Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

প্রস্তুত - সুকান্ত ভট্টাচার্য

Googleplus Pint
#1
কালো মৃত্যুরা ডেকেছে আজকে স্বয়ম্বরায়,
নানাদিকে নানা হাতছানি দেখি বিপুল ধরায়।
ভীত মন খোঁজে সহজ পন্থা, নিষ্ঠুর চোখ;
তাই বিষাক্ত আস্বাদময় এ মর্তলোক,
কেবলি এখানে মনের দ্বন্দ্ব আগুন ছড়ায়।
অবশেষে ভুল ভেঙেছে, জোয়ার মনের কোণে,
তীব্র ভ্রূকুটি হেনেছি কুটিল ফুলের বনে;
আভিশাপময় যে সব আত্মা আজো অধীর,
তাদের সকাশে রেখেছি প্রাণের দৃঢ় শিবির;
নিজেকে মুক্ত করেছি আত্মসমর্পণে।
চাঁদের স্বপ্নে ধুয়ে গেছে মন যে-সব দিনে,
তাদের আজকে শত্রু বলেই নিয়েছি চিনে,
হীন র্স্পধারা ধূর্তের মতো শক্তিশেলে
ছিনিয়ে আমায় নিতে পারে আজো সুযোগ পেলে
তাই সতর্ক হয়েছি মনকে রাখি নি ঋণে।
অসংখ্য দিন কেটেছে প্রাণের বৃথা রোদনে
নরম সোফায় বিপ্লবী মন উদ্ধোধনে;
আজকে কিন্তু জনতা-জোয়ারে দোলে প্লাবন,
নিরন্ন মনে রক্তিম পথ অনুধাবন,
করছে পৃথিবী পূর্ব-পন্থা সংশোধনে।
অস্ত্র ধরেছি এখন সমুখে শত্রু চাই,
মহামরণের নিষ্ঠুর ব্রত নিয়েছি তাই;
পৃথিবী জটিল, জটিল মনের সম্ভাষণ
তাদের প্রভাবে রাখিনি মনেতে কোনো আসন,
ভুল হবে জানি তাদের আজকে মনে করাই।।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ১লা মে-র কবিতা - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,036 02-19-2017, 11:30 PM
Last Post: Maghanath Das
  অদ্বৈধ - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,080 02-19-2017, 11:28 PM
Last Post: Maghanath Das
  অনুভবন - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,138 02-19-2017, 11:26 PM
Last Post: Maghanath Das
  অন্যরকম সংসার - হেলাল হাফিজ Maghanath Das 0 2,345 02-19-2017, 11:25 PM
Last Post: Maghanath Das
  অস্ত্র সমর্পণ - হেলাল হাফিজ Maghanath Das 0 2,168 02-19-2017, 11:24 PM
Last Post: Maghanath Das
  বিক্ষোভ - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,130 02-19-2017, 11:21 PM
Last Post: Maghanath Das
  বিদ্রোহের গান - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,151 02-19-2017, 11:20 PM
Last Post: Maghanath Das
  মুক্ত বীরদের প্রতি - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,128 02-19-2017, 11:19 PM
Last Post: Maghanath Das
  আজব লড়াই - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,196 02-19-2017, 11:17 PM
Last Post: Maghanath Das
  অভিযান - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,191 02-19-2017, 11:16 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)