়ক। শরীরের বর্জ্যকে দ্রুত মলাশয়ে নিতেও
সহায়তা করে আনারস। আবার এর ব্রোমেলাইন
এনজাইম প্রোটিন ভাঙতেও কাজ করে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আনারসের শরবত ব্যাপক
উপকারী।
চর্বি কমায়
পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, আনারসে আছে প্রচুর
চিনি, যা শিশুদের বেড়ে ওঠার জন্য জরুরি। এই
উপাদান চর্বি ঝরাতেও কার্যকর। যেসব শিশু
ফাস্টফুডের প্রতি দুর্বল, তাদের দেহ থেকে আনারস
ক্যালরি দূর করতে সক্ষম। এর ফাইবার
হজমপ্রক্রিয়াকে বিলম্বিত করে। ফলে সহজে ক্ষুধা
লাগে না।
চোখের জন্য
আনারসে আছে ভিটামিন ‘সি’ এবং অ্যান্টি-
অক্সিডেন্ট। আছে ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামের
মতো খনিজও। এগুলো ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে।
বয়স্কদের চোখে ম্যাকুলার ডিজেনারেশন নামের
একটি রোগ হয়। এর ঝুঁকি কমায় আনারস। এ ফলে আছে
বিটাক্যারোটিন, যা চোখের জন্য খুবই উপকারী।
রক্তচাপ নিয়ন্ত্রণে
এক কাপ আনারসে আছে এক মিলিগ্রাম সোডিয়াম
ও ১৯৫ মিলিগ্রাম পটাশিয়াম। এই দুটি উপাদান দেহে
রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গর্ভধারণে : অনেক নারী গর্ভধারণে নানা সমস্যার
সম্মুখীন হয়ে থাকেন। বহু ওষুধ ও চিকিৎসায় কাজ না
হলেও আনারস সফল হতে পারে।
এতে আছে যথেষ্ট পরিমাণে ফলিক এসিড। অনেক
গবেষণাও বলছে, নারীদের গর্ভধারণের বিভিন্ন
সমস্যা দূর করতে আনারস খুবই কার্যকরী।
ভিটামিনে ভরপুর
এ ফলে আছে ভিটামিন ‘এ’, ‘সি’, ‘ই’ ও ‘কে’। খনিজের
মধ্যে অনায়াসে মেলে পটাশিয়াম ও ক্যালসিয়াম।
আরো আছে ইলেকট্রোলাইট ও ক্যারোটিনের মতো
সাইটো-নিউট্রিয়েন্ট। আছে অ্যান্টি-অক্সিডেন্ট,
যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
বিশেষ করে অ্যাথেরোসক্লেরোসিস রোগ
প্রতিরোধে শক্তিশালী এক ফল আনারস। হৃদরোগ,
আর্থ্রাইটিস এবং বিভিন্ন ধরনের ক্যান্সার
প্রতিরোধেও কাজ করে এটি।]]>
false
Hasan]]> 2017-01-14T11:48:35Z 2017-01-14T11:48:35Z http://forums.likebd.com/showthread.php?tid=450 <![CDATA[কাঠালের বীচির অজানা গুন]]> খাবার। এটি আলুর রিপ্লেসমেন্ট হিসেবে মুরগী/গরুর
মাংসের তরকারী, শুটকী বা মিক্সড সব্জী/
নিরামিষে ব্যবহৃত হয় এমনকি ঠিক আলুর চপের মতো
করে চপ ও বানানো যায়। এছাড়া শুধুমাত্র কাঠালের
বীচির ভর্তা অথবা বীচি ফ্রাই ও খুব জনপ্রিয়
খাবার। জনপ্রিয় হলেও আমরা এই খাবারটার পুষ্টিগুন
তেমন জানিনা।
আসুন আজ জেনে নেই।
প্রতি ১০০ গ্রাম কাঠালের বীচিতে এনার্জি পাওয়া
যায় প্রায় ৯৮ ক্যালোরি। এতে চর্বি আছে ০.৪ গ্রাম,
প্রোটিন আছে ৬.৬ গ্রাম, কার্বোহাইড্রেট আছে
৩৮.৪ গ্রাম এবং ফাইবার আছে ১.৫ গ্রাম.এছাড়াও
কাঠালের বীচিতে আছে নানা ধরণের
