Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[দেখা হয় নাই] দিনাজপুরের ঘোড়াঘাটের ঐতিহাসিক সুরা মসজিদ

Googleplus Pint
#1
যে ছবিটি দেখছেন সেটি দিনাজপুরের
ঘোড়াঘাটের ঐতিহাসিক সুরা মসজিদ। এই সুরা
মসজিদ দিনাজপুর জেলার স্থাপত্য শিল্পের এক
অপরূপ নিদর্শন।
মসজিদটি ঘোড়াঘাট উপজেলা পরিষদ হতে প্রায় ৫
কিঃ মিঃ পশ্চিমে হিলি-ঘোড়াঘাট সড়কের উত্তর
পার্শ্বে চোরগাছা মৌজায় অবস্থিত। মসজিদটি সুরা
নামক স্থানে নির্মিত বলে এটি সুরা মসজিদ নামেই
পরিচিতি পেয়েছে। অনেকেই এটিকে সুজা মসজিদ
নামেও অভিহিত করে থাকেন।
মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন হিসেবে পরিগণিত
হয়ে থাকে এই ঘোড়াঘাটের ঐতিহাসিক সুরা
মসজিদ। সাম্প্রতিক সংস্কারের পর তোলা ছবি।
মসজিদটির উত্তর পার্শ্বে ৩৫০´২০০ গজ (প্রায়)
আয়তনের একটি প্রাচীন দীঘিও রয়েছে। দীঘির ১৫
ফুট উঁচু পাড়গুলো অনেকটা প্রশস্ত। দক্ষিণ পাড়ের
মধ্যভাগে একটি প্রশস্ত ঘাটও রয়েছে। কারো কারো
মতে, ঘাটটি প্রায় ৫০ ফুট প্রশস্ত ছিল। দীঘির ঘাট
হতে প্রায় ১০০ ফুট দক্ষিণ-পশ্চিমে দীঘির দক্ষিণ
পাড়ের পশ্চিমাংশের দক্ষিণ দিকে ও সদর সড়কের
উত্তর দিক বরাবর প্রায় ৫ ফুট উঁচু একটি সমতল
প্লাটফর্ম রয়েছে। পূর্ব পশ্চিমে দীর্ঘ এর আয়তন
প্রায় ১০০´৫০ ফুট।
মসজিদের উত্তর এবং দক্ষিণ বহির্দেয়ালে ব্যবহৃত
ইটের সূক্ষ্ম নকশার সাদৃশ্য পাওয়া যাযবে ১৫২৩
সালে নির্মিত রাজশাহীর বাঘা জামে মসজিদের
সাথে।
মসজিদটির আয়তন বাইরের দিকে ৪০´৬০ ফুট।
মসজিদটি পূর্ব ও পশ্চিমে দীর্ঘ। মসজিদের বাইরে
চারকোণায় ৪টি ও বারান্দায় দুইকোণে ২টি মোট
৬টি অষ্টভূজাকৃতি গম্বুজও রয়েছে। এটি একটি
সমসাময়িক স্থাপত্যের প্রতিফলন। এই গম্বুজগুলি মসৃণ
ও কালো পাথরে আবৃত। মসজিদের সমগ্র বহির্দেয়াল
একটি পাথরের বর্ডার দ্বারা উপর নীচ দু’ভাগে
বিভক্ত করা। মসজিদটি একটি প্রাচীন নিদর্শন। তাই
দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে নামাজ
আদায় করতে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [Hot] প্রকৃতি মনোরম মায়ায় হারিয়ে যেতে গজনী অবকাশ কেন্দ্রের তুলনা হয় না। Globalbd.ML Mahin24 0 2,638 02-26-2017, 09:14 PM
Last Post: Mahin24
  [দেখা হয় নাই ] হিমছড়ি জাতীয় উদ্যান Hasan 0 3,159 01-15-2017, 04:28 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] পরীকুন্ড জলপ্রপাত Hasan 0 2,377 01-15-2017, 04:21 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] প্রকৃতি কন্যা জাফলং থেকে ঘুরে আসুন । Hasan 0 2,414 01-15-2017, 04:06 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] বিশ্বের সবচেয়ে ভয়ংকর আকর্ষনীয় মৃত্যুখাদ Hasan 0 2,335 01-15-2017, 04:05 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] নদী, নৌকা ও গ্রামের এক অপরূপ দৃশ্য Hasan 0 2,556 01-15-2017, 04:04 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] বোরো মৌসুমে ধান মাড়াইয়ের দৃশ্য Hasan 0 2,359 01-15-2017, 04:04 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] কাশফুলের মাঠ: একটি অনন্য দৃশ্য Hasan 0 2,405 01-15-2017, 04:03 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] রাস্তা বিহীন শহর ফিথোরন Hasan 0 2,341 01-15-2017, 04:02 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] বান্দরবানের নীলগিরি এক প্রাকৃতিক সৌন্দর্যের স্বপ্নরাজ্য! Hasan 0 2,303 01-15-2017, 04:01 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)