Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কমলার রস খাওয়ার উপকারগুলো জানেন তো?

Googleplus Pint
#1
কমলা কেবল সুস্বাদু রসালো ফলই নয়, এর মধ্যে আছে
অনেক স্বাস্থ্যকর গুণ। কমলার রসের মধ্যে রয়েছে
মিনারেল, ফ্লেবোনয়েড, ভিটামিন সি ও
ফাইটোনিউট্রিয়েন্টস। এগুলো স্বাস্থ্যের জন্য
উপকারী। কমলার রসের কিছু গুণের কথা জানিয়েছে
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়
কমলার রসের মধ্যে থাকা উপাদান হার্টের নালিকে
ভালো রাখে। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
২. রক্তের চাপ ভালো রাখে
কমলার রসের মধ্যে থাকা উচ্চ পরিমাণ
ম্যাগনেসিয়াম রক্তচাপ ঠিকঠাক রাখতে কাজ করে।
ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপকে স্বাভাবিক মাত্রায়
আনতে সাহায্য করে।
৩. নিরাময় করে
কমলার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি
আর্থ্রাইটিস কমাতে কাজ করে ও ব্যথা কমায়।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কমলার জুসের মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি ফ্লু
ও ঠান্ডা প্রতিরোধে কাজ করে।
৫. আলসারের চিকিৎসায়
কমলার রস হজম ভালো করে আলসার কমাতে সাহায্য
করে। এ ছাড়া নিয়মিত কমলার রস খাওয়া কিডনির
পাথর প্রতিরোধে কাজ করে।
৬. ত্বক ভালো রাখে
কমলার রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে
ভালো রাখে এবং ত্বক তারুণ্যদীপ্ত করতে সাহায্য
করে।
৭. ওজন কমায়
কমলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওজন কমায়।
তাই যাঁরা ওজন কমাতে চান, নিয়মিত
খাদ্যতালিকায় কমলার রস রাখতে পারেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁঠাল খাওয়ার ৫ উপকারিতা Hasan 0 3,484 01-14-2017, 07:19 PM
Last Post: Hasan
  আমের ১২ স্বাস্থ্য উপকারী গুণ Hasan 0 2,532 01-14-2017, 07:18 PM
Last Post: Hasan
  গুণে ভরা জাম Hasan 0 2,271 01-14-2017, 07:09 PM
Last Post: Hasan
  খেজুরের যত গুণ Hasan 0 2,343 01-14-2017, 07:08 PM
Last Post: Hasan
  চলুন জেনে নেই লিচুর পুষ্টিগুণ Hasan 0 2,387 01-14-2017, 07:07 PM
Last Post: Hasan
  পুষ্টি উপাদানে অনন্য আমড়া Hasan 0 2,282 01-14-2017, 06:56 PM
Last Post: Hasan
  অবাক করা লিচুর ১০ টি গুণ রয়েছে , জানেন কী ? Hasan 0 2,300 01-14-2017, 06:55 PM
Last Post: Hasan
  যে ফলে রাগ কমবে , ত্বক তাজা থাকবে সেই ফল কাঁঠাল Hasan 0 2,391 01-14-2017, 06:54 PM
Last Post: Hasan
  সাধারণ কলার অসাধারণ পুষ্টি উপকারিতা Hasan 0 2,389 01-14-2017, 06:51 PM
Last Post: Hasan
  ' ব্লুবেরি ' অসাধারণ গুণের এক ফল ! Hasan 0 2,276 01-14-2017, 06:50 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)