			<description><![CDATA[এই বছরে ১১ ব্যাক্তি ও ১টি সংস্থা নোবেল পেয়েছে।
 # চিকিৎসাশাস্ত্রে এবার নোবেল পান =
আমেরিকার জেফ্রি সি হল,মাইকেল রসব্যাশ ও মাইকেল জে ইয়ং।
যে কারণে নোবেল পানঃ
শরীরে বায়োলজিক্যাল রিদম নির্ধারণ করে এমন একটি জিন শনাক্ত করার জন্য।
# পদার্থবিজ্ঞানে নোবেল পান =
আমেরিকার রেইনার ওয়াইস, ব্যারি ব্যারিশ ও কিপ থর্ন।
 যে কারণে নোবেল পানঃমহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার কাজে অবদানের জন্য। 
# রসায়নে নোবেল পান=
সুইজারল্যান্ডের জাক দুবোচে,জার্মান বংশোদ্ভূত জাওয়াখিম ফ্রাংক ও স্কটিশ বংশোদ্ভূত রিচার্ড হেন্ডারসন।
 যে কারণে নোবেল পানঃ
ক্রাই -ইলেক্ট্রন মাইক্রোস্কুপি নিয়ে গবেষণা করার জন্য।এর ফলে বায়োকেমিস্টিতে নতুন যোগ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
#শান্তিতে নোবেল পান=
ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনস(ইকান বা আই সিএএন)।
যে কারণে নোবেল পানঃ
 পারমাণবিক অস্ত্রের ভয়াবহ মানবিক বিপর্যয় তোলে ধরে  জনমত গড়ে তোলা ও চুক্তির মাধ্যমে এর ব্যাবহার বন্ধে ভূমিকা রাখার জন্য।
#সাহিত্যে নোবেল পান=
ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো।
 যে কারণে নোবেল পানঃ
জগতের সাথে মানুষের সম্পর্কের গভীরতর সত্যকে তুমুল আবেগের সাথে উপস্থাপন করার জন্য। 
#অর্থনীতিতে নোবেল পান =
আমেরিকার রিচার্ড এইচ থেলার।
 যে কারণে নোবেক পানঃ
থেলারের তত্ত্ব হচ্ছে "ম্যান্টল একাউন্টিং "অর্থাৎ মনস্তাত্ত্বিক হিসাব রক্ষণ।অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মনস্তত্ত্বের প্রভাব বিষয়ে গবেষণার জন্য এই পুরস্কার পান।
<!-- end: attachment_icon -->  tmp-cam-830245361.jpg (Size: 10.75 KB / Downloads: 1)
			<content:encoded><![CDATA[এই বছরে ১১ ব্যাক্তি ও ১টি সংস্থা নোবেল পেয়েছে।
 # চিকিৎসাশাস্ত্রে এবার নোবেল পান =
আমেরিকার জেফ্রি সি হল,মাইকেল রসব্যাশ ও মাইকেল জে ইয়ং।
যে কারণে নোবেল পানঃ
শরীরে বায়োলজিক্যাল রিদম নির্ধারণ করে এমন একটি জিন শনাক্ত করার জন্য।
# পদার্থবিজ্ঞানে নোবেল পান =
আমেরিকার রেইনার ওয়াইস, ব্যারি ব্যারিশ ও কিপ থর্ন।
 যে কারণে নোবেল পানঃমহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার কাজে অবদানের জন্য। 
# রসায়নে নোবেল পান=
 যে কারণে নোবেল পানঃ
#শান্তিতে নোবেল পান=
যে কারণে নোবেল পানঃ
#সাহিত্যে নোবেল পান=
ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো।
 যে কারণে নোবেল পানঃ
#অর্থনীতিতে নোবেল পান =
আমেরিকার রিচার্ড এইচ থেলার।
 যে কারণে নোবেক পানঃ
<!-- end: attachment_icon -->  tmp-cam-830245361.jpg (Size: 10.75 KB / Downloads: 1)
			<description><![CDATA[নারায়ণগঞ্জের বন্দরে তিন শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার বাদল মিয়া ওই এলাকার খালেক মিয়ার ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, এক শিশুর বাবার দায়ের করা মামলায় রোববার বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, বাদল মিয়া চকলেট, জুস ও চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গত এক মাসে মামলার বাদীর ৬ বছরের মেয়ে ও শিশুটির মামাত বোন (৮), ফুফাত বোনকে (৬) বিভিন্ন সময় ধর্ষণ করে।
ওই তিন শিশুকে ডাক্তারী পরীক্ষা করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবুল।
তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪]]></description>
