Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[বিজ্ঞান ও প্রযুক্তি] আইনস্টাইন সঠিক, প্রমাণ হলো আবার

Googleplus Pint
#1
[বিজ্ঞান ও প্রযুক্তি] আইনস্টাইন সঠিক, প্রমাণ হলো
আবার
আইনস্টাইন সঠিক, প্রমাণ হলো আবার…….
একশ বছর আগে আইনস্টাইনের খাড়া করা তত্ত্বের সম্যক
প্রমাণ পেলেন বিজ্ঞানীরা। হ্যাঁ, মহাকর্ষীয় তরঙ্গ বলে কিছু
আছে। দুটি লুপ্ত ব্ল্যাক হোলের ওপর নজরদারি
চালিয়েবিজ্ঞানীরা বলছেন একশ বছর আগে আইনস্টাইন যে
মহাজাগতিক তরঙ্গের কথা বলেছিলেন বাস্তবে তা রয়েছে।
নির্ভুলভাবে মহাকর্ষীয় তরঙ্গের হদিশ পাওয়ার জন্য
আমেরিকার ওয়াশিংটন স্টেটের হ্যানফোর্ড ও লুসিয়ানার
লিভিংস্টোনে নজরদারি শুরু করে ‘লেসার ইন্টারফেরোমিটার
গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি’ (লাইগো)-র দু’টি
যন্ত্র
বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির
পদার্থবিজ্ঞানী ডেভিড রিটজে জানিয়েছেন, মহাজাগতিক
তরঙ্গ ধরা দিয়েছে তাদের এই পর্যবেক্ষণ যন্ত্রে। ১৪
সেপ্টেম্বর প্রথমবার মহাজাগতিক তরঙ্গের হদিশ পান তাঁরা।
তবে নিশ্চিত হতে পারেননি।
তিন মাস ধরে ক্রমাগত পরীক্ষানিরিক্ষার পর তাঁরা এবার
নিশ্চিত হয়েছেন। ১৯১৬ সালে তার ঐতিহাসিক সাধারণ
আপেক্ষিকতা তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে আইনস্টাইন
মহাজাগতিক তরঙ্গের কথা বলেছিলেন। এতদিন পর্যন্ত
বিজ্ঞানীরা তার সরাসরি প্রমাণ পাননি। বৃহস্পতিবার সে
প্রমাণ পেয়ে স্বভাবতই উচ্ছসিত বিজ্ঞান জগত। বেঁচে থাকলে
আজকের আবিষ্কারেরপর কি বলতেন বিশ্ববিশ্রুত
বিজ্ঞানীআইনস্টাইন? যাকে ভালোবেসে ভক্তরা আলবার্ট
নামে ডাকেন।
আলো সরলরেখায় চলে। চিরাচরিত এই ধারণাকে নস্যাৎ করে
দিয়ে আইনস্টাইন বলেছিলেন, মহাবিশ্বে চলার পথে যখন
কোনো কঠিন পদার্থের গাঘেঁসে আলো যায় তখন সরলরেখা
ছেড়ে কঠিন পদার্থের দেকে কিছুটা ঢলে যায়। দু দশক পর এক
সূর্যগ্রহণের দিন বিজ্ঞানীরা তার প্রমাণ পেয়েছিলেন। তার
আবিষ্কৃত তত্ত্বের বাস্তব রূপ রয়েছে তা আইনস্টাইনকে
জানানো হলে তিনি নাকি বলেছিলেন, ‘এটা না হলে ঈশ্বরের
প্রতিকরুণা হত।’বৃহস্পতিবার তিনি বেঁচে থাকলে আরো
একবার ঈশ্বরকে করুণা করার কথা বলতেই পারতেন।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [পড়াশোনা] প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম ভুক্ত ১৩টি গানের অডিও/ mp3 Hasan 0 4,204 08-03-2019, 07:56 PM
Last Post: Hasan
  ১০ হাজার ছাত্রীর জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ Hasan 1 4,225 04-20-2017, 01:52 AM
Last Post: Muntasir
  (ছোটদের গল্প) টুনটুনি ও রাজার গল্প Maghanath Das 0 3,891 02-19-2017, 08:44 PM
Last Post: Maghanath Das
  Early Rising paragraph for students Maghanath Das 0 3,008 02-19-2017, 08:43 PM
Last Post: Maghanath Das
  স্মরণশক্তি বৃদ্ধি করুন ৭ উপায়ে Maghanath Das 0 3,152 02-19-2017, 08:32 PM
Last Post: Maghanath Das
  গণিতে A+ পাওয়ার সহজ উপায়। Maghanath Das 0 3,704 02-19-2017, 08:29 PM
Last Post: Maghanath Das
  [বিসিএস/জব প্রস্তুতি] কনজরে ৬১টি গুরুত্বপূর্ণ প্রশ্নে ভিটামিন ও খাদ্য বিষয়ক সকল তথ্য Maghanath Das 0 2,993 02-19-2017, 08:27 PM
Last Post: Maghanath Das
  Science=”Chemistry “ Maghanath Das 0 3,185 02-19-2017, 08:26 PM
Last Post: Maghanath Das
  এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর ছাত্রদের মনের কিছু কথা… Maghanath Das 0 2,943 02-19-2017, 08:25 PM
Last Post: Maghanath Das
  উচ্চ মাধ্যমিক গনিত লেকচারঃ লিমিট বা সীমা (limit) Maghanath Das 0 3,085 02-19-2017, 08:22 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)