Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

প্রেমিককে খুশি করার সাত উপায়!

Googleplus Pint
#1
সম্পর্কে দুজনেরই খুশি থাকা জরুরি। সারাক্ষণ প্রেমিক আপনাকে খুশি করার চেষ্টা করে যাবে আর আপনি কিছুই করবেন না, তা কি হয়? আপনারও প্রেমিককে খুশি করার চেষ্টা করা উচিত। খুব সহজে কিছু উপায় আছে, যা প্রেমিককে এক নিমেষেই খুশি করবে। এ ক্ষেত্রে মিটমাইন্ডফুল ওয়েবসাইটের এই তালিকা একবার দেখে নিতে পারেন।
১. প্রশংসা শুনলে শুধু মেয়েরাই খুশি হয় না, ছেলেরাও খুশি হয়। তাই প্রেমিককে খুশি করতে তাঁর প্রশংসা করার সুযোগটা ভুলেও হাতছাড়া করবেন না। তাঁকে আজ দেখতে কেমন লাগছে কিংবা শার্টটা ভালো মানিয়েছে অথবা নতুন হেয়ার কাটে তাঁকে স্মার্ট লাগছে। এমন ছোট ছোট প্রশংসা করতেই পারেন।
২. আপনাকে খুশি করার জন্য হয়তো আপনার প্রেমিক সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেন। তাঁর এই সারপ্রাইজে আপনার ভালো প্রতিক্রিয়া এক নিমেষেই তাঁকে খুশি করবে। তাই যখন কোনো প্রতিক্রিয়া দেখাবেন, তখন প্রেমিককে খুশি করার কথাটা মাথায় রাখবেন।
৩. প্রেমিকের সঙ্গে কথা বলার সময় ফোনের দিকে না তাঁর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে সে অনেক বেশি খুশি হয়, কিন্তু আপনার কাছে তা প্রকাশ করে না।
৪. যখন নিজের জন্য কিছু কিনবেন, তখন প্রেমিকের জন্যও কিছু কিনুন। খুব দামি কিছু কিনতে হবে, তা কিন্তু নয়। আপনি যে তাঁর কথা মনে রাখেন, এটা ভেবেই সে অনেক খুশি হবে।
৫. প্রেমিকের একাকিত্বের সময়টাতে তাঁকে মানসিক সহায়তা দেওয়ার চেষ্টা করুন। হয়তো তখন আপনাকে সে কিছুই বলবে না; কিন্তু এই খুশির রেশ তাঁর অনেক দিন থেকে যাবে।
৬. প্রেমিককে সময় দিন। শত ব্যস্ততার মাঝেও তাঁর সঙ্গে দেখা করুন। আপনার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বললেও দেখা করার মুহূর্তটা তাঁকে অনেক বেশি আনন্দ দেয়।
৭. ঝগড়ার পর যদি আপনি মিটমাট করতে আগে এগিয়ে আসেন, তাহলে আপনার প্রেমিক অনেক বেশি খুশি হবে। এটা মেয়েরা খুব কমই করে। সব সময় তো আপনার প্রেমিকই এগিয়ে আসে, দু-একবার আপনিও চেষ্টা করতে পারেন। প্রেমিককে খুশি করতে নিজের ইগোকে ভুলে যান।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,247 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,455 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 3,030 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,518 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,073 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,372 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,460 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,580 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,424 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,529 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)