Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সফল ব্যক্তিরা প্রতিদিন সকালে যা অবশ্যই করেন

Googleplus Pint
#1
সকালটা সুন্দর হলে সারা দিন মন প্রফুল্ল থাকে। তাই সফল ব্যক্তিরা নিজেদের সকালকে পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে নেন, যাতে সারা দিন তাঁদের কর্মক্ষমতা বজায় থাকে এবং তাঁরা যেন সব কাজে সফল হতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সফল ব্যক্তিরা যা যা করেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে রিডার্স ডাইজেস্টে। সফল হতে চাইলে আপনিও এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
১. সফল ব্যক্তিরা কখনোই দেরি করে ঘুম থেকে ওঠেন না। ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তাঁরা ঘুম থেকে ওঠার চেষ্টা করেন। আর এ কারণে তাঁরা অনেক তাড়াতাড়ি ঘুমানোরও চেষ্টা করেন। এতে সারা দিন সফল ব্যক্তিরা অনেকটা সময় পান নিজেদের কাজ গুছিয়ে নিতে।
২. ঘুম থেকে উঠে তাঁরা মেডিটেশন করেন। কারণ, শারীরিকভাবে সুস্থ থাকতে হলে মানসিকভাবে সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। হতাশা, দুশ্চিন্তা দূর করতে নিয়মিত মেডিটেশন করা খুবই জরুরি।
৩. সফল ব্যক্তিরা সকালে উঠেই কফি পান করেন না। কারণ, তাঁরা জানেন, ক্যাফেইন তাঁকে সেই মুহূর্তে চাঙ্গা করতে পারবে না। তাই সচরাচর ৯টার পর তাঁরা কফি পান করতে পছন্দ করেন।
৪. সারা দিন সুস্থ থাকতে সকালে স্বাস্থ্যকর নাশতা করা খুবই জরুরি। তাই সফল ব্যক্তিরা সকালে পুষ্টিকর নাশতা খেয়ে নিজের কর্মক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন।
৫. নিয়মিত ইয়োগা বা ব্যায়াম করতে ভোলেন না সফল ব্যক্তিরা। সকালের এই অভ্যাস তাঁদের মন ও শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
৬. পোশাক বাছাইয়ে খুব একটা সময় নষ্ট করেন না সফল ব্যক্তিরা। তাঁরা সাধারণ পোশাকেই সন্তুষ্ট থাকেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ থেকে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা—কেউই পোশাকের পেছনে নিজের মেধা খুব একটা খরচ করেন না।
৭. সকালেই সফল ব্যক্তিরা সারা দিনের পরিকল্পনা সাজিয়ে ফেলেন। একটা তালিকা করা থাকলে সব কাজই ভালোভাবে সম্পন্ন করা যায়। আর এ পরিকল্পনাই তাঁকে সফল করতে সাহায্য করে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,203 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,420 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,985 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,477 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,030 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,336 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,414 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,542 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,384 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,487 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)