Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

গরমে দিনে কতটুকু পানি খাবেন?

Googleplus Pint
#1
শরীর সুস্থ রাখতে পানির বিকল্প কিছু নেই। তবে শুধু পান
করলেই হবে না, পানি পান করারও আছে বিশেষ কিছু
নিয়মকানুন। অ্যাপোলো হাসপাতালের পুষ্টিবিদ তামান্না চৌধুরী
জানালেন, খুব কঠিন কিছু নয়, তবে নিয়ম মেনে পানি পানে
শরীরের নানা সমস্যা দূর হয়।
১. সারা দিনে অন্তত দুই লিটার পানি দেহকে সুস্থ রাখে।
অনেককেই দেখা যায়, প্রতিদিন দুই লিটার পানি তো
খাচ্ছেন, পাশাপাশি অন্যান্য ফলের রসও খাচ্ছেন। এতে
করে শরীরে প্রয়োজনের চেয়ে বেশি পানি খাওয়া
হয়; যা কিডনিতে প্রভাব ফেলে। খেয়াল রাখবেন, প্রতিদিন
যেকোনো ধরনের পানীয়সহ পানি পানের পরিমাণ যাতে
দুই লিটারের বেশি না হয়।
২. খাওয়ার মাঝখানে পানি খাওয়া একদম ঠিক নয়, এতে হজম-
প্রক্রিয়া ব্যাহত হয়। তাই যেকোনো খাবার খাওয়ার পর অন্তত
২০ মিনিট সময় বিরতি নিয়ে পানি পান করুন।
৩. এক কাপ হালকা কুসুম গরম পানিতে লেবু চিপে নিন। প্রতিদিন
ঘুম থেকে উঠে খালি পেটে পানিটুকু খান। এতে
শরীরের বিপাক গতি বাড়ে; যা শরীরের ওজন কমাতে
সাহায্য করে।
৪. যাঁদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাঁরা সকালে খালি
পেটে দুই গ্লাস পানি পান করলে উপকার পাবেন। এতে
কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে।
৫. গরমে বাইরে থেকে এসে অনেকেই ঠান্ডা পানি পান
করেন। এ সময় এটা একেবারেই করা যাবে না। কারণ, এতে
ঠান্ডা লাগার আশঙ্কা বাড়ে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,251 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,455 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 3,030 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,518 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,073 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,373 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,463 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,584 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,426 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,529 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)