			<content:encoded><![CDATA[নারায়ণগঞ্জের বন্দরে তিন শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে।
তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪]]></content:encoded>
			<description><![CDATA[দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের সাজা হয়েছে গুরমিত রাম রহিমের। সেই রেশ কাটতে না কাটতেই সেক্স-র্যাকেট চালানোর অভিযোগে আরও এক স্বঘোষিত বাবাকে গ্রেফতার করল পুলিশ। ‘ইচ্ছেধারী বাবা’ নামে এই ভন্ড বাবাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিল্লিতে হাই প্রোফাইল ‘সেক্স র্যাকেট’ চালানোর অভিযোগেই স্বঘোষিত ওই গডম্যানকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব দিল্লির কৈলাশ থেকে গত ২৬ অগাস্ট ‘ইচ্ছেধারী বাবা’ নামে ওই স্বঘোষিত ‘গুরুকে’ গ্রেফতার করা হয়। অভিযুক্ত বাবার বিরুদ্ধে মহিলা পাচার থেকে শুরু করে প্রতারণা, একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগও রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইচ্ছেধারী বাবা হিসাবে নিজেকে সবার কাছে পরিচয় দিলেও আসল নাম শিবা বলে জানা গিয়েছে। এর আগেও পুলিশের হাতে ধরা পড়ে সে। সেই সময় জালিয়াতি থেকে শুরু করে একাধিক মামলা হয়। কিন্তু পরে জামিন পেয়ে সাধুর বেশে নিজের ব্যবসা শুরু করে দেয় সে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। বড়সড় সেক্স-র্যাকেট চালানোর দায়ে অবশেষে ফের পুলিশের জালে শিবা। সূত্র-কলকাতা২৪]]></description>
			<description><![CDATA[সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের প্রধান নির্বাহী এবং সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে তাদের দ্বিতীয় কন্যা সন্তান জন্মের খবর দেন। জাকারবার্গ এবং প্রিসিলা চ্যান তাদের দ্বিতীয় কন্যার নাম রেখেছেন আগস্ট এবং জাকারবার্গ তার উদ্দেশে একটি চিঠিও লেখেন। 
২৮ আগস্ট সোমবার জাকারবার্গ তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার পরিবারের একটি ছবি দিয়ে লেখেন, ‘আমি এবং প্রিসিলা আমাদের দ্বিতীয় সন্তান আগস্টকে অত্যন্ত আনন্দের আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি।’ ওই পোস্টে তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে একটি চিঠিও লেখেন। জাকারবার্গ এর আগেও তার প্রথম সন্তান ম্যাক্সের জন্মের পড়ে তাকেও একটি চিঠি লিখেছিলেন। 
জাকারবার্গ চিঠিতে লেখেন, ‘শৈশব হলো জাদুর মতো। আর তুমি একবারই শিশু হওয়ার সুযোগ পাচ্ছ তাই ভবিষ্যতের জন্য খুব বেশি উদ্বেগ নিয়ে সময় ব্যয় করো না। এবং ভবিষ্যৎ ভাবনার জন্য তুমি আমাদের পাচ্ছ। এবং আমরা তোমার প্রজন্মের সমস্ত শিশুদের জন্য বিশ্বকে একটি ভালো জায়গা হিসেবে নিশ্চিত করতে যা সম্ভব তাই করব।’
জাকারবার্গ চলতি বছরের মার্চে তাদের দ্বিতীয় সন্তান এর ব্যাপারে সবাইকে জানান। তাদের প্রথম সন্তান ম্যাক্সের বয়স একবছর। এবং সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর খবরে বলা হয়, প্রিসিলা চ্যান এর বেশ কয়েকবার গর্ভপাতের পরে ম্যাক্সের জন্ম হয়। 
সূত্র: জাকারবার্গের ফেসবুক পোস্ট]]></description>
সূত্র: জাকারবার্গের ফেসবুক পোস্ট]]></content:encoded>
ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী আদালত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।
দেশটির একজন সরকারি কৌঁসুলি রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মাবমাননার জন্য কারও মৃত্যুদণ্ড এটিই প্রথম।