ম্যাক্রোনিউট্রিয়েন্ট।
প্রতি ১০০ গ্রাম কাঠালের বীচিতে আছে –
ক্যালসিয়াম ০.০৫ থেকে ০.৫৫ মিগ্রা, ফসফরাস ০.১৩
থেকে ০.২৩ মিগ্রা, আয়রন ০.০০২ থেকে ১.২
মিলিগ্রাম, সোডিয়াম ২ মিলিগ্রাম, পটাসিয়াম
৪.০৭ গ্রাম, ভিটামিন এ ৫৪০ আন্তর্জাতিক ইউনিট,
থায়ামিন ০.০৩ মিলিগ্রাম, নায়াসিন ৪ মিলিগ্রাম
এবং ভিটামিন সি আছে ৮ থেকে ১০ মিলিগ্রাম।
কাঠালের বীচি ভিটামিন B1-এবং ভিটামিন B12
এরও ভাল উৎস। কাঠালের বীচিতে থাকা লিগন্যান,
আইসোফ্ল্যাভোন, স্যাপোনিন কে বলা হয়,
ফাইটোক্যামিকেলস যা নানা রোগ হতে সুরক্ষার
জন্য দায়ী।
১. প্রথমত, এতে আছে এন্টি অক্সিডেন্ট যা ক্যান্সার
প্রতিরোধে সহায়তা করে এবং বার্ধক্যের দ্রুত
আনয়ন রোধ করে।
২. দ্বীতিয়ত, ফাইবার ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট
এর কারণে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম। ফলে উচ্চ
শক্তিদায়ক খাবার হলেও এতে ওজন বৃদ্ধি হবে কম।
পশ্চিমা বিশ্বের ফুড সায়েন্টিস্ট রা তাই কাঠালের
বীচির পাউডার কে ময়দা হিসেবে ব্যবহার করে
কেক,বিস্কিট বানানোর লক্ষ্যে গবেষনা করে
যাচ্ছেন।
৩. এটি একটি উচ্চ প্রোটিন যুক্ত খাবার। গরীব দেশে
যাদের মাছ, মাংস কম খাওয়া হয়, এই সিজনে
কাঠালের বীচি হতে পারে তাদের আমিষের
চাহিদা পূরণের অস্ত্র।
৪. কাঠালের বীচির জীবানুনাশক গুনও আছে। এটি
Escherichia coli ও Bacillus megaterium ব্যাক্টেরিয়ার
বিরুদ্ধে কার্যকর এবং এতে থাকা বিশেষ উপাদান
(Jacalin) এইডস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা
উন্নয়নে সফল বলে প্রমাণিত হয়েছে।
৫. এছাড়াও উচ্চ পটাশিয়াম এর কারণে এটি ব্লাড
সুগার নিয়ন্ত্রনে রাখে।
এছাড়াও বহু বছর ধরে আয়ুর্বেদিক শাস্ত্রে
কাঠালের বীচির যেসব গুন গুলো বলা হয়ে আসছে
তা হলো-
1. এটি মদের প্রভাব কাটায়।
2. কাঠালের বীচি হলো aphrodisiac অর্থাৎ এটি যৌন
আনন্দ বাড়ায়।
3. এটি টেনশন ও নার্ভাসনেস কাটায় বলেও ধারণা
করা হয়।
4. হজমে সহায়তা করে।
5. কোষ্টকাঠিন্য দূর করে।
এদেশের মত গরীব দেশের সাধারণ জনগোষ্ঠীর
পুষ্টির চাহিদা মেটাতে কাঠালের বীচি অত্যন্ত
প্রশংসনীয় ভূমিকা রাখতে পারে। যেহেতু এটি
সংরক্ষন যোগ্য তাই শুধু সিজনে নয়, এটি হতে পারে
সারা বছরের পুষ্টির যোগান দাতা। কাঠালের
বীচির এতসব গুনের কারণে, পশ্চিমা বিশ্বের ফুড
সাইন্টিস্টরা বীচি হতে ময়দা তৈরী, সিরিয়াল
তৈরী,মিল্ক তৈরী এমনকি বাটার তৈরীর প্রকৃয়া
নিয়ে গবেষনা করে যাচ্ছে। এদেশে যেহেতু কাঠাল
সহজলভ্য, দেশী উদ্যোক্তারাও এক্ষেত্রে এগিয়ে
আসতে পারেন।]]>
false
Hasan]]> 2017-01-14T11:47:32Z 2017-01-14T11:47:32Z http://forums.likebd.com/showthread.php?tid=449 <![CDATA[ডাবের পানির উপকারীতা]]> ডাবের পানির জুড়ি নেই। ডাবের পানিতে রয়েছে
