http://forums.likebd.com/2026-11-27T01:32:38ZMyBBHasan]]>2018-05-30T05:47:40Z2018-05-30T05:47:40Zhttp://forums.likebd.com/showthread.php?tid=3300
যারা চাকুরীর জন্য প্রস্তুতি একদম নতুন করে শুরু করতে চান তারা নির্দিষ্ট সময়
লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ুন, এর মাঝে যা পারবেন পড়ে ফেলবেন , সময় নষ্ট করবেন না । আবার সারাদিনই যে পড়তে হবে বিষয়টা এমন নয় । সারাদিন স্টাডি করলেই সফল হওয়া যায় বিষয়টা এমন নয় । আপনাকে কৌশলী হতে হবে । যেভাবে সময়সীমা নির্ধারণ করে স্টাডি শুরু করতে পারেন——-
বাংলা- ৭ দিন
ইংরেজি- ৭ দিন
গণিত- ৭ দিন
বিজ্ঞান ও প্রযুক্তি – ৭ দিন
সাধারণ জ্ঞান বাংলাদেশ- ৭ দিন
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক- ৭ দিন
বুদ্ধিমত্তা- ৫দিন
এভাবে মোটামুটি ৫০ দিনের টার্গেট নিয়ে এর মাঝে যা পারবেন পড়ে ফেলুন । একটি বিষয় পড়া শেষ হলে অন্য বিষয় পড়া শুরু করুন । সময় নষ্ট করবেন না । যা করবেন এই সময়ের মাঝেই শেষ করার চেষ্টা করুন । বেশি ভাবতে যাবেন না, এখানে ভাবুক হৃদয়ের চেয়ে পরিশ্রমী হৃদয় বেশি জরুরী । জাস্ট শুরু করে দিন, বিগত বছরের প্রশ্নগুলো আপনার জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে । চেষ্টা শুরু করুন,বাকিসব পরে ভাববেন, Good luck guys.
Courtesy: Aryan Ahmed (assistant commissioner of taxes)]]>falseHasan]]>2017-01-09T16:07:20Z2017-01-09T16:07:20Zhttp://forums.likebd.com/showthread.php?tid=131
অনেক ইন্টারভিউ গ্রহণকারী এবং নিয়োগদাতারা চাকরিপ্রার্থীদের খোলামেলা কথা বলানোতে এতটাই পারদর্শী যে, এর মাধ্যমে তারা আপনি যে তথ্য গোপন রাখতে চান তাও বের করে নিতে সক্ষম। ফলে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আপনার ক্ষতি হয় এমন কোনো তথ্য ফাঁস না হয়।
এখানে এমন ১০টি বিষয় তুলে ধরা হলো যা চাকরিতে নিয়োগ পাওয়ার আগে কখনোই বলা ঠিক নয় :
১. আমি এই চাকরির ব্যাপারে বিশেষভাবে আগ্রহী কারণ এর কর্মস্থল আমার বাড়ি থেকে খুব কাছে।
২. আমি এবং আমার স্ত্রী গর্ভধারণের চেষ্টা করছি (বা সন্তান দত্তক নেওয়ার চিন্তা করছি)।
৩. আমি যদি এখানে কাজ করতে আসি তাহলে কয়েক মাসের মধ্যেই অনুসন্ধানমূলক সার্জারি করার জন্য আমার ছুটি কয়েকদিনের ছুটি লাগবে।
৪. আগামী কয়েক বছরের মধ্যেই আমি পূর্ণকালীন গ্রাজুয়েট বিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা করছি।
৫. এরপর আমি আমার নিজের কম্পানি চালুন করতে চাই।
৬. আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী চমৎকার একটি নতুন চাকরি পেয়েছেন।
৭. আমি আমার আগের চাকরির প্যাটেন্ট থেকে এখনো ভালো পরিমাণ অর্থ উপার্জন করছি।
৮. যত চাকরির জন্য আমি বিবেচিত হচ্ছি তার মধ্যে আমি এই চাকরিটিই সত্যিকার অর্থে পেতে চাই।
৯. আমি যদি সপ্তাহে দুই দিন সকালে বাড়িতে থেকে কাজ করার সুযোগ পাই তাহলে আমি আরো কম বেতন নিতেও রাজি আছি।