মৃত্যুদণ্ড পাওয়া তৈমুর রাজা (৩০) হযরত মুহাম্মদ (সাঃ), তার স্ত্রী এবং সাহাবীদের নিয়ে অবমাননাকর কথাবার্তা বলেন বলে জানান কৌঁসুলি শফিক কুরেশি।
তিনি বলেন, “বাহাওয়ালপুর সন্ত্রাসবিরোধী আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে এই প্রথম পাকিস্তানে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হল বলেও জানান কুরেশি।
মুসলিম অধ্যুষিত পাকিস্তানে ধর্ম অবমাননা খুব সংবেদনশীল একটি বিষয়।
রয়টার্স জানায়, মুসলিমদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য দেশটিতে বেশ কয়েকজনের বিচার চলছে এবং দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড হবে।
কুরেশি বলেন, বাহাওয়ালপুরের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রাজা নিজের ফোনে ধর্মঅবমাননাকর এবং ঘৃণা জনিত মন্তব্য যুক্ত একটি খেলা খেলছিল।
“সেখানে উপস্থিত দুর্নীতি-দমন বিভাগের একজন কর্মকর্তা তাকে গ্রেপ্তার করেন এবং তার ফোন জব্দ করেন।”
বিচার প্রক্রিয়ায় ফোনে থাকা উপকরণ রাজার বিরুদ্ধে প্রমাণ হিসেবে কাজ করেছে বলেও জানান তিনি।
“বাহাওয়ালপুর কারাগারে কড়া নিরপত্তায় রাজার বিচার কাজ সম্পন্ন হয়েছে।”
কুরেশির বরাত দিয়ে রয়টার্স জানায়, তৈমুর রাজা পাকিস্তানের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মানুষ।
প্রতি দিনের নিউজ পেতে এই পেজ এ লাইক দিন]]></description>
তিনি বলেন, “বাহাওয়ালপুর সন্ত্রাসবিরোধী আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।
মুসলিম অধ্যুষিত পাকিস্তানে ধর্ম অবমাননা খুব সংবেদনশীল একটি বিষয়।
“বাহাওয়ালপুর কারাগারে কড়া নিরপত্তায় রাজার বিচার কাজ সম্পন্ন হয়েছে।”
প্রতি দিনের নিউজ পেতে এই পেজ এ লাইক দিন]]></content:encoded>
			<description><![CDATA[ট্রাম্প ‘অবৈধ’ প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিকে ‘অবৈধ’ মনে করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ তরুণ। ১৮-৩০ বছর বয়সী তরুণদের ওপর সম্প্রতি এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। 
এতে দেখা গেছে, ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করতে চান না- এমন তরুণদের তিন-চতুর্থাংশই কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো ও এশিয়ান। খবর গার্ডিয়ানের। 
শিকাগো বিশ্ববিদ্যালয়ের ব্লাক ইয়ুথ প্রজেক্টের অংশ হিসেবে বার্তা সংস্থা এপি ও গবেষণা সংস্থা এনওআরসির যৌথ উদ্যোগে জেন-ফরওয়ার্ড এ জরিপটি পরিচালনা করে। 
এতে দেখা যায়, শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ মিলিয়ে গড়পরতায় ৫৭ শতাংশ তরুণ ডোনাল্ড ট্রাম্পকে অবৈধ প্রেসিডেন্ট মনে করেন। শ্বেতাঙ্গদের ৫৩ শতাংশ ট্রাম্পকে বৈধ মনে করলেও তার কাজকে সমর্থন করেন না ওই জনগোষ্ঠীর ৫৫ শতাংশ। 
সব ধরনের জনগোষ্ঠীর মধ্যে গড়ে মাত্র ২২ শতাংশ তরুণ মনে করেন, ট্রাম্পের প্রেসিডেন্সি বৈধ। জরিপে অংশগ্রহণকারীর ৬২ শতাংশ ট্রাম্পের নীতি পছন্দ করেন না । 
মিসৌরির কানসাস শহরের শিক্ষার্থী রেবেকা গ্যালার্ডো (৩০) নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। তিনি বলেন, ‘অবশ্যই আমেরিকা হিলারি ক্লিনটনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই চেয়েছেন। 
তথ্যসূত্রঃ যুগান্তর]]></description>
			<content:encoded><![CDATA[ট্রাম্প ‘অবৈধ’ প্রেসিডেন্ট
তথ্যসূত্রঃ যুগান্তর]]></content:encoded>
