Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[জানা ও অজানা] মরুভূমি কীভাবে গড়ে ওঠে , কী থাকে ?

Googleplus Pint
#1
পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি আফ্রিকার সাহারা।
এর ‍আয়তন ৯০ লাখ বর্গ কিলোমিটার। কালাহারি,
অ্যারিজোনা ও আরব দেশগুলোর মরুভূমিও কম বড় নয়।
কিন্তু জানো মরুভূমি কী আছে, কীভাবে তৈরি হয়?
পাহাড়, মালভূমি, বালি, অনুর্বর ভূমি প্রভৃতিই মরুভূমি
গঠনের মূল উপাদান। কোনো নির্দিষ্ট জায়গার উপর
দিয়ে যখন একনাগাড়ে শুধু একই দিকে বাতাস বয়ে
যায়, তখন সেখানকার মাটিতে কোনোরূপ রস থাকে
না। বাতাস সব শুষে নেয়। যা ক্রমে মরুভূমিতে পরিণত
হয়।
বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে সাধারণত মরুভূমি
বেশি দেখা যায়। এসব অঞ্চলে শীত-গরম সব মৌসুমেই
সূর্যরশ্মি খাঁড়াভাবে পড়ে। তবে বিষুবরেখার বহু
দূরেও মরুভূমি হতে পারে। সেক্ষেত্রে স্থলভাগ হবে
সমুদ্র থেকে বহু দূরে। থাকবে উঁচু পাহাড়।
এক্ষেত্রে সমুদ্র থেকে আর্দ্রতা বা মেঘ কোনোটাই
পাহাড় ডিঙাতে পারে না। এভাবে সৃষ্ট মরুভূমি হলো
মঙ্গোলিয়ার গোবি। মরুভূমিতে বছরে ২০
সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় না। দিনে
থাকে প্রচণ্ড গরম, আবার রাতে ঠান্ডা।
মরুভূমিতে খেজুর, গম, বার্লি চাষ হয়। যাযাবররা
পানির জন্য বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় আর উট,
ভেড়া, ছাগল প্রভৃতি পশু পালন করে জীবিকা
নির্বাহ করে। খেজুর, গুল্মজাতীয় কিছু গাছ আর
ক্যাকটাস জন্মায় মরু এলাকায়। এরা বাতাস থেকে
প্রয়োজনীয় পানি সংগ্রহ করে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [জানা ও অজানা] অগ্নি দূর্ঘটনা থেকে বাচতে করনীয় জেনে নিন Hasan 0 7,883 03-28-2023, 11:51 PM
Last Post: Hasan
  বিয়ের পর গোপনীয়তার নাটক করেন কেনো বিয়েতোরা Hasan 0 2,730 01-01-2018, 10:36 PM
Last Post: Hasan
  ব্রেকআপের পর যে কাজগুলো করবেন না Hasan 0 2,886 12-11-2017, 11:39 PM
Last Post: Hasan
  রসগোল্লা কিভাবে এলো, প্রথম তৈরি হয়েছিল কোথায়? Hasan 4 4,327 12-07-2017, 04:31 AM
Last Post: Hasan
  হিটলার সম্পর্কে ৫টি অবাক করা তথ্য! Hasan 0 2,770 11-21-2017, 09:13 PM
Last Post: Hasan
  কোন দেশে কত ধনকুবেরের বাস? Hasan 0 2,691 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  তাজমহল নিয়ে চলমান বিতর্কে এর কিছু অজানা তথ্য Hasan 0 2,683 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  জানেন, ২০১৮ সাল নিয়ে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নস্ত্রাদামুস? Hasan 0 2,677 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  কীভাবে এল? হাততালি Hasan 0 2,786 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  আরব দেশগুলোর কিছু দুর্লভ তথ্য Hasan 0 2,825 11-21-2017, 09:11 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)