Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

শীতে অলিভ অয়েল শাওয়ার জেল!

Googleplus Pint
#1
ধরুন, বাইরের ধুলাবালি ও কাজের চাপ সেরে বাসায় এসে কুসুম গরম পানি ও শাওয়ার জেল দিয়ে গোসল করলেন। কেমন লাগবে? অবশ্যই শরীর ও মনে সতেজ একটা ভাব আসবে। আর শাওয়ার জেলটি যদি প্রাকৃতিক উপাদানে বাসায় তৈরি করা হয়, তাহলে সতেজতার সঙ্গে ত্বকের স্বাস্থ্য-পুষ্টিও নিশ্চিত করা যায়। আজকের আয়োজনে থাকছে অলিভ অয়েল ব্যবহার করে কীভাবে ত্বকের জন্য উপকারী শাওয়ার জেল তৈরি করতে পারেন, এই বিষয়ে পরামর্শ দিয়েছে অনলাইন বিউটি সাইট স্টাইল ক্রেজ ডট কম।
যা যা লাগবে
মধু, অলিভ অয়েল, তরল ক্যাস্টাইল সোপ ও এসেনশিয়াল অয়েল।
যেভাবে ব্যবহার করবেন
মধু ও অলিভ অয়েল ত্বককে ময়েশ্চারাইজ করতে বেশ কার্যকরী দুটি উপাদান। ক্যাস্টাইল সোপ ত্বককে পরিষ্কার রাখতে এবং সামান্য পরিমাণে এসেনশিয়াল অয়েল যেমন- রোজমেরি বা পেপারমিন্ট অয়েল ত্বককে কোমল রাখতে সাহায্য করবে। একটি কাচের পাত্রে সব উপাদান মিশিয়ে বড় চামচ দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রাখুন। গোসলের সময় একটি স্পঞ্জ ভিজিয়ে তাতে সামান্য এই মিশ্রণ লাগিয়ে শরীরে লাগান। এরপর গোসল করে ফেলুন।
যা যা লাগবে
অলিভ অয়েল, চিনি, এসেনশিয়াল অয়েল (ল্যাভেন্ডার বা রোজমেরি) ও লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি পাত্রে অলিভ অয়েল নিয়ে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল যেকোনো অয়েল দিয়ে মিশিয়ে নিন। দুই চামচ চিনি ও সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে আরেকবার ভালো করে মেশান। গোসলের সময় এটি স্পঞ্জে এই মিশ্রণ নিয়ে পুরো শরীরে লাগান। চিনি ত্বকের ওপর থাকা মৃত কোষগুলোকে দূর করতে সাহায্য করবে, লেবুর রস ত্বকের অতিরিক্ত তেল দূর করবে এবং অলিভ অয়েল ত্বককে ময়েশ্চারাইজ করবে। এই শাওয়ার জেলটি প্রতিদিন গোসলে সামান্য পরিমাণে ব্যবহার করুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,229 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,440 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 3,007 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,501 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,052 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,355 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,440 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,566 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,405 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,508 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)