			<description><![CDATA[আন্তর্জাতিক ডেস্ক: সরকারী অফিসের দুর্নীতি রোধে অভিনব
এক উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির জাতীয় দুর্নীতি
দমন কর্তৃপক্ষকে ঘুষ আদান-প্রদানের তথ্য দিলে খবরদাতাকে সেই
ঘুষের অর্ধেক পরিমাণ অর্থ পুরষ্কার হিসেবে দেওয়া হবে বলে
জানা গিয়েছে।
খবরে বলা হয়, যে কেউ ৯৮০ নম্বরে ফোন করে বা কর্তৃপক্ষের কাছে
গিয়ে যে কোনো স্থানের ঘুষ আদান-প্রদানের ঘটনা সম্পর্কে
অভিযোগ করলে তাকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে
অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখার নিশ্চয়তা দেয়া হয়েছে।
পরবর্তীতে এ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ গোপনীয়তার ভিত্তিতে
যাচাই করা হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে,
ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ১৭০০ আর্থিক এবং প্রশাসনিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে।]]></description>
			<content:encoded><![CDATA[আন্তর্জাতিক ডেস্ক: সরকারী অফিসের দুর্নীতি রোধে অভিনব
এক উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির জাতীয় দুর্নীতি
দমন কর্তৃপক্ষকে ঘুষ আদান-প্রদানের তথ্য দিলে খবরদাতাকে সেই
ঘুষের অর্ধেক পরিমাণ অর্থ পুরষ্কার হিসেবে দেওয়া হবে বলে
জানা গিয়েছে।
খবরে বলা হয়, যে কেউ ৯৮০ নম্বরে ফোন করে বা কর্তৃপক্ষের কাছে
গিয়ে যে কোনো স্থানের ঘুষ আদান-প্রদানের ঘটনা সম্পর্কে
অভিযোগ করলে তাকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে
অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখার নিশ্চয়তা দেয়া হয়েছে।
পরবর্তীতে এ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ গোপনীয়তার ভিত্তিতে
যাচাই করা হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে,
			<description><![CDATA[প্রেমিকের ওপর বিরক্ত হয়ে তাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছিলেন এক নারী। কিন্তু তিনি বুঝতে পারেননি এ লাথিতেই প্রেমিকের মৃত্যু হবে। যুক্তরাজ্যের নর্দাম্পল্যান্ডে সম্প্রতি এ ঘটনা ঘটে।
লিসা লি নামের ওই নারী জানান, তিনি চিকিৎসকের পরামর্শে নিশ্চিত হয়েছিল যে, তার সঙ্গী লুইসের হার্টের যে সমস্যা ছিল সেটা সামান্য। চিকিৎসকরা তাদের জানিয়েছিলেন তারা দীর্ঘ ও সুখী জীবন-যাপন করতে পারবেন।
লিসা লি আদালতে বলেন, লুইসের এই সমস্যা ধরা পরার পর চিকিৎসক আমাদের জানিয়েছিলেন আমরা দীর্ঘ ও সুখী জীবন উপভোগ করতে পারব কিন্তু মাত্র এক বছরের মধ্যেই সব শেষ হয়ে গেল। কারণ লুইসের এই সমস্যা গুরুতর ছিল, মনে হচ্ছে চিকিৎসকরা আমাদের ভুল তথ্য দিয়েছিলেন।
তিনি বলেন, মধ্যরাতে সে উচ্চস্বরে নাক ডাকছিল, তাই আমি তাকে লাথি মেরে থামতে বলেছিলাম। কিন্তু পরক্ষণেই আমি বুঝতে পারলাম সে হাঁপাচ্ছে এবং উচ্চস্বরে শ্বাস নিচ্ছে। আমি আলো জ্বাললাম এবং দেখলাম যে তার চেহারা গোলাপি হয়ে গেছে। সে আর নিশ্বাস নিতে পারছিল না। আমি অ্যাম্বুলেন্স খবর দিলাম। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করল।
লিসা লি আরো বলেন, আমি বিশ্বাস করি ইন্টারনাল ডিফেব্রিলেটর আমার সঙ্গীর জীবন বাঁচাতে পারত। আমি চাই যারা এই সমস্যায় আক্রান্ত সেটা ছোট হোক বা বড় তারা এই ধরনের ইন্টারনাল ডিফেব্রিলেটর ব্যবহার করবে। এটা নীরব ঘাতক। আমি এই সম্পর্কে জন সচেতনতা বাড়াতে চাই।