পটাশিয়াম, শর্করা, প্রোটিন, সোডিয়াম, ক্লোরাইড
ও তন্তুজাতীয় পদার্থ। এসব উপাদান শরীর সুস্থ্যতার
পাশাপাশি ত্বক, ঠোঁট, চুল, নখ ও দাঁত সুন্দর রাখতে
সাহায্য করে।
ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন
‘সি’ ও ‘এ’ যা ত্বক, চুল ও নখ ভালো রাখে। এমনকি
মানুষের বয়সের ছাপ দূর করে ত্বকে এনে দেয়
সজীবতা।
ডাবের পানি ত্বকের ভাইরাস, ব্যাকটেরিয়া ও
ছত্রাক ধ্বংশ করে ত্বক ভালো রাখে। ডাবের
পানিতে মুখ ধোয়ার পর ৫ থেকে ১০ মিনিট পর
স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে
ত্বকের ব্রণের দাগসহ যেকোন দাগ দূর হবে সেই
সঙ্গে উজ্জ্বলতা বেড়ে যাবে কয়েকগুন।
ডাবে বিদ্যমান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
ফসফরাস দাঁতের মাড়িকে মজবুত করে, রক্তপড়া বন্ধ
করে, সেইসঙ্গে দাঁতের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।
নখের ভঙ্গুরতা থেকে রক্ষা করে।
ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব হলে বিশেষ করে
শীতকালে ঠোঁটের চামড়া ওঠে যায়, ফ্যাকাশে হয়ে
যায়। নিয়মিত ডাবের পানি খেলে এসব সমস্যা দূর
হবে।
ডাবে সামান্য পরিমান শর্করা থাকার ফলে
ডায়বেটিস রোগীদের জন্য উপকারী। এছাড়া
কিডনীর অম্লত্ব ঠিক রাখতে ডাবের পানির কোনো
জুড়ি নেই। ডাবের পানি খেলে স্নায়ুতন্ত্র
শক্তিশালী হয় ও কর্মক্ষমতা বৃদ্ধিতে পায়।
ডাবের পানিতে ক্ষতিকর কোনো
পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এত গুনের কারণে ডাবের
পানিকে বলা হয় ফ্লুইড অব লাইফ বা জীবনের
পানীয়।
সংগ্রহ : ইন্টারনেট]]>
false
Hasan]]> 2017-01-14T11:46:41Z 2017-01-14T11:46:41Z http://forums.likebd.com/showthread.php?tid=448 <![CDATA[তরমুজের পুষ্টিগুণ]]> ঠাণ্ডা পানিই এনে দেয় সতেজতা । ক্লান্তি এড়াতে
আমরা ঠাণ্ডা শরবত বা বাণিজ্যিক জুস খেয়ে থাকি
। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন তাতে আবার ওজন
বেড়ে না যায় । তাই এই গরমে ক্লান্তি এড়াতে
আমরা তরমুজ খেতে পারি যা আমাদের সবার হাতের
নাগালের মধ্যেই রয়েছে ।
* তরমুজে পানির পরিমাণ শতকরা ৯২ ভাগ । এতে
ক্যালরির পরিমাণও অনেক কম। এছাড়াও এতে
রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান ।
ভিটামিন সি, থায়ামিন ও ম্যাগনেসিয়ামের
উপস্থিতি আছে তরমুজে। এতে কোনো কোলেস্টেরল
নেই এবং কোনো সম্পৃক্ত চর্বিও নেই ।
* গবেষণায় দেখা গেছে যে, তরমুজে মাত্র ৩০ ভাগ
ক্যালরি থাকে । এত কম ক্যালরি থাকার কারণে
তরমুজকে ওজন কমানোর একটি অত্যাবশ্যকীয় খাদ্য
উপাদান হিসেবে বিবেচনা করা যায় ।
* ওজন কমানোর জন্য প্রতিদিন স্বাস্থ্যকর খাবার
খেতে হবে । প্রতিদিনের খাবারের ক্যালরি এমন
