Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ফের এগিয়ে ‘বস টু’

Googleplus Pint
#1
ঈদুল ফিতরের ছবি হিসেবে ফের এগিয়ে থাকল কলকাতার নায়ক জিৎ অভিনীত ‘বস টু’। শুক্রবার প্রকাশ হতে যাচ্ছে সিনেমাটির ট্রেলার। এর আগে প্রকাশ হয়েছে ফার্স্টলুক পোস্টার ও টিজার।
জিতের প্রতিষ্ঠান জিতস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। অন্যদিকে দেশের একই ব্যানারে নির্মিত শাকিব খানের ‘নবাব’ নিয়ে নতুন কোনো খবর নেই। খবর নেই ঈদের অন্য সিনেমাগুলোরও।
ইতোমধ্যে বাংলাদেশের ২৫টির বেশি সিনেমা হলের বুকিং নিয়েছেন জিৎ। অন্যদিকে, ‘নবাব’ নিয়ে মুখে তালা দিয়েছে জাজ। কলকাতার এসকে মুভিজ ও হল মালিকদের তরফে জানা যায়, শাকিবের ছবিটি ঈদে আসবে। তবে শোনা যাচ্ছে, ঈদের ছবি হিসেবে ‘রংবাজ’-এর প্রতি নায়কের আগ্রহ বেশি। তাই বিকল্প হিসেবে জাজ প্রস্তুত রেখেছে সৈকত নাসিরের ‘পাষাণ’।
‘নবাব’-এ শাকিবের বিপরীতে আছেন শুভশ্রী গাঙ্গুলি। ‘বস টু’র নায়িকাও তিনি। সাথে থাকছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে চিত্রায়িত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন বাবা যাদব।
২০১৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ‘বস : বর্ন টু রুল’। সে সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হলো ‘বস টু’। আরো অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান ও সীমান্ত।
তথ্যসূত্রঃ অনলাইন
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,905 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,727 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,613 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,765 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের ! Hasan 0 2,661 12-05-2017, 03:49 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,749 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,630 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,786 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,383 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,894 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)