লুইসের এই সমস্যা ধরা পড়ার পর এই যুগল ইংল্যান্ডের বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসকের পরামর্শের জন্যে গিয়েছিলেন। তারা সবাই তাদের আশ্বস্ত করেছিলেন লুইসের সমস্যা তেমন গুরুতর নয়।
নিহত লুইস নিউক্যাসেলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি তার এই সমস্যার জন্যে কোনো ওষুধ নিতেন না এবং সুন্দরভাবে তার দৈনন্দিন কাজ-কর্ম পরিচালনা করতেন বলে জানান তার সঙ্গী লিসা। তিনি এখন তার সন্তান লুইসের মত হার্টের সমস্যায় আক্রান্ত কিনা এই নিয়ে চিন্তিত।
তিনি বলেন, আমার পরিবারে যেটা ঘটেছে আমি চাইলেও সেটা পরিবর্তন করতে পারব না। কিন্তু আমি অন্য পরিবারগুলোকে এমন শোকের হাত থেকে বাঁচাতে চাই।]]></description>
			<description><![CDATA[আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কের সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। তুরস্কের সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরে দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানের ধারক হিসাবে দেখা হতো।
আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক সাংবিধানিকভাবে সে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করেছিলেন। অবশ্য গত এক দশকে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান সেই নিষেধাজ্ঞা তুলতে শুরু করেন।
স্কুল, বিশ্ববিদ্যালয়সহ সসব সরকারি প্রতিষ্ঠান থেকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এতোদিনে সেনাবাহিনীতে এটি এতোদিন বলবৎ ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে নিয়মিত সেনা কর্মকর্তা, নন-কমিশনড অফিসার ও ক্যাডেটরা তাদের টুপির নিচে হিজাব পরিধান করতে পারবেন।
তবে এরদোয়ানের সমালোচকরা বলেছেন, তিনি সবার উপর তার ইসলামি এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ধর্মকে ব্যবহার করে সমর্থনের একটা ভিত্তি গড়ে তুলছেন। তাদের অভিযোগ এরদোয়ান গত কয়েক বছরে তুরস্কের বহু সরকারি স্কুলকে ধর্মভিত্তিক স্কুলে পরিণত করেছেন এবং ধর্মপ্রাণ প্রজন্ম গড়ে তোলার যে অঙ্গীকার দিয়ে ক্ষমতায় এসেছিলেন তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। বিবিসি]]></description>
			<description><![CDATA[ট্রাম্পের গাড়িবহরে হামলা!
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় বস্তু ছোঁড়া হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে। ফ্লোরিডা অঙ্গরাজ্য শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়োজিত বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন।
পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মারা লাগো অবকাশ যাপন কেন্দ্রে যাওয়ার পথে ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য এটি ছোঁড়া হয়। অজ্ঞাত পরিচয় বস্তুটি পাথর হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভ্রাম্যমান সাংবাদিকদের বরাত দিয়ে একটি খবরে জানান হয়েছে।
এ নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে বলা হয়েছে, বস্তুটি কী সে বিষয় নিশ্চিত হতে চায় সিক্রেট সার্ভিস। ঘটনার পর ওই স্থান থেকে পাম বিচ পুলিশের অপরাধ বিভাগ দু’টি বস্তু সংগ্রহ করেছে এবং তা নিয়ে গেছে।
কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প পাম বিচে রয়েছেন এবং আমেরিকা সফরকারী জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এখানেই বৈঠক করেন তিনি।]]></description>
			<content:encoded><![CDATA[ট্রাম্পের গাড়িবহরে হামলা!