হওয়া উচিত যা শরীরের প্রয়োজনীয় ক্যালরি থেকে
কম হবে ।
* তরমুজে চিনির পরিমাণ খুবই কম। মাত্র ৬ ভাগ চিনি
এর মধ্যে বিদ্যমান। রক্তে চিনির পরিমাণ বেড়ে
গেলে শরীর থেকে বেশি বেশি ইনসুলিন নিঃসরিত
হয় যার কারণে শরীরে চর্বি জমতে থাকে । তরমুজে
যেহেতু চিনি কম তাই এটি বেশি পরিমাণে খেলেও
চর্বি জমার কোনো সম্ভাবনা নেই ।
* তরমুজের গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি কিন্তু
গ্লাইসেমিক লোড অনেক কম। গ্লাইসেমিক ইনডেক্স
হল, খাবারে শর্করার পরিমাণ যা সরাসরি রক্তে
চলে যায় এবং প্রভাব ফেলে। গ্লাইসেমিক লোড হল
খাবারের কত গ্রাম শর্করা রক্তে যায় তার পরিমাণ।
তরমুজের যেহেতু গ্লাইসেমিক লোড অনেক কম তাই
বেশি পরিমাণে খেলেও রক্তে চিনির পরিমাণ
বাড়বে না ।
* তাই এই গরমে ওজন কমাতে প্রচুর পরিমাণে তরমুজ
খেতে পারেন। তবে যাদের কিডনির সমস্যা আছে
তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ।
* তরমুজে আঁশ এর পরিমাণ অনেক বেশি । আঁশযুক্ত
খাবার শরীরে বিপাকক্রিয়ায় হজম হতে অনেক সময়
নেয় । আর তরমুজে যেহেতু পানির পরিমাণও বেশি
থাকে তাই খাওয়ার পর অনেকক্ষণ ক্ষুধা বোধ হয় না
। এ কারণে যাদের ঘন ঘন খাওয়ার অভ্যাস তারা এই
গরমে বেশি পরিমাণে তরমুজ খেতে পারেন । তাতে
আপনার ওজন বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না ।
* তরমুজ খুব ভাল পানি নিঃসরণকারী হিসেবে কাজ
করে । এতে উপকারী মিনারেল সোডিয়াম ও
পটাসিয়াম থাকে যা শরীর থেকে অতিরিক্ত পানি
দূর করে ।
* আমরা সাধারণত তরমুজের লাল অংশটাই খেয়ে
থাকি । কিন্তু এর সাদা অংশটাও বেশ উপকারী। এর
সাদা অংশে ‘সাইট্রুলিন’ নামে একটি অ্যামাইনো
এসিড থাকে যা খেলোয়াড়দের জন্য খুবই উপকারী।
* খেলোয়াড় বা যারা ব্যায়াম করে তাদের
মাংসপেশীতে খুব দ্রুত শর্করার পরিমাণ কমে যায় ।
তাই তারা খুব সহজেই অবসাদ বোধ করে ।
* তরমুজের ‘সাইট্রুলিন’ মাংসপেশীর এই অবসাদকে দূর
করে যা একটানা অনেকক্ষণ ব্যায়াম করতে সহায়তা
করে। তাই তরমুজ কাটার সময় সাদা অংশটা কিছুটা
গাঢ় করে কাটা উচিত।
* এছাড়া তরমুজের পটাসিয়াম শরীরের অম্ল ও
ক্ষারের ভারসাম্যতা রক্ষা করে যা শরীরে শক্তি
যোগায় । তাই এই গরমে খেলাধুলা বা বায়ামের পরে
ক্যালরিযুক্ত বাণিজ্যিক জুস না খেয়ে তরমুজের জুস
খাওয়া যেতে পারে।
* তরমুজে ‘লাইকোপিন’ থাকে যা এর লাল রং এর জন্য
দায়ী। লাইকোপিন একটি অক্সিজেন যা শরীরকে
ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। লাইকোপিনের
আরো একটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ক্যান্সার
প্রতিরোধ করে।
* এছাড়াও তরমুজ ত্বক পরিষ্কার রাখে। ত্বককে করে
তোলে আরো সতেজ ও প্রাণবন্ত । তাই এই গরমে ওজন
কমানোর পাশাপাশি হয়ে উঠুন আরো সুন্দর ।]]>
false