| The following warnings occurred: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
|
![]() |
|
ফের এগিয়ে ‘বস টু’ - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: বিনোদন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=12) +--- Thread: ফের এগিয়ে ‘বস টু’ (/showthread.php?tid=2904) |
ফের এগিয়ে ‘বস টু’ - Hasan - 05-12-2017 ঈদুল ফিতরের ছবি হিসেবে ফের এগিয়ে থাকল কলকাতার নায়ক জিৎ অভিনীত ‘বস টু’। শুক্রবার প্রকাশ হতে যাচ্ছে সিনেমাটির ট্রেলার। এর আগে প্রকাশ হয়েছে ফার্স্টলুক পোস্টার ও টিজার। জিতের প্রতিষ্ঠান জিতস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। অন্যদিকে দেশের একই ব্যানারে নির্মিত শাকিব খানের ‘নবাব’ নিয়ে নতুন কোনো খবর নেই। খবর নেই ঈদের অন্য সিনেমাগুলোরও। ইতোমধ্যে বাংলাদেশের ২৫টির বেশি সিনেমা হলের বুকিং নিয়েছেন জিৎ। অন্যদিকে, ‘নবাব’ নিয়ে মুখে তালা দিয়েছে জাজ। কলকাতার এসকে মুভিজ ও হল মালিকদের তরফে জানা যায়, শাকিবের ছবিটি ঈদে আসবে। তবে শোনা যাচ্ছে, ঈদের ছবি হিসেবে ‘রংবাজ’-এর প্রতি নায়কের আগ্রহ বেশি। তাই বিকল্প হিসেবে জাজ প্রস্তুত রেখেছে সৈকত নাসিরের ‘পাষাণ’। ‘নবাব’-এ শাকিবের বিপরীতে আছেন শুভশ্রী গাঙ্গুলি। ‘বস টু’র নায়িকাও তিনি। সাথে থাকছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে চিত্রায়িত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন বাবা যাদব। ২০১৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ‘বস : বর্ন টু রুল’। সে সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হলো ‘বস টু’। আরো অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান ও সীমান্ত। তথ্যসূত্রঃ অনলাইন |