			<description><![CDATA[নিউজ ডেস্ক
৪ বছর বয়সে যখন বেশিরভাগ নারীই দাদী-নানী হয়ে নাতি নাতনিদের সঙ্গে ব্যস্ত সময় কাটান। ঠিক সে বয়সেই উত্তর স্পেনের বার্গোস এলাকার এক নারী যমজ সন্তানের জন্ম দিয়ে বিশ্বব্যাপী গণমাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন। একেই বলে সৃষ্টিকর্তার লীলাখেলা।
স্পেনের উত্তরাঞ্চলে বুরহোস শহরে ৬৪ বছর বয়সী এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। রেকোলেটাস হাসপাতালে যমজ শিশুর জন্ম হয় সিজারিয়ানের মাধ্যমে। পদ্ধতিটি জনপ্রিয় হলেও এই বয়সে সেটা বিরল ঘটনা।
বৃহস্পতিবার স্পেনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, নাম না জানা ওই নারী অন্তঃসত্ত্বাকালীন চিকিৎসা নিয়েছেন যুক্তরাষ্ট্রে।
হাসপাতাল কর্তৃপক্ষ যমজ সন্তান প্রসবের একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে।
২০১২ সালে ওই নারী এক মেয়েশিশুর জন্ম দেন। শিশুর সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকায় অবশ্য তাঁকে সামাজিক সেবার আওতায় নেওয়া হয়েছিল। সমাজকর্মীরা বলেছিলেন, মেয়েটি অত্যন্ত নিঃসঙ্গভাবে বেড়ে উঠছিল। তার পোশাক ও স্বাস্থ্য ভালো ছিল না। তবে নতুন জন্ম নেওয়া এক ছেলে ও মেয়েসন্তানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মা ও নবজাতকদের স্বাস্থ্য ভালো আছে। জন্মের সময় ছেলেশিশুটির ওজন হয় দুই কেজি ৪০০ গ্রাম ও মেয়েটির দুই কেজি ২০০ গ্রাম। প্রসবের সময় কোনো জটিলতা হয়নি।
সম্প্রতি স্পেনের আরো দুই নারী ৬০-এর কোঠায় বয়স হলেও সুস্থ নবজাতক জন্ম দেন। ২০১৬ সালের এপ্রিলে ভারতের হরিয়ানা রাজ্যে প্রায় ৭০ বছর বয়সী নারী দালজিন্দের কৌর সুস্থ সন্তান প্রসব করেন।]]></description>
			<content:encoded><![CDATA[নিউজ ডেস্ক
হাসপাতাল কর্তৃপক্ষ যমজ সন্তান প্রসবের একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে।
			<description><![CDATA[আন্তর্জাতিক ডেস্ক:অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে ফোনে ধমক দিয়ে লাইন কেটে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া।
একটি শরণার্থী চুক্তি নিয়ে দুই নেতার মধ্যে কথোপকথনের সময় তাদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ধমক দিয়েই লাইন কেটে দেন ট্রাম্প। অস্ট্রেলিয়া থেকে পাঠানো ১২৫০ শরণার্থীকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চুক্তিটি করেছিলেন টার্নবুল।
শনিবার এ দুই নেতার মধ্যে ফোনালাপকালে ট্রাম্পের বিরোধ বাধে এ চুক্তিকে কেন্দ্র করেই। পরে এক টুইটে চুক্তিটি পড়ে দেখবেন বলে জানালেও গতকাল ফের চুক্তির তীব্র সমালোচনা করেন ট্রাম্প। পাশাপাশি অস্ট্রেলিয়াকে এর জন্য দোষারোপ করে পরিস্থিতি ঘোলাটে করে তুলেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। দুই নেতার ফোনালাপ এক ঘণ্টা স্থায়ী হওয়ার কথা থাকলেও মাত্র ২৫ মিনিটের মাথায় ট্রাম্প আচমকা রিসিভার রেখে দেন।
'দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, আলাপের একপর্যায়ে ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলেন, তিনি একই দিনে অনেক বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন। কিন্তু এ পর্যন্ত এটিই হচ্ছে তার কাছে সবচেয়ে ‘জঘন্য’ ফোনালাপ। দুই নেতার এ উত্তপ্ত বাক্যবিনিময়ে সংশয়ের মুখে পড়েছে শরণার্থী চুক্তি। এ চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়া এসব শরণার্থীকে নিতে অস্বীকৃতি জানিয়ে তাদের নাউরু ও পাপুয়া নিউগিনির মতো প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর উপকূলীয় আটক কেন্দ্রে আটকে রেখেছে।
যুক্তরাষ্ট্র তাদের নিলে এর বিনিময়ে অস্ট্রেলিয়া এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসের শরণার্থীদের পুনর্বাসন করবে। ট্রাম্প শুক্রবার যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেন। এরপর তার সঙ্গে ফোনালাপে শরণার্থী চুক্তিটির ভবিষ্যৎ কী সে ব্যাপারেই পরিষ্কার হতে চাইছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আর এতেই রেগে গিয়ে ওই প্রতিক্রিয়া দেখান ট্রাম্প।
ট্রাম্প এক টুইটে চুক্তিটি পড়ে দেখবেন বলে জানালেও পরে এর তীব্র সমালোচনা করে চুক্তিটিকে ‘নির্বোধ’ আখ্যা দেন। গতকাল এক টুইটে ট্রাম্প লিখেন, ‘আপনাদের বিশ্বাস হয় অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার অবৈধ অভিবাসী নিতে রাজি হয়েছিল ওবামা প্রশাসন? কেন? এই নির্বোধ চুক্তিটি আমি পড়ে দেখব। ’ পরে আবার লিখেন, “এযাবৎকালের সবচেয়ে বাজে চুক্তি আর অস্ট্রেলিয়া আগামী দিনের ‘বোস্টন বোমা হামলাকারীদের’ যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করছে।']]></description>
			<description><![CDATA[অনলাইন ডেস্ক: বয়স তার সবে ৭, কিন্তু এই ৭ বছর বয়সেই তার সমাজ সচেতনতা অন্য অনেকের থেকে অনেক বেশি। আলেপ্পো থেকে করা তার একটা টুইট ঝড় তুলেছিল বিশ্বে।
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সিরিয়ায় ‘বিপর্যস্ত শৈশবের’ নিদারুণ করুণ ছবিটা। সেই ব্যানা অ্যালাবেড এবার সোজাসুজি চিঠি লিখল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চিঠিতে তার সাফ ও স্পষ্ট বক্তব্য একটাই, ‘সিরিয়ার শিশুরাও আপনার সন্তানেরই মতন। সিরিয়ার শিশুদের জন্য কিছু করুন।’
দীর্ঘ ৬টা বছর। রক্তাক্ত সিরিয়া। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বিদ্রোহীদের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ মানুষ। নিহতদের মধ্যে কমপক্ষে ১৫ হাজার শিশু। গত ডিসেম্বরে আলেপ্পো থেকে পালিয়ে টার্কিতে আসে ব্যানার পরিবার।
যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোর যে ছবি, ব্যানার টুইটের মাধ্যমে সামনে আসে, তা দেখে শিউরে উঠেছিল সারা বিশ্ব। চিঠিতে বিশ্বের একনম্বর শক্তিধর দেশের রাষ্ট্রপতিকে ব্যানা লিখেছে, ‘আমি এক হতভাগ্য সিরিয়ান শিশু। সিরিয়ার শিশুরা আপনার নিজের সন্তানের মতই। ওদের জন্য আপনার অতি অবশ্যই কিছু করা উচিত। সিরিয়ার শিশুদের জন্য ভাবুন। আপনি যেরকম শান্তিতে আছেন, ঠিক একইরকম শান্তিতে বসবাসের অধিকার আছে সিরিয়ার শিশুদেরও।’
টিভিতে দেখেই ডোনাল্ড ট্রাম্পকে চিনেছে ব্যানা। আর তারপরই তাকে চিঠি লেখার সিদ্ধান্ত নেয় ব্যানা। জানিয়েছেন ব্যানার মা। বোমারু বিমানের আঘাতে আলেপ্পোয় ধ্বংস হয়ে গেছে ব্যানার স্কুল। মারা গেছে ব্যানার অনেক বন্ধু। আর এইসব কিছু দেখেই গর্জে ওঠার সিদ্ধান্ত নেয় ৭ বছরের শৈশব।
তবে সিরিয়ার শিশুদের জন্য ট্রাম্প ‘কিছু করার প্রতিশ্রুতি’ দিলে, তার দিকে ‘বন্ধুত্বের হাত’ বাড়িয়ে দেবে বলেও চিঠিতে জানিয়েছে ব্যানা। যদিও ট্রাম্প সেই চিঠির উত্তর দিয়েছেন কিনা বা দেবেন কিনা, হোয়াইট হাউস সূত্রে তা এখনও জানা যায়নি।-জিনিউজ]]></description>
			<description><![CDATA[অনলাইন ডেস্ক: এ এক অদ্ভুত মেলা। সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলারা এই মেলায় অংশ নেন স্রেফ জীবনসঙ্গীকে খুঁজে বের করতে। তবে শর্ত একটাই, বিবাহেচ্ছু মহিলাদের কুমারী হওয়াটা বাধ্যতামূলক। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
আসলে বুলগেরিয়ার স্তারা জাগোরা নামে এই অঞ্চলের রোমা জনগোষ্ঠীর মহিলারা এভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। রোমা জনজাতি মূলত তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকে। এটাই এদের রুজি-রুটি। বুলগেরিয়াতে এদেরকে অনেকে কালাইদঝি বলেও ডাকে।
দারিদ্র্য আর অনটন এদের নিত্যসঙ্গী। ফলে, বিবাহের মতো ব্যয়বহুল আনুষ্ঠানের আড়ম্বর এদের পক্ষে সম্ভব হয় না। তাই, এই মেলাই রোমা জনজাতির কাছে জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার একমাত্র জায়গা। পাত্রীর সাজে মেলায় আসা মহিলাদের শুধু পছন্দ করলেই হবে না, পুরুষদের এর জন্য খসাতে হয় টাকাও। কারণ, যে পুরুষের যে মহিলাকে জীবনসঙ্গিনী হিসাবে পছন্দ হবে, তার জন্য তাকে যথার্থ দাম দিতে হয়। কয়েক লক্ষ টাকা পর্যন্ত দর ওঠে মেলায় পাত্রী হিসাবে যোগ দেওয়া নারীদের।
কোন পাত্রী কেমন দর পাবেন, তা নির্ভর করে তাঁর সৌন্দর্য থেকে শুরু করে সাজপোশাক, আচার ব্যবহারের উপরে। মেলার নিয়ম অনুসারে, মেয়েরা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন অথবা মেলার জন্য প্রস্তুত মঞ্চেও নিজেদের পাত্রী হিসাবে তুলে ধরতে পারেন। মঞ্চে ওঠা মেয়েদের জন্য নিলামের মতো দরও হাঁকাহাঁকি হয়। আবার পুরুষরা মঞ্চে থাকা নারীদের সঙ্গে সেখানে নাচা-গানাতেও অংশ নিতে পারেন। এরপরই পছন্দের নারীর জন্য দর হাঁকতে পারেন তিনি।
এই মেলায় অংশ নিতে মেয়েদের সাজপোশাকও হতে হয় চটকদার। এখানে নাবালক দম্পতি দণ্ডণীয় অপরাধ হিসাবে গণ্য হয় না। ফলে, ১৩ বছরের মেয়ের সমবয়সি পুরুষসঙ্গী এখানে একেবারেই বিরল নয়। এমনও দেখা গিয়েছে, বাবা-মায়েরা ছেলে-মেয়েকে অল্প বয়সেই এই মেলার অংশগ্রহণের জন্য নিয়ে এসেছে। কারণ, বাবা-মায়েদের ধারণা, বেশি দেরি করলে হয়তো ছেলে-মেয়েকে সারা জীবন চিরকুমার বা চিরকুমারী হয়েই কাটাতে হবে। বছরে চার বার এই মেলা বসে। সবচেয়ে বেশি জনপ্রিয় বসন্তের মেলা।]]></description>
			<description><![CDATA[অনলাইন ডেস্ক: অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল প্রেমিকের। প্রেমিক যেন অন্য কোনও মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে না পারে তার জন্য চোখ বেঁধে রেখে যুবকের যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা ৷ ভারতের মধ্যপ্রদেশের সিদ্ধি জেলার জামোড়ি এলাকা বাসিন্দা সঞ্জয় কেওয়াতের সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্ক ছিল অভিযুক্ত নারীর। সঞ্জয় জানিয়েছেন, তার বিয়ে অন্যত্র ঠিক হয়েছিল। তাও তারা দেখা করছিলেন নিয়মিত।
সোমবার তেমন ভাবেই তার প্রেমিকা দেখা করতে বলেন। একটি ফাঁকা ফ্ল্যাটে তাকে সারপ্রাইজ দেওয়ার নাম করে নিয়ে যায়। সেখানে প্রথমে নিজের ওড়না দিয়ে সঞ্জয়ের চোখ বাঁধে অভিযুক্ত। জামা কাপড় খুলে দেয়। তারপরেই কেটে নেয় যৌনাঙ্গ। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সঞ্জয় জানিয়েছেন, এর পরেই চিৎকার করে সে বলতে থাকে ‘‌আমার জীবনে তুমি না থাকলে, অন্য কেউ তোমায় পাবে না। ’‌ অনেক কষ্টে চোখের কাপড় সরিয়ে ফেলেন সঞ্জয়। ততক্ষণে পালিয়েছে ওই নারী। ব্যথা সহ্য করেই বাড়ি ফেরেন। ফেরার পরেই বাড়ির লোক তাকে হাসাপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাটের খাটে রক্তাক্ত বিছানার চাদর উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীর ব্যবহার করা অস্ত্র খুঁজে পায়নি পুলিশ। সন্ধান চলছে হামলাকারিরও।]]></description>